Md. Atahar Hossain & Associates

Md. Atahar Hossain & Associates Income Tax, VAT, IRC, ERC, Trade Mark, TIN, RJSC, Company formation and all kind of legal service.

08/07/2026
♋ খতিয়ানের উৎপত্তি🟢 CS = Cadastral Survey (সি.এস.)👍 ভূমি জরিপ (১৮৮৮–১৯৪০)ব্রিটিশ আমলে পরিচালিত প্রথম পূর্ণাঙ্গ ভূমি জরি...
04/07/2026

♋ খতিয়ানের উৎপত্তি

🟢 CS = Cadastral Survey (সি.এস.)
👍 ভূমি জরিপ (১৮৮৮–১৯৪০)
ব্রিটিশ আমলে পরিচালিত প্রথম পূর্ণাঙ্গ ভূমি জরিপ।
এই খতিয়ান DS (Diara Survey) নামেও পরিচিত।

🔵 SA = State Acquisition Survey (এস.এ.)
👍 রাষ্ট্রীয় অধিগ্রহণ জরিপ (১৯৫৬–১৯৬৩)
পাকিস্তান আমলে জমিদারি প্রথা বিলুপ্তির পর প্রস্তুত করা হয়।
এটি PS (Pakistan Survey) এবং MR (Modified Record) নামেও পরিচিত।

🟠 RS = Revisional Survey (আর.এস.)
👍 সংশোধনী জরিপ (১৯৬৬–১৯৮৪)
সি.এস. ও এস.এ. রেকর্ডের ভুলত্রুটি সংশোধন করে নতুনভাবে প্রস্তুত করা জরিপ।

🟣 BS = Bangladesh Survey (বি.এস.)
👍 বাংলাদেশ জরিপ (১৯৮৪–বর্তমান)
বাংলাদেশ সরকার কর্তৃক সর্বশেষ ও আধুনিক ভূমি জরিপ।
অনেক এলাকায় এটি সিটি জরিপ (City Survey) নামেও পরিচিত।

👍 নোট: বিভিন্ন জেলায় জরিপের সময়কাল কিছুটা ভিন্ন হতে পারে। তাই উপরের সালগুলো সাধারণভাবে ব্যবহৃত সময়সীমা।



👍 ২০২৬-২০২৭ অর্থ বছর থেকে ভ্যাটের সুর্নিদিষ্ট করের আওতায় যেসকল ব্যবসা যুক্ত হতে যাচ্ছে: ➡️মুদি দোকান। ➡️তৈরি পোশাক বা কা...
01/07/2026

👍 ২০২৬-২০২৭ অর্থ বছর থেকে ভ্যাটের সুর্নিদিষ্ট করের আওতায় যেসকল ব্যবসা যুক্ত হতে যাচ্ছে:

➡️মুদি দোকান।
➡️তৈরি পোশাক বা কাপড়ের বিক্রেতা।
➡️কনফেকশনারি।
➡️কসমেটিকসের দোকান।
➡️প্লাস্টিকের সিরামিকের গৃহস্থালি পণ্য ও জুতার দোকান।
➡️হার্ডওয়্যার পণ্যের বিক্রেতা।
➡️ডেকোরেটরস।
➡️মোবাইল ফোন, এসি, ফ্রিজ, ওভেন ও অন্যান্য ইলেকট্রনিকস পণ্যের বিক্রেতা।
➡️পেইন্ট ও হার্ডওয়্যার এবং সেনিটারি ও ফিটিংস।
➡️টাইলসের দোকান।
➡️ঢেউটিনের দোকান।
➡️রড ও সিমেন্ট।
➡️ফার্নিচার।
➡️বিউটি পার্লার।
➡️মিষ্টান্ন ভান্ডার।
➡️রেস্টুরেন্ট

md.atahar.tax.com

Md. Atahar Hossain & Associates
Active News Md Rasel Abir Joy

👍 রিটার্ন দাখিলের প্রমাণ (PSR) দাখিলের বাধ্যবাধকতা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটআয়কর আইন, ২০২৩ এর ধারা ২৬৪,,,,, 👍আয়কর আইন...
30/06/2026

👍 রিটার্ন দাখিলের প্রমাণ (PSR) দাখিলের বাধ্যবাধকতা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট
আয়কর আইন, ২০২৩ এর ধারা ২৬৪,,,,,

