Unique Tax Consultants

Unique Tax Consultants Consultancy Firm

We Worked :-
-> Individual Tax Return Filing
-> Corporate Tax Return Filing
-> RJSC Related Work
-> BIDA Related Work
-> VAT Return Filing
-> Advice Income Tax Related Work
-> Advice VAT Related Work
-> Company Bond License Related Work
etc.

সতর্কবার্তা: অডিট থেকে বাঁচতে সঠিক আয়কর রিটার্ন জমা দিন...সম্প্রতি জাতীয় রাজস্ব বোর্ড (NBR) Risk Based Audit অনুযায়ী সম্...
28/04/2026

সতর্কবার্তা: অডিট থেকে বাঁচতে সঠিক আয়কর রিটার্ন জমা দিন...

সম্প্রতি জাতীয় রাজস্ব বোর্ড (NBR) Risk Based Audit অনুযায়ী সম্পূর্ণ অটোমেটেড পদ্ধতিতে ২০২৩-২৪ করবর্ষের ৭২,৩৪১টি আয়কর রিটার্ন অডিটের জন্য নির্বাচন করেছে। এর আগে প্রথম পর্যায়ে আরও ১৫,৪৯৪টি রিটার্ন অডিটের জন্য বাছাই করা হয়েছিল..







প্রাক-বাজেট আলোচনা সভায় এনবিআর চেয়ারম্যান..
26/04/2026

প্রাক-বাজেট আলোচনা সভায় এনবিআর চেয়ারম্যান..





দেশে প্রায় ৮০ লাখ ইটিআইএনধারী তাদের আয়কর রিটার্ন জমা দেননি এখনও। ডিজিটাল পদ্ধতিতে তাদের তালিকা তৈরি করে নোটিশ দেওয়ার সিদ...
26/04/2026

দেশে প্রায় ৮০ লাখ ইটিআইএনধারী তাদের আয়কর রিটার্ন জমা দেননি এখনও। ডিজিটাল পদ্ধতিতে তাদের তালিকা তৈরি করে নোটিশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

“ঢাকা ট্যাক্সেস বার নির্বাচন–২০২৬ এ নির্বাচিত হওয়ায় মিজান–আশরাফ পরিষদকে আন্তরিক অভিনন্দন।”
24/04/2026

“ঢাকা ট্যাক্সেস বার নির্বাচন–২০২৬ এ নির্বাচিত হওয়ায় মিজান–আশরাফ পরিষদকে আন্তরিক অভিনন্দন।”





সরকারি বন্ডকে জামানত রেখে ঋণ প্রদান প্রসঙ্গে।
19/04/2026

সরকারি বন্ডকে জামানত রেখে ঋণ প্রদান প্রসঙ্গে।






জাতীয় রাজস্ব বোর্ডের ই-ভ্যাট সিস্টেমে মার্চ/২০২৬ মাসের অনলাইনে রিটার্ন দাখিলের সময় বৃদ্ধিকরণ
15/04/2026

জাতীয় রাজস্ব বোর্ডের ই-ভ্যাট সিস্টেমে মার্চ/২০২৬ মাসের অনলাইনে রিটার্ন দাখিলের সময় বৃদ্ধিকরণ

কোম্পানী রিটার্ন দাখিলের সময় একমাস বাড়ানো হয়েছে।
13/04/2026

কোম্পানী রিটার্ন দাখিলের সময় একমাস বাড়ানো হয়েছে।





Withholding Return উৎস কর  রিটার্ন দেখলে সময়সীমা।
12/04/2026

Withholding Return উৎস কর রিটার্ন দেখলে সময়সীমা।

কর ফাঁকির অভিনব ও ভয়াবহ উদাহরণগুলো জানলে সত্যিই চক্ষু চড়কগাছ হয়ে যায়, যা দেশের রাজস্ব ব্যবস্থাকে পঙ্গু করে দিচ্ছে । এনবি...
12/04/2026

কর ফাঁকির অভিনব ও ভয়াবহ উদাহরণগুলো জানলে সত্যিই চক্ষু চড়কগাছ হয়ে যায়, যা দেশের রাজস্ব ব্যবস্থাকে পঙ্গু করে দিচ্ছে । এনবিআর-এর তথ্য ও সাম্প্রতিক অনুসন্ধানে বেরিয়ে আসা ১০টি প্রধান কর ফাঁকির উপায় নিচে দেওয়া হলো:

