JurisMentor

JurisMentor To build a career in the legal profession, stay with "JurisMentor"JurisMentor —

রিটেন (Written) পরীক্ষায় পাশ করার মাস্টারপ্ল্যানপরীক্ষার প্রিপারেশন তো অনেকেই নেয়, কিন্তু দিনশেষে পাশ কারা করে জানেন? যা...
08/07/2026

রিটেন (Written) পরীক্ষায় পাশ করার মাস্টারপ্ল্যান
পরীক্ষার প্রিপারেশন তো অনেকেই নেয়, কিন্তু দিনশেষে পাশ কারা করে জানেন? যারা শুধু কঠোর পরিশ্রম নয়, বরং স্মার্ট ওয়ার্ক করে।

​লিখিত পরীক্ষায় কাঙ্ক্ষিত সাফল্য পেতে এবং খাতা দেখার সময় পরীক্ষকের মন জয় করতে এই সহজ হ্যাকসগুলো মেনে চলুন।

১: প্রিপারেশন নেওয়ার সময় যা করবেন আর যা একদমই করবেন না।

​✅ যা অবশ্যই করবেন:

​বিগত ৫-১০ বছরের প্রশ্ন অ্যানালাইসিস করুন। কোন টপিক থেকে প্রতিবছর প্রশ্ন আসে, সেটা আগে মার্ক করুন।

​জানা জিনিস সময়ে শেষ করতে না পারার চেয়ে বড় আফসোস আর নেই। বাসায় ঘড়ি ধরে লেখার গতি বাড়ান।

মুখস্থ বিদ্যার দিন শেষ। বেসিক স্ট্রং থাকলে প্রশ্ন একটু ঘুরিয়ে দিলেও চমৎকার উত্তর লিখে আসা সম্ভব।

​❌ যা ভুলেও করবেন না:

পরীক্ষার আগের রাতে পুরো সিলেবাস শেষ করার ভূত মাথা থেকে নামান। এতে ব্রেন প্যানিক করে, জানা জিনিসও ভুলে যায়।

​কোনো একটা প্রিয় বা কঠিন সাবজেক্ট নিয়ে পড়ে থেকে অন্য সাবজেক্টগুলোকে অবহেলা করবেন না। ব্যালেন্স জরুরি।

২: পরীক্ষার খাতা সাজানোর গোপন ট্রিকস যা নম্বর বাড়িয়ে দেয়

​খাতায় আপনার উত্তর উপস্থাপনের ওপর ৫০% নম্বর নির্ভর করে। পরীক্ষক যেন খাতা খুলেই বুঝতে পারেন আপনি একজন সুশৃঙ্খল পরীক্ষার্থী।

যেভাবে খাতা সাজাবেন:

খাতার মাঝখানে বড় করে ১ নং প্রশ্নের উত্তর লিখুন। নিচে নীল কালি দিয়ে আন্ডারলাইন করতে পারেন।

​ ঢালাওভাবে ইতিহাস না লিখে, উত্তরগুলোকে ছোট ছোট প্যারাগ্রাফ, বুলেট পয়েন্ট বা সাব হেডিংএ ভাগ করুন।

​উত্তরের মূল কি ওয়ার্ড, গুরুত্বপূর্ণ সাল, আইন/ধারার রেফারেন্স বা কোটেশনের নিচে নীল কালি দিয়ে দাগ দিন। (লাল বা সবুজ কালি সম্পূর্ণ নিষিদ্ধ)

​প্রতিটি প্রশ্নের জন্য সময় ফিক্সড করে নিন। ১৫ মিনিটের উত্তর ১৫ মিনিটই লিখবেন, বেশি জানা থাকলেও অতিরিক্ত লিখে সময় নষ্ট করবেন না।

​যেভাবে খাতার বারোটা বাজাবেন না:

​ভুল হলে জাস্ট একটি সিঙ্গেল টান দিয়ে কেটে দিন। সেখানে কাটাকুটি করে খাতার সৌন্দর্য নষ্ট করবেন না।

​অপ্রাসঙ্গিক কথা লিখে খাতা ভারী করলে পরীক্ষক বিরক্ত হন। টু দ্য পয়েন্ট এবং তথ্যবহুল উত্তর লিখুন।

