Bangladesh Bar Council

Bangladesh Bar Council Bangladesh Bar Council

07/07/2016

সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা|

ঈদ মোবারক|||
ঈদ মোবারক|||
ঈদ মোবারক|||

05/07/2016

ব্রেকিং নিউজ : দেশের কোথাও শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি|আগামী বৃহস্পতিবার পবিএ ঈদ-উল-ফিতর|

24/05/2016

আপিলের শুনানি শুরু এক যুগ পর ৫৪ ও ১৬৭ ধারা সংশোধন
_______________________________________
পরোয়ানা ছাড়া পুলিশকে গ্রেপ্তারের
ক্ষমতা দেওয়া ফৌজদারি কার্যবিধির ৫৪
ধারা সংশোধনের নির্দেশনা দিয়ে
হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের
আপিলের শুনানি শুরু হয়েছে। হাইকোর্টের
রায়ের বিরুদ্ধে আপিল করার প্রায় এক যুগ পর গতকাল মঙ্গলবার আপিলের শুনানি শুরু
হলো।
প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার
নেতৃত্বাধীন আপিল বিভাগের চার সদস্যের
বেঞ্চে এই শুনানি শুরু হয়। শুরুতে অতিরিক্ত
অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা আপিলের আবেদন মঞ্জুরের আদেশ পড়ে শোনান। পরে
অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম শুনানির
জন্য সময় চান। আগামী ১১ মে পরবর্তী
শুনানির দিন ধার্য করেন সর্বোচ্চ আদালত।
আদালতে রিট আবেদনকারীর পক্ষে ছিলেন
আইনজ্ঞ ও জ্যেষ্ঠ আইনজীবী ড. কামাল হোসেন। তিনি আদালতে বলেন, এক যুগ আগে
ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারা ও ১৬৭
ধারা সংশোধনের রায় দিয়েছেন
হাইকোর্ট। হাইকোর্টের রায়ের
নির্দেশনাগুলো এখনো বহাল রয়েছে। কিন্তু
সরকার রায় বাস্তবায়ন করে ফৌজদারি কার্যবিধি সংশোধনের উদ্যোগ নেয়নি।
যদি রায় বাস্তবায়ন করা হতো, তাহলে
আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে নাগরিকের
মৃত্যুর ঘটনা ঘটত না।
১৯৯৮ সালে রাজধানীর সিদ্ধেশ্বরী থেকে
বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র শামীম রেজা রুবেলকে ৫৪ ধারায় গ্রেপ্তার
করেছিল পুলিশ। পরে তিনি গোয়েন্দা
পুলিশের কার্যালয়ে পুলিশের হেফাজতে
মারা যান। রুবেল হত্যাকাণ্ড তদন্তের জন্য
বিচারপতি হাবিবুর রহমান খানের
নেতৃত্বে একটি বিচার বিভাগীয় তদন্ত কমিটি করে তৎকালীন সরকার। ওই তদন্ত
কমিটি বিনা পরোয়ানায় গ্রেপ্তার-
সংক্রান্ত ফৌজদারি কার্যবিধির ৫৪
ধারা ও রিমান্ড-সংক্রান্ত ১৬৭ ধারা
সংশোধনের সুপারিশ করে।
ওই সুপারিশ বাস্তবায়িত না হওয়ায় পরে মানবাধিকার সংগঠন বাংলাদেশ লিগ্যাল
এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট)
হাইকোর্টে রিট আবেদন করে। ওই রিট
আবেদনের চূড়ান্ত শুনানি শেষে ২০০৩
সালের ৭ এপ্রিল এ ব্যাপারে কয়েক দফা
নির্দেশনা দিয়ে রায় দেন হাইকোর্ট। রায়ে ছয় মাসের মধ্যে ৫৪ ও ১৬৭ ধারা
সংশোধন করতে সরকারকে নির্দেশ দেওয়া
হয়। একই সঙ্গে রায়ে আইন সংশোধনের আগ
পর্যন্ত অন্তর্বর্তী কয়েকটি নির্দেশনা
দেওয়া হয়।
হাইকোর্টের ওই রায়ের বিরুদ্ধে আপিল করে রাষ্ট্রপক্ষ। ২০০৪ সালে আপিল বিভাগ
সরকারের লিভ টু আপিল (আপিলের অনুমতি
চেয়ে আবেদন) মঞ্জুর করেন।

