Ottoman International

Ottoman International Service beyond expectations

05/05/2025

MBBS এর জন্য স্কলারশিপে আবেদন করা যাবে কাজাখস্তান ও ইরাক সরকারি স্কলারশিপে।

আসসালামু আলাইকুম।এবছর সৌদি মিনিস্ট্রি স্কলারশিপের আবেদনে সিভি লাগবে। তাই যাদের সিভি নাই তারা দ্রুত সিভি রেডি করে নিন। --...
30/04/2025

আসসালামু আলাইকুম।
এবছর সৌদি মিনিস্ট্রি স্কলারশিপের আবেদনে সিভি লাগবে। তাই যাদের সিভি নাই তারা দ্রুত সিভি রেডি করে নিন।
-----------------
এখানে সৌদিআরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, মিশর সহ বিশ্বের বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়ের স্কলারশিপের আবেদন করা হয়।

বিশ্বস্ততা ও আন্তরিক সেবাদানে আমরা বদ্ধপরিকর

27/04/2025

সৌদি ইউনিভার্সিটি পরিচিতি পর্ব-০২

উম্মুল কুরা বিশ্ববিদ্যালয় (Umm Al-Qura University)

অবস্থান: কাবা শরীফের একেবারেই নিকটে, মক্কা অঞ্চল, সৌদি আরব।

👉স্থাপিত: ১৯৪৯ সালে শরিয়া কলেজ হিসেবে। তবে ১৯৮১ সালে সরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে রূপান্তরিত ও নামকরণ হয় “উম্মুল কুরা বিশ্ববিদ্যালয়”।

👉প্রতিষ্ঠাতা: বাদশাহ আবদুল আজিজ ইবনে সৌদ

👉রেক্টর: ড. মিইদ্দী আলু মিযহিব

👉শিক্ষার্থীর সংখ্যা: স্নাতক: ১,০০,০০০+,স্নাতকোত্তর: ১০,০০০+

👉শিক্ষক ও শিক্ষায়তনিক কর্মী: প্রায় ৫,০০০ জন

👉প্রোগ্রাম এবং অনুষদঃ

বিশ্ববিদ্যালয়টি বিভিন্ন অনুষদের মাধ্যমে স্নাতক, স্নাতোকত্তর ও ডক্টরেট পর্যায়ে শিক্ষা প্রদান করে। শিক্ষার্থীরা শারীয়াহ, কুরআন, হাদীস, আরবি ভাষা, দাওয়াহ সহ অন্যান্য ইসলামী বিষয় এবং সাধারণ বিষয়েও উচ্চশিক্ষা গ্রহণ করতে পারেন।

👉বৃত্তির সুবিধা:

বিশ্ববিদ্যালয়টি প্রতিবছর বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করে, যাতে বাংলাদেশি শিক্ষার্থীরাও অংশগ্রহণ করতে পারেন।

স্কলারশিপ গ্রহণকারী ছাত্রদের মাসিক ৮৪০ সৌদি রিয়াল (প্রায় ২৬ হাজার টাকা) দেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ে কোনো টিউশন ফি নেই, এবং বিনামূল্যে থাকা ও চিকিৎসার সুবিধা রয়েছে। ৩ বেলা খাবারের ব্যবস্থা নামমাত্র মূল্যে। এছাড়াও, বিবাহিত শিক্ষার্থীদের জন্য ফ্যামিলি ভিসার সুবিধাও রয়েছে (এক্ষেত্রে ফেরতযোগ্য নগদ অর্থ জামানত রাখতে হয়)।

বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর প্রায় তিন মাস গ্রীষ্মকালীন ছুটি, দেশে আসা-যাওয়ার জন্য টিকিট (বছরে একবার), এবং প্রস্তুতি ভাতা প্রদান করা হয়।

👉আবেদন পদ্ধতি:

আগে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব পোর্টালে আবেদন করা গেলেও বর্তমানে সৌদি আরবের শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে সৌদির সকল ইউনিভার্সিটির জন্য গুচ্ছ পদ্ধতিতে একত্রে আবেদন করতে হয়। এখানে সর্বোচ্চ ৫টি বিশ্ববিদ্যালয় চয়েস করা যায়।

👉২০২৫ সালের আবেদন ডেডলাইন:

১লা মে থেকে ১৪ই জুন পর্যন্ত।

আসন্ন মন্ত্রনালয়ের আবেদন প্রক্রিয়ায় উক্ত বিশ্ববিদ্যালয়টি হতে পারে আপনার প্রথম চয়েস। আল্লাহ সকলের মনের আশা পূর্ণ করুন, আমিন।