​(ক), (খ), (গ) উপ অংশ থাকলে সেগুলো একসাথেই লিখুন। 'ক' খাতার শুরুতে আর খ খাতার শেষে লিখলে নম্বর কমে যাওয়ার ঝুঁকি থাকে।

​পরীক্ষা শেষ হওয়ার অন্তত ১০ মিনিট আগে লেখা শেষ করার টার্গেট রাখুন। শেষ ১০ মিনিটের রিভিশন আপনার খাতার ছোটখাটো অনেক বড় ভুল (যেমন: প্রশ্নের নম্বর ভুল হওয়া বা বানান ভুল) বাঁচিয়ে দেবে।

​সফলতা কোনো দুর্ঘটনা নয়, এটি সঠিক প্রস্তুতি এবং সঠিক উপস্থাপনের ফল।

​আপনার পরিচিত যারা যেকোনো প্রতিযোগিতামূলক বা একাডেমিক রিটেন পরীক্ষা দিচ্ছেন, তাদের সাথে লেখাটি শেয়ার করতে পারেন।

​সবার জন্য রইলো অনেক অনেক শুভকামনা👍

দেওয়ানি কার্যবিধি (CPC) সুপার হিট রিটেন সাজেশন১.  #দেওয়ানি আদালতের এখতিয়ার ও মোকদ্দমার রেজ জুডিকাটা (Sections 9 - 11)​প্...
08/07/2026

দেওয়ানি কার্যবিধি (CPC) সুপার হিট রিটেন সাজেশন
১. #দেওয়ানি আদালতের এখতিয়ার ও মোকদ্দমার রেজ জুডিকাটা (Sections 9 - 11)

​প্রশ্ন ক: দেওয়ানি প্রকৃতির মামলা বলতে কী বোঝায়? দেওয়ানি আদালত কোন কোন মামলার বিচার করতে পারেন এবং কোন কোন মামলার বিচার করতে পারেন না? আলোচনা করুন। (Section 9)

​প্রশ্ন খ: রেজ সাব-জুডিস এবং রেজ জুডিকাটা বলতে কী বোঝায়? এদের মধ্যে পার্থক্যগুলো লিখুন। একই বিষয়ে দ্বিতীয় মামলার ক্ষেত্রে রেজ জুডিকাটার নীতি কীভাবে প্রতিবন্ধকতা সৃষ্টি করে? (Sections 10 & 11)

​প্রশ্ন গ: গঠনমূলক রেজ-জুডিকাটা কী? ব্যাখ্যা করুন।

​২. #মামলা দায়েরের স্থান (Sections 15 - 20)

​প্রশ্ন ক: স্থাবর সম্পত্তি সংক্রান্ত মামলা কোন আদালতে দায়ের করতে হয়? যদি সম্পত্তি একাধিক আদালতের এখতিয়ারের মধ্যে অবস্থিত হয়, তবে মামলা কোথায় দায়ের করতে হবে? (Sections 16, 17)

​প্রশ্ন খ: যেখানে আদালতের স্থানীয় এখতিয়ার অনিশ্চিত, সেখানে মামলা দায়েরের পদ্ধতি কী? (Section 18)

​৩. #মামলার পক্ষসমূহ এবং আরজি (Order 1, 6 & 7)

​প্রশ্ন ক: প্রয়োজনীয় পক্ষ এবং যথাযথ পক্ষ বলতে কী বোঝায়? পক্ষসমূহের অপসংযোগ এবং অসংযোগ এর ফলাফল কী? (Order 1)

​প্রশ্ন খ: আরজি খারিজ বলতে কী বোঝায়? কোন কোন গ্রাউন্ডে বা কারণে আদালত আরজি খারিজ করতে পারেন? আরজি খারিজের বিরুদ্ধে প্রতিকার কী? (Order 7, Rule 11)

​৪. #সমন এবং বিবাদীর জবাব (Order 5 & 8)

​প্রশ্ন ক: সমন জারির বিকল্প পদ্ধতিসমূহ আলোচনা করুন। বিবাদী সমন এড়ালে আদালত কী পদক্ষেপ নিতে পারেন? (Order 5, Rule 20)

