Adv. Mesba Uddin

Adv. Mesba Uddin Provide any kinds of Legal solution, consultant, support relating to Civil and criminal matter i

Negotiable Instruments (Amendment) Ordinance, 2026এখন থেকে ৫,০০ ০০০/- টাকা পর্যন্ত চেক ডিজঅনার মামলার বিচার করবে মেট্রোপ...
16/02/2026

Negotiable Instruments (Amendment) Ordinance, 2026

এখন থেকে ৫,০০ ০০০/- টাকা পর্যন্ত চেক ডিজঅনার মামলার বিচার করবে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট/সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট।

অবশেষে সারাদেশে উত্তরাধিকার সম্পত্তি ভাগাভাগির ৪ নতুন নিয়ম কার্যকর!
21/11/2025

অবশেষে সারাদেশে উত্তরাধিকার সম্পত্তি ভাগাভাগির ৪ নতুন নিয়ম কার্যকর!

দেশের দীর্ঘদিনের জটিল ও দুর্বোধ্য উত্তরাধিকার সম্পত্তি ভাগাভাগির প্রক্রিয়ায় অবশেষে বড় ধরনের পরিবর্তন নিয়ে এসে....

12/08/2025

ফৌজদারি কার্যবিধি, ১৮৯৮ এর যুগান্তকারী সংস্কার - 𝐂𝐨𝐝𝐞 𝐨𝐟 𝐂𝐫𝐢𝐦𝐢𝐧𝐚𝐥 𝐏𝐫𝐨𝐜𝐞𝐝𝐮𝐫𝐞 (𝘚𝘦𝘤𝘰𝘯𝘥 𝘈𝘮𝘦𝘯𝘥𝘮𝘦𝘯𝘵) 𝐎𝐫𝐝𝐢𝐧𝐚𝐧𝐜𝐞, 𝟐𝟎𝟐𝟓 এর সারসংক্ষেপঃ

✰ ম্যাজিস্ট্রেটের জরিমানার ক্ষমতা বৃদ্ধি (ধারা ৩২)
১ম শ্রেণি: ১০,০০০ → ৫,০০,০০০ টাকা
২য় শ্রেণি: ৫,০০০ → ৩,০০,০০০ টাকা
৩য় শ্রেণি: ২,০০০ → ২,০০,০০০ টাকা

✰ গ্রেপ্তার হওয়া ব্যক্তির সুরক্ষা (নতুন ধারা ৪৬এ)
গ্রেপ্তারকারীকে নাম, পরিচয়পত্র প্রদর্শন বাধ্যতামূলক
গ্রেপ্তারের পর ১২ ঘণ্টার মধ্যে পরিবার/নিকটজনকে জানানো
আঘাত বা অসুস্থতায় চিকিৎসকের সনদ গ্রহণ
আইনজীবীর সঙ্গে সাক্ষাতের সুযোগ প্রদান

✰ মেমোরেন্ডাম অব অ্যারেস্ট (ধারা ৪৬এ)
গ্রেপ্তারের সময় চেকলিস্টসহ ফর্ম প্রস্তুত
ম্যাজিস্ট্রেটের সামনে উপস্থাপন ও তদারকি

✰ গ্রেপ্তারের তথ্য সরবরাহ (ধারা ৫৪এ, ৪৬বি, ৪৬সি)
গ্রেপ্তারের কারণ জানানো
থানার রেজিস্টার ও জিডিতে এন্ট্রি
প্রতিদিন থানা/জেলা/মহানগরে গ্রেপ্তারের তালিকা প্রকাশ

✰ টাকা-পয়সা ও মূল্যবান সামগ্রীর তালিকা (ধারা ৫১)
পৃথক তালিকা, সাক্ষীর স্বাক্ষর, পরিবারকে কপি প্রদান