👍আয়কর আইন, ২০২৩ এর ধারা ২৬৪ এর উপ-ধারা (৩) প্রতিস্থাপন করা হয়েছে। পূর্বে ৪৫টি সেবা গ্রহণের ক্ষেত্রে রিটার্ন দাখিলের প্রমাণ বা PSR দাখিলের বিধান ছিল। প্রতিস্থাপিত উপ-ধারা (৩) এর বিধান অনুযায়ী নিম্নবর্ণিত ৩৯টি ক্ষেত্রসমূহে রিটার্ন দাখিলের প্রমাণ বা PSR দাখিলের বিধান করা হয়েছেঃ

১। ২০ (বিশ) লক্ষাধিক টাকার ঋণ গ্রহণে।
২। কোনো কোম্পানির পরিচালক বা স্পন্সর শেয়ারহোল্ডার হতে হলে।
৩। আমদানি নিবন্ধন সনদ বা রপ্তানি নিবন্ধন সনদ গ্রহণ অথবা নবায়ন করতে।
৪। সিটি কর্পোরেশন বা পৌরসভা এলাকায় ট্রেড লাইসেন্স নবায়ন করতে।
৫। সাধারণ বিমার তালিকাভুক্ত সার্ভেয়ার লাইসেন্স নবায়ন করতে।
৬। সিটি কর্পোরেশন, পৌরসভা ও ক্যান্টনমেন্ট বোর্ড এলাকায় জমি, বিল্ডিং বা অ্যাপার্টমেন্ট বিক্রয় বা লিজ বা হস্তান্তর বা বায়নানামা বা আমমোক্তারনামা নিবন্ধন করতে।
৭। চিকিৎসক, দন্ত চিকিৎসক, আইনজীবী, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, কস্ট এন্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট, চার্টার্ড সেক্রেটারি, আইনজীবী ও কর আইনজীবী, একচুয়ারি, প্রকৌশলী, স্থপতি, সার্ভেয়ার হিসেবে কোনো স্বীকৃত পেশাজীবী সংস্থার সদস্যপদ নবায়ন করতে।
৮। Muslim Marriages and Divorces (Registration) Act, 1974 (Act No. LII of 1974) এর অধীন নিকাহ্ রেজিস্ট্রার, হিন্দু বিবাহ নিবন্ধন আইন, ২০১২ (২০১২ সনের ৪০ নং আইন) এর অধীন হিন্দু বিবাহ নিবন্ধক ও Special Marriage Act, 1872 (Act No. III of 1872) এর অধীন রেজিস্ট্রার হিসেবে লাইসেন্স প্রাপ্তি অথবা নবায়ন করতে।
৯। ট্রেডবডি বা কোনো বাণিজ্যিক সংগঠনের সদস্যপদ প্রাপ্তি অথবা নবায়ন করতে।
১০। স্ট্যাম্প, কোর্ট ফি ও কার্টিজ পেপারের ভেন্ডর বা দলিল লেখক হিসেবে লাইসেন্স নবায়নে।
১১। ড্রাগ লাইসেন্স, ফায়ার লাইসেন্স, পরিবেশ ছাড়পত্র, বিএসটিআই লাইসেন্স, বন্ডেড ওয়্যারহাউস লাইসেন্স, কাস্টমস এজেন্ট লাইসেন্স, ফ্রেইট ফরওয়ার্ডিং লাইসেন্স ও বায়িং হাউজ নিবন্ধন গ্রহণ ও নবায়নে।
১২। যেকোনো এলাকায় গ্যাসের বাণিজ্যিক ও শিল্প সংযোগ প্রাপ্তি ও বহাল রাখতে।
১৩। সিটি কর্পোরেশন এলাকায় আবাসিক গ্যাস সংযোগ প্রাপ্তিতে।
১৪। সিটি কর্পোরেশন বা ক্যান্টনমেন্ট বোর্ড এলাকায় বিদ্যুৎ সংযোগ প্রাপ্তিতে।
১৫। লঞ্চ, স্টিমার, মাছ ধরার ট্রলার, কার্গো, কোস্টার, ডাম্ব-বার্জসহ যেকোনো প্রকারের ভাড়ায় চালিত নৌযানের সার্ভে সার্টিফিকেট গ্রহণ ও নবায়নে।
১৬। পরিবেশ অধিদপ্তর বা জেলা প্রশাসকের কার্যালয় হতে ইট উৎপাদনের অনুমতি গ্রহণ ও নবায়নে।
১৭। সিটি কর্পোরেশন, জেলা সদর বা পৌরসভায় অবস্থিত ইংরেজি মাধ্যম স্কুলে শিশু বা পোষ্য ভর্তিতে।
১৮। কোম্পানির এজেন্সী বা ডিস্ট্রিবিউটরশিপ গ্রহণে ও নবায়নে।
১৯। আগ্নেয়াস্ত্রের লাইসেন্স গ্রহণে ও নবায়নে।
২০। আমদানির উদ্দেশ্যে ঋণপত্র খোলায়।
২১। ১০ (দশ) লক্ষাধিক টাকার মেয়াদী আমানত খোলায় ও বহাল রাখতে।
২২। ১০ (দশ) লক্ষাধিক টাকার সঞ্চয়পত্র ক্রয়ে।
২৩। পৌরসভা, উপজেলা, জেলা পরিষদ, সিটি কর্পোরেশন বা জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণে।