​প্রশ্ন খ: লিখিত জবাব দাখিলের সময়সীমা কত? বিবাদী যদি নির্দিষ্ট সময়ে জবাব দাখিল না করে, তবে আদালতের করণীয় এবং বাদীর প্রতিকার কী? সেট অফ এবং কাউন্টার ক্লেম এর মধ্যে পার্থক্য লিখুন। (Order 8)

​৫. #পক্ষদ্বয়ের অনুপস্থিতি ও একতরফা ডিক্রি (Order 9)

​প্রশ্ন ক: মামলার শুনানির দিন বাদী বা বিবাদী অথবা উভয়ের অনুপস্থিতির ফলাফল কী?

​প্রশ্ন খ: একতরফা ডিক্রি কী? একতরফা ডিক্রি রদ বা বাতিলের জন্য বিবাদীর আইনি প্রতিকারগুলো কী কী? (Order 9, Rule 13)

​৬. #আরজি ও জবাব সংশোধন (Order 6, Rule 17)

​প্রশ্ন ক: আরজি বা লিখিত জবাব সংশোধন বলতে কী বোঝায়? মামলার কোন পর্যায়ে আরজি সংশোধন করা যায়? আদালত সাধারণত কোন নীতিমালার ভিত্তিতে সংশোধনের আবেদন মঞ্জুর বা নামঞ্জুর করেন?

​৭. #অন্তর্বর্তীকালীন আদেশসমূহ (Order 39 & 40)

​প্রশ্ন ক: অস্থায়ী নিষেধাজ্ঞা কী? অস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করার জন্য আদালত কোন কোন নীতি বা শর্তসমূহ বিবেচনা করেন? (Order 39)

​প্রশ্ন খ: নিষেধাজ্ঞা অমান্য করার শাস্তি কী? স্থিতাবস্থা বলতে কী বোঝায়?

​প্রশ্ন গ: রিসিভার বা তত্ত্বাবধায়ক কে? আদালত কখন এবং কেন রিসিভার নিয়োগ করেন? রিসিভারের ক্ষমতা ও দায়িত্বসমূহ আলোচনা করুন। (Order 40)

৮. #দেওয়ানি কার্যবিধির অতি গুরুত্বপূর্ণ কিছু ধারা

​প্রশ্ন ক: দেওয়ানি আদালতের সহজাত ক্ষমতা বলতে কী বোঝায়? ন্যায়বিচারের স্বার্থে আদালত কখন এই ক্ষমতা প্রয়োগ করতে পারেন? (Section 151)

​প্রশ্ন খ: ডিক্রি ও আদেশের মধ্যে পার্থক্য লিখুন। প্রাথমিক ডিক্রি ও চূড়ান্ত ডিক্রি বলতে কী বোঝায়? (Section 2)

​প্রশ্ন গ: বিকল্প বিরোধ নিষ্পত্তি বলতে কী বোঝায়? দেওয়ানি মামলায় মধ্যস্থতা এবং সালিশের পদ্ধতি আলোচনা করুন। (Sections 89A, 89B)

​৯. আপিল, রিভিউ এবং রিভিশন (Sections 96, 114, 115)

​প্রশ্ন ক: আপিল, রিভিউ এবং রিভিশন এর মধ্যে মূল পার্থক্যগুলো কী কী?

​প্রশ্ন খ: কোন কোন আদেশের বিরুদ্ধে আপিল করা যায় ? আপিল আদালত কী কী ক্ষমতা প্রয়োগ করতে পারেন? (Order 43)

#পরীক্ষার জন্য কিছু এক্সপার্ট টিপস:

​১. প্রতিটা প্রশ্নের উত্তরের শুরুতে এবং ভেতরে অবশ্যই প্রাসঙ্গিক ধারা এবং আদেশ ও বিধি স্পষ্ট করে উল্লেখ করবেন।

২. ওপরের টপিকগুলো থেকেই ঘুরিয়ে সমস্যাভিত্তিক প্রশ্ন বা গল্প বানিয়ে দেওয়া হবে। মূল আইন জানা থাকলে উত্তর দেওয়া সহজ হবে।