✰ ধারা ৫৪-তে অধিকতর সতর্কতা
বিনা পরোয়ানায় গ্রেপ্তারে যুক্তিসঙ্গত কারণ দেখাতে হবে
নিবারণমূলক আটক নিষিদ্ধ
গ্রেপ্তার বা না করার উভয় ক্ষেত্রেই কারণ ব্যাখ্যা বাধ্যতামূলক

✰ আদালতের তদারকি (ধারা ৬৭এ)
গ্রেপ্তার সংক্রান্ত বিধি প্রতিপালন পর্যবেক্ষণ
লঙ্ঘন হলে কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা

✰ পুলিশ রিমান্ড (ধারা ১৬৭)
এক মামলায় সর্বোচ্চ ১৫ দিন
রিমান্ডের আগে-পরে স্বাস্থ্য পরীক্ষা
আঘাত পেলে ম্যাজিস্ট্রেট ব্যবস্থা নেবেন

✰ শ্যোন অ্যারেস্ট (ধারা ১৬৭এ)
অন্য মামলায় গ্রেপ্তার দেখাতে শুনানি ও ডায়েরি প্রদর্শন বাধ্যতামূলক

✰ তদন্তের সময়সীমা (ধারা ১৭৩বি)
সাধারণত ৬০ কর্মদিবস
সময় বৃদ্ধি ম্যাজিস্ট্রেটের অনুমতিতে
বিলম্বে কারণ ব্যাখ্যা ও প্রয়োজনে তদন্তকারী পরিবর্তন/শাস্তি

✰ সংক্ষিপ্ত বিচার (ধারা ২৬৪এ)
মামলার মূল্যসীমা ১০,০০০ → ৫,০০,০০০ টাকা
একই বৈঠকে চার্জ থেকে রায় পর্যন্ত কার্যক্রম সম্ভব

✰ অনুপস্থিত আসামির বিচার (ধারা ৩৩৯বি)
ক্রোকি ও হুলিয়া পরোয়ানা বাধ্যতামূলক নয়
নোটিশ ১টি বাংলা পত্রিকা ও ওয়েবসাইটে প্রকাশ

✰ আপসযোগ্য মামলা
দণ্ডবিধি ১৪৩ ধারা আপসযোগ্য
আদালত ও জেলা লিগ্যাল এইড অফিস আপসে সহায়তা করবে
আপস-চুক্তি আদালত দ্বারা বাস্তবায়নযোগ্য

✰ শর্তযুক্ত জামিন (ধারা ৪৯৮)
আদালত যুক্তিসঙ্গত শর্ত দিতে পারবে (যেমন ডোপটেস্ট, সমাজসেবা)

✰ ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি (ধারা ৫৪০এ)
তদন্ত চলাকালে জামিনপ্রাপ্ত আসামি আইনজীবীর মাধ্যমে হাজিরা দিতে পারবে
সাক্ষ্যগ্রহণে আসামি অনুপস্থিত থাকলেও আইনজীবী জেরা করতে পারবে

✰ সাক্ষীর খরচ ও সুরক্ষা (ধারা ৫৪৪)
বিধির পরিবর্তে সরকারি আদেশে খরচ প্রদান
আদালত সাক্ষী/ভিকটিম সুরক্ষায় আদেশ দিতে পারবে

✰ দণ্ডবিধি ৩২৫ ধারা জামিনঅযোগ্য
গুরুতর জখমে জামিন কঠিন হবে, অস্ত্র প্রমাণের প্রয়োজন নেই

✰ মিথ্যা মামলার শাস্তি বৃদ্ধি (ধারা ২৫০)
শাস্তি বাধ্যতামূলক
সর্বোচ্চ অর্থদণ্ড ৩,০০০ → ১,০০,০০০ টাকা
ক্ষতিপূরণ ১,০০০ → ৫০,০০০ টাকা

✰ বিবিধ পরিবর্তন
ডিজিটাল সমন, অনলাইন বেল বন্ড
বেত্রাঘাত সাজা বিলুপ্ত
আপিলঅযোগ্য অর্থদণ্ড সীমা ৫০ → ৫,০০০ টাকা।