২৪। ব্যবস্থাপনা বা প্রশাসনিক বা উৎপাদন কার্যক্রমের তত্ত্বাবধানকারী পদমর্যাদায় কর্মরত ব্যক্তির বেতন-ভাতাদি প্রাপ্তিতে।
২৫। দশম গ্রেড বা তদূর্ধ্ব পদমর্যাদার গণকর্মচারীর বেতন-ভাতাদি প্রাপ্তিতে।
২৬। স্বাভাবিক ব্যক্তি ব্যতীত অন্যান্য করদাতাদের ক্ষেত্রে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস বা মোবাইল ব্যাংকিং বা ইলেক্ট্রনিক উপায়ে টাকা স্থানান্তরের মাধ্যমে এবং মোবাইল ফোনের হিসাব রিচার্জের মাধ্যমে কমিশন, ফি বা অন্য কোনো অর্থ প্রাপ্তির ক্ষেত্রে।
২৭। কোনো নিবাসী করদাতা কর্তৃক অ্যাডভাইজরি বা কনসালটেন্সি সার্ভিস, ক্যাটারিং সার্ভিস, ইভেন্ট ম্যানেজমেন্ট সার্ভিস, জনবল সরবরাহ, নিরাপত্তা সেবা সরবরাহ বাবদ কোনো কোম্পানি হইতে অর্থ প্রাপ্তিতে।
২৮। বিমা কোম্পানির এজেন্সি সার্টিফিকেট গ্রহণ ও নবায়নে।
২৯। দ্বি-চক্র বা ত্রি-চক্র মোটরযান ব্যতীত অনান্য মোটরযানের নিবন্ধন, মালিকানা পরিবর্তন বা ফিটনেস নবায়নকালে।
৩০। এনজিও বিষয়ক ব্যুরোতে নিবন্ধিত এনজিও বা মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটি হতে লাইসেন্সপ্রাপ্ত ক্ষুদ্র ঋণ সংস্থার অনুকূলে বিদেশি অনুদানের অর্থ ছাড় করতে।
৩১। ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে ই-কমার্স ব্যবসার ক্ষেত্রে লাইসেন্সিং অথরিটির কাছ থেকে লাইসেন্স নবায়নে।
৩২। কোম্পানী আইন, ১৯৯৪ (১৯৯৪ সনের ১৮ নং আইন) এবং Societies Registration Act, 1860 (Act No. XXI of 1860) এর অধীন নিবন্ধিত কোনো ক্লাবের সদস্যপদ গ্রহণ ও নবায়নে।
৩৩। কোনো নিবাসী করদাতা কর্তৃক পণ্য সরবরাহ, চুক্তি সম্পাদন বা সেবা সরবরাহের উদ্দ্যেশ্যে টেন্ডার ডকুমেন্টস্ দাখিলকালে।
৩৪। পণ্য আমদানি বা রপ্তানির উদ্দ্যেশ্যে বিল অব এন্ট্রি দাখিলকালে।
৩৫। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক), চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ), খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ (কেডিএ), রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ (আরডিএ), গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ বা, সময় সময়, সরকার কর্তৃক গঠিত অনুরূপ কর্তৃপক্ষ অথবা সিটি কর্পোরেশন বা পৌরসভার অন্যান্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট অনুমোদনের নিমিত্ত ভবন নির্মাণের নকশা দাখিলকালে।
৩৬। এ আইনের ধারা ১৪০ এ সংজ্ঞায়িত কোনো নির্দিষ্ট ব্যক্তির নিকট সিটি কর্পোরেশন এলাকায় বাড়ি ভাড়া বা লিজ প্রদানকালে।
৩৭। এই আইনের ধারা ১৪০ এ সংজ্ঞায়িত কোনো নির্দিষ্ট ব্যক্তির নিকট পণ্য বা সেবা সরবরাহ কালে।
৩৮। হোটেল, রেস্টুরেন্ট, মোটেল, কমিউনিটি সেন্টার, কনভেনশন হল, হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টারসমূহের লাইসেন্স গ্রহণ ও নবায়নে।
৩৯। সামাজিক অনুষ্ঠান, কর্পোরেট প্রোগ্রাম, ওয়ার্কশপ, সেমিনার, সিম্পোজিয়াম, প্রশিক্ষণসহ সমজাতীয় যেকোনো অনুষ্ঠান আয়োজনের জন্য সিটি কর্পোরেশন এলাকায় অবস্থিত কমিউনিটি সেন্টার, কনভেনশন হল বা সমজাতীয় কোনো প্রতিষ্ঠান হতে ভাড়া বা অন্য যেকোনো সেবা গ্রহণকালে।

