TaxReady: Your Tax Compliance Guide

TaxReady: Your Tax Compliance Guide TaxReady provides consultancy services in respect of tax preparation and compliance. It helps reduce tax liability using legally available escape routes.

15/11/2025

আপনি সম্ভবতঃ জানেন না যে, ই-রিটার্ন সফটওয়্যারটি আপনার জন্য উকিলের কাজ করে। নভেম্বর মাস আসলেই আমাদের দুশ্চিন্তা শুরু হয়ে যায় ট্যাক্স-রিটার্ন ফাইল কিভাবে করব এই নিয়ে। ট্যাক্সের হিসাব কিভাবে করব, এবছর স্ল্যাবগুলি কত কত, মহিলা বা বয়স্কদের জন্য স্ল্যাব কত, রিবেট কিসে কিসে পাওয়া যায়, রিবেট হিসাব কিভাবে করব, ট্যাক্স হিসাব করবো কিভাবে, মিনিমাম ট্যাক্স কত, কিভাবে হিসাব করব, উৎসে কর্তন করা ট্যাক্স কিভাবে সমন্বয় করবো, ডকুমেন্টস কিভাবে সাবমিট করবো ইত্যাদি বিষয় নিয়ে আপনাকে কিচ্ছু ভাবতে হবে না। উকিলের কাছে গেলে আপনাকে যেমন সব ডকুমেন্টস নিয়ে যেতে হয়, সেটা না করে এই ডকুমেন্টস গুলি সাথে নিয়ে আপনি কম্পিউটার খুলে ই-রিটার্ন সফটওয়্যারে এই তথ্যগুলো বসিয়ে দিলে এই সব হিসাব সফটওয়্যার নিজেই করে ফেলবে। এমনকি, কম্পিউটারে বসে অনলাইনে কর পরিশোধ ও করতে পারবেন।
২। আপনি যদি অনলাইনে রিটার্ন সাবমিট না-ও করতে চান, তাহলে শুধু রিটার্ন তৈরী করার জন্যও এই সফটওয়্যার টি ব্যবহার করতে পারবেন এবং রিটার্ন প্রিন্ট করে নিতে পারবেন।

09/11/2025

কি এক অদ্ভুৎ উটের পিঠে চলছে আমার স্বদেশ! যেদেশে ট্যাক্স কালচারের খোল-নলচে-ই এখনো গড়ে ওঠেনি, যেখানে ডিজিটাল কালচার ভিত্তি পায়নি এখনো, যেখানে রিটার্ন দাখিলে টিআইএন গ্রহীতারা অনিচ্ছুক, যেখানে ডিজিটাল সিস্টেম রক্ষণাবেক্ষণে সমুহ অনিশ্চয়তা আছে, যেখানে শাস্তির হুমকি দিয়েও জারাবো রিটার্ন দাখিল করাতে পারছে না সেই বাংলাদেশে অন-লাইনে রিটার্ন সাবমিশন বাধ্যতামূলক করা হয়েছে। শুধু তা-ই নয়, আয়কর আইনের ৩২৮(৪) ধারায় যা বলা হয়েছে এটা তারও বিরুদ্ধে।