চেকের মামলাতে পাওয়ার অব এটর্নী দিয়ে মামলা দাখিলে কোন বাঁধা নেই। আপীল বিভাগের সাম্প্রতিক রায়। 77 DLR (AD) 2025, page 1...
14/03/2025

চেকের মামলাতে পাওয়ার অব এটর্নী দিয়ে মামলা দাখিলে কোন বাঁধা নেই। আপীল বিভাগের সাম্প্রতিক রায়।
77 DLR (AD) 2025, page 17

13/05/2024
08/10/2023

********রিভিশন সংক্ৰান্ত:********

১.অস্থায়ী নিষেধাজ্ঞা ভ্যাকেট হলে- রিভিশন
২.অস্থায়ী নিষেধাজ্ঞা প্রত্যাহার হলে - রিভিশন
৩.অস্থায়ী নিষেধাজ্ঞা বাতিল হলে - রিভিশন
৪.নালিশী মাললা খরিজ হলে - রিভিশন
৫.আপীল রিজেক্ট হলে - রিভিশন
৬.ডিক্রী রদ হলে - রিভিশন.
৭.তামাদি আইন এ - রিভিশন নেই
৮.অভিযোগ গঠনের বিরুদ্ধে সংক্ষুদ্ধ প্রতিকার = রিভিশন।
৯.ম্যাজি: মামলা নিতে অস্বীকার করলে রিভিশন দায়রা
আদালতে।
১০.সকল আদালতের ডিক্রির বিরুদ্ধে রিভিশন হাইকোর্ট এ
১১.জেলা জজ ,অতিরিক্ত জেলা জজ এর আদেশের বিরুদ্ধে রিভিশন হাইকোর্ট এ
১২.সহকারী জজ , সিনিয়র সহকারী জজ ও যুগ্ন জেলা জজ এর আদেশের বিরুদ্ধে রিভিশন জেলা জজের নিকট
১৩.যেখানে আপিল চলে না সেখানে --রিভিশন
১৪.অর্থদণ্ড ২০০ টাকার কম হলে - রিভিশন
১৫.সোলে ডিক্রির বিরুদ্ধে প্রতিকার - রিভিউ এবং রিভিশন
১৬.মধ্যস্থতার মাধ্যমে প্রদত্ত ডিক্রি - আপীল বা রিভিশনযোগ্য নয়
১৭.রিভিশন মামলা দায়ের করার প্রধান কারণ?আইনগত ভুল ও
ন্যায়বিচারে বিঘ্ন ঘটা
১৮.রিভিশন ও আপিল দায়ের করতে হয়--উচ্চ আদালতে
১৯.দেওয়ানি মামলায় --দ্বিতীয় রিভিশন দায়ের করা যায় কিন্তু
দ্বিতীয় আপিল করা যায় না
২০.দেওয়ানী রিভিশন বার বার।
২১.ফৌজদারী রিভিশন ১ বার।
২২.জেলা জজকে রিভিশন ক্ষমতা দেওয়া হয়েছে ২০০৩ সালে।
২৩..রিভিউ দরখাস্ত না মঞ্জুর আদেশের বিরুদ্ধে প্রতিকার- রিভিশন
২৪..আসামীর বিরুদ্ধে চার্জ গঠন করলে, আসামীর করণীয় - রিভিশন
২৫.ফৌজদারি রিভিশন নিষ্পতি হয় ৯০ দিনে
২৬.রিভিউ না মঞ্জুর করা হলে?= রিভিশন
২৭.মোকাদ্দমা স্থানান্তরের আদেশের বিরুদ্ধে = রিভিশন
২৮.নারাজী মঞ্জুর বা না-মঞ্জুর হলে?= রিভিশন
২৯.প্লিডিংস মঞ্জুর বা না - মজুর হলে?= রিভিশন।

