05/10/2024
আগে যা ফেসবুকে দেওয়া হয়নি”-
আমি স্বপ্ন দেখতে ভালবাসি
তাং-২১/০৭/২০১৮
আমি শুধু ঘুম কাতুরে নই আমি একজন স্বপ্ন দ্রষ্টা
আমি স্বপ্ন দেখি সেই শৈষব থেকে এখন পর্যন্ত
স্বপ্ন দেখি ডানা মেলে নীল আকাশে উড়ছি
বড় হয়ে স্বপ্ন আমার সত্যি হলো
আমি বাংলাদেশ এয়ারফোর্সে চাকরী করে
অসংখ্যবার আকাশ ভ্রমন, বিশ্ব ভ্রমন করে এলাম।
আমি স্বপ্ন দেখি হাইকোর্টের একজন জজ/ব্যারিষ্টার হবো।
আমার নির্দেশে/বিচারে সব অনিয়ম, অবিচার হয়ে যাবে নিয়ম,
আইন সংগত আর বৈধ।
বিচার বিভাগ থাকবে আমার পকেটে।
আমি স্বপ্ন দেখি বিশ্বের বিরাট ধনী হবো।
সব ব্যাংকের টাকা গুলি থাকবে আমার পকেটে।
পাবলিক ব্যাংক, প্রাইভেট ব্যাংক, বাংলাদেশ ব্যাংকের মালিক আমি,
এখানে যত টাকা, ডলার, আর সোনা-দানা আছে
সবকিছুর মালিক।
রিজার্ভ চুরি, সোনা চুরি সব বিরোধী দলের চক্রান্ত।
কোন “শুভঙ্করের ফাঁকি” এখানে নেই, থাকবেনা।
দু-চার হাজার কোটি টাকা লুটপাট হয়ে বিদেশ গেলে ক্ষতি কি?
ওটা কোন টাকা হলো?
উন্নয়নে উন্নয়নে ভরে দেব দেশ।
থাকবেনা কোন ক্ষুধা-দারিদ্র।
উন্নয়নের বাজেট হবে পকেট ভরবে ঠিকাদারের।
সোনার ছেলেরা করবে ঠিকাদারী্,
বিল্ডিং তৈরী করতে রডের বদলে বাঁশ দিলেও কোন দোষ নেই।
খুন, ধর্ষণ, ছিনতাই, চাঁদাবাজি যা খুশি করবে আমার সোনার ছেলেরা।
হে জনগণ, তোমরা এত লাফাও কেন?
লাফিয়ে কোন কাজ হবেনা।
আমি স্বপ্ন দেখি দেশের প্রধান মন্ত্রি হবো,
ফাটাকেষ্ট হয়ে একদিন সব অনিয়ম দূর করে দিব।
আমি শুধু স্বপ্নই দেখিনা,
দেখি একমাত্র আমিই করতে পারি দেশের উন্নয়ন।
আমি স্বপ্ন দেখি পদ্ম্ সেতু, যমুনা সেতু নভো থিয়েটার,
যতসব আর্ন্তজাতিক মানের সম্মেলন কেন্দ্র
যে বা যখন যার নামেই তৈরী হোক
সব খানেই আমার নাম ছাড়া আর কারো নাম থাকবেনা।
ঘুরবো আমি দেশ বিদেশ, সম্মান পাব সবখানে,
ডক্টরেট, ডি লিট পদকে আমি সন্তুষ্ট নই।
আমার চাই নোবেল শান্তি পদক।
আমি স্বপ্ন দেখি সার্কের প্রেসিডেন্ট হয়ে
সার্কভূক্ত দেশগুলিতে অভিন্ন মূদ্রা চালু করে
বিশ্ব অর্থনীতির চাবিকাঠি নিজ হাতে নিয়েছি।
বাংলাদেশ আর তলাবিহীন ঝুড়ি হবেনা কখনো।
আমি এখন বাংলাদেশের নাম লিখে দিয়েছি
মধ্যম আয়ের দেশ থেকে উন্নতবিশ্বের খাতায়।
ভীষন 21, 41 সবই আমার স্বপ্নের ফসল।
আমি স্বপ্ন দেখি মাদকে আর অবৈধ অস্ত্রে ভরে দেব দেশ
যুব সমাজ বুঁদ হয়ে দিনে ঘুমাবে
আর রাত হলে বাড়ি বাড়ি গিয়ে অস্ত্র ঠেকিয়ে করবে লুন্ঠন,
হত্যা আর ধর্ষণ।
মাদক সম্রাটদের বাদ দিয়ে
ক্রস ফায়ার দেওয়া হবে সব অর্বাচিন নালায়েক বুভুক্ষদের।
আমি স্বপ্ন দেখি সব ধরনের খেলাধুলায় আমি বিশ্ব চ্যাম্পিয়ন
ক্রিকেট, ফুটবল, ব্যাডমিন্টন, হকি, এথলেটিক্স আর ভলিবলে
ছেলে বা মেয়েদের দল বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে দেশে ফিরলে
তারা পাবে পরবর্তী ইলেক্শনে নমিনেশন।
তাদেরকে বানোবো মন্ত্রি।
আমার স্বপ্নের শেষ নেই, নেই কোন অবসর।
আমি অবিরত স্বপ্ন দেখে চলেছি
এমনকি আমি মারা গিয়েও কিন্তু স্বপ্ন দেখতে ভুলিনি।