Barrister Shihab Uddin Khan

Barrister Shihab Uddin Khan Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Barrister Shihab Uddin Khan, Lawyer & Law Firm, Modern Plaza (Ground Floor), Thana Road, Savar, Dhaka.

13/09/2026

গেন্ডাবাসীর অকৃত্রিম ভালোবাসায় চিরঋণী হয়ে রইলাম।

গেন্ডা, সাভার,ঢাকা
২১ আগস্ট, ২০২৬

10/09/2026

আমার জন্মস্থান সাভারের গেন্ডা। গেন্ডাবাসীর অকৃত্রিম ভালোবাসায় চিরঋণী হয়ে রইলাম।

গেন্ডা, সাভার,ঢাকা
২১ আগস্ট, ২০২৬

01/09/2026
সাভারের মোফাজ্জল-মোমেনা চাকলাদার মহিলা ডিগ্রি কলেজের গভর্নিং বডির ২৮৪ তম সাধারন সভা আজ ২৯/০৮/২০২৬ ইং বিকাল ৫ ঘটিকায় অনুষ...
29/08/2026

সাভারের মোফাজ্জল-মোমেনা চাকলাদার মহিলা ডিগ্রি কলেজের গভর্নিং বডির ২৮৪ তম সাধারন সভা আজ ২৯/০৮/২০২৬ ইং বিকাল ৫ ঘটিকায় অনুষ্ঠিত হয়েছে। অদ্য সভায় কলেজের শিক্ষা কার্যক্রম এবং শিক্ষকদের কল্যাণে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।

পবিত্র ঈদে মিলাদুন্নবীর শুভেচ্ছা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিঁ ওয়া আলা আলি মুহাম্মাদ। মহানবী হজরত মুহাম্মদ (সা.) ...
26/08/2026

পবিত্র ঈদে মিলাদুন্নবীর শুভেচ্ছা।
আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিঁ ওয়া আলা আলি মুহাম্মাদ। মহানবী হজরত মুহাম্মদ (সা.) -এর প্রতি জানাই লাখো কোটি দরুদ ও সালাম । রাসুলুল্লাহ (সা.) -এর আদর্শে সকলের জীবন শান্তি, সম্প্রীতি ও ভালোবাসায় ভরে উঠুক।

আমার চাচা মুজাহিদুল ইসলাম সেলিম । আমার বাবার চাচাতো ভাই । বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাবেক সভাপতি। ছিলেন স্বা...
14/08/2026

আমার চাচা মুজাহিদুল ইসলাম সেলিম । আমার বাবার চাচাতো ভাই । বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাবেক সভাপতি। ছিলেন স্বাধীনোত্তর বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) এর প্রথম নির্বাচিত সহ সভাপতি (ভিপি) । মুক্তিযুদ্ধে ন্যাপ-কমিউনিস্ট পার্টি-ছাত্র ইউনিয়ন যৌথ গেরিলা বাহিনীর কমান্ডার হিসাবে দায়িত্ব পালন করেছেন । রাজনৈতিক আদর্শ ভিন্ন হলেও আমার কাছে বাংলাদেশের রাজনৈতিক এবং অর্থনৈতিক ইতিহাস জানবার ও বুঝবার দারুন এক উৎস তিনি ।

তার হঠাৎ অসুস্থ হয়ে পড়ার সংবাদে আত্মীয় হিসেবে তো বটেই, বাংলাদেশের একজন ক্ষুদ্র রাজনীতি সচেতন মানুষ হিসেবে বিচলিত হয়েছিলাম । শুরুতে নিউমোনিয়াজনিত শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে গেলেও এখন রোগের ধরন কিছুটা জটিল আকার ধারন করেছে । তবে, মানসিক ভাবে অনেক শক্ত আছেন । চিকিৎসা চলছে । এই মুহূর্তে বেশ সুস্থ তিনি ।

গত ১২ই আগস্ট গিয়েছিলাম চাচার সাথে দেখা করতে তার পুরানা পল্টনের বাসায় । আড্ডা হল অনেকক্ষণ। আমার ছেলের খুব পছন্দ তার সেলিম/কমরেড দাদাকে। চমৎকার মজা করে মিশতে পারেন বাচ্চাদের সাথে । চাচী, চাচা, কাজিন স্বর্না, আমার স্ত্রী সবাই মিলে দারুন সময় কেটেছে ।

সততা আর রাজনৈতিক আদর্শ নিয়ে থেকেছেন সারাজীবন। অনেক বড় বড় বামপন্থী নেতারা যখন স্বৈরাচারের পদলেহনে ব্যস্ত, তখন তিনি স্বতন্ত্রতা বজায় রেখেছেন, ফিরিয়ে দিয়েছেন অনেক লোভনীয় পদের অফার । রাজনৈতিক আত্মজীবনী লিখছেন । বাংলাদেশের রাজনীতিতে এবং রাজনীতি সচেতন মহলে তার রাজনৈতিক আত্মজীবনী নিঃসন্দেহে দারুন এক বহুমাত্রিক উপকরণ হিসেবে ব্যবহৃত হবে ।

মুজাহিদুল ইসলাম সেলিম চাচার সুস্থতার জন্য সবার কাছে দোয়া চাই ।

সাভারের মোফাজ্জল-মোমেনা চাকলাদার মহিলা ডিগ্রি কলেজের গভর্নিং বডির এক জরুরি সভা আজ ১০/০৮/২০২৬ ইং বিকাল ৫ ঘটিকায় অনুষ্ঠিত ...
10/08/2026

সাভারের মোফাজ্জল-মোমেনা চাকলাদার মহিলা ডিগ্রি কলেজের গভর্নিং বডির এক জরুরি সভা আজ ১০/০৮/২০২৬ ইং বিকাল ৫ ঘটিকায় অনুষ্ঠিত হয়েছে।

The law officers of the Attorney General’s Office, Bangladesh, yesterday (07.08.2026) celebrated an excellently organize...
08/08/2026

The law officers of the Attorney General’s Office, Bangladesh, yesterday (07.08.2026) celebrated an excellently organized Family Day event alongside their families. It was well spent.

