Nazmul Haque and Associates

Nazmul Haque and Associates Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Nazmul Haque and Associates, Lawyer & Law Firm, Suit: 325 (3rd Floor), RH Home Center, 74/B/1, Green Road, Farmgate, Dhaka.

ভাষার অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম থেকেই ন্যায় ও আইনের শাসনের পথ সুদৃঢ় হয়েছে। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভ...
21/02/2026

ভাষার অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম থেকেই ন্যায় ও আইনের শাসনের পথ
সুদৃঢ় হয়েছে। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা আন্দোলনের সকল বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি। ন্যায়, অধিকার ও ভাষার মর্যাদা রক্ষায় তাঁদের আত্মত্যাগ চিরস্মরণীয়।

Negotiable Instruments (Amendment) Ordinance, 2026.চেকে উল্লেখিত টাকার পরিমাণ ৫ লক্ষ্য টাকা পর্যন্ত হলে,উক্ত চেক ডিজঅনার...
17/02/2026

Negotiable Instruments (Amendment) Ordinance, 2026.
চেকে উল্লেখিত টাকার পরিমাণ ৫ লক্ষ্য টাকা পর্যন্ত হলে,উক্ত চেক ডিজঅনার মামলার বিচার করবে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট অথবা প্রথম শ্রেনীর ম্যাজিস্ট্রেট।

03/01/2026
“কর রিটার্নের সময়সীমা বৃদ্ধি: করদাতাদের জন্য বড় স্বস্তি”২০২৫-২৬ করবর্ষের জন্য রিটার্ন দাখিলের সময় ৩১ জানুয়ারী ২০২৫ পর্যন...
28/12/2025

“কর রিটার্নের সময়সীমা বৃদ্ধি: করদাতাদের জন্য বড় স্বস্তি”

২০২৫-২৬ করবর্ষের জন্য রিটার্ন দাখিলের সময় ৩১ জানুয়ারী ২০২৫ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।

📞 Helpline:
01712 174719
01956 865127

📍 Address:
Room no: 325 (3rd Floor), RH Home Center (Opposite of Green Super Market & Beside University of Asia Pacific), 74/B/1 Green Road, Framgate, Dhaka-1215

🌐 Website:
http://www.nhabd.com/

"জুডিসিয়াল সার্ভিস কমিশনের প্রতি আমার অনুরোধ, নিয়োগ পরীক্ষার সিলেবাসের কাঠামোগত দুর্বলতা সুপরিসরে পর্যালোচনা করা হোক। বি...
18/12/2025

"জুডিসিয়াল সার্ভিস কমিশনের প্রতি আমার অনুরোধ, নিয়োগ পরীক্ষার সিলেবাসের কাঠামোগত দুর্বলতা সুপরিসরে পর্যালোচনা করা হোক।

বিদ্যমান এক হাজার নম্বরের মধ্যে কোন কোন বিষয় একজন বিচারকের মেধা, মনন ও বিচারবোধ মূল্যায়নের ক্ষেত্রে বাস্তবিক অর্থে অনাবশ্যক, তা চিহ্নিত করা জরুরি।

বাংলা ও ইংরেজি মাধ্যমের শিক্ষার্থী এবং দেশীয় ও বিদেশি ডিগ্রিধারীদের জন্য ন্যায়সংগত সমতা নিশ্চিত করার বিষয়েও বিশেষ মনোযোগ দিতে হবে।

একই সঙ্গে ট্রাস্ট, ইক্যুইটি, টর্ট ও জুরিসপ্রুডেন্সের মতো আইনের উচ্চতর ও তাত্ত্বিক শাখাগুলোকে সিলেবাসে অন্তর্ভুক্ত করা প্রয়োজন।

মৌখিক পরীক্ষায় প্রার্থীর সততা, বিশ্লেষণ-ক্ষমতা, বিচক্ষণতা ও ব্যক্তিত্ব যথাযথভাবে যাচাইয়ের জন্য সুস্পষ্ট ও বস্তুনিষ্ঠ মানদণ্ড প্রণয়ন করতে হবে।

যে কোনো মূল্যে নিয়োগ প্রক্রিয়ায় নিরপেক্ষতা ও স্বচ্ছতা নিশ্চিত করতে হবে এবং ধর্ম, লিঙ্গ কিংবা নৃতাত্ত্বিক পরিচয়ের ভিত্তিতে সকল ধরনের বিদ্বেষপ্রসূত আচরণ কঠোরভাবে পরিহার করতে হবে।"