৩. দেওয়ানি কার্যবিধির উত্তর বড় করার চেয়ে টু দ্যা পয়েন্ট এবং আইনি যৌক্তিকতা দেখানো বেশি গুরুত্বপূর্ণ।

সুনির্দিষ্ট প্রতিকার আইন থেকে ১০০% কমন উপযোগী অধ্যায়ভিত্তিক সাজেশন ও প্রশ্নব্যাংকপ্রিয় আইনজীবী ভাই ও বোনেরা,বার কাউন্সিল...
08/07/2026

সুনির্দিষ্ট প্রতিকার আইন থেকে ১০০% কমন উপযোগী অধ্যায়ভিত্তিক সাজেশন ও প্রশ্নব্যাংক

প্রিয় আইনজীবী ভাই ও বোনেরা,

বার কাউন্সিল লিখিত পরীক্ষায় ভালো করার একমাত্র উপায় হলো প্রতিটি আইনের মূল কনসেপ্ট ও ধারাগুলোর ওপর স্পষ্ট ধারণা রাখা। সুনির্দিষ্ট প্রতিকার আইন থেকে প্রতি বছরই বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে। এই আইনের প্রতিটি অধ্যায় থেকে বিগত বছরের ট্রেন্ড বিশ্লেষণ করে এবং আসন্ন পরীক্ষার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সমস্যাভিত্তিক ও তাত্ত্বিক প্রশ্নগুলো নিচে অধ্যায়ভিত্তিক সাজিয়ে দেওয়া হলো।

​এই প্রশ্নগুলো ভালোভাবে চর্চা করলে ইনশাআল্লাহ্ পরীক্ষায় শতভাগ কমন পাবেন,এখনই সেভ করে রাখুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন।

১ম খণ্ড: প্রাথমিক বিষয়াদি অধ্যায় ১

​১. সুনির্দিষ্ট প্রতিকার আইন একটি সম্পূরক আইন মাত্র উক্তিটি ব্যাখ্যা করুন।

২. এই আইনের ধারা ৭ অনুযায়ী কেন কেবল দণ্ডমূলক আইন বাস্তবায়নের জন্য সুনির্দিষ্ট প্রতিকার মঞ্জুর করা যায় না? দেওয়ানি অধিকার রক্ষায় এর ভূমিকা আলোচনা করুন।

​২য় খণ্ড: সুনির্দিষ্ট প্রতিকার সম্পর্কে

​অধ্যায় ২: সম্পত্তির দখল পুনরুদ্ধার

​৩. সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৮ ও ৯ ধারার মধ্যে মূল পার্থক্যগুলো কী কী?

৪. সমস্যাভিত্তিক প্রশ্ন: ক কে তার পৈত্রিক জমি থেকে জোরপূর্বক ও আইনগত পন্থা ব্যতিরেকে বেদখল করা হলো। বেদখল হওয়ার ৫ মাস পর ক আদালতে মামলা করতে চান। ক কোন ধারায় মামলা করবেন? এই মামলায় সরকারের বিরুদ্ধে কোনো প্রতিকার পাওয়া যাবে কি? ৯ ধারার ডিক্রির বিরুদ্ধে আপিল বা রিভিউ করা যায় কিনা আলোচনা করুন।

​অধ্যায় ৩: চুক্তির সুনির্দিষ্ট সম্পাদন

​৫. কোন কোন চুক্তির সুনির্দিষ্ট সম্পাদন আদালতের ইচ্ছাধীন ক্ষমতাবলে বলবৎ করা যায়? (ধারা ১২)

৬. ২০৪ সালের সংশোধনীর পর চুক্তি সুনির্দিষ্ট সম্পাদনের ক্ষেত্রে রেজিস্ট্রি ও বায়না দলিলের বাধ্যবাধকতা আলোচনা করুন (ধারা ২১এ)।

৭. কোন কোন চুক্তি সুনির্দিষ্টভাবে বলবৎ করা যায় না? (ধারা ২১)

৮. সমস্যাভিত্তিক প্রশ্ন: ক তার বাড়িটি খ এর কাছে বিক্রির জন্য চুক্তিপত্র স্বাক্ষর করে বায়নানামা রেজিস্ট্রি করে নেয়। পরবর্তীতে ক বাড়িটি বিক্রি করতে অস্বীকৃতি জানায়। খ এর আইনি প্রতিকার কী? আদালত কি ক কে চুক্তি সম্পাদনে বাধ্য করতে পারেন?