26/04/2025

সৌদি-আরব হতে পারে আপনার উচ্চশিক্ষার নতুন গন্তব্য
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
বাংলাদেশ থেকে মাত্র ৪-৫ ঘণ্টা ফ্লাইট-টাইমের দুরুত্বে অবস্থিত এই মুসলিম প্রধান দেশে রয়েছে মাস্টার্স-পিএইছডিতে ফুল-ফ্রি স্কলারশিপে ছেলে-মেয়ে উভয়ের জন্য পড়াশুনার সুযোগ। এসব ইউনিভার্সিটিতে আবেদনে করতে সুপারভাইসরকে ইমেইল করা লাগে না কেননা এটা সৌদি গভঃ স্কলারশিপ প্রোগ্রাম। আর আবেদনে কোন এপ্লিকেশন ফি লাগে না।
আজকে আমরা সৌদি আরবের ৩টা শীর্ষ বিশ্ববিদ্যালয় নিয়ে কথা বলবোঃ-
#বিশ্ববিদ্যালয়-১
কিং ফাহাদ ইউনিভার্সিটি অব মিনারেলস এন্ড পেট্রোলিয়াম(KFUPM)
KFUPM Global Raking:
QS Ranking: 180th
THE Ranking: 201-250th
Shanghai Ranking: 401-500th
Offered subjects:
General Masters: (2yr-Full-Funded)
Petroleum Engineering, Aerospace Engineering , Architectural Engineering , Chemical Engineering , Computer Engineering , Construction Engineering and Management , Electrical Engineering, Industrial and Systems Engineering ,Materials Science and Engineering , Mechanical Engineering , Systems and Control Engineering, Telecommunication Engineering
Focused Masters: (1.5- 2yr-Parital/Full-Funded)
Artificial Intelligence , Bioengineering , Business Analytics ,Computational Material and Modelling ,Computer Networks , Cybersecurity ,Data Science & Analytics ,Environmental Science and Engineering,Facilities Management ,Flow Assurance ,High Performance and Cloud Computing, Human Resource Management ,Industrial Catalysis ,Intelligent Hydrocarbon Field, Intelligent Process Control ,Intelligent Transportation Engineering, Maintenance and Reliability ,Material Science and Engineering , Modeling and Simulation , Non-Profit Management ,Nuclear Engineering Petrochemical Engineering, Polymer Science and Engineering ,Project Management ,Quantitative Finance, Quantum Computing ,Reservoir Characterization, Robotics and Autonomous Intelligent Systems , Smart and Sustainable Cities, Supply Chain Management Sustainability , Environmental Management, Sustainable and Renewable Energy, Internet of Things and Embedded Systems, Unconventional Hydrocarbon Resources, Unmanned Aircraft Systems, Visual Computing, Water Treatment and Desalination, Wireless Communication Networks.
PhD: (4yr-Full Funded)
Chemical Engineering ,Civil Engineering , Computer Engineering , Electrical Engineering Industrial and Systems Engineering ,Mechanical Engineering ,Petroleum Engineering, Systems and Control Engineering
#বিশ্ববিদ্যালয়-২
কিং আব্দুল আজিজ বিশ্ববিদ্যালয়(KAU)
KAU Global Raking:
QS Ranking: 143rd
THE Ranking: 251-300th
Shanghai Ranking: 151-200th
Offered subjects:
General Masters: (2-2.5yr-Full-Funded)
Architectural Engineering, Chemical Engineering, Civil Engineering, Computer Science, Electrical Engineering,Industrial Engineering, Mechanical Engineering, Information Technology, Information Systems,Electrical and Computer Engineering, Business Administration, Management Information Systems, Biochemistry, Biology, Chemistry, Computer Science, Mathematics, Physics, Statistics, Pharmacy, Meteorology, Marine Biology, Marine Chemistry, Oceanography, Environmental Engineering, Environmental Management ,Arid line Agriculture, Arabic Language , Islamic law and justice , Islamic Studies, Tourism, Communication and Media, and Human Sciences and Design.
PhD: (3/4 yr-Full Funded)
Computer Science, Mathematics, Physics, Statistics, Pharmacy, Marine Biology, Environmental Science, Arabic Language, Electrical Engineering, Industrial Engineering, Mechanical Engineering, Arid line Agriculture.
#বিশ্ববিদ্যালয়-৩
কিং সাউদ বিশ্ববিদ্যালয়(KSU)
KSU Global Raking:
QS Ranking: 203rd
THE Ranking: 401-500th
Shanghai Ranking: 101-150th
Offered subjects:
General Masters and PhD:
Civil Engineering ,Electrical Engineering ,Chemical Engineering ,Mechanical Engineering, Industrial Engineering ,Petroleum and Natural Gas Engineering, Statistics & Operations Research, Physics & Astronomy, Geology & Geophysics, Mathematics, Chemistry , Biochemistry, Botany & Microbiology, Zoology, Computer Science, Information Technology, Computer Engineering, Software Engineering, Information System, Architecture and Urban Planning, Arabic Language , Islamic law and justice , Islamic Studies, Management, Health Administration, Public Administration, Economics, Marketing, Finance, Accounting, Management Information Systems, Agricultural Economics, Agricultural Engineering, Animal Production, Soil Science, Food Science and Nutrition, Agricultural Extension and Rural Community
সাধারণ সুযোগ-সুবিধাঃ
——————————-
১) কোন টিউশন ফি নেই
২) প্রতি মাসে ৮৯০ রিয়াল (২৬০০০ টাকা) সৌদি গভঃ স্টাইপেন্ড
৩) বিনামূল্যে হোস্টেলে থাকার সুবিধা
৪) বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিনে স্বল্প মূল্যে খাবারের ব্যবস্থা
৫) ফ্রি সৌদি গভঃ হেলথ ইনস্যুরেন্স (বিশ্ববিদ্যালয়ের মূল হাসপাতাল আর সৌদির সকল সরকারী হাসপাতালে ফ্রি ট্রিটম্যান্ট ও মেডিসিন)
৬) রিসার্চ পাবলিকেশন আর কনফারেন্সে অংশগ্রহণে আর্থিক সাহায্য
৭) প্রতি বছর সামার ভেকেশনে দেশে আসা-যাওয়ার ফ্রি প্লেন টিকেট
৮) ফ্যামিলি ভিসাতে পরিবার সৌদিতে আনার সুযোগ
৯) উমরাহ ও হজ্জ করার সুযোগ
১০) বুক এলাউন্স ৯০০ রিয়াল (প্রতি বছরে একবার)
১১) সৌদিতে প্রথমবার আসার পর ১০০০ রিয়াল প্রিপারেশন এলাউন্স (এককালীন)
