Tax Taleb

Tax Taleb নতুন করদাতা? পুরাতন করদাতা? বিষয় যাই হোক, সমাধান একটাই।
আয়কর নিয়ে থাকুন সঠিক তথ্যের সঙ্গে—সহজ, নির্ভরযোগ্য, নিয়মিত আপডেটেড।

করবর্ষ ও আয়বর্ষ: ধারণা, ব্যাখ্যা ও বিশ্লেষণআয়কর বিষয়ে সঠিক ধারণা পেতে হলে প্রথমেই জানতে হবে—করবর্ষ ও আয়বর্ষ কী এবং এদের ...
17/11/2026

করবর্ষ ও আয়বর্ষ: ধারণা, ব্যাখ্যা ও বিশ্লেষণ
আয়কর বিষয়ে সঠিক ধারণা পেতে হলে প্রথমেই জানতে হবে—করবর্ষ ও আয়বর্ষ কী এবং এদের মধ্যে পার্থক্য কোথায়।
আয়বর্ষ (Income Year): যে অর্থবছরে একজন ব্যক্তি বা প্রতিষ্ঠান আয় অর্জন করেন, সাধারণভাবে সেই অর্থবছরই আয়বর্ষ।
করবর্ষ (Tax Year): আয়বর্ষের পরবর্তী ১২ মাসের সময়কাল, যে সময়ের সঙ্গে সংশ্লিষ্ট আয়কর নির্ধারণ ও রিটার্ন দাখিলের বিষয়টি সম্পর্কিত।
একটি সহজ উদাহরণ:

বিষয়

সময়কাল

আয়বর্ষ ১ জুলাই ২০২৫ – ৩০ জুন ২০২৬

করবর্ষ ১ জুলাই ২০২৬ – ৩০ জুন ২০২৭

অর্থাৎ, ২০২৫–২০২৬ আয়বর্ষে অর্জিত আয়ের জন্য সংশ্লিষ্ট করবর্ষ হলো ২০২৬–২০২৭।

*** কেন এই পার্থক্য জানা জরুরি?***

১. সঠিক করবর্ষ নির্ধারণ করতে।
২. আয় ও ব্যয়ের হিসাব সঠিকভাবে উপস্থাপন করতে।
৩. যথাযথ সময়ে আয়কর রিটার্ন দাখিল করতে।
৪. আয়কর আইন অনুযায়ী করদায় নির্ধারণ করতে।

আইনি ভিত্তি: আয়কর আইন, ২০২৩-এর ধারা ২-এর দফা (১৫) ও (২৪)।

মনে রাখবেন, সঠিক আয়কর ব্যবস্থাপনার প্রথম ধাপ হলো আয়বর্ষ ও করবর্ষ সম্পর্কে পরিষ্কার ধারণা রাখা।
Tax Taleb
Simplifying Tax, Building Trust
সহজ করসেবা • নির্ভরযোগ্য আস্থা

#আয়কর #করবর্ষ #আয়বর্ষ

প্রত্যক্ষ কর ও পরোক্ষ কর—পার্থক্য জানেন কি?আমরা প্রতিদিন কর দিই, কখনো সরাসরি, কখনো পণ্য বা সেবার মূল্যের মাধ্যমে।প্রত্যক...
26/10/2026

প্রত্যক্ষ কর ও পরোক্ষ কর—পার্থক্য জানেন কি?
আমরা প্রতিদিন কর দিই, কখনো সরাসরি, কখনো পণ্য বা সেবার মূল্যের মাধ্যমে।
প্রত্যক্ষ কর (Direct Tax): সাধারণত যে ব্যক্তি বা প্রতিষ্ঠানের ওপর কর আরোপ করা হয়, সেই ব্যক্তি বা প্রতিষ্ঠানই করের দায় বহন করে।
উদাহরণ: আয়কর (Income Tax)।
পরোক্ষ কর (Indirect Tax): পণ্য বা সেবার মূল্য ও লেনদেনের মাধ্যমে করের বোঝা অন্যের কাছে স্থানান্তরিত হতে পারে।
উদাহরণ: মূল্য সংযোজন কর (VAT)।
কেন জানা জরুরি?
কর সম্পর্কে সঠিক ধারণা আপনাকে আর্থিক সিদ্ধান্ত নিতে এবং কর-সংক্রান্ত দায়িত্ব বুঝতে সাহায্য করে।

