আয়কর ও ভ্যাট সেবা কেন্দ্র

আয়কর ও ভ্যাট সেবা কেন্দ্র Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from আয়কর ও ভ্যাট সেবা কেন্দ্র, Lawyer & Law Firm, House-Khanbari,Block-B, Sayed Nagar, Natun Bazar,Gulshan-02, Vatara, Dhaka.

13/04/2025

‘ভ্যাট ও ট্যাক্স দেয়ার ক্ষেত্রে ব্যবসায়ীদের ভোগান্তি কমবে’ | https://goo.gl/sNmTXyTo Watch Our Full Bulleti...

বিষয়: উপকরণ-উৎপাদ সহগ (পাঠ-৩)এসআরও এর মাধ্যমে ভ্যাট অব্যাহতিপ্রাপ্ত সরবরাহ প্রদান করে তাদের ক্ষেত্রে মূসক-৪.৩ ফরমে সহগ ঘ...
10/04/2025

বিষয়: উপকরণ-উৎপাদ সহগ (পাঠ-৩)
এসআরও এর মাধ্যমে ভ্যাট অব্যাহতিপ্রাপ্ত সরবরাহ প্রদান করে তাদের ক্ষেত্রে মূসক-৪.৩ ফরমে সহগ ঘোষণা করতে হবে কিনা ।

ভ্যাট অব্যাহতিপ্রাপ্ত সরবরাহ সংশ্লিষ্ট আলোচনা:
মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২ এর ধারা ১২৬ অনুযায়ী সরকার, সরকারী গেজেট প্রজ্ঞাপন দ্বারা, প্রজ্ঞাপনে উল্লেখিত সীমা ও শর্ত সাপেক্ষে, করযোগ্য যে কোন পণ্য বা সেবা আমদানি বা প্রদত্ত যে কোন সরবরাহকে এই আইনের অধীন আরোপিত মূল্য সংযোজন কর,সম্পূরক শুল্ক বা আগাম কর হইতে অব্যাহতি প্রদান করিতে পারে।

অর্থাৎ এই ধারায় কিছু অব্যাহতি দেয় সরকার এবং কিছু অব্যাহতি দেয় জাতীয় রাজস্ব বোর্ড । তবে, ভ্যাট আরোপ করার ক্ষমতা সরকারের বা বোর্ডের নেই । ভ্যাট আরোপ করার ক্ষমতা রয়েছে শুধুমাত্র জাতীয় সংসদের । বাংলাদেশের সংবিধানের ধারা ৮৩ অনুসারে, জাতীয় সংসদের গৃহীত আইন ছাড়া কোন করারোপ করা যাবে না ।

ধারা ২৬ অনুযায়ী নিম্নবর্ণিত সরবরাহসমূহ মূসক অব্যাহতিপ্রাপ্ত হবে:
(ক) প্রথম তফসিলে উল্লেখিত কোন সরবরাহ বা আমদানি;
(খ) ধারা ১২৬ এর মাধ্যমে জারিকৃত প্রজ্ঞাপন বা বিশেষ আদেশবলে অব্যাতিপ্রাপ্ত সরবরাহ বা আমদানি ।

অব্যাহতি প্রদানত দুই ধরনের হতে পারে:-
(১) মূল অব্যাহতি প্রজ্ঞাপন ( এসআরও নং-১৩৬-আইন/২০২৩/২১৩-মূসক, তারিখ:২১ মে, ২০২৩ খ্রি:) যার ৫ টা টেবিল রয়েছে যথা-টেবিল-১ (আমদানি পর্যায়), টেবিল-২ (আমদানি ও উৎপাদন পর্যায়), টেবিল-৩ (উৎপাদন পর্যায়), টেবিল-৪ (সবা পর্যায়), টেবিল-৫ (ব্যবসায়ী পর্যায়)
(২) শর্তাধীন মূসক ও সম্পূরক শুল্ক অব্যাহতির এসআরও, যেমন-কম্প্রেসর, এয়ারকন্ডিশনার, ফার্মাসিউটিক্যালস এপিআই, স্যানিটারি ন্যাপকিন,লিফট ইত্যাদি )