​অধ্যায় ৪: দলিলের সংশোধন

​৯. কোন কোন গ্রাউন্ড বা কারণে একটি দলিলের সংশোধন চাওয়া যায়? দলিল সংশোধনের মামলায় আদালতের বিবেচনামূলক ক্ষমতা আলোচনা করুন (ধারা ৩১)।

​অধ্যায় ৫: চুক্তি রদ বা বাতিল

​১০. কোন কোন ক্ষেত্রে আদালত কোনো চুক্তি রদের নির্দেশ দিতে পারেন এবং কোন ক্ষেত্রে রদের আবেদন প্রত্যাখ্যান করতে পারেন? (ধারা ৩৫)

​অধ্যায় ৬: দলিল বাতিল

​১১. দলিল বাতিল (Section 39) এবং দলিল সংশোধন (Section 31) এর মধ্যে পার্থক্য কী?

১২. সমস্যাভিত্তিক প্রশ্ন: রহিম প্রতারণার আশ্রয় নিয়ে করিম এর নামে একটি জাল দানপত্র দলিল তৈরি করে। করিম উক্ত দলিলটি বাতিল করতে চায়। করিমকে কত দিনের মধ্যে এবং কোন ধারায় মামলা করতে হবে? আদালত কি আংশিক দলিল বাতিলের আদেশ দিতে পারেন?

​অধ্যায় ৭: ঘোষণামূলক ডিক্রি

​১৩. সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৪২ ধারার অধীনে ঘোষণামূলক মামলার শর্তাবলি কী কী? আনুসঙ্গিক প্রতিকার না চেয়ে কেবল ঘোষণার মামলা রক্ষণাবেক্ষণযোগ্য নয় ব্যাখ্যা করুন।

১৪. সমস্যাভিত্তিক প্রশ্ন: আরিফ একটি জমির দখলে আছে কিন্তু নাহিদ দাবি করছে জমিটি তার। আরিফ আদালতে শুধু স্বত্ব ঘোষণার মামলা করল, কোনো দখলের প্রতিকার চাইল না। আরিফের মামলাটি কি ৪২ ধারা অনুযায়ী আইনত টিকবে? সবিস্তারে লিখুন।

​🔹 অধ্যায় ৮: রিসিভার বা তত্ত্বাবধায়ক নিয়োগ

​১৫. আদালত কোন পরিস্থিতিতে মামলায় রিসিভার নিয়োগ করতে পারেন? দেওয়ানি কার্যবিধির সাথে এর সম্পর্ক কী? (ধারা ৪৪)

​৩য় খণ্ড: নিরোধক প্রতিকার সম্পর্কে

অধ্যায় ৯ ও ১০: নিষেধাজ্ঞা

​১৬. নিষেধাজ্ঞা কত প্রকার ও কী কী? অস্থায়ী ও স্থায়ী নিষেধাজ্ঞার মধ্যে মূল পার্থক্যগুলো লিখুন (ধারা ৫২-৫৩)।

১৭. কোন কোন ক্ষেত্রে আদালত স্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করতে পারেন এবং কোন কোন ক্ষেত্রে নিষেধাজ্ঞা মঞ্জুর করতে আদালত বাধ্য নন বা নিষেধাজ্ঞা প্রত্যাখ্যান করেন? (ধারা ৫৪ ও ৫৬)

১৮. বাধ্যতামূলক নিষেধাজ্ঞা বলতে কী বোঝেন? আদালত কখন এই নিষেধাজ্ঞা জারি করেন? (ধারা ৫৫)

১৯. সমস্যাভিত্তিক প্রশ্ন: ক তার প্রতিবেশীর জানালার ঠিক সামনে একটি দেয়াল তুলছে যার ফলে প্রতিবেশীর আলো বাতাস পাওয়ার অধিকার চরমভাবে বিঘ্নিত হচ্ছে। প্রতিবেশী ক এর বিরুদ্ধে কী ধরনের নিষেধাজ্ঞা চেয়ে মামলা করবেন?

