29/01/2025
মেয়েরা কি চায় একটি ছেলের মাঝে?
১)বুদ্ধিমান ছেলে: এজন্য আমি সাহিত্য, বই, ইতিহাস, বিজ্ঞান, ধর্ম নিয়ে প্রচুর স্টাডি করলাম।একসময় পর কিছু বুদ্ধি আসতে শুরু করলো।
তারপর দেখলাম যে বুদ্ধিমান হলেই হয় না। কারন বুদ্ধিমান ছেলেরা বোরিং হয়। অতিরিক্ত শুধু জ্ঞানের কথা শুনতে শুনতে অনেক মেয়ে বিরক্ত।
২) ফানি: এটায় খুব দুর্বল ছিলাম। নিজেকে ফানি বানানোর জন্য মজার মজার মুভি দেখতে লাগলাম। সব ফানি মুভি দেখা শুরু করলাম। কিভাবে ফান করে কথা বলতে হয় তা আয়ত্ত করলাম।
শুধু ফানি হলেও হবে না। তাহলে মেয়েরা আপনাকে গোপাল ভাড় ভাববে।
৩) ক্রেটিভিটি: এটার খুব অভাব ছিল আমার মাঝে। পরে দেখলাম গল্প লেখা ছাড়া আর কোন প্রতিভা নাই। তাই গল্প লেখতে শুরু করলাম। আর গল্পগুলো মেয়েরা পছন্দও করছে। আর্ট করছিলাম দুই,তিনটা তাও ইউটিউব দেখে। সেরকম ভালো নই।
উপরের ৩টা গুন থাকলে যেকোন মেয়ে পাট্টা দিবে। এগুলো তো ভেতরের গুন। বাইরের গুনও লাগবে।
১) আকর্ষণীয় : চেহারা খারাপ হলে ডেটিং এর পরের দিন ব্লক খাবেন। জানি মেয়েরা চেহারা দেখে না। যারা লোভী,(টাকা দেখে প্রেম করে তাদের বিষয় আলাদা)। তবে কেন মেয়েরা সাকিব খানকে পছন্দ করে৷ হিরো আলমের সাথে কিন্তু কেউ ডেট করবে না। তো চেহারা খুব ইম্পর্ট্যান্ট। (এখানে আপনার চেহারা পরিষ্কার হতে হবে, কোন পিম্পল থাকা যাবে না।)
২) ভারী কণ্ঠরস্বর: আপনার ভয়েস যদি মেয়েদের মতো হয়। তাহলে মেয়েরা জীবনেও আকর্ষীত হবে না। আমি নিজের ভয়েজ সবসময় গভীর করে কথা বলি। এতে মেয়েরা ভাবে কত সুন্দর। আসলে আমার ভয়েস এরকম না। এটা আমাকে বানাই নিতে হইসে। তো, আপনিও চাইলে করতে পারেন। আর পরে আমি গান গাওয়া ও শিখছি শামীম এর কাছ থেকে।
৩) পোশাক: যদি ছাপড়ি হন,, ভালো মেয়ে পাবেন না। তো ক্যজুয়াল পোশাক পড়েন। আমি সবসময় ফর্মাল পোশাক পড়ি। আর কালো শার্ট পড়ি ফর্মাল। অতিরিক্ত কালারওয়ালা পোশাক পড়া বাচ্চামি আর ছাপড়ি এসব এভোইড করতে হবে।
তো, এসব যদি নিজেকে উন্নত করতে পারেন।তাহলে আমার মতো মেয়ে পাওয়া শুরু করবেন। যখন আমার বয়স ১৫ ছিল। তখন ভাবতাম, জীবনে কি প্রেম হবে না। কিন্তু এখন এতো প্রেম করার পর। এতো মেয়ের চাহিদা হওয়ার পর এখন আর ভাল্লাগে না। আমি পুরো প্রেম বিষয়টা ইন্জয় করেছি। এখন নতুন কিছু করব। আপনারাও ইন্জয় করতে পারেন।
#রুদ্র সিয়াম