Your Perfect Visa Processing Consultant All

Your Perfect Visa Processing Consultant All আসসালামু আলাইকুম, আমার এই পেইজে বিশ্বের সকল দেশের ভিসা প্রসেসিং সম্পর্কে জানতে পারবেন।

শেয়ার করে টাইমলাইনে রেখে দিনকিভাবে কানাডার ভিসা নিজে নিজে করবেন? 🇨🇦 🇪🇺 কানাডা ভিসা এপ্লিকেশন প্রসেস করার সঠিক পদ্ধতি। প্...
02/07/2024

শেয়ার করে টাইমলাইনে রেখে দিন
কিভাবে কানাডার ভিসা নিজে নিজে করবেন? 🇨🇦 🇪🇺

কানাডা ভিসা এপ্লিকেশন প্রসেস করার সঠিক পদ্ধতি।
প্রথমে আপনি যে কোনো একটি ব্রাউজার (Chrome, Firefox, Safari...) ওপেন করবেন। তারপর সার্চ বারে IRCC লিখে সার্চ করেন। আপনাকে IRCC (Immigration Refugees and Citizenship Canada) ওয়েবসাইটে গিয়ে GCKey বাটনে ক্লিক করে GCKey একাউন্ট খুলতে হবে।

একাউন্ট খোলার সময় অনেকগুলো সিকিউরিটি কোশ্চেন আসবে। ইমেইল এড্রেস এবং পাসওয়ার্ড ও সিকিউরিটি কোশ্চিন এর আনসার সেভ করে রাখবেন। একাউন্ট ক্রিয়েট করার পর আইআরসিসি একাউন্টে লগইন করার জন্য তথ্যগুলো প্রয়োজন হবে। এবার আপনার GCKey একাউন্টে লগইন করুন।

তারপর আপনি আপনার একাউন্টে প্রবেশ করে Start an application বাটনে ক্লিক করুন। তারপর Apply to come to Canada ক্লিক করবেন। ভিসা ক্যাটাগরি অপশন দেখাবে। যেমনঃ
1) Visitor Visa, Study and Work Permit
2) Express Entry (EE)
3) International Experience Canada (IEC)

আপনি ক্যাটাগরি থেকে প্রথম অপশনটি সিলেক্ট করবেন। তারপর যে কোশ্চেনটি আসবে
What is your current country/territory of residence?
এখানে Bangladesh সিলেক্ট করবেন।
সেম ওয়েতে বাকি সবগুলো কোশ্চেনের আনসার সিলেক্ট করবেন।

সবগুলো অপশন কমপ্লিট করার পর আপনাকে একটা ডকুমেন্টস রিকোয়ারমেন্ট এর তালিকা দেওয়া হবে। সবগুলো ডকুমেন্ট আপনাকে আপলোড করতে হবে।
নিচের তিনটা পিডিএফ ফর্ম সঠিক ইনফরমেশন দিয়ে আপনাকে ফিলআপ করতেই হবে।

1) Application Form (IMM5257)
2) Family Information (IMM5245)
3) Schedule 1(IMM5227)

Upload Required Documents for visit visa

1) Application Form
2) Travel history visa and Immigration entry exit seal
3) Passport copy
4) Bank statement bank solvency
5) Recent Photo
6) Purpose of Travel/ Flight Booking/ Hotel Reservation/ Travel Itinerary/ Invitation/ Sponsorship
7) Family Information
😎 Schedule1 Form
9) Client Information/Cover Lettter
Certificate of Employee/ Office ID Card/ NOC

সবগুলো অরজিনাল ডকুমেন্টস স্ক্যান কপি আপলোড করতে হবে। আপলোড করার পর পেমেন্ট অপশন আসবে। ইন্টারন্যাশনাল ক্রেডিট কার্ড অথবা ডেবিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন।

Application fee 100 CAD & Biometrics fee 85 CAD. Total = 185 CAD

পেমেন্ট করার পর বায়োমেট্রিক রিকোয়েস্ট email আসবে। বায়োমেট্রিক দেওয়ার জন্য বিএফএস গ্লোবাল থেকে আপনাকে এপয়েন্টমেন্ট নিতে হবে। এপয়েন্টমেন্ট অনুযায়ী VFS আপনার ফিঙ্গারপ্রিন্ট এবং ছবি তুলে রাখবে। বায়োমেট্রিক এর কাজ শেষ হওয়ার সাথে সাথে আপনাকে পাসপোর্ট ফেরত দিবে। আপনার কাজ শেষ।