১২) পাব্লিকেশেন গ্রেন্টঃ ৩০০০ রিয়াল (মাস্টার্স) , ৫০০০ রিয়াল (পিএইচডি)
TA/RA সুবিধাঃ
——————-
১) শিক্ষার্থীর যোগ্যতা আর পারফর্মেন্সের ভিত্তিতে TA/RA-এর সুবিধা আছে যেখানে বেতন বছরে প্রায় ২৫০০০ রিয়াল (KFUPM), প্রায় ১২০০০ রিয়াল (KAU), KSU তে TA/RA-এর সুবিধা নেই
২) সৌদি গভঃ ফান্ডেড বিভিন্ন প্রজেক্টে কাজের সুযোগ
আবেদনের শর্তাবলীঃ
—————————
১) সিজিপিএ ৩.০০
২) আইএলটিএস ৬.০/৯.০ অথবা টোফেল ৭০/১২০
৩) রিসার্চ পালিকেশন (আবশ্যক না)
৪) জিআরই (আবশ্যক না)
৫) বয়সঃ মাস্টার্সে ৩০ আর পিএইচডিতে ৩৫ (সর্বোচ্চ)
আবেদন করতে যা যা লাগেঃ
————————————-
১) পাসপোর্ট (কমপক্ষে ১ বছর মেয়াদী)
২) ব্যাচেলর/মাস্টার্সের অরিজিনাল/ প্রোভিশনাল সার্টিফিকেট
৩) ব্যাচেলর/মাস্টার্সের মার্কসীট/ ট্রান্সক্রিপ্ট
৪) ৩ জন বিশ্ববিদ্যালয় প্রফেসরের রিকম্যান্ডেশন
৫) স্টেটম্যান্ট অব পারপাস
৬) একাডেমিক সিভি
আবেদনের ডেইডলাইন
——————————
KFUPM:
Online application has opened on Oct. 25, 2023, and close on Dec. 17, 2023 (For joining Fall Semester 2024)
KAU:
Online application has opened on Nov. 5, 2023, and closes in 28 December(For joining Spring/Fall Semester 2025)
KSU:
Online application will open in Dec 3 and closes in Dec 28 (For joining Spring/Fall Semester 2025-26)
আমাদের মাধ্যমে আবেদন করাতে যোগাযোগ করুন
01775-684659
———————
#কিছু_কথাঃ
১) সৌদি বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করে একই বা সৌদির অন্য কোন বিশ্ববিদ্যালয়ে ফ্যাকাল্টি হওয়া যায় না।
২) সৌদি আরবে আমেরিকা/কানাডার মত পার্মান্যান্ট রেসিডেন্সি দেয় না। ডিগ্রি শেষে ৩ মাসের মধ্যে দেশে চলে যাওয়া লাগে সাধারণত।
৩) মাস্টার্স শেষে সরাসরি পিএইচডি শুরু করার সুযোগ আছে। সে হিসেবে পড়াশুনার সুবাদে ৬/৭ বছর সৌদিতে থাকা যায়।
৪) কোন প্রাইভেট জব পেলে দেশে গিয়ে নতুন করে জব ভিসাতে আসা লাগে।
৫) পড়াশুনার পাশাপাশি ক্যাম্পাসের বাহিরে কোন পার্টটাইম জব করা নিষেধ। আর পার্টটাইম জবও নেই বললেই চলে।
৬) শুধুমাত্র KAU তে ফ্যামিলি বাসার সুযোগ আছে যেটা পেতে ১-১.৫ বছর লাগে। কিন্তু ১ সেমিস্টার পর নিজ খরচে চাইলে বাহিরে বাসা নিয়ে থাকা যাবে। কিন্তু স্ত্রী আর সন্তানরা ফ্রি সৌদি গভঃ হেলথ ইনস্যুরেন্সের সুবিধা পাবে।
৭) সৌদি বিশ্ববিদ্যালয়ের পড়াশুনার মান ভালো আর উচ্চ রেঙ্কিং হওয়াতে এখানে মাস্টার্স/পিএইচডি করে সহজেই আমেরিকা/কানাডা/ইউরোপ/অস্ট্রেলিয়াতে মাইগ্রটে করা যায়।
৮) আপনারা যারা রুয়েটসহ বাংলাদেশের অন্যান্য প্রাইভেট/ পাবলিক বিশ্ববিদ্যালয়ে ফ্যাকাল্টি আছেন তাদের জন্য সৌদির এই স্কলারশিপটা একটা ভালো অপশন।
৯) যারা ইসলামী পরিবেশকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে মাস্টার্স/পিএইচডি করতে চান তাদের জন্য সৌদির এই স্কলারশিপ অনেক ভালো অপশন।
লিখেছেন,
সরকার সাকিউর রহমান শুভ
পিএইচডি ক্যান্ডিডেট ও রিসার্চ এসিস্ট্যান্ট
ফ্যাকাল্টি অফ কম্পিউটার সায়েন্স
কিং আব্দুল আজিজ বিশ্ববিদ্যালয়
জেদ্দা, সৌদি আরব