আয়কর রিটার্ন জমা দেওয়ার সময় হয়েছে - আপনার আয়কর রিটার্ন সময়মতো জমা দিন, থাকুন জরিমানা ও অপ্রয়োজনীয় ঝামেলামুক্ত।  # সঠিক ত...
08/09/2026

আয়কর রিটার্ন জমা দেওয়ার সময় হয়েছে -
আপনার আয়কর রিটার্ন সময়মতো জমা দিন, থাকুন জরিমানা ও অপ্রয়োজনীয় ঝামেলামুক্ত।

# সঠিক তথ্য দিয়ে রিটার্ন প্রস্তুত করুন
# প্রয়োজনীয় কাগজপত্র আগে থেকেই প্রস্তুত রাখুন
# সময়সীমার মধ্যে অনলাইনে রিটার্ন দাখিল করুন
# রিটার্ন দাখিলের প্রমাণপত্র সংরক্ষণ করুন

💡 সময়মতো রিটার্ন = নিশ্চিন্ত করজীবন

আয়কর (Income Tax) কী?আয়কর হলো আয়কর আইন, ২০২৩-এর অধীন কোনো করদাতার করযোগ্য আয়ের উপর সরকার কর্তৃক আরোপযোগ্য বা পরিশোধযোগ্য...
01/09/2026

আয়কর (Income Tax) কী?

আয়কর হলো আয়কর আইন, ২০২৩-এর অধীন কোনো করদাতার করযোগ্য আয়ের উপর সরকার কর্তৃক আরোপযোগ্য বা পরিশোধযোগ্য কর।

আয়কর আইন, ২০২৩-এর ধারা ২(১৪) অনুযায়ী, “আয়কর” অর্থ এই আইনের অধীন আয়ের উপর আরোপযোগ্য বা পরিশোধযোগ্য যেকোনো প্রকারের কর।

অন্যদিকে, একই আইনের ধারা ২(১৩) অনুযায়ী “আয়” বলতে বিভিন্ন উৎস থেকে উদ্ভূত আয়, প্রাপ্তি, মুনাফা বা অর্জনসহ আইন দ্বারা আয় হিসেবে গণ্য বা বিবেচিত নির্দিষ্ট অর্থ, প্রাপ্তি, লেনদেন ও সম্পদ অর্জনকে বোঝায়।

সুতরাং, সহজ ভাষায় বলা যায়—

“আয়কর হলো আইন দ্বারা নির্ধারিত করযোগ্য আয়ের ভিত্তিতে করদাতার উপর আরোপিত এবং সরকারকে পরিশোধযোগ্য কর।”

30/08/2026

কর বলতে কি বুঝি ?
কর (Tax) বলতে বোঝায়—রাষ্ট্রের আইন অনুযায়ী নাগরিক ও প্রতিষ্ঠান থেকে সরকার যে বাধ্যতামূলক অর্থ আদায় করে, তাকে কর বলে।
আয়কর আইন, ২০২৩-এর ধারা ২(২১) অনুযায়ী “কর (Tax)”-এর সংজ্ঞা হলো:
“কর” অর্থ আয়ের উপর প্রদেয় কর, এবং যেকোনো অতিরিক্ত কর, অতিরিক্ত মুনাফা কর, দণ্ড কর, সুপার কর, জরিমানা, সুদ, ফি অথবা এই আইনের অধীন অন্যবিধ আরোপযোগ্য বা পরিশোধযোগ্য অর্থও ইহার অন্তর্ভুক্ত হইবে।

সহজ ভাষায়:

দেশ পরিচালনা ও জনকল্যাণমূলক কাজের জন্য সরকার জনগণ ও প্রতিষ্ঠানের কাছ থেকে আইন অনুযায়ী যে অর্থ সংগ্রহ করে, সেটিই কর।

উদাহরণ
আপনার আয় থেকে সরকার যে অর্থ নেয় → আয়কর (Income Tax)
কোনো পণ্য কিনলে মূল্যের সঙ্গে যে কর দিতে হয় → ভ্যাট (VAT)
জমি/সম্পত্তি সংক্রান্ত নির্দিষ্ট লেনদেনে যে কর দিতে হয় → বিভিন্ন ধরনের কর/শুল্ক

করের টাকা দিয়ে সরকার কী করে?

