Adv. Runa

Adv. Runa দেওয়ানী ও ফৌজদারী বিষয়ে পরামর্শ দেওয়া ও মামলা পরিচালনার মাধ্যমে মানুষের সঠিক আইনগত প্রতিকার নিশ্চিত করা আমার দায়িত্ব বলে মনে করি।

14/02/2026

ওয়ারিশ বা উত্তরাধিকারীদের বঞ্চিত করার শাস্তি -

বাংলাদেশে ওয়ারিশ বা উত্তরাধিকারীদের বঞ্চিত করে জমি দখল বা আত্মসাতের বিষয়টি এখন ‘ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩’-এর আওতায় একটি গুরুতর দণ্ডনীয় অপরাধ। এই আইনে অপরাধের ধরণ অনুযায়ী ভিন্ন ভিন্ন শাস্তির বিধান রাখা হয়েছে।

👎নিচে বিস্তারিত আলোচনা করা হলো:
১. প্রধান আইন ও শাস্তি (ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩)
এই আইনের আওতায় ওয়ারিশ বঞ্চিত করার বিষয়টি মূলত দুইভাবে হতে পারে এবং এর শাস্তিও ভিন্ন:
ক) জালিয়াতি বা প্রতারণার মাধ্যমে বঞ্চিত করলে (ধারা ৪):
যদি কেউ ওয়ারিশদের নাম গোপন করে, মিথ্যা তথ্য দিয়ে বা জাল দলিল তৈরি করে নিজের নামে নামজারি (Mutation) করে বা জমিটি অন্যের কাছে বিক্রি করে দেয়, তবে এটি ‘ভূমি প্রতারণা’ বা জালিয়াতি হিসেবে গণ্য হবে।
🔺 শাস্তি: অনধিক ৭ (সাত) বছরের কারাদণ্ড এবং অর্থদণ্ড।
খ) অবৈধভাবে দখল বা চ্যুত করলে (ধারা ৭ ও ৮):
যদি কোনো দলিল জাল না করেও গায়ের জোরে বা ভয়ভীতি দেখিয়ে ওয়ারিশদের তাদের প্রাপ্য জমি থেকে বেদখল রাখা হয় বা দখলে বাধা দেওয়া হয়।
🔺 শাস্তি: অনধিক ২ (দুই) বছরের কারাদণ্ড এবং অর্থদণ্ড।

২. প্রতিকার পাওয়ার উপায়
ওয়ারিশ হিসেবে জমি থেকে বঞ্চিত হলে আপনি আইনি প্রতিকার পেতে নিচের পদক্ষেপগুলো নিতে পারেন:
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের আদালতে মামলা: যদি কেউ গায়ের জোরে জমি দখল করে রাখে বা আপনাকে জমিতে ঢুকতে না দেয়, তবে দ্রুত প্রতিকারের জন্য সংশ্লিষ্ট জেলার বা উপজেলার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের কাছে মামলা করা যায়।

জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত: যদি দলিল জালিয়াতি বা তথ্য গোপন করে জমি আত্মসাৎ করা হয় (যেমন—ওয়ারিশ সনদ গোপন করে নামজারি করা), তবে সরাসরি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ফৌজদারি মামলা করা যাবে।

দেওয়ানি আদালত: জমির মালিকানা বা স্বত্ব ফিরে পাওয়ার জন্য দেওয়ানি আদালতে বাঁটোয়ারা বা স্বত্ব ঘোষণার মামলা করা যাবে।

৩. অন্যান্য আইনে শাস্তি
যদিও নতুন আইনটিই এখন সবচেয়ে কার্যকর, তবে প্রচলিত দণ্ডবিধি (Penal Code, 1860) অনুযায়ীও প্রতারণা ও জালিয়াতির মামলা করা যায়:
* ধারা ৪২০ (প্রতারণা): ৭ বছর পর্যন্ত জেল ও জরিমানা।
* ধারা ৪০৬ (বিশ্বাসভঙ্গ): ৩ বছর পর্যন্ত জেল ও জরিমানা।
* ধারা ৪৬৭/৪৬৮ (দলিল জালিয়াতি): যাবজ্জীবন বা ১০ বছর পর্যন্ত জেল ও জরিমানা।
পরামর্শ: বর্তমান পরিস্থিতিতে ‘ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩’ সবথেকে শক্তিশালী মাধ্যম। আপনার ক্ষেত্রে ঠিক কীভাবে (দলিল জাল করে নাকি গায়ের জোরে) বঞ্চিত করা হচ্ছে, তার ওপর ভিত্তি করে আইনজীবীর পরামর্শ নিয়ে সঠিক ধারায় মামলা করা উচিত।