বাংলাদেশের মাননীয় প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ
সমাপনী অভিভাষণ, ২০২৫, ১৪ই ডিসেম্বর, ২০২৫

ট্রাফিক পুলিশের জরিমানা করার ক্ষমতা থেকে হর্ন নিয়ন্ত্রণে শাস্তি—নানা নতুন বিধানসহ জারি হলো শব্দদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা ২...
27/11/2025

ট্রাফিক পুলিশের জরিমানা করার ক্ষমতা থেকে হর্ন নিয়ন্ত্রণে শাস্তি—নানা নতুন বিধানসহ জারি হলো শব্দদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা ২০২৫

তারিখ: ২৫ নভেম্বর ২০২৫:

শব্দদূষণ নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণের লক্ষ্যে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় ২৪ নভেম্বর ২০২৫ তারিখে শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০০৬ হালনাগাদ করে শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২৫ প্রজ্ঞাপন জারি করেছে। পূর্বের বিধিমালায় একাধিক সীমাবদ্ধতা থাকায় এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে স্পষ্ট নির্দেশনা না থাকায় শব্দদূষণ নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণে নানা প্রতিবন্ধকতা তৈরি হয়েছিল। সেসব সীমাবদ্ধতা দূর করে নতুন চাহিদা, বাস্তবতা এবং প্রযুক্তিগত বিবেচনা যুক্ত করেই এবারের হালনাগাদ প্রণয়ন করা হয়েছে।

পূর্বের বিধিমালায় কেবল ম্যাজিস্ট্রেটদের ক্ষমতা প্রদান করা থাকায় সীমিত জনবল দিয়ে কাঙ্ক্ষিত সাফল্য অর্জন সম্ভব হয়নি। এজন্য নতুন বিধিমালায় ম্যাজিস্ট্রেটগণের পাশাপাশি আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য হিসেবে ট্রাফিক পুলিশের ক্ষমতা নির্ধারণ করা হয়েছে (ট্রাফিক সার্জেন্টের নিচের পদ নয়)। ফলে, এখন যদি কোনো ব্যক্তি ট্রাফিক বিভাগের সার্জেন্ট পদমর্যাদার নিম্নে নহেন এমন কোনো পুলিশ কর্মকর্তার সম্মুখে বিধি ৬ এর উপ-বিধি (২), (৩) বা (৪) এর অধীন কোনো অপরাধ সংঘটন করেন, তাহা হইলে উক্ত কর্মকর্তা ঘটনাস্থলেই তাহাকে জরিমানা আরোপ করিতে পারিবেন। কর্তৃপক্ষের প্রত্যাশা, এ উদ্যোগ শব্দদূষণ নিয়ন্ত্রণ কার্যক্রমে নতুন গতি আনবে।

শব্দদূষণের অন্যতম বড় উৎস হর্ন ব্যবহারের ক্ষেত্রে পূর্বের বিধিতে আমদানি, উৎপাদন, মজুদ ও বিক্রি সংক্রান্ত কোনো শাস্তিমূলক ব্যবস্থা না থাকায় তদারকিতে বড় সীমাবদ্ধতা ছিল। শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২৫-এ এ বিষয়ে স্পষ্ট শাস্তির বিধান যুক্ত করা হয়েছে। ফলে অনিয়ন্ত্রিত হর্ন ব্যবহারে নিয়ন্ত্রণ আনা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।

নতুন বিধিমালায় আরও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ নির্দেশনা যুক্ত হয়েছে। এর মধ্যে রয়েছে—কর্তৃপক্ষের লিখিত অনুমতি ছাড়া কোনো পাবলিক প্লেস বা জনপরিসরে লাউডস্পিকার, মাইক, অ্যাম্প্লিফায়ার ও সুরযন্ত্র ব্যবহার নিষিদ্ধ; প্রাকৃতিক বনাঞ্চল ও বন্যপ্রাণীর আবাসস্থলে বনভোজন নিষিদ্ধ; যেকোনো সামাজিক অনুষ্ঠানে শব্দসীমা ৯০ ডেসিবল নির্ধারণ এবং অনুষ্ঠান রাত ৯টার মধ্যে শেষ করার নির্দেশনা; নীরব এলাকায় পটকা, আতশবাজি, হর্ন বা অনুরূপ শব্দসৃষ্টিকারী যেকোনো পণ্য ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ; রাত্রিকালে নির্মাণকাজ বন্ধ; শিল্পকারখানা ও জেনারেটরের শব্দদূষণ নিয়ন্ত্রণে নতুন বিধান সংযোজন; এবং সড়ক পরিবহন আইন, ২০১৮ এর সঙ্গে সামঞ্জস্য রেখে দণ্ড নির্ধারণ।

