Bidesh Barta

Bidesh Barta Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Bidesh Barta, Immigration Lawyer, Dhaka.

বিদেশে চাকরি, পড়াশোনা ও ক্যারিয়ার সংক্রান্ত নির্ভরযোগ্য তথ্য, গাইডলাইন ও আপডেটের বিশ্বস্ত প্ল্যাটফর্ম।
আমাদের ইউটিউব চ্যানেল দেখুন:
https://youtube.com/?si=Nn9EKW0Xge5mZ6Sf

15/01/2026

লাগেজ ভাঙা বা নষ্ট পেয়েছেন❓ চুপ করে বাড়ি যাবেন না❗

বিদেশ ভ্রমণ শেষে অনেক সময় দেখা যায় লাগেজ ভাঙা, লক ভাঙা বা ক্ষতিগ্রস্ত❗ক্লান্তি, বাচ্চা, রাত—এসব কারণে আমরা অনেকেই অভিযোগ না করেই চলে আসি❗
এটা করা ভুল❗

এভিয়েশন আইন অনুযায়ী লাগেজ ক্ষতির সম্পূর্ণ দায় এয়ারলাইন্সের❗

আপনার করণীয়,
লাগেজ বেল্ট থেকে নেওয়ার পরপরই চেক করুন সবকিছু ঠিক আছে কিনা❗
ক্ষতি পেলে এয়ারপোর্ট ছাড়ার আগেই এয়ারলাইন্সের Lost & Found / Customer Service ডেস্কে যান❗
PIR (Property Irregularity Report) ফর্ম পূরণ করুন❗
লাগেজের ছবি তুলে রাখুন❗

ক্ষতিপূরণ পেতে আপনার যা যা লাগবে,
বোর্ডিং পাস,
লাগেজ ট্যাগ,
ক্ষতিগ্রস্ত লাগেজের ছবি,
PIR ফর্মের কপি❗

সাধারণত এয়ারলাইন্স নতুন ব্যাগ দেয় অথবা নিয়ম অনুযায়ী অর্থনৈতিক ক্ষতিপূরণ দেয়❗

মনে রাখবেন,
এয়ারপোর্ট থেকে বের হয়ে গেলে দাবি প্রমাণ করা কঠিন হয়ে যায়❗
আপনি নেননি বলে অন্যরা নেবে না এমন নয়❗

নিজের অধিকার জানুন, ভ্রমণ হোক ঝামেলামুক্ত❗ ✈️

শেয়ার করে রাখুন।

10/01/2026

২০২৬ সালের ১ম ইপিএস পারমিট ইস্যু মার্চের ৪ - ১৭ তারিখ পর্যন্ত!!
হাজার হাজার শিক্ষার্থীদের স্বপ্ন এই ইস্যুতে সমাপ্ত হচ্ছে। অমানবিক পরিশ্রম, টাকা পয়সা, সময় ইনভেস্ট করে এরপর আবার বছরের পর বছর অপেক্ষা করে ডিলেট হয়ে যাওয়াটা সত্যিই দুঃখজনক!!
ভিসার নিশ্চয়তা নাই, কোরিয়া যাওয়ার নিশ্চয়তা নাই এইগুলো জেনেশুনেই সবাই এই পথে এসেছে। তবুও শিক্ষার্থীদের জন্য সিস্টেম যদি শিক্ষার্থীবান্ধব না হয়, তাহলে সেই সিস্টেমের পরিবর্তন চাই। চাইলেই হবে না জানি, তবুও চেষ্টা করা হোক!!
সিস্টেমের দোহাই দিয়ে সবকিছু থেকে দায়মুক্ত হওয়া যায় না। কিছু শিক্ষার্থীদের ফাইল ২ বছরে একবারের জন্যও কোন কোম্পানিতে পৌঁছায়নি, এই দায় শুধু সিস্টেমের না। সিস্টেমের সাথে জড়িতদেরও কিছুটা আছে। হাজার হাজার শিক্ষার্থীদের আর্তনাদ তাদের কাছে পৌঁছায় না!! 😞

🚨 🇺🇸 যুক্তরাষ্ট্রে ভিসা নিয়ে বড় আপডেট | জানা জরুরি 🚨বাংলাদেশসহ মোট ২৫টি দেশের নাগরিকদের জন্য 🇺🇸 যুক্তরাষ্ট্রে প্রবেশে আস...
07/01/2026

🚨 🇺🇸 যুক্তরাষ্ট্রে ভিসা নিয়ে বড় আপডেট | জানা জরুরি 🚨

বাংলাদেশসহ মোট ২৫টি দেশের নাগরিকদের জন্য 🇺🇸 যুক্তরাষ্ট্রে প্রবেশে আসছে নতুন ও গুরুত্বপূর্ণ নিয়ম।
বি–১ বা বি–২ (ভিজিট/ট্যুরিস্ট) ভিসায় যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমোদন পেলে আবেদনকারীকে ৫,০০০ থেকে সর্বোচ্চ ১৫,০০০ ডলার পর্যন্ত জামানত (বন্ড) জমা দিতে হতে পারে। 📌 CC: Bidesh Barta