Call now to connect with business.

সৌদি আরবের ৩০টি প্রধান বিশ্ববিদ্যালয়ের তালিকা(সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়সহ)🏛️ সরকারি বিশ্ববিদ্যালয় (Public Unive...
26/04/2025

সৌদি আরবের ৩০টি প্রধান বিশ্ববিদ্যালয়ের তালিকা
(সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়সহ)
🏛️ সরকারি বিশ্ববিদ্যালয় (Public Universities)
1. ইসলামিক ইউনিভার্সিটি অব মদিনা (Islamic University of Madinah)
2. কিং সৌদ ইউনিভার্সিটি (King Saud University), রিয়াদ
3. কিং আবদুলআজিজ ইউনিভার্সিটি (King Abdulaziz University), জেদ্দা
4. কিং ফাহদ ইউনিভার্সিটি অব পেট্রোলিয়াম অ্যান্ড মিনারেলস (KFUPM), ধাহরান
5. উম্মুল কুরা ইউনিভার্সিটি (Umm Al-Qura University), মক্কা
6. প্রিন্সেস নূরাহ বিনতে আবদুররহমান ইউনিভার্সিটি (PNU), রিয়াদ (মহিলাদের জন্য)
7. কিং খালিদ ইউনিভার্সিটি (King Khalid University), আবহা
8. কিং ফয়সাল ইউনিভার্সিটি (King Faisal University), আল-আহসা
9. তায়েফ ইউনিভার্সিটি (Taif University)
10. জিযান ইউনিভার্সিটি (Jazan University)
11. হাইল ইউনিভার্সিটি (University of Ha'il)
12. মাজমাহ ইউনিভার্সিটি (Majmaah University)
13. কাসিম ইউনিভার্সিটি (Qassim University)
14. তাবুক ইউনিভার্সিটি (University of Tabuk)
15. বাহা ইউনিভার্সিটি (Al-Baha University)
16. নাজরান ইউনিভার্সিটি (Najran University)
17. জৌফ ইউনিভার্সিটি (Al-Jouf University)
18. শারকিয়া ইউনিভার্সিটি (University of Sharqiyah)
19. আল-ইমাম মুহাম্মদ ইবনে সৌদ ইসলামিক ইউনিভার্সিটি (Imam Muhammad ibn Saud Islamic University), রিয়াদ
---
🎓 বেসরকারি/প্রাইভেট বিশ্ববিদ্যালয় (Private Universities)
20. আলফাইসাল ইউনিভার্সিটি (Alfaisal University), রিয়াদ
21. দার আল-হিকমাহ ইউনিভার্সিটি (Dar Al-Hekma University), জেদ্দা (মহিলাদের জন্য)
22. রিয়াদ ইউনিভার্সিটি (Riyadh University)
23. ইবনে সিনা ন্যাশনাল কলেজ ফর মেডিকেল স্টাডিজ (Ibn Sina National College)
24. ফাহাদ বিন সুলতান ইউনিভার্সিটি (Fahad Bin Sultan University), তাবুক
25. সৌদি ইলেকট্রনিক ইউনিভার্সিটি (Saudi Electronic University)
26. আল-ইয়ামামা ইউনিভার্সিটি (Al-Yamamah University), রিয়াদ
27. প্রিন্স সুলতান ইউনিভার্সিটি (Prince Sultan University), রিয়াদ
28. বাতারজি মেডিকেল কলেজ (Batterjee Medical College), জেদ্দা
29. কিং সৌদ বিন আবদুলআজিজ ইউনিভার্সিটি ফর হেলথ সায়েন্সেস (KSAU-HS), রিয়াদ
30. কিং আবদুল্লাহ ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (KAUST), থুয়াল (গবেষণা বিশ্ববিদ্যালয়)
---
📌 বিশেষ নোট:
- KAUST সৌদি আরবের সবচেয়ে মর্যাদাপূর্ণ গবেষণা বিশ্ববিদ্যালয়, যা আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ফুল ফান্ডিং প্রদান করে।
- ইসলামিক ইউনিভার্সিটি অব মদিনা- শুধুমাত্র পুরুষ শিক্ষার্থীদের জন্য খোলা।
- প্রিন্সেস নূরাহ ইউনিভার্সিটি- বিশ্বের বৃহত্তম মহিলা বিশ্ববিদ্যালয়।

8️⃣♻️প্রিন্সেস নোরা বিনতে আব্দুর রহমান বিশ্ববিদ্যালয়।[Princess Nourah Bint AbdulRahman University. (PNU)]⭕️️কিছু গুরুত্...
23/04/2025

8️⃣
♻️প্রিন্সেস নোরা বিনতে আব্দুর রহমান বিশ্ববিদ্যালয়।
[Princess Nourah Bint AbdulRahman University. (PNU)]

⭕️️কিছু গুরুত্বপূর্ণ তথ্য:-
🔰প্রতিষ্ঠাকাল:
এটি সৌদি আরবের রাজধানী রিয়াদের উত্তরে অবস্থিত।
১৯৭০ সালে 'রিয়াদ ইউনিভার্সিটি ফর উইমেন' নামে প্রথমে প্রতিষ্ঠিত হয়েছিল।
পরবর্তীতে ২০০৮ সালে বাদশাহ আবদুল্লাহ ইবনে আব্দুল আজিজ এর বড় বোন ও দ্বিতীয় সৌদি বাদশাহ আব্দুর রহমান ইবনে ফয়সালের বড় মেয়ে নওরা বিনতে আব্দুর রহমান এর নামে বিশ্ববিদ্যালয়টির নামকরণ করা হয় এবং পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত হয়।

⚠️[Note:] যাঁরা আরবি ভাষা কম জানে তাদের জন্যে এই বিশ্ববিদ্যালয়ে আলাদাভাবে 'আরবি ভাষা ইনস্টিটিউট' রয়েছে।
৪০টি দেশের শিক্ষার্থীরা বিভিন্ন প্রোগ্রামে অধ্যয়ন করছেন।

⬇️ভার্চুয়ালিভাবে বিশ্ববিদ্যালয়টি দেখতে নিচের দেওয়া লিংকে ক্লিক করুন👇
https://pnu.edu.sa/ar/VirtualTour/Pages/VT/index.html?sceneId=Wz1n8qxUZKC