রিটেন পরীক্ষার জন্য গোল্ডেন টিপস:

​সুনির্দিষ্ট প্রতিকার আইনের মামলাগুলোর ক্ষেত্রে তামাদি মেয়াদ এবং কোর্ট ফি কত তা উত্তরের শেষে উল্লেখ করলে খাতার মান অনেক বেড়ে যায়।

​ধারা ৮, ৯, ১২, ৩৯, ৪২ এবং ৫৪-৫৬ হলো এই আইনের মূল প্রাণ। এই ধারাগুলোর ওপর আসা বিগত ১০ বছরের জুডিশিয়াল ও বার কাউন্সিলের সমস্যাভিত্তিক প্রশ্নগুলো বেশি বেশি সমাধান করুন।



​পোস্টটি আপনার টাইমলাইনে শেয়ার করে রাখুন এবং বন্ধুদের মেনশন দিয়ে পড়ার সুযোগ করে দিন

বার কাউন্সিল লিখিত পরীক্ষা: তামাদি আইনের অধ্যায়ভিত্তিক চূড়ান্ত প্রশ্নব্যাংক:অধ্যায়-১: প্রারম্ভিক ধারা ১ ও ২​প্রশ্ন ১: তা...
08/07/2026

বার কাউন্সিল লিখিত পরীক্ষা: তামাদি আইনের অধ্যায়ভিত্তিক চূড়ান্ত প্রশ্নব্যাংক:

অধ্যায়-১: প্রারম্ভিক ধারা ১ ও ২

​প্রশ্ন ১: তামাদি আইন কি একটি স্বয়ংসম্পূর্ণ আইন? তামাদি আইন প্রতিকার লোপ করে, কিন্তু অধিকার লোপ করে না, এই সাধারণ নিয়মের ব্যতিক্রমসমূহ আলোচনা করুন।

​প্রশ্ন ২: তামাদি আইনের মূল উদ্দেশ্য ও অন্তর্নিহিত দর্শন কী? এই আইন কি কেবল দেওয়ানি আদালতের জন্য প্রযোজ্য, নাকি ফৌজদারি কার্যধারাতেও এর প্রয়োগ রয়েছে? ব্যাখ্যা করুন।

​অধ্যায়-২: মামলা, আপিল ও আবেদনের তামাদি:ধারা ৩ থেকে ১১

​প্রশ্ন ৩: তামাদি আইনের ৩ ধারার বিধান কি আদালতের জন্য বাধ্যতামূলক? বিবাদী পক্ষ তামাদির আপত্তি না তুললে আদালত কি স্বতঃপ্রণোদিত হয়ে মামলা খারিজ করতে পারেন? ৩ ধারার ব্যতিক্রমসমূহ কী কী?

​প্রশ্ন ৪: বিলম্ব মওকুফ বলতে কী বোঝেন? কোন কোন ক্ষেত্রে আদালত বিলম্ব মওকুফ করতে পারেন এবং কোন কোন ক্ষেত্রে পারেন না? মূল দেওয়ানি মামলায় ৫ ধারা প্রযোজ্য নয় কেন?

​প্রশ্ন ৫: আইনি অক্ষমতা কী? নাবালকত্ব, উন্মাদনা বা জড়বুদ্ধিসম্পন্ন ব্যক্তির ক্ষেত্রে তামাদির মেয়াদ কীভাবে গণনা করা হয়? ধারা ৬ ও ৭ এর ওপর ধারা ৮ এর নিয়ন্ত্রণ বা সীমাবদ্ধতা আলোচনা করুন।

​প্রশ্ন ৬: তামাদির মেয়াদ একবার চলা শুরু হলে তা আর স্থগিত হয় না, ধারা ৯ এর এই সাধারণ নিয়মটি ব্যাখ্যা করুন এবং এর আইনগত ব্যতিক্রমসমূহ উল্লেখ করুন।