রেজাল্টের জন্য অপেক্ষা করুন। আপনার ইমেইলে নোটিশ আসলে IRCC Portal থেকে GCKey একাউন্ট চেক করুন। আপনার ভিসা রিকুয়েস্ট ডাউনলোড করে পুনরায় বিএফএস এপয়েন্টমেন্ট নিয়ে পাসপোর্ট সাবমিট করুন। কংগ্রাচুলেশন! ২ সপ্তাহের মধ্যে ভিসাসহ পাসপোর্ট ফেরত পাবেন।

বাংলাদেশ থেকে আবেদন করলে সিঙ্গাপুর, ফিলিপাইন অথবা ইন্ডিয়া থেকে ভিসা ইস্যু হয়। যদি কোন কারণে ভিসা রিজেক্ট হয় তাহলে GCKey একাউন্টে রিজেকশন লেটার আসবে।

একবার বায়োমেট্রিক দিলে তা ১০ বছর মেয়াদে রিজার্ভ থাকে। কোন কারণে যদি ভিসা রিজেক্ট হয় তাহলে দ্বিতীয়বার অর্থাৎ Reapply এর সময় বায়োমেট্রিক্স ফি দিতে হবে না। শুধু মাত্র 100 CAD ভিসা ফি দিয়ে আবার এপ্লাই করতে পারবেন।

ধন্যবাদ ।

24/06/2024
মেঘালয়, ইন্ডিয়া।
24/06/2024

মেঘালয়, ইন্ডিয়া।

ফ্রেশ পাসপোর্টে মালেশিয়া ভিসা  প্রসেস। এখনি যোগাযোগ করুন যাদের মালেশিয়ার টুরিস্ট ভিসা লাগবে ।
28/03/2024

ফ্রেশ পাসপোর্টে মালেশিয়া ভিসা প্রসেস।
এখনি যোগাযোগ করুন যাদের মালেশিয়ার টুরিস্ট ভিসা লাগবে ।

19/03/2024

Canada Visa Processing/ USA Visa Precessing/ Malaysia Visa Processing and Australia Visa Processing

All Tourism Visa

যদি কেউ করতে চান এখনি যোগাযোগ করুন।
খুব সুন্দরভাবে প্রসেসিং করে দেওয়া হবে।

তুর্কি থেকে গ্রিসে যেতে আগ্রহীদের জন্য এই নির্দেশনাতুরস্ক (তুর্কি)সরকারি নাম প্রজাতন্ত্রী তুরস্ক। পশ্চিম এশিয়া ও দক্ষিণ...
09/02/2024

তুর্কি থেকে গ্রিসে যেতে আগ্রহীদের জন্য এই নির্দেশনা

তুরস্ক (তুর্কি)
সরকারি নাম প্রজাতন্ত্রী তুরস্ক। পশ্চিম এশিয়া ও দক্ষিণ-পূর্ব ইউরোপের একটি রাষ্ট্র। তুরস্কের প্রায় পুরোটাই এশীয় অংশে পর্বতময় আনাতোলিয়া। এছাড়া, এশিয়া মাইনর উপদ্বীপে পড়েছে। তুরস্কের রাজধানী আঙ্কারা আনাতোলিয়াতেই অবস্থিত।

তুর্কি

তুরস্কের বাকি অংশের নাম পূর্ব বা তুর্কীয় থ্রাস। এটি ইউরোপের দক্ষিণ-পূর্ব কোণায় অবস্থিত। এই অঞ্চলটি উর্বর উঁচু নিচু টিলাপাহাড় নিয়ে গঠিত। এখানে তুরস্কের বৃহত্তম শহর ইস্তাম্বুল অবস্থিত।

গ্রিস (গ্রিক) ইউরোপ মহাদেশের দক্ষিণ-পূর্ব অংশের একটি রাষ্ট্র। যা বলকান উপদ্বীপের একেবারে দক্ষিণ প্রান্তে অবস্থিত। এর সীমান্তবর্তী রাষ্ট্রগুলো হচ্ছে- উত্তরে বুলগেরিয়া, উত্তর মেসিডোনিয়া ও আলবেনিয়া, পূর্বে তুরস্ক। গ্রিসের মূল ভূমির পূর্বে ও দক্ষিণে এজিয়ান সাগর অবস্থিত। পশ্চিমে রয়েছে আইওনিয়ান সাগর।

