30/09/2021
আফসোস
একদা এক দিন কিছু লোক এক অন্ধকার টানেল অতিক্রম করে যাচ্ছিল। হঠাৎ পায়ের তলায় সূচাল পাথর জাতীয় কিছু অনুভব করল তারা ...। এদের কেউ কেউ তখন সে পাথরগুলো তুলে পকেটে ভরে নিল অন্যরা যেন কষ্ট না পায় এই ভাল নিয়তেই তারা এটা করেছিল। কেউ কিছু নিল, আর কেউ নিলই না।
অবশেষে যখন অন্ধকার টানেল থেকে বের হল, দেখল তাদের কুড়ানো পাথরগুলো ছিল হীরা- তারা বিস্ময়ে হতবাক হয়ে গেল। যারা কম নিয়েছিল তাদের বেশ আফসোস হচ্ছিল যে কেন আরও বেশি তারা তুলে নিল না; আর একেবারেই যারা নেয় নি তারা আরও বেশ অনুশোচনা করতে লাগলো।
এই দুনিয়া ঠিক এই অন্ধকার টানেলের মতই। আর এখান কার ভালো কাজগুলো হীরার মত, আখেরাতে যাদের ভালো কাজের পরিমাণ কম হবে, তারা আফসোস করতে থাকবে কেন আরও ভালো কাজ তারা দুনিয়ায় করেনি!
তাই দুনিয়াতে যত ছোটই হোক না কেন, কোন ভাল কাজ এড়িয়ে যাবেন না। কারণ একদিন নিশ্চিত এই ভাল কাজগুলোই হীরার মত মনে হবে।
---সমাপ্ত---