কর থেকে সংগৃহীত অর্থ দিয়ে সরকার—

রাস্তা, সেতু ও অবকাঠামো নির্মাণ করে
শিক্ষা ও স্বাস্থ্য খাতে ব্যয় করে
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন দেয়
আইনশৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থা পরিচালনা করে
বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে

এক কথায়:
রাষ্ট্রের ব্যয় নির্বাহ ও জনসেবা নিশ্চিত করার জন্য আইন অনুযায়ী আদায়কৃত বাধ্যতামূলক অর্থই কর।

নতুন করবর্ষ ২০২৬–২০২৭-এর শুভ সূচনা0১ জুলাই ২০২৬ থেকে আয়কর করবর্ষ ২০২৬–২০২৭ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।নতুন করবর্ষের শুর...
08/07/2026

নতুন করবর্ষ ২০২৬–২০২৭-এর শুভ সূচনা

0১ জুলাই ২০২৬ থেকে আয়কর করবর্ষ ২০২৬–২০২৭ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।
নতুন করবর্ষের শুরুতে ব্যক্তি করদাতা, ব্যবসায়ী এবং পেশাজীবীদের উচিত বছরের শুরু থেকেই আয়, বিনিয়োগ, ব্যয় এবং কর-সংক্রান্ত নথিপত্র সুশৃঙ্খলভাবে সংরক্ষণ করা। এতে কর নির্ধারণ এবং পরবর্তীতে আয়কর রিটার্ন প্রস্তুত ও দাখিল করা অনেক সহজ হয়।
নতুন করবর্ষের শুরু থেকেই পরিকল্পিত কর ব্যবস্থাপনা ভবিষ্যতে অপ্রয়োজনীয় জটিলতা এড়াতে সহায়ক।
আপনি যদি ব্যক্তি করদাতা, উদ্যোক্তা, ব্যবসায়ী বা পেশাজীবী হয়ে থাকেন, তাহলে এখনই আপনার আয়-ব্যয়ের তথ্য ও প্রয়োজনীয় নথিপত্র প্রস্তুত করার উপযুক্ত সময়।
Professional Tax Consultancy Services:
• Income Tax Return Preparation & Filing
• Tax Planning & Compliance
• TIN Registration & Update
• Tax Clearance Certificate
• Individual & Business Tax Advisory
Let's ensure accurate, timely, and hassle-free tax compliance.

সঠিক কর প্রদান করুন, নিশ্চিন্ত থাকুন।
আপনার কর-সংক্রান্ত যেকোনো প্রয়োজনে আমরা আছি আপনার পাশে।

ইনবক্স করুন অথবা যোগাযোগ করুন।

#আয়কর #করবর্ষ২০২৬_২০২৭

03/08/2025

ব্যক্তি করদাতাদের জন্য অনলাইন আয়কর রিটার্ন (ই-রিটার্ন) বাধ্যতামূলক করা হয়েছে ।

26/07/2025

ভুলে ভরা এই পোস্টটি ফেসবুক জুড়ে ব্যাপকভাবে ভাইরাল হয়েছে! ইতিমধ্যে পরিচিত অনেকেই দেখছি এই পোস্টটি শেয়ার করতে। পাশাপাশি অনেকে মূল পোস্টদাতা নাম মুছে নিজের নামেও এটি পোস্ট করছে😁। এর কারণে কত মানুষ যে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবে তার দায়ভার কে নিবে? জনগণ না বুঝেই এগুলো শেয়ার করে যাচ্ছে। কেউ কেউ আবার সেভ করেও রাখছে!