উল্লেখ্য, সরকার অংশীজনদের নিয়ে সভা ও কর্মশালা শেষে খসড়া প্রস্তুত করে। পরবর্তীতে সকল মন্ত্রণালয়ের মতামত গ্রহণ এবং জনগণের মতামতের জন্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটে খসড়া উন্মুক্ত করা হয়। এছাড়া বিভিন্ন দেশের বেস্ট প্র্যাকটিস পর্যালোচনা করে ২০০৬ সালের বিধিমালায় থাকা দূর্বলতাগুলো চিহ্নিত করা হয় এবং বাস্তবতার নিরিখে সেগুলো শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২৫-এ অন্তর্ভুক্ত করা হয়েছে।

নতুন বিধিমালা শব্দদূষণ নিয়ন্ত্রণে একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে বিবেচিত হবে বলে আশা সংশ্লিষ্টদের।

বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কে নতুন অধ্যায় শুরু করতে প্রস্তুত ফ্রান্স : ফরাসি রাষ্ট্রদূত  রাষ্ট্রীয় অতিথি ভবন যমু...
26/11/2025

বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কে নতুন অধ্যায় শুরু করতে প্রস্তুত ফ্রান্স : ফরাসি রাষ্ট্রদূত

রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাতে নবনিযুক্ত ফরাসি রাষ্ট্রদূত জ্যাঁ-মার্ক সেরে-শারলে বলেন, গণতন্ত্র, উন্নয়ন ও আঞ্চলিক সহযোগিতায় দুই দেশের স্বার্থ ঘনিষ্ঠ হওয়ায় ফ্রান্স দ্বিপাক্ষিক সম্পর্কে নতুন অধ্যায় শুরু করতে প্রস্তুত। তিনি জানান, ঐতিহাসিক জাতীয় নির্বাচনের প্রাক্কালে বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ মোড়ে দাঁড়িয়ে আছে এবং এটি অংশীদারত্ব এগিয়ে নেওয়ার উপযুক্ত সময়। ইন্দো-প্যাসিফিক কৌশলে বাংলাদেশের ভূমিকা ক্রমেই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে বলেও উল্লেখ করেন তিনি।

রাষ্ট্রদূত শান্তিপূর্ণ ও বিশ্বাসযোগ্য নির্বাচন প্রত্যাশা করেন এবং বিভ্রান্তিমূলক প্রচারণার ঝুঁকি সম্পর্কে সতর্ক থাকার পরামর্শ দেন। এলডিসি উত্তরণ, জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও অর্থনৈতিক স্থিতিশীলতায় ফ্রান্স বাংলাদেশের পাশে থাকবে বলেও আশ্বাস দেন।

ড. ইউনূস ফ্রান্সকে দীর্ঘদিনের বিশ্বস্ত উন্নয়ন অংশীদার হিসেবে উল্লেখ করে অন্তর্বর্তী সরকারের সংস্কার ও নির্বাচন প্রস্তুতি সম্পর্কে রাষ্ট্রদূতকে অবহিত করেন এবং ফ্রান্সের ধারাবাহিক সমর্থনের জন্য কৃতজ্ঞতা জানান।

সূত্রঃ বাসস

📞 Helpline:
01712 174719
01956 865127

📍 Address:
Room no: 325 (3rd Floor), RH Home Center (Opposite of Green Super Market & Beside University of Asia Pacific), 74/B/1 Green Road, Framgate, Dhaka-1215

🌐 Website:
http://www.nhabd.com/

অগ্রণী ব্যাংকের প্রধান শাখায় মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ও গণ-অভ্যুত্থানে পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার...
26/11/2025

