Mizanur Rahman & Associates

Mizanur Rahman & Associates A committed law firm with best care

05/01/2025

From Adv Anichur Rahman’s Wall

আজ আমি হাইকোর্টে Probate মামলা দায়েরের পদ্ধতি সম্পর্কে আলোচনা করবো।আমার একটি ব্যক্তিগত মামলা থেকে এই আলোচনা করবো।

** প্রথমে বলে রাখি Probate মামলা সম্পর্কে ধারনা পেতে কতগুলো মৌলিক বিষয় সম্পর্কে ধারনা থাকতে হবে। সেগুলো হচ্ছে Will, Executor, Administrator, Testator, Legatee

১. Probate মামলা ফাইল হয় জেলা জজ আদালতে। তিনি তার অধীনস্ত কোর্টকে মামলা পরিচালনার নির্দেশ দিতে পারেন।মামলা ফাইলের সময় ফিক্সড কোর্ট ফি দিতে হয়। সম্ভবত তিনশত টাকা।

২. জেলা জজ বা ডেলিগেটরী আদালতের আদেশের বিরুদ্ধে হাইকোর্টে আপীল করতে হয়। ধারা-২৯৯, Succession Act- 1925.

৩. Probate মামলাটি যদি Contested হয় অর্থাৎ তরফছানি যদি জবাব দেয় তবে CRO-773( part-i) অনুযায়ী Decree Drawn করতে হবে।

আমার মামলাটি পরিচালনার ক্ষেত্রে অনেকগুলো জটিল সমীকরণের মুখোমুখি হয়েছি।

**প্রথমত আমার মামলায় Suit টি Contested হলে ও একজন অতিরিক্ত জেলা জজ পদমর্যাদা র বিচারক Decree Drawn করেন নি, ফলে আমি দ্বিধায় পড়ে যাই, এটি First Appeal হবে নাকি First Miscellaneous Appeal হবে।

অনেক বিজ্ঞ সিনিয়রের সাথে পরামর্শ করে ও সেকশনে গিয়ে সিদ্ধান্ত হল First Miscellaneous Appeal দায়ের করবো

** দ্বিতীয়ত একটি পক্ষ মামলায় জিতেছে সে ও হাইকোর্টে প্রতিকার পেতে পায়। বিজয়ী পক্ষে থেকে ও যে একটি পক্ষের স্বার্থ ক্ষুন্ন হতে পারে আমার মামলাটি হচ্ছে তার অকাট্য প্রমাণ। Cross Appeal দায়ের করবো।

** মামলাটি কোর্ট ফি সমেত দায়ের করার পর একটি দেওয়ানি এখতিয়ার সম্পন্ন সিঙ্গেল বেঞ্চে উপস্থাপন করা হল। মাননীয় বিচারপতি মহোদয় আমার মামলার facts সম্পর্কে শুনলেন।নথি পর্যবেক্ষণ করে দেখলন Suit টি তরফছানি কর্তৃক Contested হয়েছে, তিনি আমাকে CRO, Rules-773, Part-i দেখতে বললেন। আমি দেখলাম। তৎক্ষণাৎ তার মৌখিক আদেশের পর সুপ্রীম কোর্টের একজন অতিরিক্ত রেজিস্ট্রারার এর কাছে গেলাম যিনি উক্ত বিষয়ে অভিজ্ঞ। তার এবং তার সহকর্মীগণ বিষয়টি বিজ্ঞ নিম্ন আদালতের বিচারকের নজরে আনলেন Decree Drawn না হওয়ার বিষয়টি। সেখানে পার্টিরা আবেদন করলে আইন প্রতিপালন করে Decree Drawn করা হল। প্রথমে দায়েরকৃত মামলাটি ফেরত নিয়ে আসলাম।

** এবার আমি Decree Drawn এর কপি হাতে পেলাম। First Appeal দায়েরের সিদ্ধান্ত নিলাম।যে কোন First Appeal দায়ের হয় ডিভিশন বেঞ্চে।

** আমি মামলাটি ড্রাফট করার পর সেকশনে দিলাম। হঠাৎ করে আমার মুহুরি বললো, স্যার পঁচাত্তর হাজার টাকার কোর্ট ফি লাগবে। কিছুক্ষণ পর স্টাম্প রিপোর্টারের ফোন, স্যার একটু সেকশনে আসেন। স্টাম্প রিপোর্টার ও সেকশনের লোকজন জানালো নিম্ন আদালতে কোর্ট ফি কম দেওয়া হয়েছে, এখন Ad -valorem court fees দিতে হবে। হঠাৎ করে এত কোর্ট ফি দেওয়া আমার মক্কেলের পক্ষে সম্পূর্ণ অসম্ভব ছিল। আমি ভীষণ দুশ্চিন্তায় পড়ে গেলাম।