উভয় অব্যাহতির ক্ষেত্রেই ধারা ৫১, ৫৩, ৫৪ ,৬৪ ও ১০৭ পরিপালন করতে হবে । পরিপালনের ব্যর্থতা বা অনিয়মের জন্য ধার ৮৫ অনুসারে জরিমানার বিধান রয়েছে । উল্লেখ্য যে শর্তাধীন মূসক ও সম্পূরক শুল্ক অব্যাহতির এসআরও শর্ত মোতাবেক বিভাগীয় কর্মকর্তার নিকট “পরিশিষ্ট-ক“ দাখিল করতে হয় যাতে মূসক-৪.৩ এর সকল তথ্য সন্নিবেশিত থাকে ।

অতএব, আইনের ধারা ৩২ এবং বিধি ২১ অনুযায়ী প্রথম তফসিল, প্রজ্ঞাপন এবং এসআরও এর মাধ্যমে ভ্যাট অব্যাহিতিপ্রাপ্ত পণ্যের ক্ষেত্রে উপকরণ-উৎপাদ সহগ (Input-Output Coefficient)/ মূসক-৪.৩ বা দাখিল করার কোন যুক্তিকথা নেই । তবে একই অঙ্গনে একই উপকরণ ব্যবহার করে মূসকযোগ্য এবং মূসক অব্যাহতিপ্রাপ্ত উভয় পণ্য সরবরাহ করা হলে উভয় পণ্যের ক্ষেত্রে উপকরণ-উৎপাদ সহগ (Input-Output Coefficient) দাখিল করতে হবে ।

মোহাম্মদ এমদাদুল হক
ট্যাক্স এন্ড ভ্যাট কনসালট্যান্ট
০১৯১৮-২২৫৪১৭ (হোয়াটসঅ্যাপ)
[email protected]

10/04/2025
বিষয়: উপকরণ-উৎপাদ সহগ (পাঠ-২)উপকরণ-উৎপাদ সহগ ঘোষণার পদ্ধতি:(ক) মূসক-৪.৩ ফরমে উপকরণ-উৎপাদ সহগ ঘোষণা করতে হবে;(খ) পণ্য উৎপ...
08/04/2025

বিষয়: উপকরণ-উৎপাদ সহগ (পাঠ-২)
উপকরণ-উৎপাদ সহগ ঘোষণার পদ্ধতি:
(ক) মূসক-৪.৩ ফরমে উপকরণ-উৎপাদ সহগ ঘোষণা করতে হবে;
(খ) পণ্য উৎপাদন বা সরবরাহের ১৫ কার্যদিবস পূর্বে সহগ ঘোষণা করতে হবে;
(গ) বিভাগীয় দপ্তরে বা অনলাইন মূসক কম্পিউটার সিস্টেমে সহগ ঘোষণা করতে হবে;
(ঘ) সহগের মধ্যে উপকরণ ও সংযোগের খাতসমূহের অপচয় ও মূল্য প্রদর্শন করতে হবে;
(ঙ) পণ্য মূল্য বা মোট উপকরণ/কাঁচামালের মূল্য ৭.৫% এর বেশী পরিবর্তন ( হ্রাস বা বৃদ্ধি) হলে নতুন ঘোষণা দাখিল করতে হবে;
(চ) উপকরণ ক্রয়ের স্বপক্ষে প্রামাণিক দলিল হিসেবে আমদানির ক্ষেত্রে বিল অব এন্ট্রি এবং স্থানীয় ক্রয়ের ক্ষেত্রে চালান পত্রের কপি সংযুক্ত করতে হবে ;
(ছ) ঘোষিত সহগ অনুমোদনের বিধান নেই;
(জ) বিভাগীয় কর্মকর্তা সহগ প্রাপ্তির ১৫ (পনের) কার্যদিবসের মধ্যে তা কমিশনারের নিকট প্রেরণ করবেন ।

উপকরণ-উৎপাদ সহগ ব্যবহারের ক্ষেত্র:
(ক) প্রতষ্ঠিানের রেয়াতের ক্ষেত্রে;
(খ) উৎপাদনের বিপরীতে উপকরণের ব্যবহার হিসাব করণে;
(গ) অডিটের সময় ন্যায্য বাজার মূল্য নির্ধারণের প্রয়োজন হলে তার ন্যূনতম ভিত্তি মূল্য (Minimum base vale) হিসেবে।

উপকরণ-উৎপাদ সহগ সংক্রান্ত শাস্তি:
মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২ এর ধারা ৮৫ অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে উপকরণ-উৎপাদ সহগ ঘোষণা না করার কারণে ১০ (দশ) হাজার টাকা জরিমানা আরোপিত হবে ।

মোহাম্মদ এমদাদুল হক
ট্যাক্স এন্ড ভ্যাট কনসালট্যান্ট
০১৯১৮-২২৫৪১৭ (হোয়াটসঅ্যাপ)
[email protected]

বিষয়: উপকরণ-উৎপাদ সহগ (পাঠ-১)উপকরণ-উৎপাদ সহগ কি ?কোন পণ্য বা পরিসেবার এক একক পরিমান উৎপাদন বা সম্পাদনে যে পরিমান উপকরণ প...
06/04/2025

বিষয়: উপকরণ-উৎপাদ সহগ (পাঠ-১)

উপকরণ-উৎপাদ সহগ কি ?