অগ্রণী ব্যাংকের প্রধান শাখায় মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ও গণ-অভ্যুত্থানে পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুটি ভল্ট ভেঙে ৮৩২ ভরি স্বর্ণালঙ্কারের সন্ধান পেয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি)।

গতকাল মঙ্গলবার (২৫ নভেম্বর) এই ভল্ট দুইটি জব্দ করা হয়।

শেখ হাসিনার নামে অগ্রণী ব্যাংকের প্রিন্সিপাল ব্রাঞ্চে থাকা ৭৫১ এবং ৭৫৩ নম্বর ভল্ট বাংলাদেশ ব্যাংকের রেগুলেশন অনুযায়ী ভাঙা হয়।

ভল্ট দুটি থেকে মোট ৮৩২ ভরি স্বর্ণালঙ্কারের সন্ধান পাওয়া যায়।

অবশ্য একই দিন শেখ হাসিনার নামে রক্ষিত পূবালী ব্যাংকের একটি শাখায় রক্ষিত ভল্ট খোলা হলেও সেখানে কোনো স্বর্ণালঙ্কার বা কিছু পাওয়া যায়নি বলে জানিয়েছেন ওই কর্মকর্তা।

অপর একটি সূত্র জানিয়েছে, পূবালী ব্যাংকের ওই ভল্টে কেবল একটি পাটের বস্তা পাওয়া গেছে। তবে এই তথ্যের সত্যতা দায়িত্বশীল কোনো কর্তৃপক্ষ থেকে নিশ্চিত হওয়া যায়নি।

সূত্র: TBS

“বাণিজ্য বিরোধ দ্রুত নিষ্পত্তির পথ: বিশেষায়িত বাণিজ্যিক আদালত গঠনের প্রস্তাব”সুপ্রিম কোর্ট প্রশাসন সম্প্রতি আইন, বিচার ও...
25/11/2025

“বাণিজ্য বিরোধ দ্রুত নিষ্পত্তির পথ: বিশেষায়িত বাণিজ্যিক আদালত গঠনের প্রস্তাব”

সুপ্রিম কোর্ট প্রশাসন সম্প্রতি আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ে বিশেষায়িত বাণিজ্যিক আদালত (Commercial Court) গঠনের একটি প্রস্তাব পাঠিয়েছে। প্রস্তাবে বলা হয়েছে, জেলা জজদের মধ্য থেকে বাণিজ্যিক আদালতের বিচারক নিয়োগ করা হবে এবং মামলার মূল্যমান ৫০ লাখ টাকা হলে সেগুলো এসব বিশেষ আদালতে বিচার করা হবে। দ্রুত বিচার নিশ্চিত করতে শুনানি ৯০ দিনের মধ্যে শেষ করার বিধান রাখা হয়েছে। পাশাপাশি, প্রধান বিচারপতির অধীনে একটি বাণিজ্যিক আপিল বেঞ্চ গঠনের কথাও উল্লেখ আছে। মামলার আগে বাধ্যতামূলক মধ্যস্থতা প্রক্রিয়া চালু করলে অনেক বাণিজ্যিক বিরোধ আদালতে না গিয়েই মিমাংশিত হতে পারে—এমন ব্যবস্থারও প্রস্তাব এসেছে। একই সঙ্গে অবকাঠামো উন্নয়ন, বিচারক-আইনজীবীদের প্রশিক্ষণ এবং দক্ষতা বাড়ানোর পরিকল্পনাও এতে উল্লেখ করা হয়েছে।

এ প্রস্তাবের পক্ষে যুক্তি হলো—বিশেষায়িত বাণিজ্যিক আদালত গঠিত হলে বাণিজ্যিক মামলা দ্রুত নিষ্পত্তি সম্ভব হবে। বিচারকরা নির্দিষ্ট ধরণের মামলায় বিশেষজ্ঞ হয়ে উঠবেন, ফলে রায়ের মান বৃদ্ধি পাবে। বাধ্যতামূলক মধ্যস্থতা আদালতের উপর চাপ কমাবে এবং পক্ষদের সময়-ব্যয় দুই-ই সাশ্রয় হবে। বড় অঙ্কের জটিল বাণিজ্যিক মামলার জন্য আলাদা আদালত থাকা ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে আস্থা ও বিনিয়োগ বাড়াতে সহায়ক হবে। প্রশিক্ষণ ও অবকাঠামো উন্নয়ন বিচারব্যবস্থার সামগ্রিক দক্ষতা বাড়াবে—এটিও একটি বড় ইতিবাচক দিক।

