Comilla District Tax Lawyer's Association, Dhaka.

Comilla District Tax Lawyer's Association, Dhaka. ১। কুমিল্লা জেলার স্থায়ী বাসিন্দা হত?

26/01/2023
31/05/2021

বিনিয়োগের মাধ্যমে কিভাবে আয়কর কমানো বা রেয়াত নেয়া যায়?
অর্থ বৎসর - ২০২০-২১ , ১ম জুলাই ২০২০ খ্রিঃ থেকে ৩০ শে জুন ২০২১ খ্রিঃ ।
কর বৎসর - ২০২১-২২
কর রেয়াতযোগ্য বিনিয়োগ বা দান সমুহের তালিকা-

১) জীবন বীমার প্রিমিয়াম,
২) সরকারি কর্মকর্তার প্রভিডেন্ট ফান্ডে চাঁদা,
৩) স্বীকৃত ভবিষ্যৎ তহবিলে নিয়োগ কর্তা ও কর্মকর্তার চাঁদা,
৪) কল্যান তহবিল ও গোষ্ঠি বীমা তহবিলে চাঁদা,
৫) সুপার এনুয়েশন ফান্ডে প্রদত্ত চাঁদা,
৬) যে কোন তফসিলি ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের ডিপোজিট পেনশন স্কীমে বার্ষিক সর্বচ্চো ৬০,০০০/- টাকা বিনিয়োগ,
৭) সঞ্চয়পত্র ক্রয়ে বিনিয়োগ,
৮) বাংলাদেশ সরকার অনুমোদিত ট্রেজারী বন্ডে বিনিয়োগ,
৯) জাতির জনকের স্মৃতি রক্ষার্থে নিয়োজিত প্রতিষ্ঠানে অনুদান,
১০) যাকাত তহবিলে দান,
১১) জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক অনুমোদিত কোন দাতব্য হাসপাতালে দান,
১২) প্রতিবন্ধী কল্যাণে স্থাপিত প্রতিষ্ঠানে দান,
১৩) মুক্তিযোদ্ধা যাদুঘরে প্রদত্ত দান,
১৪) আগা খান ডেভেলপমেন্ট নেটওয়ার্কে দান,
১৫) আহসানীয়া ক্যান্সার হাসপাতালে দান,
১৬) ICDDRB তে প্রদত্ত দান,
১৭) CRP সাভারে প্রদত্ত দান,
১৮) সরকার কর্তৃক অনুমোদিত জনকল্যাণমূলক বা শিক্ষা প্রতিষ্ঠানে দান,
১৯) এশিয়াটিক সোসাইটি বাংলাদেশ এ দান
২০) মুক্তিযোদ্ধা স্মৃতি রক্ষার্থে নিয়োজিত জাতীয় পর্যায়ে কোন প্রতিষ্ঠানে দান, ইত্যাদি।

বিঃ দ্রঃ- অবশ্যই বিনিয়োগ জনিত কর রেয়াত আয়কর অধ্যাদেশ, ১৯৮৪ এর ৪৪(২)বি ধারা অনুযায়ী হতে হবে।

ধন্যবাদ

শোক সংবাদঃ বাংলাদেশ সুপ্রীম কোর্ট আইনজীবী সমিতির নব নির্বাচিত সভাপতি, সাবেক সফল আইন মন্ত্রী ও কুমিল্লার কৃতি সন্তান এ্যা...
14/04/2021