🚺এটি সৌদি আরবের একমাত্র মহিলা বিশ্ববিদ্যালয় এবং পৃথিবীর বৃহত্তম বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটি।

🔶️️এটি সৌদি আরবের রাষ্ট্রীয় অর্থায়নে পরিচালিত একটি পাবলিক বিশ্ববিদ্যালয়।

ℹ️আন্তজার্তিক শিক্ষার্থীদের গ্রহণযোগ্যতার হার ৬৭%.
👉[BEST Universities EduRank-২০২৫ এর তথ্য অনুযায়ী]

💠এই বিশ্ববিদ্যালয়ে আন্তজার্তিক শিক্ষার্থীর সংখ্যা ১৯%
বাকি ৮১% শিক্ষার্থী সৌদির আরবের নাগরিক।

[নোটঃ- বাংলাদেশ থেকে মোটামুটি কম বেশি শিক্ষার্থীকে প্রতি বছর স্কলারশিপ প্রদান করে থাকে।]
২০২৩-সালে সৌদি শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে আবেদন করে ২জন মেয়ে বাংলাদেশ থেকে চূড়ান্তভাবে সিলেকশন হয়ে ভিসার অপেক্ষায় আছেন।

🌏আন্তর্জাতিক শিক্ষার্থীদের সংখ্যা:- ৭,০১১+ জন।
🟥মোট শিক্ষার্থী সংখ্যা:- ৩৬,৯০১+ জন।
✅️মাস্টার্স প্রোগ্রামে শিক্ষার্থী সংখ্যা:- ৮০০+ জন।
✅️পিএইচডি/ডক্টরেট প্রোগ্রামে শিক্ষার্থী সংখ্যা:- ৩৫০+ জন।
👉[অফিসিয়াল ওয়েবসাইট ও উইকিপিডিয়া এর তথ্য অনুযায়ী]

👩‍🦳নারী শিক্ষার্থী-১০০%
🚸️মোট শিক্ষক-শিক্ষিকার সংখ্যা:- ২,০৮৫+ জন।
👉[অফিসিয়াল ওয়েবসাইট এর তথ্য অনুযায়ী।]

📕মোট অনুষদ/ফ্যাকাল্টি:- ১৮টি।
📗মোট একাডেমিক প্রোগ্রামের সংখ্যা-১১৪টি।
☑️ডিপ্লোমা প্রোগ্রাম-২৬টি।
☑️অনার্স প্রোগ্রাম-৭৩টি।
☑️মাস্টার্স/পিএইচডি প্রোগ্রাম-১৫টি।
👉[অফিসিয়াল ওয়েবসাইট এর তথ্য অনুযায়ী]

🔗সাবজেক্টগুলোর তালিকা দেখতে নিচের দেওয়া লিঙ্কে ক্লিক করুন👇
https://www.standyou.com/study-abroad/princess-nourah-bint-abdulrahman-university-saudi-arabia/