** এখানে বলে রাখি Succession Act এর মামলায় Succession certificate grant হওয়ার পরে Ad valorem court fees দিতে হয়। আমি ও এমন একটি উপায় খুঁজতেছিলাম। বিজ্ঞ সিনিয়রদের সাথে পরামর্শ করে দেখলাম The Court Fess Act, 1870 এর Schedule 1, Sl-11 এ বলা আছে Certificate grant হলে তখন Advalorem court fees দিতে হবে। আমি স্টাম্প রিপোর্টার কে অবহিত করলে সে মামলাটি দায়ের করে নিলো। Civil মামলা গুলোতে কোর্ট ফি যে কত গুরুত্বপূর্ণ ব্যপার তা এই মামলায় হাড়ে হাড়ে টের পেলাম।

** এরপর মামলাটি একটি ডিভিশন বেঞ্চে উথ্থাপন করলাম, অত্যন্ত প্রাজ্ঞ মাননীয় সিনিয়র বিচারপতি মহোদয় প্রশ্ন করলেন, এই মামলায় ডিভিশন বেঞ্চে কেন আসলেন, আমি চটপট উত্তর দিলাম Probate suit contested হলে Decree Drawn হয়, তিনি উত্তর শুনে খুশি হলে হলেন।

এবার প্রশ্ন করলেন Probate কি?

আমি উত্তর দিলাম, আদালত কর্তৃক উইলের সত্যায়িত কপি।

এরপর প্রশ্ন করলেন Executor কে

আমি উত্তর দিলাম উইলে সম্পত্তি নির্বাহ করার জন্য যাকে Confide করা হয়।

এরপর প্রশ্ন করলেন

Administrator কে

সম্পত্তি দেখাশোনার জন্য আদালত কর্তৃক দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি।

মনে হল বেঞ্চ উত্তর গুলোতে সন্তুষ্ট হয়েছে।

এরপর জিজ্ঞেস করলেন কি লাগবে?

একজন বিজ্ঞ আইনজীবীর জন্য সবচেয়ে কাঙ্ক্ষিত মুহূর্ত যেটি।

ঠিক দুই মাসের পরিশ্রম।

Anichur Rahman
Advocate, Supreme Court of Bangladesh.
Mobile : 01937144610.

29/12/2024

From Adv Anichur’s wall
Income Tax Appeal

আপীল সাধারণত দুটি ধাপে করতে হয়।

১. আপীলেট ট্রাইবুনালের নিকট আপীল- ২য় আপীল- ২৯১ ধারা
২. ডেপুটি কর কমিশনার বা ট্রাইবুনালের নিকট আপীল- ১ম আপীল- ২৮৯
আপীল করার গ্রাউন্সসমূহ
১. আয় বেশি দেখালে
২. দায় বেশী দেখালে
৩. মোট কর গণনায় গরমিল হলে।
৪. ক্ষতি বা লোকসান সাধনে গরমিল হলে
আপীল করার নিয়ম:

আপীলের প্রথম আবেদন assessment order পাওয়ার ৪৫ দিনের মধ্যে এবং দ্বিতীয় আবেদন ৬০ দিনের মধ্যে করতে হবে। উভয় আবেদন ১৫০-১৮০ দিনের মধ্যে নিষ্পত্তি করতে হবে।

** নির্ধারিত ফরমে আপীল করতে হবে।
** ন্যায় নির্ণায়ক আদেশ আপীলের সাথে জমা দিতে হবে।
** ২০০ টাকা ফি চালানের মাধ্যমে জমা দিয়ে আপীল করতে হবে।

** ট্রাইবুনালে আপীল জমাদানের সময় ট্রাইবুনালের ফি ১০০০ টাকা চালানের মাধ্যমে জমা দিতে হবে।

এবং পরবর্তীকালে হাইকোর্টে রেফারেন্স দায়ের করতে হয়।

** আপীলেট ট্রাইবুনালের আদেশ দ্বারা সংক্ষবুদ্ধ হলে ৯০ দিনের মধ্যে হাইকোর্টে রেফারেন্স দায়ের করা যায়।
** হাইকোর্টে রেফারেন্স দায়েরের ক্ষেত্রে ২০০০ টাকা ফি সংযুক্ত করতে হবে।
# # আপীল ট্রাইবুনাল ও ট্রাইব্যুনালের আদেশের তিনপ্রস্থ অনুলিপি জমা দিতে হবে।

** করদাবী দশ লক্ষ টাকার কম হলে ১৫% এবং দশ লক্ষ টাকা অতিক্রম করলে ২৫% করদাবী চালানের মাধ্যমে পরিশোধ করে রেফারেন্সের সাথে সংযুক্ত করতে হবে।