১. সম্পত্তির প্রকৃত মূল্য গোপন: গুলশান-তেজগাঁওয়ের মতো অভিজাত এলাকায় বাণিজ্যিক ও আবাসিক স্পেস কেনাবেচায় সরকারি দলিলমূল্য অত্যন্ত কম দেখিয়ে আসল দাম গোপন করা।

২. ভুয়া ভ্যাট চালান: পণ্য না কিনেই বা ভ্যাট না দিয়েও ভুয়া চালান ব্যবহার করে ভ্যাট রেয়াত নেওয়া।
৩. আয় গোপন বা কম দেখানো: আয়ের চেয়ে কর ফাইলে বাৎসরিক আয় অনেক কম দেখিয়ে কর ফাঁকি দেওয়া।

৪. ব্যক্তিগত খরচকে ব্যবসার খরচ দেখানো: ব্যক্তিগত গাড়ি, সংসার বা ভ্রমণের খরচকে প্রতিষ্ঠানের পরিচালন ব্যয় হিসেবে দেখিয়ে কর কমানো।

৫. অফশোর ব্যাংকিং বা বিদেশে অর্থ পাচার: দেশের উপার্জিত অর্থ বিদেশে পাচার করে কর ফাঁকি দেওয়া।

৬. জাল নথিপত্র: আয়কর ফাইলে ভুয়া দান (Gift) বা কাল্পনিক ঋণ দেখিয়ে আয়কে বৈধ করার চেষ্টা।

৭. বেনামী সম্পদ: নিজের নামে সম্পদ না রেখে কর্মচারী বা আত্মীয়ের নামে বেনামে স্থাবর-অস্থাবর সম্পদ রাখা।

৮. পণ্য আমদানিতে কম ইনভয়েস (Under-invoicing): পণ্য আমদানির সময় কম দামের ভুয়া ইনভয়েস দেখিয়ে কাস্টমস ডিউটি ও ট্যাক্স কম দেওয়া।

৯. সবুজ ক্লিয়ারেন্স বা এনওসি-তে ফাঁকি: পরিবেশ বা অন্যান্য ছাড়পত্রের তথ্য গোপন করে কর দায় এড়ানো।

১০. টিন (TIN) থাকা সত্ত্বেও রিটার্ন না দেওয়া: ব্যবসার বড় লেনদেন থাকলেও টিন ব্যবহার না করে বা রিটার্ন দাখিল না করে কর এড়ানো ।





10/04/2026







10/04/2026





সরকার আসন্ন বাজেটে বিদ্যমান সারচার্জ ব্যবস্থা বিলুপ্ত করে সম্পদ কর পুনরায় চালু করার কথা বিবেচনা করছে।জাতীয় রাজস্ব বোর্...
10/04/2026

সরকার আসন্ন বাজেটে বিদ্যমান সারচার্জ ব্যবস্থা বিলুপ্ত করে সম্পদ কর পুনরায় চালু করার কথা বিবেচনা করছে।

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান বলেছেন যে, এর ফলে শুধু কর ব্যবস্থার বিদ্যমান অসঙ্গতিগুলোই দূর হবে না, রাজস্ব আদায়ও বাড়বে।

এনবিআর চেয়ারম্যান বলেন, বর্তমানে আয়কর আইন-২০২৩ এবং অর্থ অধ্যাদেশ-২০২৫ অনুযায়ী তিন ধরনের সারচার্জ চালু রয়েছে - সম্পদ সারচার্জ, পরিবেশ সারচার্জ এবং বিশেষ সারচার্জ। তবে বাস্তবে এই ব্যবস্থায় অনেক অসঙ্গতি তৈরি হয়েছে।

একটি উদাহরণ দিয়ে তিনি বলেন, পৈতৃক সূত্রে গুলশানে ৩০০ কোটি টাকার সম্পত্তির মালিক হতে পারেন কেউ।

কিন্তু তার মোট সম্পদ ৪ কোটি টাকার নিচে হলে তাকে সারচার্জ দিতে হয় না। ফলে কর ব্যবস্থায় বৈষম্য তৈরি হচ্ছে।

