Advocate SHAMS & Associates

Advocate SHAMS & Associates Advocate SHAMS & Associates (a law firm) Legal Services

Civil, Criminal, Writ & Company Matter

মানুষকে আইন ও মানবাধিকার নিয়ে জানানো, সচেতন করা। গরীব ও অসহায় মানুষকে আইনী পরামর্শ ও সহায়তা করা।

অর্থঋণ আদালত আইনের ১৮(২) ও ১৮(৩) কেন সংবিধানবিরোধী নয়, জানতে চেয়ে হাইকোর্টের রুল –
10/09/2026

অর্থঋণ আদালত আইনের ১৮(২) ও ১৮(৩) কেন সংবিধানবিরোধী নয়, জানতে চেয়ে হাইকোর্টের রুল –

অর্থঋণ আদালত আইন-২০০৩-এর ১৮(২) ও ১৮(৩) উপধারা কেন সংবিধানবিরোধী নয়, তা জানতে চেয়ে অগ্রণী ব্যাংকসহ সংশ্লিষ্টদের প্রত....

জুডিসিয়াল সার্ভিসের বিচারকগণ আজ হতে সরাসরি বা অনলাইনে কোন কোচিং সেন্টার, ক্লাস, শীট প্রদান, শিক্ষাসামগ্রী প্রস্তুত, সম্প...
24/08/2026

জুডিসিয়াল সার্ভিসের বিচারকগণ আজ হতে সরাসরি বা অনলাইনে কোন কোচিং সেন্টার, ক্লাস, শীট প্রদান, শিক্ষাসামগ্রী প্রস্তুত, সম্পাদনা, প্রকাশ ইত্যাদি কোন কিছুর সাথে সম্পৃক্ত হতে পারবে না।

📢 প্রবাসীদের জন্য জমি রেজিস্ট্রি ও দলিলের সার্টিফাইড নকল উত্তোলনে বিশেষ সুবিধা!​আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের ‘আ...
22/08/2026

📢 প্রবাসীদের জন্য জমি রেজিস্ট্রি ও দলিলের সার্টিফাইড নকল উত্তোলনে বিশেষ সুবিধা!
​আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের ‘আইন ও বিচার বিভাগ’ (বিচার শাখা-৬) থেকে জারি করা এক সরকারি নির্দেশনায় জানানো হয়েছে যে, ‘প্রবাসী ডেবিট কার্ড’ধারী প্রবাসীরা সাব-রেজিস্ট্রি অফিসগুলোতে বিশেষ অগ্রাধিকার সুবিধা পাবেন।
​যেসব বিশেষ সুবিধা নিশ্চিত করা হচ্ছে:
১. অগ্রাধিকার সেবা: সাব-রেজিস্ট্রি অফিসে জমি রেজিস্ট্রেশনের ক্ষেত্রে প্রবাসীদের জন্য অগ্রাধিকারে সেবার ব্যবস্থা।
২. ফাস্ট ট্র্যাক নকল সরবরাহ: দলিলের সার্টিফাইড নকল বা জাবেদা কপি জরুরি ভিত্তিতে 'ফাস্ট ট্র্যাক' (Fast Track) পদ্ধতিতে প্রবাসীদের হাতে পৌঁছে দেওয়ার নির্দেশনা।
​আমাদের রেমিট্যান্স যোদ্ধাদের সেবা প্রাপ্তি আরও সহজ ও দ্রুত করতে এই যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
তথ্যটি শেয়ার করে আপনার প্রবাসী স্বজন ও বন্ধুদের জানিয়ে দিন!
​ #প্রবাসী_সুবিধা #জমি_রেজিস্ট্রি #রেজিস্ট্রেশন_অধিদপ্তর িচার_বিভাগ #প্রবাসী_ডেবিট_কার্ড #দলিল_নকল

11/08/2026

শ্রম আইন ও আদালত

11/08/2026

কোম্পানি আইন

মহামান্য সুপ্রিম কোর্টের উভয় বিভাগের কোর্ট ও অফিস সময়সূচী।তারিখ ১০/০৮/২০২৬ইং
11/08/2026

মহামান্য সুপ্রিম কোর্টের উভয় বিভাগের কোর্ট ও অফিস সময়সূচী।
তারিখ ১০/০৮/২০২৬ইং

11/08/2026

Advocate SHAMS & Associates
চেকের মামলার নতুন আইনী সংশোধনী অর্ন্তভুক্ত করা হয়েছে এবং কার্যক্রম শুরু হয়েছে।
বিস্তারিত তথ্য জানুন..

সকল কমিটিতে ৩৩ শতাংশ মহিলা অন্তর্ভুক্তিনিবন্ধিত রাজনৈতিক দলের জন্য প্রযোজ্য
27/07/2026

সকল কমিটিতে ৩৩ শতাংশ মহিলা অন্তর্ভুক্তি
নিবন্ধিত রাজনৈতিক দলের জন্য প্রযোজ্য

21/07/2026

বর্তমান চেকের মামলার নিয়ে আলোচনা ও প্রশ্নের জবাব এ অংশগ্রহণ করতে চান?
হ্যাঁ অথবা না লিখে আপনার মতামত দিন।
৭০ জন হ্যাঁ হলে শুক্রবার বা শনিবার রাত ১০ টায় জুম এর মধ্যে আলোচনা করা হবে।
#আলোচনা #চেক

