The Legal Facilitation

The Legal Facilitation solving your legal issue is our practice

সকল স্বাভাবিক ব্যক্তি করদাতার অনলাইনে রিটার্ন দাখিল বাধ্যতামুলক করা হয়েছে।
03/08/2025

সকল স্বাভাবিক ব্যক্তি করদাতার অনলাইনে রিটার্ন দাখিল বাধ্যতামুলক করা হয়েছে।

24/07/2025

আইন মন্ত্রণালয়ের প্রস্তাবিত ফৌজদারি কার্যবিধি সংশোধন আইন ২০২৫ আজ অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ। এই আইন কার্যকরী হলে গ্রেফতার ও আটক নিয়ে মানুষের হয়রানী অনেক কমে যাবে, পুলিশের জবাবদিহীতা বাড়বে এবং বিচার কাজ দ্রুততর হবে। এই আইনের উল্লেখযোগ্য দিকগুলো হচ্ছে।
• পুলিশকে পরিচয় প্রকাশ করে গ্রেপ্তার করতে হবে। গ্রেপ্তার করলেই মেমোরেন্ডাম অব অ্যারেস্ট পূরণ করতে হবে পুলিশকে। গ্রেপ্তারকৃতের সব আইনি সুরক্ষা প্রতিপালিত হয়েছে কি না, মেমোরেন্ডাম অব অ্যারেস্টে তার চেকলিস্ট পূরণ করতে হবে, যা গ্রেপ্তারকৃত ব্যক্তির সঙ্গে ম্যাজিস্ট্রেটের সামনে উপস্থাপন করতে হবে।
• ৫৪ ধারায় পুলিশের গ্রেপ্তার করার ক্ষমতা অবারিত থাকছে না। কগনিজেবল অফেন্স পুলিশের সামনে ঘটতে হবে বা পুলিশকে সন্তুষ্ট হতে হবে যে আসামি এই অপরাধ করেছে। সন্তুষ্টির কারণ লিপিবদ্ধ করতে হবে
• গ্রেপ্তারের পর গ্রেপ্তারকৃতের পরিবারকে যত দ্রুত সম্ভব (না হলে অবশ্যই ১২ ঘণ্টার মধ্যে) জানাতে হবে। গ্রেপ্তারকৃত ব্যক্তিকে আইনজীবীর সঙ্গে সাক্ষাতের সুযোগ দিতে হবে
• গ্রেপ্তারকৃত ব্যক্তি বা রিমান্ডের পর আসামি অসুস্থ বা আহত হলে তাকে ডাক্তার কর্তৃক পরীক্ষা করতে হবে এবং আঘাতের কারণ নিশ্চিত হতে হবে, তার প্রয়োজনীয় চিকিৎসা দিতে হবে। এক্ষেত্রে পুলিশের দায় থাকলে ব্যবস্থা নেয়ার বিধান যুক্ত করা হয়েছে
• যে সংস্থাই গ্রেপ্তার করুক না কেন, গ্রেপ্তারের তথ্য সংশ্লিষ্ট থানায় জিডিভুক্ত করতে হবে। প্রত্যেক থানায় ও জেলা/ মেট্রো পুলিশ হেডকোয়ার্টারে প্রতিদিনের গ্রেপ্তারের তথ্য ও তালিকা প্রদর্শন করতে হবে
• সাক্ষী ও ভিকটিমের সুরক্ষায় আদালত প্রয়োজনীয় আদেশ দিতে পারবে। আদালত সাক্ষীর প্রয়োজনীয় খরচ দিতে পারবে
• এক মামলায় পুলিশ রিমান্ড কোনোভাবে ১৫ দিনের বেশি দেয়া যাবে না, আগে আনলিমিটেড দেয়ার সুযোগ ছিল।
• মিথ্যা মামলা প্রমাণিত হলে বাধ্যতামূলক সাজা দিতে হবে এবং এক্ষেত্রে অর্থদণ্ড বৃদ্ধি করে সর্বোচ্চ এক লাখ টাকা করা হয়েছে।