24/05/2016

প্রয়োজনে ফৌজদারি কার্যবিধিতে পরিবর্তন: আইনমন্ত্রী
_______________________________________
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, জনগণের
উপকারে ফৌজদারি কার্যবিধি যদি আরও
সংশোধনের প্রয়োজন হয়, তাহলে তা করা
হবে। সে ক্ষেত্রে আদালতের নির্দেশনা
এলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। ফৌজদারি কার্যবিধির ৫৪ ও ১৬৭ ধারা
সংশোধনের বিষয়ে আজ মঙ্গলবার আপিল
বিভাগের দেওয়া রায় সম্পর্কে
প্রতিক্রিয়া জানতে চাইলে সচিবালয়ে
এসব কথা বলেন আইনমন্ত্রী। পরোয়ানা ছাড়া গ্রেপ্তার এবং রিমান্ডে
জিজ্ঞাসাবাদ-সংক্রান্ত ফৌজদারি
কার্যবিধির ৫৪ ও ১৬৭ ধারা সংশোধনের
নির্দেশনা দিয়ে হাইকোর্ট যে রায়
দিয়েছিলেন, তা আজ বহাল রেখেছেন আপিল
বিভাগ। তবে হাইকোর্টের রায়ের নির্দেশনাগুলোতে কিছু পরিবর্তন আসতে
পারে। আনিসুল হক তাঁর প্রতিক্রিয়ায় বলেন, আপিল
বিভাগের পূর্ণাঙ্গ রায় হাতে পাওয়ার আগে
এ বিষয়ে কোনো মন্তব্য করা তাঁর পক্ষে
কঠিন। এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, ৫৪
ধারা একটি জরুরি বিধান। এটি কীভাবে
ব্যবহার করবেন, তার ওপর নির্ভর করে এর
ভালো-মন্দ। আনিসুল হক বলেন, ৫৪ ধারা তখনই প্রয়োগ
করা উচিত, যখন আইনশৃঙ্খলা রক্ষাকারী
বাহিনী মনে করবে, যাকে গ্রেপ্তার করা
হচ্ছে, সে একটা অপরাধ করতে যাচ্ছে।

24/05/2016

৫৪ ও ১৬৭ ধারা বিষয়ে রায়ের
আলোকে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্র
_______________________________________
পরোয়ানা ছাড়া গ্রেপ্তার ও রিমান্ডে
নিয়ে জিজ্ঞাসাবাদ–সংক্রান্ত ৫৪ ও ১৬৭
ধারা সংশোধনের নির্দেশনা দিয়ে উচ্চ
আদালত যে রায় দিয়েছেন, তা যথাযথভাবে
পালন করা হবে বলে জানিয়েছেন
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আজ মঙ্গলবার সচিবালয়ে তাঁর
কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে
স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘পূর্ণাঙ্গ রায় এলে
আমরা এ বিষয়ে ব্যবস্থা নেব।’ এ সময়
মন্ত্রী আরও বলেন, ফৌজদারি কার্যবিধি অনুযায়ী সুস্পষ্ট নির্দেশনা রয়েছে পুলিশ
কীভাবে এবং কারা গ্রেপ্তার করতে
পারবেন। এখনো কিন্তু সেটা হচ্ছে। যে
সংস্থা গ্রেপ্তার করতে যাচ্ছে, পোশাকে
সেটা উল্লেখ থাকে।
এ সময় সাংবাদিকেরা বলেন, সাংবাদিক শফিক রেহমানকে গ্রেপ্তারের সময়
বিষয়টি মানা হয়নি বলে অভিযোগ আছে। এ
বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ভেতরে
কিন্তু পরিচয় দিয়েই তাঁকে গ্রেপ্তার করা
হয়েছে। এ ছাড়া দলপতি কিন্তু পোশাক পরেই
গেছেন।’ সীমান্ত হত্যা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী
বলেন, ‘এগুলো আগের তুলনায় অনেক কমেছে।
আরও কমবে ইনশা আল্লাহ।’