 #রায়  #চাকুরিচাকরিতে ২৫ বছরের সময়কাল পূর্ণ করার আগে কোনো সরকারি কর্মচারী পদত্যাগ করলে তিনি পেনশন সুবিধা প্রাপ্য হবেন না...
13/07/2026

#রায় #চাকুরি
চাকরিতে ২৫ বছরের সময়কাল পূর্ণ করার আগে কোনো সরকারি কর্মচারী পদত্যাগ করলে তিনি পেনশন সুবিধা প্রাপ্য হবেন না বলে এক রায়ে উল্লেখ করেছেন আপিল বিভাগ। রায়ে বলা হয়েছে, আইনসভা প্রজ্ঞা ও যৌক্তিক বিবেচনার ভিত্তিতে এমন বিধান করেছে যে ২৫ বছরের চাকরির সময়সীমা পূর্ণ হওয়ার আগে কোনো সরকারি কর্মচারী পদত্যাগ করলে তিনি কোনো সুবিধার অধিকারী হবেন না।

হাইকোর্টের এক রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আপিল মঞ্জুর করে গত ১১ মার্চ ওই রায় দেন বিচারপতি মো. রেজাউল হকের নেতৃত্বাধীন তিন সদস্যের আপিল বিভাগ। বেঞ্চের অপর দুই সদস্য হলেন বিচারপতি এস এম এমদাদুল হক ও বিচারপতি ফারাহ মাহবুব। ২৮ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায়টি সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে ৯ জুলাই প্রকাশ করা হয়। রায়টি লিখেছেন বিচারপতি ফারাহ মাহবুব।

নথিপত্র থেকে জানা যায়, সহকারী বিচারক হিসেবে ১৯৯১ সালে জুডিশিয়াল সার্ভিসে যোগ দেন মাহবুব মোরশেদ। সার্ভিসের ১৯ বছর পূর্ণ করে ২০১১ সালের ৩১ জানুয়ারি মাহবুব মোরশেদ স্বেচ্ছায় পদত্যাগপত্র দেন, তখন তিনি অতিরিক্ত জেলা জজ। সার্ভিসের ১৯ বছর হিসাবে ৬১ শতাংশ পেনশন ও আনুতোষিক মঞ্জুরের জন্য ২০১৫ সালে আইন মন্ত্রণালয়ে আবেদন করেন তিনি।

এর ধারাবাহিকতায় প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তার কার্যালয় থেকে ২০১৫ সালের ২৫ মার্চ আইন মন্ত্রণালয়ে পাঠানো এক চিঠিতে বলা হয়, সরকারি চাকরি থেকে পদত্যাগ করলে আগের চাকরিকাল বাজেয়াপ্ত (যত দিন চাকরিতে ছিলেন) হবে। অর্থাৎ পেনশনের জন্য তা গণনাযোগ্য হবে না (বিএসআর প্রথম খণ্ডের বিধি-৩০০ সেকশন-৩)। পেনশনারের (মাহবুব মোরশেদ) চাকরিকাল ২৫ বছর পূর্ণ হয়নি। তিনি ২৫ বছর পূর্তি সাপেক্ষে সংশ্লিষ্ট বিধানের আলোকে পেনশনের জন্য কোনো আবেদন করেননি বলে পেনশনপ্রাপ্ত নন (১৯৭৪ সালের গণকর্মচারী অবসর আইনের ৯ ধারা)।

এ অবস্থায় বিধি-৩০০ এবং ওই চিঠির বৈধতা চ্যালেঞ্জে করে মাহবুব মোরশেদ ২০১৬ সালে রিট করেন। চূড়ান্ত শুনানি শেষে হাইকোর্ট ২০২১ সালের ১৮ মার্চ রায় দেন। রায়ে ২০১৫ সালের ২৫ মার্চের ওই চিঠি আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হয়। একই সঙ্গে রায়ের অনুলিপি পাওয়ার ৯০ দিনের মধ্যে চাকরির মেয়াদ অনুসারে মাহবুব মোরশেদের পেনশনসহ অন্যান্য বকেয়া সুবিধা গণনা ও মঞ্জুর করতে নির্দেশ দেওয়া হয়।

এই রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ লিভ টু আপিল (আপিল করার অনুমতি চেয়ে আবেদন) করে। ২০২২ সালের ২৪ অক্টোবর লিভ টু আপিল মঞ্জুর করেন আপিল বিভাগ। সেই সঙ্গে হাইকোর্টের রায়ে স্থগিতাদেশ চলমান রাখেন। এর ধারাবাহিকতায় আপিল করে রাষ্ট্রপক্ষ।

রাষ্ট্রপক্ষের করা ওই আপিল মঞ্জুর করে হাইকোর্টের দেওয়া রায় বাতিল করে গত ১১ মার্চ ওই রায় দেন আপিল বিভাগ। আদালতে রাষ্ট্রপক্ষে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আরশাদুর রউফ ও অনীক আর হক শুনানিতে ছিলেন। রিট আবেদনকারী আইনজীবী মো. মাহবুব মোরশেদ নিজেই শুনানি করেন।

মাহবুব মোরশেদ প্রথম আলোকে বলেন, রায়ের প্রত্যায়িত অনুলিপি হাতে পাওয়ার পর রিভিউ আবেদন করা হবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

Address

Holding No. 205, Shahid Syed Nazrul Islam Sharani, Bijoy Nagar, Purana Paltan
Dhaka
1000

Alerts

Be the first to know and let us send you an email when Advocate SHAMS & Associates posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Advocate SHAMS & Associates:

Shortcuts

Share