Anichur Rahman
Advocate
Supreme Court of Bangladesh

28/12/2024

From Adv Anisur Rahman’s wall

আমি মূলত আইন বিষয়ে লেখালেখি করি, আমার নিজের ধারনাকে স্পষ্ট করার জন্য ও আপডেট রাখার জন্য। বিভিন্ন মামলা পরিচালনা করার সময় আমার ব্যক্তিগত কিছু প্রায়োগিক অভিজ্ঞতা হয়েছে। তার ভিত্তিতে আমি লেখি।
আমার প্রিয় একজন বিজ্ঞ আইনজীবী ভাই Customs appeal নিয়ে লিখতে বলেছেন। তার অনুরোধে এই লেখাটি।

Customs appeal এর আদ্যোপান্ত
আজ লিখবো কাস্টমস আপীল( Customs appeal) দায়েরের নিয়ম সম্পর্কে:

Customs এ দুইপক্ষ আপীল করতে পারে
১. কমিশনার নিজে ২. Private person/ institution

কমিশনার যদি আপীলকারী হন:
১. ফরম-১ এর মাধ্যমে আবেদন।
২. ত্রিশ টাকা কোর্ট ফি সহ আবেদন দাখিল(তিন সেট)
৩. আদেশ/ সিদ্ধান্তের কপি।

Private person যদি আপীলকারী হন:

১. ফরম- ১ এ আবেদন
২. ত্রিশ টাকা কোর্ট ফি সহ আর্জির কপি সহ দাখিল
৩. ১৫ টাকা মূল্যমানের কোর্ট ফি সহ কমিশনারের সত্যায়িত আদেশ দাখিল।
৪. ট্রাইবুনালের আপিল ফি বাবদ- টি আর চালানের কপি। মনে রাখতে হবে এক লক্ষ টাকার নিচে ৩০০ টাকা এবং এক লক্ষ টাকার উপরে হলে ১২০০ টাকা জমা দিতে হবে কোড: 1-1135-0010-2681

৫. VAT এর নিবন্ধনপত্রের সত্যায়িত কপি।
৬. যে কোন আদেশ/সিদ্ধান্তের ৯০ দিনের মধ্যে আপীল, তবে বিশেষ বিবেচনায় সেটি ৬০ দিন বর্ধিত হতে পারে।
৭. মূসকের ক্ষেত্রে দাবীকৃত করের ২০% এবং কাস্টমস এর ক্ষেত্রে দাবীকৃত করের ৫০% এবং কাস্টমস এর ক্ষেত্রে অর্থদণ্ডের ২৫% জমা দিতে হবে।

আপীল দায়েরের জন্য প্রয়োজনীয় কাগজপত্রাদি :
১.আর্জির কপি
২.আর্জির সফট কপি
৩. ট্রাইবুনাল ফি ৩০০/১২০০
৪. কোর্ট ফি ৩০ টাকা
৫. সকল কাগজপত্রাদির ৫ সেট
৬. ১০% বা ক্ষেত্রমত ২০% জমা প্রদান স্লিপ
৭. SCN- Show Cause notice - Vat আইনের ৭৩ ধারায় এবং Customs ain এর ২০৩ ধারায় SCN ইস্যু করা হয়।
৮. Adjudicating order
৯. NID

Short note: মামলা নিষ্পত্তির ২ বছরের মধ্যে বাধ্যবাধকতা রয়েছে নতুবা আপীল গৃহীত হয়েছে বলে গণ্য হবে। Customs Appeal প্রথমে ২২০, ২২৬ ধারায় এবং পরবর্তীকালে ২২৯ ধারায় হাইকোর্টে আপীল করা হয়।

#

Anichur Rahman
Advocate
Supreme Court of Bangladesh
Mobile : 01937144610.

12/06/2021

আমাদের সমাজ ব্যারিস্টারদের ভিন্ন চোখে দেখে। বিশেষ করে আমাদের গ্রামের সাধারণ মানুষরা আদালতের আইনজীবীদের মধ্যে য...

https://bangla.bdnews24.com
27/01/2021

https://bangla.bdnews24.com

দেওয়ানি মামলা বিচারের ক্ষেত্রে নিম্ন আদালতের বিচারকদের আর্থিক বিচারিক এখতিয়ার বাড়িয়ে আইন সংশোধন করতে সংসদে বিল...

Address

4023/Ka, Supreme Court Bar Annex Building
Dhaka
1000

Alerts

Be the first to know and let us send you an email when Mizanur Rahman & Associates posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Mizanur Rahman & Associates:

Share