কোন পণ্য বা পরিসেবার এক একক পরিমান উৎপাদন বা সম্পাদনে যে পরিমান উপকরণ প্রয়োজন হয় তাদের অনুপাতকেই উপকরণ-উৎপাদ সহগ বলা হয় ।

উপকরণ-উৎপাদ সহগ=(উপকরণ/উৎপাদন)*১০০

আইনের ধারা ও বিধি:

মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২ এর ধারা ৩২(৫) অনুযায়ী পণ্য সরবরাহের ক্ষেত্রে নিবন্ধিত ও তালিকাভুক্ত ব্যক্তি কর্তৃক সংশ্লিষ্ট কর্মকর্তার নিকট নির্ধারিত পদ্ধতিতে উপকরণ-উৎপাদ সহগ (Input-Output Coefficient) দাখিল করতে হবে ।

মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক বিধিমালা, ২০১৬ এর বিধি ২১ অনুযায়ী ধারা ৩২ এর উপ-ধরারা (৫) এর উদ্দেশ্য পূরণকল্পে কোন নিবন্ধিত ও তালিকাভুক্ত ব্যক্তিকে পণ্য উৎপাদন বা সরবরাহের ফরম ”মূসক-৪.৩” এ বিভাগীয় কর্মকর্তার নিকট একটি উপকরণ-উৎপাদ সহগ (Input-Output Coefficient) দাখিল করতে হবে যার একটি অনুলিপি বিভাগীয় কর্মকর্তা কর্তৃক সুপারিশসহ ১৫ (পনেরো) কার্যদিবসের মধ্যে সংশ্লিষ্ট কমিশনারের নিকট প্রেরণ করতে হবে ।

তবে, শতভাগ রপ্তানিমুখী শিল্প প্রতিষ্ঠান কর্তৃক রপ্তানিযোগ্য বা রপ্তানিকৃতপণ্যের ক্ষেত্রে এইরুপ ঘোষণা প্রদান করতে হবে না ।

উপকরণ-উৎপাদ সহগ ঘোষণা কারা করবেন ?

নিম্নবর্ণিত ক্ষেত্রে উপকরণ-উৎপাদ সহগ ঘোষণা করতে হবে, যথা:-

(ক) মূসক নিবন্ধিত পণ্য সরবরাহকারী করদাতাকে;
(খ) টার্নওভার কর তালিকাভুক্ত পণ্য সরবরাহকারী করদাতাকে ।
অর্থাৎ বাণিজ্যিক আমদানিকারক ও রপ্তানিকারক, উৎপাদনকারী, ব্যবসায়ী, যে কোন পণ্য সরবরাহকারি এবং খুচরা-পাইকারী ব্যবসায়ীকে উপকরণ-উৎপাদ সহগ ঘোষণা করতে হবে ।

উপকরণ-উৎপাদ সহগ ঘোষণা কাদের করতে হবে না ?

নিম্নবর্ণিত ক্ষেত্রে উপকরণ-উৎপাদ সহগ ঘোষণা করতে হবে না, যথা:-

(ক) সেবা প্রদানকারী ( ব্যাখ্যাপত্র নং ০৮/মূসক/২০২০, তারিখ: ১৪/১০/২০২০);
(খ) শতভাগ রপ্তানিকারক;
(গ) বন্ডেড প্রতিষ্ঠান ।

মূসক দাখিলপত্র দাখিল প্রসঙ্গে।
27/03/2025

মূসক দাখিলপত্র দাখিল প্রসঙ্গে।

04/12/2024
04/12/2024

আয়কর S.R.O

Address

House-Khanbari,Block-B, Sayed Nagar, Natun Bazar,Gulshan-02, Vatara
Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when আয়কর ও ভ্যাট সেবা কেন্দ্র posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share