📕📕একাডেমিক স্তর:-
☑️ডিপ্লোমা
☑️অনার্স
☑️মাস্টার্স
☑️PhD
☑️ডক্টরেট প্রোগ্রাম।

(🔰বিশ্লেষণ/Analysis🔰)
✅️শুধুমাত্র মেয়েরাই এখানে পড়াশোনা করতে পারবে।
⚠️মেয়েদের ক্যাম্পাসে প্রশাসনিক সর্বোচ্চ নিরাপত্তা প্রদান করা হয় ও অন্যান্য বিশ্ববিদ্যালয়ের তুলনায় অধিক সুযোগ-সুবিধা প্রদান করা হয়।
✅️এই বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার ক্ষেত্রে অবশ্যই একাডেমিক রেজাল্ট সর্বোচ্চ ভালো হতে হবে।
এবং পাশাপাশি এক্সট্রা কোয়ালিফিকেশন/কারিকুলাম থাকা আবশ্যক।
✅️সায়েন্স এবং আর্টস এর বিভিন্ন সাবজেক্ট নিয়ে পড়তে আগ্রহী শিক্ষার্থীরা এখানে আবেদন করতে পারেন।
এছাড়াও ইতিহাস ও সংস্কৃতি, ইসলামিক বিভিন্ন সাবজেক্ট নিয়ে পড়তে আগ্রহী শিক্ষার্থীদের জন্যও পড়াশোনা করার সুযোগ রয়েছে।
✅️একাডেমিক সার্টিফিকেট ইস্যুর পরবর্তী পাঁচ বছর পর্যন্ত আবেদন করা যাবে।
✅️আবেদনের বয়সসীমা ১৭-২৫ বছরের মধ্যে হওয়া আবশ্যক।
✅️আবেদনের ন্যূনতম যোগ্যতা, জিপিএ ৫.০০ এর মধ্যে কমপক্ষে জিপিএ ৩.৭৫ থাকতে হবে।
☑️বিশেষ কিছু সাবজেক্ট এর ক্ষেত্রে (STEP)-IELTS/TOEFL-স্কোর প্রযোজ্য হতে পারে।
☑️তুলনামূলকভাবে বাংলাদেশ থেকে অসংখ্য (মেয়ে) শিক্ষার্থী এটাকে ফার্স্ট চয়েস এ রাখে।
☑️এই ইউনিভার্সিটিতে স্কলারশিপ পাওয়ার ক্ষেত্রে অনেক প্রতিযোগিতা হয়ে থাকে।
☑️অসংখ্য আবেদনকারী থেকে খুব জাস্টিফাই করে অল্প সংখ্যক শিক্ষার্থীকে বাছাই করা হয়।
☑️এটি একটি উচ্চ ক্যাটাগরির বিশ্ববিদ্যালয়।
☑️স্কলারশিপ পাওয়ার ক্ষেত্রে আন্তর্জাতিক শিক্ষার্থীদের তুলনামূলকভাওবে মদিনা বিশ্ববিদ্যালয়ের পরেই এই বিশ্ববিদ্যালয়ে সবচেয়ে বেশি সংখ্যক শিক্ষার্থীকে স্কলারশিপ প্রদান করা হয়।
☑️এখানে পড়াশোনার ক্ষেত্রে একাডেমিক ভাষা হচ্ছে ইংরেজি+আরবী।
অর্থাৎ, (পড়াশোনার ক্ষেত্রে বেসিক আরবী ভাষা জানা আবশ্যক।)
☑️আরবি ও ইংরেজি ভাষায় বেসিক দক্ষতা থাকা আবশ্যক।
☑️এখানে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ২ বছরের আরবি ভাষা শিক্ষা কোর্স (মাহাদ) প্রোগ্রাম রয়েছে।
যারা আরবি ভাষা কম জানেন তাদের জন্য এটি প্রযোজ্য।

⚙️RanKing➖️

🔶️সৌদি আরবের শীর্ষ ৩৮টি বিশ্ববিদ্যালয় এর মধ্যে এটি ১০ম স্থানে রয়েছে।
🟩QS-ওয়ার্ল্ড ইউনিভর্সিটি RanKinG:- ( #৬৮১-৬৯০তম), (World Ranking- #২৫৫৪)
📛সারা বিশ্বের ১৪,১৩১টি ইউনিভার্সিটির মধ্যে-( #২৫৫৪তম)
🔴আরব RanKing ( #১০০তম)
🌏এশিয়ার ৫,৮৩০টি ইউনিভার্সিটির মধ্যে-( #৮০৯তম)
🟤সাংহাই গ্লোবাল ’Ranking' অফ ইউনিভার্সিটির সেরা ২০০ বিশ্ববিদ্যালয়ের মধ্যে "কিং সউদ বিশ্ববিদ্যালয়" #১৬১তম স্থানে রয়েছে।
🌁রিয়াদে অবস্থিত ৯টি সেরা বিশ্ববিদ্যালয়ের মধ্যে এটি ৩য় স্থানে রয়েছে।
[উইকিপিডিয়া থেকে সংগ্রহীত]

🏢ক্যাম্পাস:-
প্রধান ক্যাম্পাস রিয়াদের বিশাল এলাকা জুড়ে বিস্তৃত রয়েছে।
বিশ্ববিদ্যালয়টি ৮ মিলিয়ন এলাকা জুড়ে বিস্তৃত।
এছাড়াও তার আশেপাশে অঞ্চলে একাধিক একাডেমিক ভবন ও ক্যাম্পাস রয়েছে।
👉তাঁর মধ্যে ৬০০ স্মার্ট ভবন,
আধুনিক গবেষণাগার ও পরীক্ষাগার-১৭৯টি,
👉শ্রেণীকক্ষ ৭১৪টি,
👉আধুনিক লেকচার হল-২৩টি।
একটি আধুনিক গ্রন্থাগার রয়েছে, যার ধারণ ক্ষমতা প্রায় ৫০ লক্ষ বই সংরক্ষণ করা যায়।
যেটি রোবটিক্স সিস্টেম দ্বারা পরিচালিত।