গ্রিস ইউরোপ এশিয়া এবং আফ্রিকার মিলন স্থলে অবস্থিত। এই দেশ পশ্চিমা বিশ্বের জ্ঞান বিজ্ঞানের সূতিকাগার এবং গণতন্ত্রের জন্মদায়ক স্থান হিসেবে সুপরিচিত।

যারা তুর্কি থেকে গ্রীসে ভ্রমণ করতে আগ্রহী তাদের জন্য স্টেপ বাই স্টেপ গাইড লাইন নিচে দেওয়া হলো:

পরিকল্পনা ও প্রস্তুতি
১. গবেষণা ও তথ্য সংগ্রহ: আগের থেকে গ্রীসে যাওয়ার পূর্বে গ্রীসের ভিসা প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করুন।

২. ট্রান্সপোর্টেশন ও অক্ট্রোসেস বুকিং: আপনার যাত্রা শুরু হওয়ার আগে উচ্চ রেটিংয়ের ট্রান্সপোর্টেশন সেবা এবং হোটেল বুক করুন।

৩. ক্যাশ ও অর্থ নিয়ে পরিচিতি: অন্যদের সাথে যোগাযোগ এবং প্রয়োজনীয় স্থানীয় মুদ্রা বয়ে নিন।

ধাপ ২: যাত্রা শুরু
১. ট্রান্সপোর্টেশন: এয়ারপোর্টে পৌঁছার জন্য ট্রান্সপোর্টেশন বুক করুন এবং ট্রান্সপোর্টে এগিয়ে যান।

২. অক্ট্রোসেস: হোটেলে চেক-ইন করুন এবং অবশ্যই অক্ট্রোসেস ও বাস সার্ভিস বুক করুন।

ধাপ ৩: গ্রীসে
১. ভ্রমণ এবং দর্শনীয় স্থানের পরিচিতি: গ্রীসের মূল দর্শনীয় স্থানে যান এবং স্থানীয় সংস্কৃতি, খাবার এবং মানুষের সাথে পরিচিতি করুন।

২. ভাষা ও সাংস্কৃতিক অভিজ্ঞতা: স্থানীয় ভাষা ও সাংস্কৃতিক অভিজ্ঞতা অর্জন করুন। স্থানীয় মানুষের সাথে মিলন করুন।

ধাপ ৪: ফিরে আসা
১. যাত্রা পর্যাবৃত্তি: আপনার যাত্রা সমাপ্তির জন্য ট্রান্সপোর্টেশন পরিচালনা করুন এবং অনুমান করুন যে আপনি বিশেষ কোন অন্য কাজ করবেন কিনা।

২. কাগজপত্র এবং ধারণাকর্তা: আপনার সব কাগজপত্র এবং ধারণকর্তা নিশ্চিত করুন এবং গ্রীস থেকে চলে যাওয়ার জন্য সময়ে তাদের প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গীত করুন।

09/02/2024

Poland VFS Appointment Available Stay with me and follow my page

এবার বাংলাদেশিদের ভিসা দেওয়ার ক্ষেত্রে বড় সিদ্ধান্ত নিলো ভারতীয় দূতাবাসএবার বাংলাদেশিদের ভিসা দেওয়ার ক্ষেত্রে বড় সিদ্...
09/02/2024

এবার বাংলাদেশিদের ভিসা দেওয়ার ক্ষেত্রে বড় সিদ্ধান্ত নিলো ভারতীয় দূতাবাস

এবার বাংলাদেশিদের ভিসা দেওয়ার ক্ষেত্রে বড় সিদ্ধান্ত নিলো ভারতীয় দূতাবাস
চিকিৎসা করানো কিংবা ভ্রমণের জন্য প্রত্যেক বছরই বহু বাংলাদেশি মানুষ ভারতে যান। এর একটা বড় অংশ যান ভারতের চিকিৎসা ব্যবস্থার ওপর আস্থা রেখে।

তাই চিকিৎসা সংক্রান্ত পরিষেবা পাওয়ার জন্য অপেক্ষায় থাকা বাংলাদেশিদের যাতে অতি দ্রুত মেডিকেল ভিসা পাইয়ে দেওয়া যায়, সেই জন্য বড় পদক্ষেপ গ্রহণ করেছে ভারত সরকার।