23/11/2022

এখন থেকে কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান ঋণ আদায়ের জন্য কোনো ব্যক্তির বিরুদ্ধে চেক ডিজঅনারের মামলা করতে পারবে না বলে রায় দিয়েছেন মহামান্য হাইকোর্ট।
তবে ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান ঋণ আদায়ের জন্য শুধু ২০০৩ সালের অর্থঋণ আইনে বর্ণিত উপায়ে অর্থঋণ আদালতে মামলা করতে পারবে বলে জানিয়েছেন আদালত।

26/09/2022

অর্পিত সম্পত্তি আইন নিয়ে আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় 25 ALR (AD) 82 পৃষ্ঠায় রিপোর্ট হয়েছে।
‘অর্পিত সম্পত্তি আইন’ চ্যালেঞ্জ করে দায়েরকৃত রিট মামলায় মূল মালিকদের ক্ষতিপূরণ প্রদানসহ হাইকোর্টের দেওয়া রায়ের কয়েকটি নির্দেশনা বাতিল করে ভূমি মন্ত্রণালয়ের আপিল নিষ্পত্তি করে আপিল বিভাগের রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশ হয়েছে।
এর আগে অর্পিত সম্পত্তি আইন চালেঞ্জ করে সরকারের সাবেক কর্মকর্তা আবদুল হাই জনস্বার্থে একটি রিট পিটিশন দায়ের করেন। সে রিটের শুনানি নিয়ে আদালত রুল জারি করেন এবং রুলের শুনানি শেষে ২০১৭ সালের ২৩ নভেম্বর হাইকোর্ট রুলটি নিষ্পত্তি করে রায় ঘোষণা করেন। সেই রায় 12 ALR (HCD) 183 পৃষ্ঠায় রিপোর্ট হয়েছে।
রায়টিতে হাইকোর্ট মতামত ও নির্দেশনা দেন যে, ভবিষ্যতে আর কোনও সম্পত্তি অর্পিত সম্পত্তির তালিকাভুক্ত করা যাবে না, প্রতিটি জেলায় সম্পত্তি অর্পিত নিষ্পত্তির জন্য ট্রাইব্যুনাল গঠন করা, প্রতি জেলায় আপিল ট্রাইব্যুনাল স্থাপন করা, ট্রাইব্যুনাল কর্তৃক নির্দিষ্ট সময় মামলা নিষ্পত্তি করা, মামলা ফাইল এর ক্ষেত্রে তামাদি আইন প্রয়োগ করা, ট্রাইব্যুনাল বা আপিল ট্রাইব্যুনাল এর রায় নির্দিষ্ট সময় বাস্তবায়ন করা, সরকারের দখলে থাকা নির্দাবি অর্পিত সম্পত্তি মানুষের উন্নয়নে ব্যবহার করা, প্রয়োজনীয় আইন করে যে সম্পত্তিতে বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে উঠেছে সেগুলোর নামকরণে মূল মালিককে অন্তর্ভুক্ত করা এবং যে সকল অর্পিত সম্পত্তি অপ্রত্যাপনযোগ্য সেইক্ষেত্রে মালিককে আইন করে ক্ষতিপূরণ দেওয়া।
পরে ওই রায়ের বিরুদ্ধে ভূমি মন্ত্রণালয় আপিল দায়ের করে এবং শুনানি শেষে গত ২ জুন আপিল বিভাগ রায় ঘোষণা করেন। এরই ধারাবাহিকতায় পূর্ণাঙ্গ রায়টি প্রকাশ করলেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দকী, বিচারপতি মো. নুরুজ্জামান, বিচারপতি বোরহানউদ্দিন এবং বিচারপতি এম. এনায়েতুর রহিমের নেতৃত্বাধীন আপিল বিভাগ।
আপিল বিভাগ তার রায়ে বলেন, ২০০১ সালে অর্পিত সম্পত্তি নিয়ে প্রণীত আইনে ট্রাইব্যুনাল গঠন, নির্দিষ্ট সময় মামলা নিস্পত্তি, তামাদি আইন প্রয়োগ, ডিক্রি বাস্তবায়ন, আপিল ট্রাইব্যুনাল গঠন, অর্পিত সম্পত্তি উন্নয়নমূলক কাজে ব্যবহার ইত্যাদি সংক্রান্ত বিধানগুলি আছে। রায়ে বলা হয় আদালত কোনও আইন করার বিষয় ম্যানডামাস ইস্যু করতে পারে না, সরকারের নিকট ন্যাস্ত সম্পত্তির বিষয় সরকারের উপর আইন করার কোনও বাধ্যবাধকতা নেই।
আদালত রায়ে আরও বলেন, ভবিষ্যতে আর কোনও সম্পত্তি অর্পিত সম্পত্তির তালিকাভুক্ত না করার বিষয় নির্দেশনা নিরর্থক। কারণ আপিল বিভাগ ইতিপূর্বে দেওয়া রায়ে ১৯৭৪ সালের ২৩ মার্চের পরে অর্পিত সম্পত্তির তালিকাভুক্তি বে-আইনি ঘোষণা করেছে।
আপিলকারী ভূমি মন্ত্রণালয়ের পক্ষে শুনানি করেন সিনিয়র অ্যাভোকেট মনজিল মোরসেদ। বিবাদি ও রিটকারীর পক্ষে ছিলেন অ্যাভোকেট মো. ইমতিয়াজ ফারুক। হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদের পক্ষে ছিলেন সিনিয়র অ্যাভোকেট সুব্রত চৌধুরী।
রায় প্রসঙ্গে মনজিল মোরসেদ বলেন, এ রায়ের মাধ্যমে সরকারের হাজার হাজার কোটি টাকা সাশ্রয় হবে। কারণ যদি মূল মালিকদের ক্ষতিপূরণ দিতে হতো তাহলে হাজার হাজার একর অর্পিত সম্পত্তি যা সরকারের দখলে আছে সেসব সম্পত্তির মূল্য বাবদ হাজার হাজার কোটি টাকা অর্থ পরিশোধ করতে হতো।
আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় 25 ALR (AD) 82 পৃষ্ঠায় রিপোর্ট হয়েছে।