29/10/2025

যারা অন্যের মাধ্যমে অন-লাইনে আয়কর রিটার্ন সাবমিট করছেন, তারা সাবমিট করার আগে তথ্যগুলি ভালোভাবে চেক করে সাবমিট করবেন এবং যা সাবমিট করলেন তার একটি কপি নিজের কাছে সংরক্ষণ করবেন। কারন রিটার্নটি অডিট হতে পারে যখন কর কতৃপক্ষ এগুলো ভেরিফাই করবেন। আপনার নামে রিটার্ন যে-ই সাবমিট করুন এর সবকিছুর দায় কিন্তু আপনার। কথাটি পরিষ্কার ভাবে মনে রাখবেন। একথা বললে হবে না যে কম্পিউটার দোকানের মাধ্যমে সাবমিট করেছেন সুতরাং আপনি এটা জানেন না।
২। আপনার রিটার্নের সব তথ্য কিন্ত আইনগতভাবে গোপনীয় এবং এটি কেউ প্রকাশ করলে আইনে কঠোর শাস্তির বিধান করা আছে। অন-লাইনে রিটার্ন সাবমিশন ব্যবস্থাটি ভালো কিন্তু এই তথ্যের নিরাপত্তা কতটুকু সেটা আমরা জানিনা। অতীতে আমরা আমাদের অনেক গুরুত্বপূর্ণ নাগরিক তথ্য হ্যাকিং হবার খবর দেখেছি। রিটার্নের আর্থিক কিংবা সম্পদের তথ্য বে-হাত হলে করদাতারা ঝুঁকিতে পরবেন। ই-রিটার্ন সিস্টেমটি কতটা প্রটেক্টেড সেটা আমরা জানিনা। আশা করি কর কতৃপক্ষ এবিষয়ে ওয়াকিবহাল আছেন।
৩। কোন কারনে ভুল রিটার্ন সাবমিট হয়ে গেলেও এটা কিন্তু সংশোধন করার ব্যবস্থা ও আছে।
৪। তথাকথিত জিরো রিটার্ন সংক্রান্ত কয়েকটি খবর দেখে এই কথাগুলো জানানোর প্রয়োজন বোধ করলাম। এছাড়া, একজন ভদ্রলোক ফোন করে জানালেন, কম্পিউটার দোকানের মাধ্যমে রিটার্ন সাবমিট করেছেন এবং ভুলে কিছু জিনিস বাদ পরে গেছে এখন কি করবেন। সেই প্রসংগেই এই কথাগুলো বলার প্রয়োজন হলো।
৫। অন-লাইনে রিটার্ণ দিন, কিন্তু বুঝে -শুনে দিন। সাবমিট করার আগে চেক করে নিন এবং কি সাবমিট করছেন তার একটি কপি নিজের কাছে সংরক্ষণ করুন।

18/10/2025

অন-লাইনে রিটার্ণ সাবমিশন বাধ্যতামূলক করার সিদ্ধান্তটি অযৌক্তিক শুধু নয়, আমাদের মত দেশে এটি "ঘোড়ার আগে গাড়ি জুড়ে দেওয়া"-র মত কাজ। এটি হওয়া উচিত ঐচ্ছিক; যারা পারে অন-লাইন দেবে, অন্যরা অফ-লাইনে দেবে। কিন্তু অন-লাইন বাধ্যতামূলক করে করদাতাদেরকে double jeopardy-তে ফেলে দেওয়া হলো: উকিলের কাছে তো দৌড়াতে হবেই, আবার কম্পিউটার দোকানে ও দৌড়াতে হবে। অথবা উকিল নিজেই যদি অনলাইনে সাবমিট করে দেয় সে আরও বেশী চার্জ করবে এবং করদাতার সমস্ত গোপনীয় financial information তার কাছে চলে যাবে যা বিপজ্জনক হতে পারে । আমরা যে ট্যাক্স কম্প্লায়েন্স সহজ করতে চাই এটি সেই কাজটিকে কঠিন করে তুলবে। আমাদের professionalism না থাকায় সরকারী কতৃপক্ষের যে কাজ করার কথা সেটি আমরা করদাতার ঘাড়ে চাপিয়ে দেই। এই ধরনের মানসিকতা service oriented tax culture ecosystem প্রতিষ্ঠার একটি বড় বাঁধা।
২। অন-লাইনে বাধ্যতামূলকভাবে সকল ব্যক্তিকরদাতার রিটার্ণ সাবমিশনের আদেশটি আয়কর আইনের ৩২৮(৪) ধারার সাথেও সংগতিপূর্ণ নয়।