⭕️সুযোগ-সুবিধা➖️

✅️প্রতি বছর ২-৩ মাসের ছুটি এবং দেশে আসা যাওয়ার বিমান টিকিট সম্পূর্ণ ফ্রি।
✅️ক্রীড়া,সামাজিক ও সাংস্কৃতিক কার্যক্রম, বিভিন্ন জায়গায় ভ্রমণ একদম ফ্রি।
✅️শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে পরিবহণ সুবিধা।
✅️থাকা খাওয়ার সু-ব্যবস্থা।
✅️পরিবার নিয়ে থাকার সু-ব্যবস্থা।
✅️বিনামূল্যে চিকিৎসা সেবা ফ্রি।
✅️মাসিক ও বাৎসরিক ভাতা প্রদান।
✅️বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরী থেকে বিনামূল্যে সব ধরণের বই পড়ার সুযোগ রয়েছে।
✅️যেকোনো পছন্দের খাবার; সকালের নাস্তা-১ রিয়াল, দুপুর ও রাতের খাবার-২ রিয়াল।
✅️পুরো ক্যাম্পাসজুড়ে বিনামূল্যে উচ্চগতির ইন্টারনেট সুবিধা।
আরবি ভাষায় ১৫০,০০০ এরও বেশি বই রয়েছে।
✅️নতুন আগত শিক্ষার্থীকে প্রশিক্ষণ ভাতা (বোনাস) হিসেবে ২,৫২০ রিয়াল প্রদান করা হয়।
✅️প্রতিবছর বই কেনার জন্য ১০০০ রিয়াল প্রদান করা হয়।

ℹ️অনার্স প্রোগ্রাম:-
🅰️বিজ্ঞান এর শিক্ষার্থীদের জন্য ৯৯০ রিয়াল।
🅱️আর্টস/মানবিক বিভাগের ছাত্র-ছাত্রীদের জন্য ৮৪০ রিয়াল।

🔶️মাস্টার্স প্রোগ্রামের জন্য-১৮০০ রিয়াল।
✅️প্রতি বছর বই কেনার জন্য ১০০০ রিয়াল প্রদান করা হবে।
✅️যেসব শিক্ষার্থী ভালো রেজাল্টের সাথে ২টা সেমিস্টার শেষ করবে তাঁদের জন্য ১০০০ রিয়াল বোনাস হিসেবে দেওয়া হবে।
✅️মাস্টার্স শেষ করার পর ৩ মাসের বৃত্তি হিসেবে ২৫২০ রিয়াল প্রদান করা হবে।
ভিসা প্রসেসিং ও রেসিডেন্স পারমিট এর যাবতীয় ব্যবস্থা বিশ্ববিদ্যালয় বহন করবে।
(২০২৪-সালের প্রাপ্ত তথ্য অনুযায়ী)

👇বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট:-
https://www.pnu.edu.sa
(www.pnu.edu.sa)

🟢 জরুরি আবেদন এখনই শুরু হচ্ছে 🟢ইমাম মোহাম্মদ বিন সউদ বিশ্ববিদ্যালয় (বিনামূল্যে):ইমাম বিশ্ববিদ্যালয় ১৪৪৭ হিজরি শিক্ষাবর...
22/04/2025

🟢 জরুরি আবেদন এখনই শুরু হচ্ছে 🟢
ইমাম মোহাম্মদ বিন সউদ বিশ্ববিদ্যালয় (বিনামূল্যে):

ইমাম বিশ্ববিদ্যালয় ১৪৪৭ হিজরি শিক্ষাবর্ষের জন্য বিনামূল্যে স্নাতকোত্তর প্রোগ্রাম (পিএইচডি - মাস্টার্স - উচ্চতর ডিপ্লোমা) ঘোষণা করেছে।

⬅️ বিস্তারিত: (https://linkedksa.com/12466/)

🟢 عاجل بدأ الان التقديم 🟢
جامعة الإمام (بدون رسوم):

تعلن جامعة الإمام عن برامج الدراسات العليا (الدكتوراه - الماجستير - الدبلوم العالي) المجانية للعام الجامعي 1447هـ.

✅ أنشر على الواتس اب: اضغط هنا

⬅️ التفاصيل: (https://linkedksa.com/12466/)
_

تعلن جامعة الإمام محمد بن سعود الإسلامية (عمادة القبول والتسجيل – وكالة الدراسات العليا) عن فتح باب التقديم الإلكتروني للقبول في برامج الدراسات العليا (الدكتوراه –...

Address

Ka-145/1, Utter Poschimpara, Battola, Khilkhet
Dhaka
1229

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ottoman International posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share