​অধ্যায়-৩: তামাদি মেয়াদ গণনা: ধারা ১২ থেকে ২৫

​প্রশ্ন ৭: আইনি কার্যধারার ক্ষেত্রে কোন কোন সময়গুলো তামাদির মূল মেয়াদ থেকে বাদ বা বর্জন দেওয়া হয়? রায় ও ডিক্রির নকল তোলার প্রকৃত সময় কীভাবে হিসাব করা হয়? (ধারা ১২)

​প্রশ্ন ৮: এখতিয়ারবিহীন আদালতে সরল বিশ্বাসে মামলা পরিচালনার ফলাফল কী? ভুল ফোরামে কাটানো সময় তামাদির মেয়াদ থেকে বাদ দেওয়ার ক্ষেত্রে ধারা ১৪-এর অপরিহার্য শর্তসমূহ কী কী?

​প্রশ্ন ৯: তামাদি মেয়াদ গণনায় প্রতারণার প্রভাব কী? যদি কোনো পক্ষ প্রতারণার মাধ্যমে মামলার কারণ বা প্রয়োজনীয় দলিলের অস্তিত্ব গোপন রাখে তবে তামাদির মেয়াদ কখন থেকে শুরু হবে? (ধারা ১৮)

​প্রশ্ন ১০: তামাদির মেয়াদ শেষ হওয়ার পূর্বে লিখিত প্রাপ্তি স্বীকারের ফলাফল কী? একটি বৈধ ও আইনসম্মত প্রাপ্তি স্বীকারের অপরিহার্য উপাদানগুলো আলোচনা করুন। (ধারা ১৯)

​প্রশ্ন ১১: মামলায় নতুন বাদী বা বিবাদী স্থলাভিষিক্ত বা যুক্ত করার ক্ষেত্রে তামাদি গণনার নিয়ম কী? ধারা ২২ এর বিধানসমূহ ব্যাখ্যা করুন।

​📌 অধ্যায়-৪: দখলের মাধ্যমে মালিকানা অর্জন- ধারা ২৬ থেকে ২৮

​প্রশ্ন ১২: সুখাধিকার বা এজমেন্ট রাইট বলতে কী বোঝায়? সরকারি ও বেসরকারি ভূমির ক্ষেত্রে সুখাধিকার অর্জনের শর্ত ও সময়সীমা আলোচনা করুন। (ধারা ২৬)

​প্রশ্ন ১৩: প্রতিকূল দখল কী? তামাদি আইনের ২৮ ধারা অনুযায়ী কীভাবে কোনো সম্পত্তিতে প্রকৃত মালিকের অধিকার বা স্বত্ব বিলুপ্ত হয় এবং দখলদারের নতুন স্বত্ব সৃষ্টি হয়?

​অধ্যায়-৫: অবশিষ্টাংশ-ধারা ২৯

​প্রশ্ন ১৪: বিশেষ বা স্থানীয় আইনের ক্ষেত্রে তামাদি আইনের প্রয়োগ ও পরিধি কতটুকু? বিশেষ আইনে উল্লেখ না থাকলে কি তামাদি আইনের ৫ ধারা প্রয়োগ করে বিলম্ব মওকুফ করা সম্ভব? ধারা ২৯(২) এর আলোকে ব্যাখ্যা করুন।

লিখিত পরীক্ষায় ভালো করার জন্য এই প্রশ্নগুলোর আলোকে নিজের মতো করে পয়েন্ট এবং প্রাসঙ্গিক নজির সাজিয়ে নোট তৈরি করে ফেলুন।

এনরোলমেন্ট লিখিত পরীক্ষা সংক্রান্ত অতি জরুরী বিজ্ঞপ্তি।আগামী ২৯-১১-২০২৫ইং তারিখের পূর্বনির্ধারিত এনরোলমেন্ট এম.সি.কিউ. প...
23/11/2025

এনরোলমেন্ট লিখিত পরীক্ষা সংক্রান্ত অতি জরুরী বিজ্ঞপ্তি।

আগামী ২৯-১১-২০২৫ইং তারিখের পূর্বনির্ধারিত এনরোলমেন্ট এম.সি.কিউ. পরীক্ষা গ্রহণের কার্যক্রম স্থগিত করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এবং উক্ত পরীক্ষা গ্রহণের তারিখ পরবর্তীতে জানানো হবে।

🎓 ১৯তম বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস (BJS) পরিক্ষার প্রস্তুতি ক্লাস শুরু হচ্ছে!আপনার স্বপ্নের “বিচারক” হওয়ার যাত্রা শুরু ...
12/11/2025

🎓 ১৯তম বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস (BJS) পরিক্ষার প্রস্তুতি ক্লাস শুরু হচ্ছে!