💵 জামানতের পরিমাণ (আনুমানিক বাংলাদেশি টাকায়):
▪️ ৫,০০০ ডলার ≈ ৫.৫ লাখ টাকা
▪️ ১০,০০০ ডলার ≈ ১১ লাখ টাকা
▪️ ১৫,০০০ ডলার ≈ ১৬.৫ লাখ টাকা

🔹 বন্ডের অংক নির্ধারণ করা হবে ভিসা সাক্ষাৎকারের সময়
🔹 তালিকায় বাংলাদেশ ছাড়াও রয়েছে নেপাল, ভুটানসহ দক্ষিণ এশিয়া, আফ্রিকা ও লাতিন আমেরিকার কয়েকটি দেশ

📅 এই নতুন নীতি কার্যকর হবে ২১ জানুয়ারি থেকে

⚠️ যারা 🇺🇸 যুক্তরাষ্ট্রে ভিজিট বা ট্যুরিস্ট ভিসার পরিকল্পনা করছেন, তাদের জন্য এই তথ্য জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

🇮🇹 স্বপ্নের ইতালি যাওয়ার সেরা সুযোগ, এবার এক টাকাও খরচ ছাড়াই!বাংলাদেশ সরকার, ইউরোপিয়ান ইউনিয়ন (EU 🇪🇺) ও International La...
06/01/2026

🇮🇹 স্বপ্নের ইতালি যাওয়ার সেরা সুযোগ, এবার এক টাকাও খরচ ছাড়াই!

বাংলাদেশ সরকার, ইউরোপিয়ান ইউনিয়ন (EU 🇪🇺) ও International Labour Organization (ILO) যৌথভাবে চালু করেছে
👉 সম্পূর্ণ ফ্রি ৪ মাসের সরকারি ট্রেনিং প্রোগ্রাম
যার মাধ্যমে বাংলাদেশিরা আইনগতভাবে ইতালিতে কাজের সুযোগের জন্য প্রস্তুত হতে পারবেন। CC: Bidesh Barta

🔹 এই প্রোগ্রামে যা থাকছে
✅ সম্পূর্ণ ফ্রি কারিগরি ট্রেনিং
✅ ইতালিয়ান ভাষা শেখার সুযোগ
✅ ইতালির নিয়োগকর্তাদের সাথে ডাইরেক্ট ইন্টারভিউ

📍 ট্রেনিং সেন্টার: BKTTC, ঢাকা
🛠️ কোর্স: Electrical | Automotive | Masonry

🔹 যোগ্যতা
✔️ ন্যূনতম SSC পাশ
✔️ সংশ্লিষ্ট ট্রেডে NSDA Skill Certificate থাকতে হবে
(NSDA না থাকলে কাজ জানা থাকলে assessment দিয়ে নেওয়া যাবে)

🖥️ আবেদন: https://employee.oep.gov.bd

📅 শেষ তারিখ: ১৩ জানুয়ারি ২০২৬

⚠️ কোন দালাল নেই | কোন ফি নেই | ১০০% সরকারি প্রোগ্রাম
ভিসা গ্যারান্টি নয়, তবে আইনগতভাবে ইতালি যাওয়ার সুযোগ অনেক বাড়িয়ে দেয়।

👉 এই তথ্যটি শেয়ার করুন, কারো স্বপ্ন সত্যি হতে পারে।




31/12/2025

নতুন বছরের আলো আপনার জীবনে নিয়ে আসুক নতুন আশা, নতুন শক্তি আর নতুন সাফল্য। আপনি যে লক্ষ্য নিয়েই সামনে এগিয়ে চলেছেন, ইনশাল্লাহ তা সঠিক সময়ে বাস্তবে রূপ নিক।
এই নতুন বছরে আপনার জীবনে আসুক সুস্থতা, শান্তি এবং ধারাবাহিক অগ্রগতি। সামনে যে পথই থাকুক, সফলতা আপনার সঙ্গী হোক।
Bidesh Barta পেইজের পক্ষ থেকে সবাইকে নতুন বছরের আন্তরিক শুভেচ্ছা ও আগামীর জন্য অনেক অনেক সফলতা কামনা। 🎉

30/12/2025

⚠️ গুরুত্বপূর্ণ সতর্কতা ⚠️
যাদের ভবিষ্যতে ভারতে যাওয়ার প্রয়োজন হতে পারে 🇮🇳
চিকিৎসা, শিক্ষা, ভিসা বা অন্য কোনো কাজে
তারা অনুগ্রহ করে ভারত বিরোধী ফেসবুক পোস্টে কমেন্ট, রিঅ্যাক্ট বা শেয়ার করা থেকে বিরত থাকুন 🇧🇩
সোশ্যাল মিডিয়ার কার্যক্রম ভবিষ্যতে ভিসা বা যাচাইয়ের সময় প্রভাব ফেলতে পারে।
🛑 নীরবতা অনেক সময়ই সবচেয়ে বুদ্ধিমান সিদ্ধান্ত।

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bidesh Barta posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share