বিঃ দ্রঃ - নিজে জানুন এবং অন্য কে জানতে সাহায্য করুন।

১৩/০১/২৬
13/01/2026

১৩/০১/২৬

05/01/2026

শীত, ভালো হচ্ছে না কিন্তু! 😭😭
এতো বেশী জ্বালাস না, আমরা যদি রেগে যায় তাহলে তোর কি করবো জানি না।

বিজ্ঞ বিচারক ও মহিলা আইনজীবী গন।
05/01/2026

বিজ্ঞ বিচারক ও মহিলা আইনজীবী গন।

04/01/2026

কিছু আইনী পরামর্শ ঃ

১। কোন অবস্থায় কোন রকম খালি চেক হস্তান্তর করা যাবে না।
২। স্বামী বা স্ত্রী যে কেউ তালাক দিলে বা তালাক না হলেও স্ত্রী সর্বদাই দেনমোহর পাবে।
৩। কাউকে কোন লিখিত ডকুমেন্ট ছাড়া টাকা লেনদেন করা যাবে না।
৪। নিজের জমিতে কাউকে থাকতে দেওয়া যাবে না।
৫। এতিম সবসময় দাদা দাদী বা নানা নানীর সম্পত্তি ভাগ পাবে।
৬। বাবা বা মায়ের সম্পত্তির ভাগ সর্বদা ছেলের অর্ধেক মেয়ে পাবে।
৭। সন্তান বাবা মার ভরনপোষণ না দিলে আইনের সহায়তা পাওয়া যাবে।
৮। স্ত্রীকে সবসময় স্বামী ভরনপোষণ দিতে বাধ্য।
৯। বিবাহ কাজীর মধ্যমে রেজিষ্ট্রি করে দিতে হবে।নোটারী পাবলিকের মধ্যমে বিবাহ আইনে গ্রহণ যোগ্য নয়।

অ্যাড শিরিন সুলতানা রুনা
জজ কোর্ট ঝিনাইদহ
মোবাইল নং ০১৯৪৫ ৯১৫৪১৩।

03/01/2026

অংশ বন্টন ও ফারায়েজের বিশেষ দিক:-

১। মৃত ব্যক্তির পিতা ১/৬ অংশ, মাতা ১/৬ অংশ, স্ত্রী ১/৮ অংশ এবং বাকি সম্পত্তি পুত্র ও কন্যারা পাবে।

২। ১ পুত্রের অংশ ২ কন্যার অংশের সমান।

৩। মৃত ব্যক্তির কোনো পুত্র না থাকলে স্ত্রী ১/৮ অংশ, কন্যা ১/২ অংশ, মাতা ১/৬ অংশ এবং বাকি অংশ পিতা পাবে। পিতা না থাকলে সেই অংশ ভাই-বোনেরা পাবে।

৪। মৃত ব্যক্তির কোনো সন্তান না থাকলে স্ত্রী পাবে ১/৪ অংশ।

৫। স্ত্রী একাধিক (সর্বোচ্চ ৪ জন) হলে স্ত্রীর অংশ (১/৮ বা ১/৪) সমানভাবে সকল স্ত্রী পাবে।

৬। মৃত ব্যক্তি স্ত্রীলোক হলে এবং সন্তান থাকলে স্বামী পাবে ১/৪৷ অংশ। আর নিঃসন্তান হলে স্বামী পাবে ১/২ অংশ।

৭। মৃত ব্যক্তির পুত্র-কন্যা থাকলে ভাই-বোনেরা ওয়ারিশ হয় না।

৮। কোনো পুরুষ বা নারী পিতা/মাতার জীবদ্দশায় মৃত্যুবরণ করলে মৃত ব্যক্তির সন্তানগণ তার পিতার সম্পত্তিতে তার অংশ প্রতিনিধিত্ব করবে।

অ্যাড. শিরিন সুলতানা রুনা
জজ কোর্ট, ঝিনাইদহ
০১৯৪৫-৯১৫৪১৩

Address

Arappur Ukilpara Jhenaidah
Dhaka
7300

Website

Alerts

Be the first to know and let us send you an email when Adv. Runa posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share