15/10/2025

১। এবছর অর্থাৎ ২০২৫-২৬ কর বছরের রিটার্নে আয়কর হিসাবের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। কারণ, এবছর অনেক উৎস-কর সমন্বয় করা যাবে না। এই পরিবর্তনটি ঘটেছে এই বৎসর আয়কর আইনের ১৬৩ ধারায় পরিবর্তনের কারণে। অনেক উৎস-করকেই এই বৎসর থেকে minimum tax হিসাবে গণ্য করা হবে। আবার, maximum tax (অর্থাৎ চুড়ান্ত করদায় (ধারা ১৬৩(১১)) এর ক্ষেত্র-ও বাড়ানো হয়েছে। এছাড়া, করমুক্ত আয় ছাড়া অন্যসব আয়ের জন্যই রেগুলার আয়কর হিসাব করে minimum tax ও regular tax এর মধ্যে যেটি বেশী সেইপরিমান কর পরিশোধ করতে হবে। ফলে, অনেক উৎস কর-ই সমন্বয় হবে না। এমনকি, অনেক ক্ষেত্রে উল্টো আরও কর পরিশোধ করতে হবে। এতে সঠিক ভাবে আয়কর হিসাব করা জটিল হয়েছে।
২। এই কারণে অন-লাইনে রিটার্ণ সাবমিট করলে আপনি এই জটিলতা থেকে বেঁচে যাবেন। কারণ, এই কর-হিসাবটি ই-রিটার্ণ সফটওয়্যার নিজে থেকেই করে নেবে।
৩। সুতরাঙ, অন-লাইনে রিটার্ন সাবমিট করলে জটিলতা এড়ানো সম্ভব।

12/10/2025

অন- লাইনে আয়কর রিটার্ণ জমা দেওয়ার বিষয়ে যারা দোটানায় আছেন তাদেরকে বলছি:
১। এটা রিটার্ন তৈরী করার "অটোমেটিক মেশিন"। আপনার তথ্যগুলি আপনি নিদৃষ্ট জায়গায় লিখলেই আপনার রিটার্নটি তৈরী হয়ে যাবে।
২। কর, রিবেট, হিসাবের পদ্ধতি, মিনিমাম ট্যাক্স সহ কোন কিছুই আপনার মনে রাখার প্রয়োজন নাই, আপনি তথ্য দেয়ার পর কম্পিউটার নিজেই সব হিসাব করে নেবে এবং আপনাকে দেখাবে। আপনি স্বীকার করলেই কেবল কম্পিউটার সেটা নেবে।
৩। রিটার্ন তৈরীর পর কর পরিশোধ ও অনলাইনেই করতে পারবেন এবং সাথে সাথেই রিটার্নও সাবমিট করতে পারবেন।
সুতরাং, ভয় পাবেন না।
৪। এই ফরমটি আপনাকে বেশীরভাগ ক্ষেত্রেই উকিল ছাড়াই রিটার্ন তৈরী করতে সাহায্য করবে।
৫। অন লাইনে রিটার্ন দাখিল না করতে চাইলেও শুধু রিটার্ন তৈরীর জন্য ও আপনি ই-রিটার্ন সিস্টেমের সাহায্য নিতে পারেন।

20/10/2024

২০২৪-২৫ করবর্ষের আয়কর রিটার্ণ দাখিলের সিজন চলছে। আপনার সব কাগজপত্র যোগাড় হয়েছে তো? না হলে জলদী করুন। ৩০ নভেম্বর আসতে কিন্তু মাত্র মাসখানেকের কিছু বেশী বাকী আছে। গুছিয়ে নিন।

Proponents of the proposed minimum tax of Taka 2,000 in the 2023-24 budget might have found a parallel in the pre-1993 t...
17/06/2023

Proponents of the proposed minimum tax of Taka 2,000 in the 2023-24 budget might have found a parallel in the pre-1993 tax system in Bangladesh. At that time, each applicant of a GIR certificate used to pay tax of Taka 1,500 irrespective of the applicant’s income level. But they have not taken into consideration the difference between the tax ecosystem then and now. First, at that time, applicants used to file return disclosing taxable income equal to the amount that resulted in a tax of Taka 1,500. So, on paper, applicants paid tax on their disclosed taxable income unlike in case of the proposed minimum tax. Second, at present, taxpayers submitting “zero return” i. e. return showing income below taxable level are not necessarily those who have not paid any tax. Because, they may have income from sources like Sanchaypatra whose interest income is subject TDS which is treated as a final settlement; “zero return”, therefore, is not necessarily a “zero tax” return now. NBR report shows that in 2020-21 taxpayers filing return with income below taxable limit paid tax to the tune of Taka 314 crore. Burdening them with another layer of minimum tax of Taka 2,000 is, therefore, doubly unfair. My piece on minimum tax was published in the Business Standard today. If interested, have a look.