http://lawyersclubbangladesh.com/2022/08/25/%e0%a6%b8%e0%a6%b0%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0%e0%a6%bf-%e0%a6%95%e0%a6%b0%e0...
25/08/2022

http://lawyersclubbangladesh.com/2022/08/25/%e0%a6%b8%e0%a6%b0%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0%e0%a6%bf-%e0%a6%95%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ae%e0%a6%9a%e0%a6%be%e0%a6%b0%e0%a7%80%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%97%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87-2/

কোনো সরকারি কর্মচারীর বিরুদ্ধে ফৌজদারি মামলায় আদালতে চার্জশিট গ্রহণের আগে গ্রেফতার করতে হলে নিয়োগকারী কর্তৃপক....

https://www.dhakapost.com/law-courts/136374
21/08/2022

https://www.dhakapost.com/law-courts/136374

অর্পিত সম্পত্তির মামলায় মূল মালিকদের ক্ষতিপূরণসহ হাইকোর্টের দেওয়া রায়ের কয়েকটি মতামত ও নির্দেশনা বাতিল কর....

Address

Dhaka
1209

Opening Hours

Monday 09:00 - 22:00
Tuesday 09:00 - 22:00
Wednesday 09:00 - 22:00
Thursday 09:00 - 22:00
Friday 15:00 - 22:00
Saturday 09:00 - 22:00
Sunday 09:00 - 22:00

Telephone

+8801747038806

Website

Alerts

Be the first to know and let us send you an email when Adv. Mesba Uddin posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Adv. Mesba Uddin:

Share