VAT Bangladesh The TAX Doctors Forum

VAT Bangladesh The TAX Doctors Forum It's all about legal solutions of your any kinds of problem regarding VAT & TAX. Don't hesitate to contact us.

সরকারী রাজস্ব আদায়ের একটি অন্যতম পন্থা হলো মূল্য সংযোজন কর বা ভ্যাট ব্যবস্থা৷ ভ্যাট ব্যবস্থাকে একটি আধুনিক ও আদর্শ কর ব্যবস্থা বলা হয়৷ আমাদের দেশে ১৯৯১ সালে ভ্যাট ব্যবস্থা প্রবর্তন করা হয়েছে৷ সে হিসেবে আমাদের দেশে ভ্যাট ব্যবস্থার বয়স প্রায় ২১ বছর৷ এই দীর্ঘ সময়েও আমাদের দেশের ভ্যাট ব্যবস্থা নানা প্রকারের বিচ্যুতি (distortions) থেকে মুক্ত হতে পারেনি৷ বরং দিনে দিনে আমাদের ভ্যাট ব্যবস্থায় বিচ্য

ুতি বৃদ্ধি পেয়েছে৷ রাজস্ব-বান্ধব (revenue-friendly) এবং করদাতা বান্ধব (taxpayer friendly) ভ্যাট ব্যবস্থা আজও বিনির্মাণ করা যায়নি৷

আমাদের দেশের ভ্যাট ব্যবস্থায় করদাতা এবং করকর্মকর্তাদের মাঝে কোনো পরামর্শকশ্রেণী (Consultants) গড়ে ওঠেনি৷ নানা ধরনের বিচ্যুতি, পরামর্শকদের অভাব, প্রয়োজনীয় জ্ঞানের অভাব, হিসাবরক্ষণ ব্যবস্থায় দূর্বলতাসহ আরো নানাবিধ কারণে আমাদের দেশের ভ্যাট ব্যবস্থা রাজস্ব-বান্ধব (revenue-friendly) এবং করদাতা বান্ধব (taxpayer friendly) করে গড়ে তোলা যায়নি৷ আমরা যারা বাংলাদেশ ভ্যাট ফোরামটি গড়ে তুলেছি তারা প্রায় সবাই বিভিন্ন প্রতিষ্ঠানে একাউন্টস, ফাইনান্স, সা্প্লাই চেইন, এইচআর, অডিট, পোস্ট-অডিট, বিলস পেএবল ইত্যাদি কাজের সাথে জড়িত৷ ভ্যাট এসকল কাজের একটা অবিচ্ছেদ্য অংশ৷ ভ্যাট বিষয়ে পারস্পরিক সহযোগিতার জন্যে মূলত: আমাদের একত্রিত হওয়া৷

সাধারণত: জনগণ কর প্রদান করতে চাই৷ তবে, তারা চাই সহজে কর প্রদান করতে৷ তারা আরো চাই, তাদের দেয়া কর কোথায়, কিভাবে ব্যয় হচেছ তা জানতে৷ উন্নত দেশসমূহে সরকারী বাজেট ব্যবস্থাপনায় এ ধরনের ব্যবস্থা গড়ে উঠেছে, যেখানে করদাতা বুঝতে পারে যে, তার দেয়া কর কোথায়, কিভাবে ব্যয় করা হচ্ছে৷ আমাদের দেশের বাজেট ব্যবস্থাপনা এখনও এতটা স্বচ্ছ করা যায়নি৷ আমাদের দেশের কর ব্যবস্থাও জনগণের কাছে সহজবোধ্য নয়৷ অন্তত: আমাদের দেশের ভ্যাট ব্যবস্থা সহজবোধ্য করার জন্যে আমাদের এই প্রয়াস৷ আমরা দেখেছি ভ্যাটদাতাগণ অনেক সময় ছোট ছোট ভুল করে বড় ধরণের অসুবিধায় পড়েন৷ আর এ ধরণের ভুল হয় সাধারণত: অজ্ঞতার কারণে৷ তাই, বাংলাদেশের ভ্যাট ব্যবস্থা সহজ করতে আমরা ভ্যাটদাতাদের ভ্যাট বিষয়ে মৌলিক শিক্ষা (fundamental knowledge) প্রদান করতে চাই৷ এই ওয়েবসাইটের মাধ্যমে বা বাংলাদেশ ভ্যাট ফোরামের সদস্যবৃন্দ ব্যক্তিগতভাবে দেশের মানুষকে এই সেবা প্রদান করতে বদ্ধপরিকর৷

আমি দীর্ঘদিন থেকে ভ্যাট ব্যবস্থার সাথে জড়িত আছি৷ ভ্যাট বিষয়ে আমি প্রচুর প্রশিক্ষণার্থীদেরকে প্রশিক্ষণ প্রদান করেছি৷ বাংলাদেশ ভ্যাট ফোরামের যারা সদস্য তারা সবাই আমার নিকট থেকে ভ্যাট বিষয়ে স্ট্যান্ডার্ড কোর্স সম্পাদন করেছেন৷ বাংলাদেশের ভ্যাট ব্যবস্থা জন-বান্ধব (people's friendly) করার জন্যে তারা গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবেন বলে আমি আশা করি৷ বাংলাদেশ ভ্যাট ফোরামের মিশন - বাংলাদেশের ভ্যাট ব্যবস্থা রাজস্ব-বান্ধব (revenue-friendly) এবং করদাতা বান্ধব (taxpayer friendly) হিসাবে গড়ে তোলার জন্য প্রশিক্ষণ ও পরামর্শ সেবা প্রদান যেন সফল হয় সেই কামনা করি৷


ড. মো: আব্দুর রউফ
ভ্যাট প্রশিক্ষক

Address

Shah Ali Tower, (11th Floor), 33, Kawran Bazar
Dhaka
1215

Alerts

Be the first to know and let us send you an email when VAT Bangladesh The TAX Doctors Forum posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to VAT Bangladesh The TAX Doctors Forum:

Shortcuts

Share