24/05/2016

৫৪ ও ১৬৭ ধারা সংশোধনীর রায় বহাল
_______________________________________
পরোয়ানা ছাড়া গ্রেপ্তার ও রিমান্ডে
জিজ্ঞাসাবাদ সংক্রান্ত ফৌজদারি
কার্যবিধির ৫৪ ও ১৬৭ ধারা সংশোধনের
নির্দেশনা দিয়ে হাইকোর্ট যে রায়
দিয়েছিলেন তা বহাল রেখেছেন আপিল
বিভাগ। তবে হাইকোর্টের রায়ের নির্দেশনাগুলোতে কিছু পরিবর্তন আসতে
পারে। আজ মঙ্গলবার প্রধান বিচারপতি সুরেন্দ্র
কুমার সিনহার নেতৃত্বাধীন চার সদস্যের
বেঞ্চ এ রায় দেন। রায়ে আদালত বলেন, রাষ্ট্রপক্ষের আপিল
খারিজ করা হলো। তবে হাইকোর্টের
রায়ের নির্দেশনাগুলোতে কিছু পরিবর্তন
আসতে পারে। পূর্ণাঙ্গ রায়ে বিষয়গুলো
জানা যাবে। রাষ্ট্রপক্ষে ছিলেন, অ্যাটর্নি জেনারেল
মাহবুবে আলম ও অতিরিক্ত অ্যাটর্নি
জেনারেল মুরাদ রেজা। রিট আবেদনকারীর
পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী ড. কামাল
হোসেন ও এম আমীর-উল ইসলাম। সঙ্গে
ছিলেন আইনজীবী সারা হোসেন। রায়ের পর সারা হোসেন সাংবাদিকদের
বলেন, হাইকোর্টের রায়ে ১৫ দফা
নির্দেশনা ও সাতটি সুপারিশ করা
হয়েছিল। হাইকোর্টের রায়ে বলা হয়েছিল, ডিটেনশন
(আটকাদেশ) দেওয়ার জন্য পুলিশ কাউকে ৫৪
ধারায় গ্রেপ্তার করতে পারবে না। কাউকে
গ্রেপ্তার করার সময় পুলিশ তাঁর পরিচয়পত্র
দেখাতে বাধ্য থাকবে। গ্রেপ্তারের তিন
ঘণ্টার মধ্যে গ্রেপ্তার হওয়া ব্যক্তিকে কারণ জানাতে হবে। ওই ব্যক্তিকে
জিজ্ঞাসাবাদের (রিমান্ড) প্রয়োজন হলে
ম্যাজিস্ট্রেটের আদেশক্রমে কারাগারের
ভেতরে কাচ দিয়ে নির্মিত বিশেষ কক্ষে
জিজ্ঞাসাবাদ করতে হবে। কক্ষের বাইরে
তাঁর আইনজীবী ও নিকটাত্মীয় থাকতে পারবেন। জিজ্ঞাসাবাদের আগে ও পরে ওই
ব্যক্তির ডাক্তারি পরীক্ষা করাতে হবে
প্রভৃতি। মামলার বিবরণে জানা যায়, ১৯৯৮ সালে
ঢাকার সিদ্ধেশ্বরী এলাকা থেকে
বেসরকারি ইনডিপেনডেন্ট
ইউনিভার্সিটির ছাত্র শামীম রেজা
রুবেলকে ৫৪ ধারায় গ্রেপ্তার করে পুলিশ।
ওই বছরের ২৩ জুলাই মিন্টো রোডের গোয়েন্দা পুলিশ কার্যালয়ে রুবেল মারা
যান। ওই ঘটনায় মানবাধিকার সংগঠন
বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড
সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) ৫৪ ও ১৬৭
ধারা সংশোধন চেয়ে হাইকোর্টে রিট
আবেদন করে। ২০০৩ সালের ৭ এপ্রিল ওই রিট আবেদনের রায়ে হাইকোর্ট কয়েকটি
সুপারিশসহ সিআরপিসির ৫৪ ও ১৬৭ ধারা
সংশোধনের নির্দেশ দেন। আর যতদিন আইন
সংশোধন না হচ্ছে, ততদিন পুলিশকে মেনে
চলার জন্য কয়েকটি অন্তবর্তী নির্দেশনা
দেন। পরে হাইকোর্টের ওই রায়ের বিরুদ্ধে আপিল
বিভাগে যায় সরকার। ২০০৩ সালের ২ আগস্ট
আপিল বিভাগ সরকারের আপিলের অনুমতি
চেয়ে আবেদন (লিভ টু আপিল) মঞ্জুর করেন।
তবে হাইকোর্টের ওই অন্তবর্তী
নির্দেশনাগুলো আপিল বিভাগ স্থগিত করেননি। সরকারও নির্দেশনাগুলো
বাস্তবায়ন করেনি। এরপর সরকার আপিল
করে। ১৭ মে আপিলের শুনানি শেষ হয়। আজ
রায়ের দিন ধার্য ছিল।