এই ধরনের অসঙ্গতি দূর করতে সারচার্জ প্রত্যাহার এবং পূর্বের সম্পদ কর পুনরায় চালু করার বিষয়টি বিবেচনা করা হচ্ছে।

তিনি বলেন, কর ব্যবস্থার মূল নীতি হলো, যাদের আয় ও সম্পদ বেশি, তারা যেন সমাজে বেশি অবদান রাখেন। কিন্তু বাস্তবে অনেক ধনী ব্যক্তি কর ব্যবস্থার বাইরে থেকে যাচ্ছেন।

এনবিআর চেয়ারম্যান আরও বলেন, দীর্ঘদিন ধরেই সারচার্জ নিয়ে নানা আপত্তি রয়েছে। বিশেষ করে পুঁজিবাজারের বিনিয়োগকারীদের ক্ষেত্রে, কখনও কখনও কাগজে-কলমে সম্পদের মূল্য বেশি থাকলেও বাস্তবে তা কমে যায়।

উদাহরণস্বরূপ, যদি কেউ ১০ কোটি টাকা বিনিয়োগ করেন এবং পরে তা কমে ১০ লক্ষ টাকা হয়ে যায়, তাহলে তাকে আগের হিসাব অনুযায়ী সারচার্জ দিতে হয়। ফলে অনেক ক্ষেত্রে করদাতারা অযৌক্তিক চাপের মধ্যে পড়েন।

বর্তমান নিয়ম অনুযায়ী, কোনো ব্যক্তির মোট সম্পদ ৪ কোটি টাকার বেশি হলে তাকে আয়করের ওপর একটি নির্দিষ্ট হারে সারচার্জ দিতে হয়। মোট সম্পদের পরিমাণ অনুযায়ী সারচার্জের হার ধাপে ধাপে বৃদ্ধি পায়।

মোট সম্পদ ৪ কোটি টাকার বেশি কিন্তু ১০ কোটি টাকার মধ্যে হলে আয়করের ওপর ১০% সারচার্জ আরোপ করা হয়। মূল্য ১০ কোটি থেকে ২০ কোটি টাকার মধ্যে হলে ২০% সারচার্জ প্রযোজ্য, ২০ কোটি থেকে ৫০ কোটি টাকার মধ্যে হলে ৩০% সারচার্জ প্রযোজ্য এবং ৫০ কোটি টাকার বেশি হলে একাধিক মোটরযান অথবা ৮,০০০ বর্গফুটের বেশি আয়তনের আবাসিক সম্পত্তি থাকলেও সারচার্জ প্রযোজ্য হবে।

একাধিক মোটরযানের ক্ষেত্রে পরিবেশ সারচার্জ আরোপ করা হয়। সর্বনিম্ন করযোগ্য যানটি ছাড়া প্রতিটি যানের জন্য এই সারচার্জ প্রদেয়। এর হার যানের ইঞ্জিন ক্ষমতার উপর ভিত্তি করে নির্ধারণ করা হয়েছে।

বর্তমান নিয়ম অনুযায়ী, ১৫০০ সিসি পর্যন্ত যানের জন্য ২৫,০০০ টাকা, ২০০০ সিসি পর্যন্ত যানের জন্য ৫০,০০০ টাকা এবং ২০০০ থেকে ২৫০০ সিসি পর্যন্ত যানের জন্য ৭৫,০০০ টাকা পরিবেশ সারচার্জ প্রদেয়।

২৫০০ থেকে ৩০০০ সিসি পর্যন্ত যানের জন্য এই হার ১.৫০ লক্ষ টাকা। ৩০০০ থেকে ৩৫০০ সিসি পর্যন্ত যানের জন্য ২ লক্ষ টাকা এবং ৩৫০০ সিসির বেশি ক্ষমতার যানের জন্য ৩.৫০ লক্ষ টাকা সারচার্জ নির্ধারণ করা হয়েছে।

তবে, এনবিআর চেয়ারম্যান এও বলেছেন যে, ২০২৭ অর্থবছর থেকে বৈদ্যুতিক যানবাহনের ওপর পরিবেশ সারচার্জ আরোপ করা হবে না।





Address

Shegunbagicha, Ramna
Dhaka
1000

Telephone

+8801521450406

Website

Alerts

Be the first to know and let us send you an email when Unique Tax Consultants posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Unique Tax Consultants:

Share