শোক সংবাদঃ বাংলাদেশ সুপ্রীম কোর্ট আইনজীবী সমিতির নব নির্বাচিত সভাপতি, সাবেক সফল আইন মন্ত্রী ও কুমিল্লার কৃতি সন্তান এ্যাডভোকেট আবদুল মতিন খসরু স্যার ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহে ওয়া ইন্নাইলাইহে রাজেউন।
অদৃশ্য মহামারি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সি.এম.এইচ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অদ্য ১৪/০৪/২১ ইং তারিখ বুধবার প্রথম রমজানে না ফেরার দেশে চলে গেলেন স্যার। দেশ, জাতি সহ আমরা সর্বস্তরের আইনজীবীরা ইতিমধ্যেই দুইজন অকৃত্রিম অভিভাবককে হারালাম। আরেকজন ছিলেন সাবেক মন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমেদ স্যার।
মহান আল্লাহ্ রাব্বুল আ'লামীন এর নিকট ফরিয়াদ জানাই, সকল মরহুমদের গুনাহ খাতা মাফ করে দিয়ে জান্নাতুল ফেরদৌসের উচ্চ স্থান দান করুন। আমীন।।

একুশ আমার ধর্মে-কর্মে ধ্যান ধারণায় বাঁচে,একুশ আমার হৃদয় বীণায় চুপটি করে হাসে। একুশ আসে বলে আমার গর্বে ভরে বুক, মাকে আমার...
20/02/2021

একুশ আমার ধর্মে-কর্মে ধ্যান ধারণায় বাঁচে,
একুশ আমার হৃদয় বীণায় চুপটি করে হাসে।
একুশ আসে বলে আমার গর্বে ভরে বুক,
মাকে আমার মা বলে ডাকার দিল পরম সুখ।
দু'হাত উঠিয়ে আজ আমরা মুক্ত আকাশ পাই,
ভাষার জন্য শহীদ যারা তাদের তুলনা নাই।

