Expert Law Associates

Expert Law Associates Dealing with various Civil, Criminal, Artha Rin, Writ, Bail, Company, Trademarks, Bank Loan etc. iss

10/07/2022
...
23/01/2021

...

Any kind of legal assistance feel free to contact with us .....- Expert Law Associates ...
22/04/2019

Any kind of legal assistance feel free to contact with us .....

- Expert Law Associates ...

কোন পুত্র বা কন্যা সন্তান পিতা মাতার ভরনপোষণের দায়িত্ব না নিলে ১ লাখ টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের জেল।এতদিন পর মনের মত...
22/04/2019

কোন পুত্র বা কন্যা সন্তান পিতা মাতার ভরনপোষণের দায়িত্ব না নিলে ১ লাখ টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের জেল।
এতদিন পর মনের মত একটা গেজেট প্রকাশিত হল।

05/04/2019

এই কথা গুলু প্রতিদিন একবার করে পড়বেনঃ

১। যে জিতবে সে বারবার পড়বে, আবার উঠে দাঁড়াবে – বলবে আমি খেলবো। যে পরার পর উঠে দাড়ানোর চেষ্টা করবে না, সে কোন দিন জিতবে না।

২। খেলাটা (কাজ) মজা লাগতে হবে তাহলে আর খেলা থেকে বের হতে ইচ্ছে করবে না।

৩। ৭-৮ বার চেষ্টা করেও যখন পারছেন না – তখন নিজেকে বলবেন “আমি তো এখনো শুরুই করেন নি”

৪। কখনো শুধু টাকার জন্য কাজ করবেন না, কাজটাকে ভালবেসে করে যাবেন, ওটা এমনিতেই আসবে।

৫। কেউ যদি আপনাকে হিংসা বা ঈর্ষা করে – ধরে নেন আপনার উন্নতি শুরু হয়ে গেছে।

৬। ঘুমানোর আনন্দ আর ভোর দেখার আনন্দ একসাথে হয় না, সুতরাং কিছুদিন শুধু ভোর দেখেন, ঘুমানোর অনেক সময় পাওয়া যাবে।

৭। এক্সট্রা পরিশ্রম না করলে এক্সট্রা মাইলেজ পাবেন না

স্বপ্ন দেখুন, সাহস করুন, শুরু করুন এবং "লেগে থাকুন"...... সাফল্য আসবেই ।

যেসব বেসরকারি, অাধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলো অগ্নি প্রতিরোধ, নির্বাপণ, প্রাথমিক চিকিৎসা ও জরুরী উদ্ধার বিষয়...
04/04/2019

যেসব বেসরকারি, অাধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলো অগ্নি প্রতিরোধ, নির্বাপণ, প্রাথমিক চিকিৎসা ও জরুরী উদ্ধার বিষয়ে অাগ্রহী তাদের জ্ঞ্যাতার্থে নিম্নোক্ত প্রশিক্ষণ ম্যাপ ও বিজ্ঞপ্তি।

01/04/2019

মৃত্যুদণ্ড দেয়ার পরে বিচারকরা কলমের নিব ভেঙে ফেলেন কেন ?

মৃত্যুদণ্ড দেয়ার পরে বিচারকরা কলমের নিব ভেঙে ফেলেন কেন জানেন?
এ কথাটি হয়তো অনেকেরই অজানা, মৃত্যুদণ্ড দেয়ার পরে বিচারক বা বিচারপতিরা কলমের নিব ভেঙে ফেলেন! এমন কথা শুনে হয়তো অনেকেই চমকে উঠতে পারেন। কিন্তু না, সেই ব্রিটিশ আমল থেকেই এই রেওয়াজ চলে আসছে। আজকের দিন পর্যন্ত এটি চলছেই। তবে প্রশ্ন হলো কেন?

আর উত্তর, কারণ একটি নয়, একাধিক। প্রথমত, এটি একটি প্রতীকী বি‌ষয়। ব্যাখ্যা হল, যে কলম একজনের জীবন নিয়ে নিয়েছে, তা যেন আর কারো জীবন নিতে না-পারে।
দ্বিতীয় ব্যাখ্যাটি এর সঙ্গেই সম্পৃক্ত। বলা হয়, বিচারক বা বিচারপতি ওই মৃত্যুদণ্ড এবং তা থেকে প্রসূত অপরাধবোধ থেকে নিজেদের দূরে রাখতে চান। সে কারণেই নিবটি ভেঙে ফেলেন।

একজন বিচারক বা বিচারপতি তার দেয়া মৃত্যুদণ্ড ফিরিয়ে নিতে পারেন না। তৃতীয় ব্যাখ্যা হিসেবে বলা হয়, তিনি যাতে কোনোভাবেই মৃত্যুদণ্ড ফিরিয়ে নেয়ার কথা ভাবতে না পারেন।
শেষ ব্যাখ্যা, সব মৃত্যুই দুঃখের। কিন্তু কখনো মৃত্যুদণ্ডের মতো চরম শাস্তির প্রয়োজন হয়ে পড়ে। তাই কলমের নিব ভেঙে ফেলা হয় এটা বোঝাতে যে, মৃত্যুদণ্ড দুঃখজনক ব্যাপার।

01/04/2019

মানহানির মামলা অপমানিত ব্যক্তি ছাড়া অন্য কেউ করতে পারে না: হাইকোর্ট
সূত্র -যুগান্তর রিপোর্ট

অপমানিত ব্যক্তি ছাড়া অন্য কেউ মানহানি মামলা করতে পারে না বলে মত দিয়েছেন হাইকোর্ট। বুধবার ব্যারিস্টার মইনুল হোসেনের মামলার শুনানিতে বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি জাফর আহমদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ মতামত দেন।

শুনানি শেষে রংপুর ও জামালপুরে দায়ের করা মানহানির দুই মামলায় অন্তর্বর্তীকালীন জামিন পেয়েছেন ব্যারিস্টার মইনুল হোসেন। একই সঙ্গে মামলা দুটি ছয় মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট।

মইনুল হোসেনের বিরুদ্ধে করা মামলার নথি হাইকোর্টে তলব করা হয়।

বুধবার আদালতে মইনুল হোসেনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন। তাঁকে সহযোগিতা করেন অ্যাডভোকেট এম মাসুদ রানা।

গত ১৬ অক্টোবর একাত্তর টেলিভিশনের টক শোতে সাংবাদিক মাসুদা ভাট্টির এক প্রশ্নে রেগে যান ব্যারিস্টার মইনুল হোসেন। তিনি বলেন, ‘আপনার দুঃসাহসের জন্য আপনাকে ধন্যবাদ দিচ্ছি। আপনি চরিত্রহীন বলে আমি মনে করতে চাই। আমার সঙ্গে জামায়াতের কানেকশনের কোনো প্রশ্নই নেই। আপনি যে প্রশ্ন করেছেন, তা আমার জন্য অত্যন্ত বিব্রতকর।’

মইনুলের এ মন্তব্যের পর তাঁর বিরুদ্ধে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলার আদালতে মানহানি ও ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়। মাসুদা ভাট্টিসহ নারী সাংবাদিকরা মইনুল হোসেনকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান জানান।

Address

Mohammadpur
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Expert Law Associates posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share