আপনার স্বপ্নের “বিচারক” হওয়ার যাত্রা শুরু হোক Juris Mentor-এর সঠিক দিক নির্দেশনায়।

⚖ আমাদের বিশেষত্বঃ

✅ অভিজ্ঞ বিচারকবৃন্দের মাধ্যমে সরাসরি ক্লাস
✅ বিষয় ভিত্তিক গভীর বিশ্লেষণ
✅ নিয়মিত টেস্ট, মক এক্সাম ও রিভিশন ক্লাস
✅ সর্বশেষ সিলেবাস ও আপডেট তথ্য অনুযায়ী প্রস্তুতি
✅ ব্যক্তিগত মনোযোগ ও পরামর্শ

📞 যোগাযোগঃ 01898934714, 01898934715

🏛 Juris Mentor — যেখানে স্বপ্ন পায় বাস্তবের রুপ

বার কাউন্সিলের ভাইভা সিডিউল।
11/11/2025

বার কাউন্সিলের ভাইভা সিডিউল।

🎯 এডভোকেটশীপ রিটেন পরিক্ষা অতি সন্নিকটে!✨ সফলতার জন্য আপনি তৈরি তো?জুরিস মেন্টর আপনাকে দিচ্ছে-🔹 গুরুত্বপূর্ণ প্রশ্ন বিশ্...
11/11/2025

🎯 এডভোকেটশীপ রিটেন পরিক্ষা অতি সন্নিকটে!
✨ সফলতার জন্য আপনি তৈরি তো?

জুরিস মেন্টর আপনাকে দিচ্ছে-
🔹 গুরুত্বপূর্ণ প্রশ্ন বিশ্লেষণ ও পরিক্ষা ভিত্তিক গাইডলাইন
🔹 গুরুত্বপূর্ণ আইনসমূহের চুলছেড়া বিশ্লেষণ
🔹 বিষয় ভিত্তিক ক্লাস, টপিক ভিত্তিক টেস্ট ও মডেল এক্সাম
🔹 অভিজ্ঞ বিচারক ও আইন বিশেষজ্ঞদের নির্দেশনা

🎯 এখনই প্রস্তুতি শুরু করুন — সাফল্যের পথে প্রথম পদক্ষেপ নিন জুরিস মেন্টরের সাথে!

📞 যোগাযোগ: ০১৮৯৮৯৩৪৭১৪, ০১৮৯৮৯৩৪৭১৫

18th BJS PRELI result 🚨
02/11/2025

18th BJS PRELI result 🚨

🔰 জেনে নিন আপনার সাংবিধানিক অধিকারবাংলাদেশ সংবিধানের ২৭ অনুচ্ছেদ অনুযায়ী - 'সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান এবং আইনের সম...
02/11/2025

🔰 জেনে নিন আপনার সাংবিধানিক অধিকার
বাংলাদেশ সংবিধানের ২৭ অনুচ্ছেদ অনুযায়ী - 'সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান এবং আইনের সমান আশ্রয় লাভের অধিকারী।'
এর অর্থ:
✅ ধর্ম, বর্ণ, নারী-পুরুষ নির্বিশেষে সবাই সমান
✅ কেউ আইনের ঊর্ধ্বে নয়
✅ ন্যায়বিচার পাওয়া প্রত্যেকের অধিকার

#বাংলাদেশআইন #মৌলিকঅধিকার #আইনিসচেতনতা"

Address

28, Topkhana Road, 7th Floor, Purana Paltan
Dhaka
1000

Opening Hours

Monday 15:00 - 21:00
Tuesday 15:00 - 21:00
Wednesday 15:00 - 21:00
Friday 09:00 - 21:00
Saturday 09:00 - 21:00
Sunday 15:00 - 21:00

Alerts

Be the first to know and let us send you an email when JurisMentor posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share