যাদের জন্য প্রযোজ্য:পারিবারিক আদালতের মোকদ্দমা, চেক এর মামলা (৫ লক্ষ টাকার কম), যৌতুকের মামলা (৩ ও ৪ ধারা), নারী নির্যাত...
02/07/2025

যাদের জন্য প্রযোজ্য:
পারিবারিক আদালতের মোকদ্দমা, চেক এর মামলা (৫ লক্ষ টাকার কম), যৌতুকের মামলা (৩ ও ৪ ধারা), নারী নির্যাতন মামলা (১১গ) সহ বেশ কয়েকটি বিষয়ে এখন থেকে সরাসরি বিজ্ঞ আদালতে মামলা দায়ের করা যাবে না।

প্রথমে লিগ্যাল এইডের মাধ্যমে মধ্যস্থতার চেষ্টা করতে হবে। মধ্যস্থতার মাধ্যমে সমাধান না হলে এরপর মামলা দায়ের করতে হবে। মধ্যস্থতা চেষ্টার সময়টুকু তামাদি থেকে বাদ যাবে।

আইনগত সহায়তা প্রদান আইন, ২০০০ (Legal Aid Services Act, 2000) এ গুরুত্বপূর্ণ কিছু পরিবর্তন এসেছে।

22/03/2025

যারা আয়কর রিটার্ন দেননি, তাদের নোটিশ দেওয়া শুরু হয়েছে: এনবিআর চেয়ারম্যান

কর শনাক্তকরণ নম্বর (টিআইএন) থাকা সত্ত্বেও যারা আয়কর রিটার্ন দেন না, তাদের নোটিশ দেওয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান। তিনি বলেন, আমরা নোটিশ দেওয়া শুরু করেছি। এখন লোকজন হয়তো বলা শুরু করবে যে আমরাতো খুব ঝামেলায় আছি।

15/03/2025
উত্তরাধিকারসূত্রে প্রাপ্ত জমি বা স্থাবর সম্পত্তি নামজারীকরনের বিষয়টি স্পষ্ট করা হয়েছে। যৌথভাবে নামজারীর ক্ষেত্রে বন্টননা...
17/02/2025

উত্তরাধিকারসূত্রে প্রাপ্ত জমি বা স্থাবর সম্পত্তি নামজারীকরনের বিষয়টি স্পষ্ট করা হয়েছে।
যৌথভাবে নামজারীর ক্ষেত্রে বন্টননামা দলিল এর প্রয়োজন নেই।

এবছর পর পর ৩ বার সময় বাড়ানোর পর গতকাল ১৬ ফেব্রুয়ারী পুরোপুরি শেষ হলো ব্যক্তি করদাতাদের জরিমানাবিহীন আয়কর রিটার্ন দাখি...
16/02/2025

এবছর পর পর ৩ বার সময় বাড়ানোর পর গতকাল ১৬ ফেব্রুয়ারী পুরোপুরি শেষ হলো ব্যক্তি করদাতাদের জরিমানাবিহীন আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা। আগামীকাল থেকে কি নিয়মে অনলাইনে রিটার্ন জমা দেয়া যাবে সেই সম্পর্কে NBR একটি প্রেস বিজ্ঞপ্তি দিয়েছে। আপনারা কেউ এখনও রিটার্ন জমা না দিয়ে থাকলে আমাদের সাথে যোগাযোগ করুন।
The Legal Facilitation

www.thelegalfacilitation.com

Address

Flat No. 302 (2nd Floor), House No. 70/2, Nayapaltan
Dhaka
1000

Opening Hours

Monday 09:00 - 21:00
Tuesday 09:00 - 21:00
Wednesday 09:00 - 21:00
Thursday 09:00 - 21:00
Saturday 09:00 - 21:00
Sunday 09:00 - 21:00

Alerts

Be the first to know and let us send you an email when The Legal Facilitation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category