Imposing a minimum tax on people with non-taxable income is likely to discourage them from registering for TIN, derailing the avowed tax net expansion and revenue generation objectives of NBR

07/06/2023

বন্ধুগণ, নতুন আয়কর আইন আসছে আগামী পহেলা জুলাই ২০২৩ থেকে। সেই কারণে এবার অর্থ বিলে আয়কর আইনের পরিবর্তন সংক্রান্ত কোন বিষয় দেখতে পাচ্ছেন না। এই কারণে এবার সাধারণ করদাতাদের জন্য আইনের পরিবর্তন গুলো বুঝতে অসুবিধা হবে। পুরাতন রিটার্ণ ফরমও আর ব্যবহার করা যাবে না। আয়ের শিরোনামও পরিবর্তন হবে। সুতরাং, আয়ের হিসাব করতেও নতুন করে আয়ের আইটেমগুলো নতুন করে সাজাতে হবে। এবার আইনটি হচ্ছে বাংলায়, সুতরাং সবার জন্য বুঝতে সুবিধা হবে। আশা করি শুধুমাত্র আইনজীবির জন্য অপেক্ষা না করে নিজেরা পড়ে বুঝার চেষ্টা করবেন।

One issue that has vexed NBR for long is the expansion of the tax net. During the last 35 years we have seen it first-ha...
06/06/2023

One issue that has vexed NBR for long is the expansion of the tax net. During the last 35 years we have seen it first-hand. The main thrust of the problem was a “disconnect” between the collection of potential tax payer information and the subsequent creation from them of a sustainable taxpayer data base. In a situation of fully manual procedure and weak management protocol, potential vested interested quarters inside the system itself, who exploited it to their own advantage, made any such program virtually impossible to take off in the desired trajectory. Here in this paper, I sketched out a program that can help break that jinx. It’s not a utopia; it has been experimented before, and successfully.

Tax illiteracy not only determines a business’s tax performance but also acts as the biggest hurdle to national tax compliance, ultimately leading to a very narrow taxpayer base that Bangladesh suffers from as well as a greater-than-expected social deadweight loss of tax

10/06/2022

এবারের বাজেটে সবচেয়ে বড় চমক হল এখন থেকে সরকারি, বেসরকারি বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান থেকে বেশ কিছু সেবা নিতে বাধ্যতামূলক ভাবে ট্যাক্স রিটার্ন জমার স্লিপ জমা দিতে হবে।

করদাতারা কর রিবেট কতটুকু পাবেন, কিভাবে হিসাব করবেন, কোথায় বিনিয়োগ করলে রিবেট পাওয়া যায় সব এই তথ্য বুলেটিনে পাবেন। বিনিয়ো...
25/06/2021

করদাতারা কর রিবেট কতটুকু পাবেন, কিভাবে হিসাব করবেন, কোথায় বিনিয়োগ করলে রিবেট পাওয়া যায় সব এই তথ্য বুলেটিনে পাবেন। বিনিয়োগ আগামী ৩০শে জুনের মধ্যে করতে হবে।

আপনার যদি করযোগ্য আয় থাকে তাহলে ৩০ জুনের মধ্যে নির্ধারিত খাতে বিনিয়োগ করে কর রেয়াতের সুবিধা গ্রহণ করুন। আমরা আমাদের সীমিত পরিসরে বিভিন্ন ধরনের তথ্য দিয়ে আপনাদের সহযোগিতা করি। আপনাদের উচিত সেগুলো শেযার দিয়ে আপনার পরিচিতদের মধ্যে ছড়িয়ে দেওয়া।

Address

Suite 7/A, Wazi Complex, 31/C, Topkhana Road
Dhaka
1000

Opening Hours

Monday 09:00 - 18:00
Tuesday 09:00 - 18:00
Wednesday 09:00 - 18:00
Thursday 09:00 - 18:00
Sunday 09:00 - 18:00

Telephone

+8801711152544

Website

Alerts

Be the first to know and let us send you an email when TaxReady: Your Tax Compliance Guide posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to TaxReady: Your Tax Compliance Guide:

Share