Eid Mubarak
24/05/2020

Eid Mubarak

18/05/2020

৪০টি গুরুত্বপূর্ণ উপদেশ
যা অাপনার জীবনকে বদলে দেবে-
১। তিন সময়ে ঘুমানো থেকে বিরত থাকুনঃ
ক ) ফজরের পর থেকে সূর্যোদয় পর্যন্ত,
খ ) আছর থেকে মাগরিব এবং
গ ) মাগরিব থেকে এশা পর্যন্ত।
২। দুর্গন্ধময় লোকের সাথে বসবেন না, যেমন:- যাদের মুখ থেকে সিগারেট কিংবা কাঁচা পেয়াজের গন্ধ আসে এমন লোকের সাথে।
৩। এমন লোকের কাছে ঘুমাবেন না যারা ঘুমানোর পূর্বে মন্দ কথা বলে ।
৪। বাম হাতে খাওয়া এবং পান করা থেকে বিরত থাকুন।
৫। দাঁতে আটকে থাকা খাবার বের করে খাওয়া পরিহার করুন।
৬। হাতে-পায়ের আঙ্গুল ফোটানো পরিহার করুন।
৭। জুতা পরিধানের পূর্বে দেখে নিন।
৮। নামাজে থাকা অবস্থায় আকাশের দিকে তাকাবেন না।
৯। টয়লেটে থুথু ফেলবেন না।
১০। কয়লা দিয়ে দাঁত মাজবেন না।
১১। প্যান্ট, ট্রাউজার, পা পায়জামা বসে ডান পা আগে পরিধান করুন।
১২। ফুঁক দিয়ে খাবার_ঠাণ্ডা করবেন না।
প্রয়োজনে বাতাস করতে পারেন।
১৩। দাঁত দিয়ে শক্ত কিছু ভাঙতে যাবেন না।
১৫। ইকামাত এবং নামাজের মধ্যবর্তী সময়ে কথা বলবেন না ।
১৬। টয়লেটে থাকা অবস্থায় কথা বলবেন না।
১৭। বন্ধুদের সম্পর্কে গল্প করবেন না। ভালো কিছুও নয়। ভালো বলতে বলতে মুখ দিয়ে শয়তান খারাপ কিছু বের করে দেবে!
১৮। বন্ধুদের জন্য প্রতিকুলতা সৃষ্টি করবেন না।
১৯। চলার সময় বারবার পেছনে ফিরে তাকাবেন না ।
২০। হাঁটার সময় দম্ভভরে মাটিতে পা ঠুকবেন না ।
২১। বন্ধুদের সন্দেহ করবেন না।
২২। কখনো মিথ্যা বলবেন না । ঠাট্টা করেও নয়।
২৩। নাকের কাছে নিয়ে খাবারের গন্ধ শুকবেন না ।
২৪। স্পষ্ট করে কথা বলুন যাতে লোকজন সহজে বুঝতে পারে।
২৫। একা ভ্রমণ করবেন না। দুইয়ের অধিক বা সম্ভব হলে দলবেঁধে ভ্রমণ করুন।
২৬। একা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিবেন না, বুদ্ধিসম্পন্ন কারো সাথে পরামর্শ করুন, তবে সিদ্ধান্ত হবে আপনার!
২৭। নিজেকে নিয়ে কখনো গর্ব করবেন না।
২৮। খাবার নিয়ে কখনো মন খারাপ করবেন না। যা পেয়েছেন তাতেই আল্লাহ্ পাকের শুকরিয়া আদায় করুন।
২৯। অহংকার করবেন না। অহংকার একমাত্র আল্লাহ্ পাকের সাজে।
৩০। ভিক্ষুকদের পরিহাস করবেন না ।
৩১। মেহমানদের মন থেকে যথাসাধ্য ভালো মতো আপ্যায়ন করুন ।
৩২। ভালো কিছুতে সহযোগিতা করুন।
৩৩। দারিদ্র্যের সময়ও ধৈর্যধারণ করুন।
৩৪। নিজের ভুল নিয়ে ভাবুন এবং অনুসূচনা করুন।
৩৫। যারা আপনার প্রতি খারাপ কিছু করে, তাদের সাথেও ভালো আচরণ করুন।
৩৬। যা কিছু আছে তা নিয়েই সন্তুষ্ট থাকুন।
আলহামদুলিল্লাহ্‌ আল্লাহ্ যা দিয়েছেন তার জন্য শুকরিয়া আদায় করুন।
৩৭। বেশি ঘুমাবেন না , এতে স্মৃতিশক্তি লোপ পাবে।
৩৮। নিজের ভুলের জন্য দিনে অন্তত ১০০ বার আল্লাহ্ পাকের কাছে অনুতপ্ত হোন। আস্তাগফিরুল্লাহ পড়ুন!
৩৯। অন্ধকারে কিছু খাবেন না।
৪০। মুখ ভর্তি করে খাবেন না। বাচ্চাদেরকেও মুখ ভর্তি করে খেতে দিবেন না।
আল্লাহ রাব্বুল আলামীন আমাদের সবাইকে এই উপদেশমূলক বাণীগুলো মেনে চলার তাওফীক দান করুক। (আমীন)

22/04/2020

মহামারী সংক্রান্ত সংগৃহীত হাদিসঃ
--------------------------------------------
আবূ হুরাইরা (রা) বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ) বললেন, সংক্রমনের অস্তিত্ব নেই। তখন এক বেদুঈন বলল, হে আল্লাহর রাসূল, আমার উটগুলো হরিনীর ন্যায় সুস্থ থাকে। এরপর একটি চর্মরোগে আক্রান্ত উট এগুলোর মধ্যে প্রবেশ করার পরে অন্যান্য উটও আক্রান্ত হয়ে যায়।

তখন রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ) বলেন, তাহলে প্রথম উটটিকে কে সংক্রমিত করল? (বুখারী, আস-সহীহ ৫/২১৬১, ২১৭৭; মুসলিম, আস-সহীহ ৪/১৭৪২।

পাশাপাশি সংক্রমনের বিষয়ে সতর্ক হতেও রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ) নির্দেশ দিয়েছেন।

তিনি বলেন, অসুস্থকে সুস্থের মধ্যে নেয়া হবে না (রুগ্ন উট সুস্থ উটের কাছে নেবে না)। (বুখারী, আস-সহীহ ৫/২১৭৭; মুসলিম, আস-সহীহ ৪/১৭৪২-১৭৪৩)