ছবিটি দেখে মনে পড়ে যায় শৈশবের দিনগুলো|কতই না সুন্দর ছিল শৈশব ফেলে আসা মুহুত্বগুলো|আর কখন ও ফিরে আসবে না দিনগুলো|রয়ে যাবে...
23/05/2016

ছবিটি দেখে মনে পড়ে যায় শৈশবের দিনগুলো|কতই না সুন্দর ছিল শৈশব ফেলে আসা মুহুত্বগুলো|আর কখন ও ফিরে আসবে না দিনগুলো|রয়ে যাবে স্মৃতিগুলো|

14/04/2016

শুভ নববর্ষ ১৪২৩
সবাইকে জানাই বাংলা নতুন বছরের শুভেচ্ছা।

15/01/2016

Last Update. . . . . . .
_____________________________________
1st T20I at Sheikh Abu Naser Stadium, Khulna
_____________________________________
Zimbabwe 163/7 (20 ov)
_____________________________________
Bangladesh 166/6 (18.4/20 ov)
_____________________________________
Bangladesh won by 4 wickets (with 8 balls remaining)
_____________________________________

31/12/2015

স্বাগতম| স্বাগতম! স্বাগতম!
২০১৬
নতুন বছরের দিনগুলো হয়ে উঠুক মধূময়|এই আমার শুভ কামনা|সবাইকে জানাই নতুন বছরের শুভেচ্ছা|

https://t.co/NCgS2Sm6I1 এই ঠিকানায় গিয়ে fb প্রোফাইল ছবিপরিবর্তন করুন বাটনে ক্লিক করে জাতীয়পতাকা সহ প্রোফাইল ছবি পরিবর...
13/12/2015

https://t.co/NCgS2Sm6I1 এই ঠিকানায় গিয়ে fb প্রোফাইল ছবি
পরিবর্তন করুন বাটনে ক্লিক করে জাতীয়
পতাকা সহ প্রোফাইল ছবি পরিবর্তন করা
যাবে।

বাংলাদেশের মহান বিজয়ের মাসে প্রিয় জাতীয় পতাকা দিয়ে ফেইসবুক এ প্রোফাইল ছবি পরিবর্তন করুন ।

Address

Dhaka
0088

Alerts

Be the first to know and let us send you an email when Bangladesh Bar Council posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share