21/06/2026
উৎসে কর্তনকৃত কর (TDS) জমাদানের সময়সীমা ও কর কর্তন/সংগ্রহ সংক্রান্ত সনদ প্রদানের বিধান
আইনের অংশ-৭ এর বিধান অনুযায়ী, উৎসে কর্তনকৃত বা সংগ্রহকৃত সকল কর এ-চালানের মাধ্যমে সরকারি কোষাগারে নির্ধারিত সময়ের মধ্যে জমা প্রদান করতে হবে।
উৎসে কর্তনকৃত কর জমাদানের সময়সীমা
কর কর্তন/সংগ্রহের সময়
সরকারি কোষাগারে জমাদানের সময়সীমা
ক
অর্থবছরের জুলাই থেকে মে মাসের মধ্যে যেকোনো কর্তন বা সংগ্রহ
কর্তন/সংগ্রহের মাস শেষ হওয়ার পরবর্তী ২ (দুই) সপ্তাহের মধ্যে
খ
জুন মাসের ১ থেকে ২০ তারিখ পর্যন্ত যেকোনো কর্তন বা সংগ্রহ
কর্তন/সংগ্রহের তারিখের পরবর্তী ৭ (সাত) দিনের মধ্যে
গ
জুন মাসের ২১ তারিখ থেকে শেষ কর্মদিবসের আগের দিন পর্যন্ত যেকোনো কর্তন বা সংগ্রহ
কর্তন/সংগ্রহের পরবর্তী কার্যদিবসে
ঘ
জুন মাসের শেষ কর্মদিবসে কর কর্তন বা সংগ্রহ
সেদিনই সরকারি কোষাগারে জমা দিতে হবে
কর কর্তন বা সংগ্রহ সংক্রান্ত সনদ (Certificate) প্রদানের বিধান
আইনের ধারা ১৪৫ অনুযায়ী উৎসে কর কর্তন বা সংগ্রহের ক্ষেত্রে নিম্নোক্ত সনদ প্রদান করতে হবে—
১। চাকরি হতে আয় (সরকারি বেতন ব্যতীত):
ধারা ১৪৫ অনুযায়ী কর্তনকৃত করের সনদ তফসিল-১ অনুসারে প্রদান করতে হবে।
২। ধারা ৮৬ ব্যতীত অন্যান্য ধারায় কর কর্তন:
ধারা ১৪৫ অনুযায়ী কর কর্তনের সনদ তফসিল-২ অনুসারে প্রদান করতে হবে।
৩। অংশ-৭ অনুযায়ী কর সংগ্রহ:
ধারা ১৪৫ অনুযায়ী কর সংগ্রহের সনদ তফসিল-৩ অনুসারে প্রদান করতে হবে।
৪। এ-চালান সংযুক্তকরণ:
সরকারি কোষাগারে কর জমার এ-চালান সংশ্লিষ্ট সনদের সঙ্গে সংযুক্ত করতে হবে।
৫। সনদ প্রদানের সময়সীমা:
যে মাসে কর কর্তন বা সংগ্রহ সম্পন্ন হয়েছে, তার পরবর্তী মাসের ২ (দুই) সপ্তাহের মধ্যে, অথবা করদাতার কর নিরূপণের জন্য প্রয়োজনীয় সময়ের মধ্যে সংশ্লিষ্ট সনদ প্রদান করতে হবে।
৬। যেসব দলিল সনদ হিসেবে গণ্য হবে:
বিল অব এন্ট্রি (Bill of Entry)
রেজিস্ট্রেশন দলিল
ব্যাংক বিবরণী (Bank Statement)
অর্থ পরিশোধের দলিল
কর কর্তন বা সংগ্রহ সংক্রান্ত অন্যান্য তথ্যাদি
৭। বিশেষ বিধান:
"চাকরি হতে আয়" খাতে উৎসে কর কর্তনের ক্ষেত্রে উপরে বর্ণিত উপ-বিধি (৬)-এর বিধান প্রযোজ্য হবে না।