11/07/2026
চট্টগ্রামে বন্যা পরিস্থিতি ভয়াবহ,পাহাড় ধসে কমপক্ষে ৩০ জন মৃত্যু
চট্টগ্রাম শহরসহ দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়া, লোহাগাড়া, বাঁশখালী,অনোয়ারা, কক্সবাজারের কক্সবাজার, চকরিয়া, পেকুয়া,ইদগাঁ,বান্দরবান, রাঙামাটির বন্যা পরিস্থিতি ভ‘য়াবহ আকার ধারণ করেছে।
চকরিয়া উপজেলার উপজেলার হারবাং, বরইতলী, কৈয়ারবিল, লক্ষ্যারচর, কাকারা, সুরাজপুর মানিকপুর, ফাঁসিয়াখালী, ডুলাহাজারা, খুটাখালী, চকরিয়া পৌরসভার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।
এদিকে মাতামুহুরী উপজেলার কোনাখালী ইউনিয়নের পুরুইত্যাখালী এলাকায় মাতামুহুরী নদীর বেড়িবাঁধ ভেঙে বানের পানি লোকালয়ে ঢুকে পড়েছে।
বরইতলী মছনিয়াকাটা এলাকায় পাহাড় ধসে দুই ভাই-বোনের করুন মৃত্যু হয়েছে। ভারি বর্ষণ অব্যাহত ও মাতামুহুরি নদীতে পানি বৃদ্ধি হতে থাকায় বন্যা পরিস্থিতি আরো খারাপের দিকে যাচ্ছে। মুহূর্তে মুহূর্তে নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। উপজেলার সাথে অভ্যন্তরীণ যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
চকরিয়ার পাশ্ববর্তী আজিজনগরে পাহাড় ধসে পড়ে শিশু সহ ৫ জনের মৃত্যু হয়েছে।
সমগ্র চট্টগ্রাম বিভাগে ৩০ জন নি‘হত হয়েছেন।
#চট্টগ্রাম