SM Tax & VAT Care

SM Tax & VAT Care আয়কর, ভ্যাট ও হিসাব সংক্রান্ত নির্ভরযোগ্য সমাধান
Income Tax | VAT | Accounting Services

03/08/2026
২০২৬-২০২৭ করবর্ষ হতে ব্যক্তিশ্রেণির করদাতাগণ বছরের জুলাই হতে সেপ্টেম্বর মাসের মধ্যে রিটার্ন দাখিল করলে নীট প্রদেয় করের ৫...
22/07/2026

২০২৬-২০২৭ করবর্ষ হতে ব্যক্তিশ্রেণির করদাতাগণ বছরের জুলাই হতে সেপ্টেম্বর মাসের মধ্যে রিটার্ন দাখিল করলে নীট প্রদেয় করের ৫% (সর্বোচ্চ ২৫০০০ টাকা) প্রণোদনা প্রাপ্ত হবেন। ওই সময়ের পর দাখিলকৃত রিটার্নের ক্ষেত্রে এই প্রণোদনা প্রযোজ্য হবে না বরং ডিসেম্বর পরবর্তী সময়ে দাখিলকৃত রিটার্নে অতিরিক্ত কর প্রদেয় হবে। তাই জাতীয় রাজস্ব বোর্ড যথাসময়ে রিটার্ন দাখিলের জন্য সম্মানিত করদাতাগণকে বিশেষ অনুরোধ করছে।

02/07/2026

সমাজে এমন বহু ব্যক্তি রয়েছেন যাদের উল্লেখযোগ্য সম্পদ, বাড়ি-জমি ও বিভিন্ন উৎস থেকে আয় রয়েছে, কিন্তু তারা কর ব্যবস্থার আওতার বাইরে থেকে যাচ্ছেন। বাড়ি ভাড়া আয়সহ বিভিন্ন খাতে প্রকৃত আয় থাকা সত্ত্বেও অনেক ক্ষেত্রে তাদের খুঁজে বের করার কার্যকর উদ্যোগ দেখা যায় না।

অথচ যারা দায়িত্বশীল নাগরিক হিসেবে টিআইএন নিয়েছেন, নিয়মিত রিটার্ন জমা দিচ্ছেন—তাদের ওপরই যেন চাপের বড় অংশ পড়ে। রিটার্ন না দিলে নোটিশ, রিটার্ন দিলে অডিট—এভাবে নিয়ম মেনে চলা করদাতাদের মধ্যে ভয় ও হতাশা তৈরি হলে কর ব্যবস্থার প্রতি আস্থা নষ্ট হয়।

কর দেওয়া কোনো অপরাধ নয়। কিন্তু নিয়ম মেনে চলা মানুষকে বারবার চাপের মুখে ফেলে এবং কর ফাঁকিবাজদের অদৃশ্য রেখে একটি ন্যায়ভিত্তিক কর ব্যবস্থা গড়ে তোলা সম্ভব নয়।

25/06/2026

📌 আয়কর রেয়াতের নতুন নিয়ম | করবর্ষ ২০২৬–২০২৭

করদাতাদের জন্য আয়কর রেয়াত (Tax Rebate) নির্ধারণে নতুন নিয়ম কার্যকর হয়েছে। নতুন বিধান অনুযায়ী, আপনার প্রাপ্য কর রেয়াত নির্ধারণ করা হবে নিচের তিনটি সীমার মধ্যে যেটি সর্বনিম্ন হবে তার ভিত্তিতে—

🔹 মোট আয়ের ৩%
🔹 অনুমোদিত মোট বিনিয়োগের ১০%
🔹 সর্বোচ্চ ৭,৫০,০০০ টাকা

✅ অর্থাৎ, এই তিনটি হিসাবের মধ্যে যে পরিমাণটি সবচেয়ে কম হবে, সেটিই হবে আপনার প্রাপ্য আয়কর রেয়াতের পরিমাণ।

💰 কর রেয়াতযোগ্য অনুমোদিত বিনিয়োগের খাতসমূহ:

✔ জীবন বীমার প্রিমিয়াম
✔ প্রভিডেন্ট ফান্ডে অবদান
✔ DPS (Deposit Pension Scheme)
✔ সরকারি সঞ্চয়পত্র
✔ অনুমোদিত সিকিউরিটিজ ও বিনিয়োগ স্কিম
✔ সর্বজনীন পেনশন স্কিম (Universal Pension Scheme)
✔ আয়কর আইন অনুযায়ী অনুমোদিত অন্যান্য বিনিয়োগ

🤲 কর রেয়াতযোগ্য দান ও অনুদান:

✔ সরকার অনুমোদিত যাকাত তহবিল
✔ দাতব্য ও সমাজকল্যাণমূলক প্রতিষ্ঠান
✔ হাসপাতাল ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান
✔ শিক্ষা প্রতিষ্ঠান ও গবেষণা সংস্থা
✔ মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণ ও উন্নয়নমূলক প্রতিষ্ঠান
✔ অন্যান্য অনুমোদিত জনকল্যাণমূলক সংস্থা

📌 পরিকল্পিত বিনিয়োগ ও সঠিক কর ব্যবস্থাপনার মাধ্যমে আইনসম্মতভাবে সর্বোচ্চ কর সুবিধা গ্রহণ করা সম্ভব।

📊 সময়মতো বিনিয়োগ করুন, কর পরিকল্পনা করুন এবং আপনার প্রাপ্য সুবিধা নিশ্চিত করুন।

#

স্বাভাবিক ব্যক্তি ও অবিভক্ত হিন্দু পরিবার ব্যতীত অন্য সকল করদাতা, যাহাদের অর্থবছর ০৩ জুন ২০২৫ খ্রিস্টাব্দ শেষ হইয়াছে, তা...
13/04/2026

স্বাভাবিক ব্যক্তি ও অবিভক্ত হিন্দু পরিবার ব্যতীত অন্য সকল করদাতা, যাহাদের অর্থবছর ০৩ জুন ২০২৫ খ্রিস্টাব্দ শেষ হইয়াছে, তাহাদের ২০২৫-২০২৬ করবর্ষের রিটার্ন দাখিলের সময় ১৫ মে ২০২৬ খ্রিস্টাব্দ পর্যন্ত বর্ধিত করা হয়েছে।।

02/01/2026

📩 আয়কর / ভ্যাট / হিসাব নিয়ে চিন্তায় আছেন?

একাই ঝামেলা নেবেন না।
📥 ইনবক্স করুন
📞 প্রফেশনাল পরামর্শ নিন।

প্রয়োজনে যোগাযোগ করতে পারেন : 01737-233828

Address

House No. 817 (First Floor), Road No. 04, Baitul Aman Housing Society, Adabor
Dhaka
1207

Website

Alerts

Be the first to know and let us send you an email when SM Tax & VAT Care posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category