গতকাল 'জুলাই গণঅভ্যুত্থান দিবসে' সাভারের শহীদ আসাবুল ইয়ামিন ও শহীদ শ্রাবন গাজীর কবর জিয়ারতে গিয়েছিলাম।  সাক্ষাত করেছি পর...
06/08/2026

গতকাল 'জুলাই গণঅভ্যুত্থান দিবসে' সাভারের শহীদ আসাবুল ইয়ামিন ও শহীদ শ্রাবন গাজীর কবর জিয়ারতে গিয়েছিলাম। সাক্ষাত করেছি পরিবারের সদস্যদের সাথে।

২০২৪ সালের ১৮ জুলাই সাভারের ব্যাংক টাউন নিবাসী এমআইএসটি'র মেধাবী ছাত্র শেখ আসাবুল ইয়ামিন আন্দোলনরত অবস্থায় গুলিবিদ্ধ হন এবং আহত অবস্থায় স্বৈরাচারের পুলিশ বাহিনীর নির্মম অত্যাচারে শহীদ হন । পুলিশ ভ্যান থকে আহত ইয়ামিনকে ফেলে দেয়ার ভিডিও সকলের অন্তরকে প্রকম্পিত করে । ইয়ামিন সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের সাবেক ছাত্র হিসেবে আমার স্কুলের অনুজ ।

শহীদ শ্রাবন গাজী সাভারের জাহাঙ্গীরনগর ক্যাম্পাস সংলগ্ন ডেইরী ফার্ম এলাকার বাসিন্দা । বাবা-মা অনেক কস্ট করে মালয়েশিয়ায় পড়াশোনার জন্য পাঠিয়েছিলেন । জুলাইয়ের মাঝামাঝি দেশে আসে শ্রাবন। আগস্টের ৫ তারিখ “মা যুদ্ধে যাচ্ছি, দোয়া কইরো” বলে বাসা থেকে বের হয় । জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে ‘লংমার্চ টু ঢাকা’ মিছিলে যোগ দেয়। সাভার না পেরুতেই আওয়ামী সন্ত্রাসীদের গুলিতে সে শহীদ হয় ।

উল্লেখ্য, শহীদ ইয়ামিন ও শ্রাবন উভয়েই পিতা-মাতার একমাত্র পুত্র সন্তান ছিলেন ।

জাতির মহান বীর শহীদ ইয়ামিন ও শহীদ শ্রাবন সহ সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা করছি এবং নৃশংস হত্যাকান্ডে জড়িত সকল অপরাধীর বিচারের দাবি করছি ।

সাভারের মোফাজ্জল-মোমেনা চাকলাদার মহিলা ডিগ্রি কলেজে 'জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬' পালিত। সাভারের মোফাজ্জল-মোমেনা চাকলাদ...
05/08/2026

সাভারের মোফাজ্জল-মোমেনা চাকলাদার মহিলা ডিগ্রি কলেজে 'জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬' পালিত।

সাভারের মোফাজ্জল-মোমেনা চাকলাদার মহিলা ডিগ্রি কলেজে যথাযথ ভাবগাম্ভীর্য ও মর্যাদায় পালিত হয়েছে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬। এই উপলক্ষ্যে কলেজের শিক্ষার্থীদের মধ্যে অনুষ্ঠিত হয় রচনা, আবৃত্তি এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতা। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের গভর্নিং বডির সভাপতি ব্যারিস্টার শিহাব উদ্দিন খান।

বিপুল সংখ্যক শিক্ষার্থী এবং কলেজের শিক্ষকমন্ডলী উপস্থিত ছিলেন। কলেজের সভাপতি তার বক্তব্যে বলেন "আধুনিক রাষ্ট্র ব্যবস্থায় ফ্যাসিবাদ সর্বভাবে পরিত্যাজ্য। হাসিনার ফ্যসিবাদ গেছে কিন্তু কিছু কিছু ফ্যাসিবাদী চরিত্র বিভিন্ন স্থানে এখনো রয়ে গেছে। ফ্যসিবাদী চরিত্র হলো ক্ষমতার অপব্যবহার, স্বৈরাচারী আচরন, স্বজনপ্রীতি, দূর্নীতি। আজকের এই দিনে সবাইকে ফ্যাসিবাদী চরিত্র মুক্ত হওয়ার দীক্ষা নিতে হবে। সেই সাথে ফ্যসিবাদের করুন পরিনতি সম্পর্কেও শিক্ষা নিতে হবে"।

এর আগে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরন করা হয়। প্রধান অতিথির বক্তব্য শেষে জুলাই গণ অভ্যুত্থানের শহীদ ও আহতদের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালিত হয়ে অনুষ্ঠান সমাপ্ত হয়।

Address

Modern Plaza (Ground Floor), Thana Road, Savar
Dhaka
1340

Website

Alerts

Be the first to know and let us send you an email when Barrister Shihab Uddin Khan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share