‘যদি তোমরা শুনতে পাও যে, কোনো জনপদে প্লেগ বা অনুরূপ মহামারীর প্রাদুর্ভাব ঘটেছে তবে তোমরা তথায় গমন করবে না। আর যদি তোমরা যে জনপদে অবস্থান করছ তথায় তার প্রাদুর্ভাব ঘটে তবে তোমরা সেখান থেকে বের হবে না। (বুখারী, আস-সহীহ ৫/২১৬৩; মুসলিম, আস-সহীহ ৪/১৭৩৮, ১৭৩৯)

এভাবে রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ) প্রায় দেড় হাজার বৎসর পূর্বে সংক্রমন প্রতিরোধে বিচ্ছিন্নকরণ (quarantine) ব্যবস্থার নির্দেশনা প্রদান করেন।

বিজ্ঞ উচ্চ আদালত কর্তৃক বিশেষ ক্ষেত্র ব্যতীত সকল দেওয়ানী, ফৌজদারী ও রেভিনিউ (ট্যাক্স, ভ্যাট, কাস্টমস আপীলাত ট্রাইবুনাল) ...
22/03/2020

বিজ্ঞ উচ্চ আদালত কর্তৃক বিশেষ ক্ষেত্র ব্যতীত সকল দেওয়ানী, ফৌজদারী ও রেভিনিউ (ট্যাক্স, ভ্যাট, কাস্টমস আপীলাত ট্রাইবুনাল) বিজ্ঞ আদালত সমূহ যৌক্তিক সময় পর্যন্ত বন্ধ ঘোষণা।

ঢাকা আইনজীবী সমিতির নোটিশ। বিশেষ ক্ষেত্র ব্যতীত বিজ্ঞ সদস্যগণ শুধুমাত্র টাইম পিটিশন দিলেই হবে। আদালতে ভীড় কমানোর লক্ষ্যে...
22/03/2020

ঢাকা আইনজীবী সমিতির নোটিশ।
বিশেষ ক্ষেত্র ব্যতীত বিজ্ঞ সদস্যগণ শুধুমাত্র টাইম পিটিশন দিলেই হবে। আদালতে ভীড় কমানোর লক্ষ্যে হাজিরা লাগবেনা আপাতত।

বিজ্ঞ কর আইনজীবী জনাব, মাসুদুর রাহমানের পক্ষে  সি এম এম কোর্টে জামিন শুনানিতে অংশ গ্রহণ করার জন্য আগামীকাল সকাল ৯.০০ ঘটি...
10/11/2019

বিজ্ঞ কর আইনজীবী জনাব, মাসুদুর রাহমানের পক্ষে সি এম এম কোর্টে জামিন শুনানিতে অংশ গ্রহণ করার জন্য আগামীকাল সকাল ৯.০০ ঘটিকা, রোজ- সোমবার, তারিখ- ১১/১১/২০১৯ খ্রিঃ সকল বিজ্ঞ কর আইনজীবীদের কে Dhaka Taxes Bar Association এ উপস্থিত থাকার জন্য বিনীত অনুরোধ জানানো যাচ্ছে ।

জামিন শুনানী রোজ- সোমবার, তারিখ- ১১/১১/২০১৯ খ্রিঃ

অনুরোধক্রমে - অ্যাডভোকেট সূফী আল মামুন ( নির্বাহী সদস্য, ঢাকা ট্যাক্সেস বার এসোসিয়েশন )
প্রচারেঃ দলমত নির্বিশেষে সকল স্তরের বিজ্ঞ আইনজীবীবৃন্দ।

08/11/2019

Address

Segunbagicha
Dhaka
1000

Telephone

+8801711481227

Website

Alerts

Be the first to know and let us send you an email when Comilla District Tax Lawyer's Association, Dhaka. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category