[email protected]

👍এছাড়া, নিম্নবর্ণিত ১২টি ক্ষেত্রে "রিটার্ন দাখিলের প্রমাণ" দাখিলের পরিবর্তে নাম ও টিআইএন সংবলিত সিস্টেম জেনারেটেড প্রত্যয়নপত্র দাখিলের বিধান করা হয়েছে, যথাঃ

১। সিটি কর্পোরেশন বা পৌরসভা এলাকায় নতুন ট্রেড লাইসেন্স গ্রহণে।
২। সমবায় সমিতির নিবন্ধনের ক্ষেত্রে।
৩। সাধারণ বিমার তালিকাভুক্ত সার্ভেয়ার এর নতুন লাইসেন্স গ্রহণে।
৪। ক্রেডিট কার্ড গ্রহণ ও নবায়নে।
৫। চিকিৎসক, দন্ত চিকিৎসক, আইনজীবী, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, কস্ট এন্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট, চার্টার্ড সেক্রেটারি, আইনজীবী ও কর আইনজীবী, একচুয়ারি, প্রকৌশলী, স্থপতি, সার্ভেয়ার হিসেবে কোনো স্বীকৃত পেশাজীবী সংস্থার সদস্যপদ গ্রহণে।
৬। ৫ (পাঁচ) লক্ষাধিক টাকার পোস্ট অফিস সঞ্চয়ী হিসাব খোলায়।
৭। Monthly Payment Order বা এমপিও ভুক্তির মাধ্যমে সরকার হতে দশম গ্রেড বা তদূর্ধ্ব পদমর্যাদার কর্মচারীর কোনো অর্থপ্রাপ্তিতে।
৮। স্বাভাবিক ব্যক্তি করদাতাদের ক্ষেত্রে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস বা মোবাইল ব্যাংকিং বা ইলেক্ট্রনিক উপায়ে টাকা স্থানান্তরের মাধ্যমে এবং মোবাইল ফোনের হিসাব রিচার্জের মাধ্যমে কমিশন, ফি বা অন্য কোনো অর্থ প্রাপ্তির ক্ষেত্রে।
৯। স্ট্যাম্প, কোর্ট ফি ও কার্টিজ পেপারের ভেন্ডর বা দলিল লেখক হিসাবে লাইসেন্স নিবন্ধন ও তালিকাভুক্তিতে।
১০। ত্রি-চক্র মোটরযানের নিবন্ধন, মালিকানা পরিবর্তন বা ফিটনেস নবায়নকালে।
১১। ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে ই-কমার্স ব্যবসার ক্ষেত্রে লাইসেন্সিং অথরিটির কাছ থেকে লাইসেন্স গ্রহণে।
১২। স্বাভাবিক ব্যক্তি ব্যতীত অন্য যেকোনো ব্যক্তি কর্তৃক কোনো আইন বা আইনি ক্ষমতা রয়েছে এরূপ কোনো দলিলের অধীন নিগমিত, নিবন্ধিত বা গঠিত হবার বছর বা পরের বছরে।

👉সঠিক তথ্যের ভিত্তিতে রিটার্ন দাখিল করুন এবং কর সংক্রান্ত যেকোনো জটিলতা এড়াতে পেশাদার পরামর্শ গ্রহণ করুন।




Address

Segunbagicha
Dhaka
1000

Website

Alerts

Be the first to know and let us send you an email when Md. Atahar Hossain & Associates posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category