অন্যদিকে, এর বিপক্ষে কিছু আশঙ্কা ও যুক্তিও রয়েছে। প্রথমত, নতুন বিশেষ আদালত তৈরি মানে অতিরিক্ত প্রশাসনিক কাঠামো, অবকাঠামো ও প্রশিক্ষণের জন্য উচ্চ ব্যয়—যা সরকারের উপর বাড়তি চাপ সৃষ্টি করবে। বাধ্যতামূলক মধ্যস্থতা দুর্বল পক্ষকে চাপের মুখে সমঝোতায় যেতে বাধ্য করতে পারে, ফলে ন্যায্য বিচার পাওয়ার সুযোগ কমে যেতে পারে। এছাড়া ৯০ দিনের মধ্যে বিচার শেষ করার সময়সীমা বাস্তবে চাপ সৃষ্টি করে রায়ের গুণগত মান কমিয়ে দিতে পারে। সব জেলা জজ বা আইনজীবীর বাণিজ্যিক আইন নিয়ে পর্যাপ্ত অভিজ্ঞতা না থাকায় শুরুতে কার্যক্রমে সীমাবদ্ধতা দেখা দিতে পারে। বিশেষায়িত আদালত শক্তিশালী কর্পোরেট পক্ষের প্রভাবের শঙ্কাও তৈরি করতে পারে, যদি স্বচ্ছতা ঠিকভাবে নিশ্চিত না হয়।

Reference:
https://www.prothomalo.com/bangladesh/oy0fyck2ct

📞 Helpline:
01712 174719
01956 865127

📍 Address:
Room no: 325 (3rd Floor), RH Home Center (Opposite of Green Super Market & Beside University of Asia Pacific), 74/B/1 Green Road, Framgate, Dhaka-1215

🌐 Website:
http://www.nhabd.com/

যারা রিভিউয়ের মাধ্যমে গত ২৮/০৬/২০২৫ ইং তারিখে অনুষ্ঠিত লিখিত পরীক্ষায় পাশ করেছিলেন তাদের ফলাফল বাতিলপূর্বক রিভিউ আবেদনকা...
24/11/2025

যারা রিভিউয়ের মাধ্যমে গত ২৮/০৬/২০২৫ ইং তারিখে অনুষ্ঠিত লিখিত পরীক্ষায় পাশ করেছিলেন তাদের ফলাফল বাতিলপূর্বক রিভিউ আবেদনকারী প্রতিটি প্রার্থীর লিখিত পরীক্ষার উত্তরপত্র পুনঃমূল্যায়ন করা হবে।

এবং আগামী ২৯/১১/২০২৫ ইং তারিখের পূর্বনির্ধারিত এনরোল্টমেন্ট এম.সি.কিউ. পরীক্ষা গ্রহণের কার্যক্রম স্থগিত করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এবং উক্ত প্রীক্ষা গ্রহণের তারিখ পরবর্তীতে জানানো হবে।

“কর রিটার্নের সময়সীমা বৃদ্ধি: করদাতাদের জন্য বড় স্বস্তি”২০২৫-২৬ করবর্ষের জন্য রিটার্ন দাখিলের সময় ৩১ ডিসেম্বর ২০২৫ পর্যন...
23/11/2025

“কর রিটার্নের সময়সীমা বৃদ্ধি: করদাতাদের জন্য বড় স্বস্তি”

২০২৫-২৬ করবর্ষের জন্য রিটার্ন দাখিলের সময় ৩১ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।

📞 Helpline:
01712 174719
01956 865127

📍 Address:
Room no: 325 (3rd Floor), RH Home Center (Opposite of Green Super Market & Beside University of Asia Pacific), 74/B/1 Green Road, Framgate, Dhaka-1215

🌐 Website:
http://www.nhabd.com/

 #ভূমিকম্প সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ তথ্য এবং করনীয়।
21/11/2025

#ভূমিকম্প সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ তথ্য এবং করনীয়।

Address

Suit: 325 (3rd Floor), RH Home Center, 74/B/1, Green Road, Farmgate
Dhaka
1215

Alerts

Be the first to know and let us send you an email when Nazmul Haque and Associates posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share