18/07/2024
কোম্পানির আয়কর রিটার্ন দাখিল করার মৌলিক তিনটি ধাপ,,,
সময়ের সাথে পাল্লা দিয়ে প্রতিবছরের ন্যয় এই বছরেও ট্যাক্স রিটার্ন দাখিল করার সময় শুরু হয়ে গিয়েছে।একই সাথে কোম্পানির ট্যাক্স রিটার্ন দাখিল করার সময়ও শুরু হয়ে গিয়েছে। যদিও ব্যক্তি পর্যায়ের রিটার্ন দাখিল করার সর্বশেষ সময় ৩০শে নভেম্বর, কিন্তু, কোম্পানি রিটার্ন দাখিলের সর্বশেষ সময় অর্থ বছর শেষ হওয়ার পর ৭ম মাসের ১৫তম দিন। সাধারণত দেখা যায়, কিছু ব্যতিক্রম ব্যতিত অধিকাংশ কোম্পানির রিটার্ন দাখিলের শেষ সময় জানুয়ারি মাসের ১৫ তারিখ। নিম্নে আমরা কোম্পানি ট্যাক্স রিটার্ন দাখিলের তিনটি টি ধাপ নিয়ে আলোচনা করব।
১ম ধাপ : কোম্পানির ট্যাক্স রিটার্নের প্রকারভেদ
একটি কোম্পানির আয়কর প্রতিপালনের জন্য সাধারণত প্রতি বছরে নিম্নোক্ত রিটার্ন দাখিল করতে হয়। যথাঃ
কোম্পানির ট্যাক্স রিটার্ন (বছরে ১ বার)
১০৮এ ধারায় রিটার্ন (বছরে ১ বার)
উৎসে কর রিটার্ন (বছরে ১২ বার)
২য় ধাপ : কোম্পানির ট্যাক্স রিটার্নের উপাদান
বছরে ১ বার কোম্পানির ট্যাক্স রিটার্ন জমা দিতে হয়। কোম্পানির ট্যাক্স রিটার্নের জন্য প্রধান ২টি আবশ্যকীয় উপাদান হলঃ ১) অডিট রিপোর্ট ও ২) ব্যাংক স্টেটমেন্ট। খেয়াল রাখতে হবে, কোম্পানির ব্যাংক স্টেটমেন্ট এর লেনদেনের তথ্য যেন অডিট রিপোর্টে সুষ্ঠু ভাবে প্রতিফলন ঘটে। প্রথমবার রিটার্ন দাখিলের সময় আরোও মনে রাখতে হবে যে, পরিশোধিত মূলধন (Paid up Capital) যেন পরিচালকগণ যত দ্রুত সম্ভব কোম্পানির ব্যাংক একাউন্টে জমা করে।
৩য় ধাপ : কোম্পানির ট্যাক্স রিটার্নে বেতন খাতে প্রদর্শিত খরচ
কোম্পানির আয়কর রিটার্নে প্রদর্শিত খরচের পক্ষে দলিল দস্তাবেজ থাকা অত্যন্ত জরুরী। যেমনঃ ধরুন, “x” নামক কোম্পানিতে ১০০জন কর্মচারী চাকুরী করে। এই ১০০জন কর্মচারীর বেতন দেয়ার সময় করযোগ্য আয়ের ক্ষেত্রে আনুপাতিক হারে উৎসে কর কেটে রাখার বিধান আছে এবং একই সাথে বেতন কোম্পানির ব্যাংক একাউন্ট থেকে কর্মচারীর ব্যাংক একাউন্টে বেতনের টাকা হস্তান্তর করতে হবে। পাশাপাশি কোম্পানিকে নিশ্চিত করতে হবে যেন উক্ত কোম্পানির কর্মচারীরা ৩০ শে নভেম্বর এর মধ্যে ট্যাক্স রিটার্ন দাখিল করে। কেননা, কোম্পানিকে ১০৮এ ধারায় রিটার্ন দাখিল করতে হবে। অর্থাৎ, কর্মচারীর দাখিল করা ট্যাক্স রিটার্ন এর প্রাপ্তি স্বীকার পত্রের কপি কোম্পানিকে ১০৮এ ধারায় রিটার্নের মাধ্যমে ট্যাক্স অফিসে দাখিল করতে হবে।
কার্টেসি ; রাশেদুল আলম নিপুন।