এখানে মূলত ২০২৬-২০২৭ কর বর্ষের জন্য প্রযোজ্য ট্যাক্স রেটকে তারা ২০২৫-২৬ কর বর্ষের রেট নামে প্রচার করছে। এখন যে ব্যক্তি নিজে ট্যাক্স রিটার্ন তৈরি করবে সে যদি এটি ফলো করে ট্যাক্স ক্যালকুলেশন করে তাহলে তো সে বড় ধরনের আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবেন। পাশাপাশি ভুল ট্যাক্স ক্যালকুলেশনের কারণে পরবর্তীতে ট্যাক্স অফিস থেকে নোটিশ পাবেন।

এবারের বাজেটে পেশের দিনেও একই ঘটনা ঘটেছিল। তবে আমরা শুরু থেকে অদ্যাবধি বহুবার এই ভুলটি আইডেন্টিফাই করে আমাদের পেইজে সঠিক রেট উল্লেখ করে পোস্ট দিয়েছি কিন্তু খুব কম সংখ্যক লোকই সেগুলো পড়েছে বা শেয়ার করেছে। আসলে এদেশে আমজনতা সঠিক তথ্য যেটা সেটা পড়ে দেখে না। তারা চাকচিক্যে ভরপুর ভুল বা ভুয়া তথ্য ভাইরাল করতে সদা প্রস্তুত থাকে।

আসুন সচেতন হই। ধন্যবাদ।

23/07/2025

প্রবাসী আয়ের ক্ষেত্রে রিটার্ন জমা দেওয়ার সময় কর দেওয়া লাগে কিনা এবং কি কি কাগজপত্র লাগে ?

❌ না, দিতে হয় না।
বাংলাদেশে প্রবাসী আয় (যেমন: হুন্ডি বাদে বৈধ ব্যাংক চ্যানেলে পাঠানো রেমিট্যান্স) সম্পূর্ণ আয়কর মুক্ত (Tax Exempted)।

*** আয়কর অধ্যাদেশ, ১৯৮৪ অনুযায়ী:
ধারা ৪৪ - "যে রেমিট্যান্স বৈধভাবে ব্যাংক বা অনুমোদিত চ্যানেলে আসে, তা করমুক্ত।"

📋 তবে রিটার্ন জমা দিতে হবে কি?

✔️ হ্যাঁ, অনেক ক্ষেত্রে রিটার্ন জমা দেওয়া বাধ্যতামূলক, যেমন:
যদি আপনি TIN (Taxpayer's Identification Number) গ্রহণ করে থাকেন

যদি আপনার দেশে আয় বা সম্পদ (যেমন: ফ্ল্যাট, গাড়ি, সঞ্চয়পত্র ইত্যাদি) থাকে

যদি আপনি কোনো ব্যাংক লোন নিতে চান বা সরকারি সেবা চান যেখানে রিটার্ন বাধ্যতামূলক

যদি দেশে জমি/ফ্ল্যাট কেনা বা বড় অংকের বিনিয়োগ করেন

এক্ষেত্রে রিটার্নে শুধু আপনার প্রবাসী আয় দেখিয়ে দিতে হবে, কর দিতে হবে না।

*** রিটার্ন জমার সময় প্রবাসীদের কি কি কাগজপত্র লাগে?***

প্রয়োজনীয় কাগজপত্র:
✅ পাসপোর্টের কপি (ব্যবহৃত পৃষ্ঠাসমূহ)

✅ ভিসা/ওয়ার্ক পারমিট/আইডি কপি (যেখানে থাকেন)

✅ ব্যাংক স্টেটমেন্ট (যেখানে রেমিট্যান্স এসেছে)

✅ বৈধ রেমিট্যান্সের প্রমাণ (MTT, SWIFT ইত্যাদি রেফারেন্স)

✅ জাতীয় পরিচয়পত্র (NID)

✅ TIN সার্টিফিকেট (যদি না থাকে, অনলাইন থেকে খুলতে পারেন)

✅ যদি দেশে আয় থাকে (ভাড়া, ইত্যাদি), তার হিসাব

✅ সম্পদ বিবরণী (Statement of Assets & Liabilities)

Address

Dhaka
1236

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tax Taleb posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category