10/02/2024
লাইক ও শেয়ার দিয়ে তথ্যটি জানতে সকলকে সহযোগিতা করুন।
টপিক্স - সঠিক সময়ে যারা ইনকাম ট্যাক্স রিটার্ন সাবমিট করতে ব্যর্থ হয়েছেন তারা যদি এখন রিটার্ন সাবমিট করতে চান তাদের ট্যাক্স ক্যাল্কুলেশন টা কেমন হবে, প্যানাল্টি কি হবে?
ইনকাম ট্যাক্স রিটার্ন দাখিলের সময় শেষ হয়েছে গত ৩১.০১.২০২৪ইং তারিখে (প্রথম বার রিটার্ন সাবমিট কারী ব্যতীত)।
এমন অনেকে আছে যারা বিভিন্ন কারণে রিটার্ন সাবমিট করতে পারেনি।
এখন তারা কিভাবে রিটার্ন সাবমিট করবে? যেহেতু রেগুলার টাইম শেষ, তাহলে তাদের ক্ষেত্রে রিটার্ন সাবমিট এর প্রসেজটি কি হবে, তাদের কি ধরনের প্যানাল্টি হবে ?
এই বেসিসে একটা উদাহরণের মাধ্যমে তাদের ট্যাক্স ক্যাল্কুলেশন টা কি রকম হবে তা আমরা দেখবো।
ধরি, একজন ব্যক্তির (পুরুষ) বেতন খাতে আয় হয়েছে গত অর্থ বছরে ১৩,২০,০০০ টাকা, বিনিয়োগ করেছেন ৩,৫০,০০০ টাকা (যা অনুমোদিত বিনিয়োগ)।
এই ব্যক্তির সঠিক সময়ে রিটার্ন সাবমিট করলে তার ট্যাক্স আসতো-
মোট আয় ১৩,২০,০০০-৪,৪০,০০০(অব্যাহতি)=৮,৮০,০০০ টাকা। যার উপর স্ল্যাব অনুযায়ী গ্রস ট্যাক্স আসে ৫৪,৫০০ টাকা।
তিনি রেয়াত পাবেন ৮৮০০০০*৩%= ২৬,৪০০, ৩৫০০০০*১৫%= ৫২,৫০০ টাকা। উভয়ের মধ্যে ছোটটি।
ফলে তার নেট ট্যাক্স আসে ৫৪,৫০০(গ্রস ট্যাক্স) - ২৬,৪০০(রেয়াত)= ২৮,১০০ টাকা।
এই ব্যক্তি এখন রিটার্ন সাবমিট করলে (ট্যাক্স ডে পার হয়ে যাওয়ায়) ট্যাক্স আসবে-
মোট আয় ১৩,২০,০০০-৪,৪০,০০০(অব্যাহতি পাওয়া যাবে না)=১৩,২০,০০০ টাকা।
উক্ত আয়ের উপর স্ল্যাব অনুযায়ী গ্রস ট্যাক্স আসে ১,২৯,০০০ টাকা।
তিনি রেয়াত পেতেন ৮৮০০০০*৩%= ২৬,৪০০ টাকা, কিন্তু এখন এই রেয়াত ও পাবেন না।
ফলে তার নেট ট্যাক্স আসবে ১,২৯,০০০ টাকা।
সেই সাথে যত মাস লেট করবে ৪% হারে ডিলে চার্জ সরল হারে (সর্বোচ্চ ২৪ মাস) এবং ডি সি টি চাইলে জরিমানা যোগ হবে যদি তিনি যুক্তিসংগত কারণ দেখাতে না পারেন।
জরিমানা ক্যাল্কুলেশন এর প্রসেস গুলো হল-
সর্বশেষ নিরুপিত আয়ের ধার্যকৃত করের ১০%, যেমন এই কর ৫০০০ টাকা হয় তবে ৫০০০*১০%=৫০০ টাকা অথবা নূন্যতম ১০০০ টাকা। কাজেই এক্ষেত্রে ১০০০ টাকাই বিবেচিত হবে ৫০০ টাকা না। যদি এর বেশি হয় তাহলে সেটাই বিবেচিত হবে অর্থাৎ ৫০০০ টাকা না হয়ে ৫০০০০ টাকা হলে ট্যাক্স জরিমানা আসতো ৫০০০০*১০%= ৫০০০ টাকা। তখন ৫০০০ দিতে হইতো। সেই সাথে রিটার্ন সাবমিট এর ব্যর্থতা অব্যাহত থাকিলে প্রতিদিন এর জন্য ৫০ টাকা করে জরিমানা হবে। তবে এই ৫০ টাকা করে জরিমানা যাহার ক্ষেত্রে কখনো কর নির্ধারণ হয় নাই তার জন্য সর্বোচ্চ ৫০০০ টাকা। আর যাহার ক্ষেত্রে আগে কর নির্ধারণ হয়েছে তাহার ক্ষেত্রে সর্বশেষ নিরুপিত আয়ের প্রদেয় করের ৫০% বা ১০০০ টাকা এই ২ টির মধ্যে যেটা বেশি অর্থাৎ ৫০০০ টাকা প্রদেয় কর হলে ২৫০০ টাকা হবে জরিমানা।
তবে এক্ষেত্রে পরামর্শ হল যদি সঠিক কোন ব্যাখ্যা না থাকে তাহলে নূন্যতম জরিমানা দিয়ে অর্থাৎ ১০০০ টাকা দিয়ে রিটার্ন সাবমিট করে দেয়া। তারপর ডিসিটি অর্থাৎ উপ কর কমিশনার সিদ্ধান্ত নিবে কি করণীয় কারণ উপ কর কমিশনার চাইলেও এটা ছাড় দিতে পারে।