নতুন নিয়ম অনুযায়ী, ভারতে আসার ভিসার জন্য আবেদন করার পরের দিনই রাজশাহী অঞ্চলের রোগীদের দেওয়া হবে মেডিকেল ভিসা।

সম্প্রতি রাজশাহীতে ভারতীয় হাইকমিশনে সহকারী হাইকমিশনার মনোজ কুমার সাংবাদিকদের এ কথা জানিয়েছেন। তিনি জানান, ভারতের ভিসা দপ্তরে আবেদন পৌঁছনোর একদিন পরেই রোগী এবং তাদের আত্মীয়দের ভিসার কাগজপত্র দিয়ে দেওয়া হবে।

রাজশাহীতে কাজ করাকালীন নিজের কী কী অভিজ্ঞতা হয়েছিল, তা জানিয়ে মনোজ কুমার বলেন, তিনি এক বছর ধরে এখানে কাজ করেছেন। সাধারণ মানুষকে বিভিন্ন সাহায্য পাইয়ে দেওয়ার চেষ্টা করেছেন।

রোববার থেকে যেসব আবেদনকারী মেডিকেল ভিসার জন্য আবেদন জানাবেন, তাদের আবেদনপত্র বিস্তারিতভাবে যাচাই করা হবে এবং আবেদন জমা দেওয়ার পর প্রথম কাজের দিন অর্থাৎ পরের দিনই তারা ভিসা পেয়ে যেতে পারেন।

মনোজ কুমার বলেন, আপাতত যারা মেডিকেল ভিসার জন্য আবেদন করেন তারা কাগজপত্র জমা দেওয়ার জন্য আগাম তারিখ পেয়ে থাকেন। কারণ শারীরিক অসুস্থতার সঙ্গে কোনোভাবেই আপস করা সম্ভব নয়।

সেক্ষেত্রে, তারা যাতে তাড়াতাড়ি চিকিৎসা পান, সেই কথা ভেবেই এই উদ্যোগ। ধীরে ধীরে পর্যটক ভিসার ক্ষেত্রেও আবেদনকারীদের সময় এগিয়ে আনার বিষয়টি ভাবা হচ্ছে।

জার্মানি যেতে আসলেই কি লাগবে না ভিসা, ভাষাগত দক্ষতা?পড়াশোনা শেষে ক্যারিয়ার কিংবা সুশিক্ষিত ও সুদক্ষ কর্মীদের জন্য জার্মা...
09/02/2024

জার্মানি যেতে আসলেই কি লাগবে না ভিসা, ভাষাগত দক্ষতা?
পড়াশোনা শেষে ক্যারিয়ার কিংবা সুশিক্ষিত ও সুদক্ষ কর্মীদের জন্য জার্মানির সুনাম এখনো বিশ্বজুড়ে। কিন্তু সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে অসত্য তথ্য দিয়ে দেশের তরুণদের বিপদে ঠেলে দিচ্ছে কিছু অসাধু চক্র। দালালচক্র অর্থ হাতিয়ে নেয়ার চেষ্টা করে যাচ্ছে দিনের পর দিন।

এই অবস্থায় জার্মান সরকারের দেয়া সঠিক নির্দেশনা মেনে ভিসার আবেদন করার পাশাপাশি দেশের তরুণদের বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছেন বার্লিনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোশাররফ হোসেন ভূঁইয়া।

বাংলাদেশ থেকে বিনা ভিসায় কখনো হাজার, আবার কখনো কয়েক লাখ কর্মী নেবে জার্মানি। সেদেশে পৌঁছানোর পর শুরুতেই বেতন হবে ৩ লাখ টাকা। এমনকি জার্মানিতে লাগবে না কোনো আইইএলটিস বা ভাষাগত দক্ষতা- এমন সব অসত্য খবরে ছেয়ে গেছে নেট দুনিয়া। বিশেষ করে সামাজিক মাধ্যম ফেসবুক, টিকটক, রিলস আর ইউটিউবে এসব মিথ্যা তথ্য দিয়ে তরুণদের মাঝে বিভ্রান্তি ছড়িয়ে অর্থ হাতিয়ে নিতে সক্রিয় ভিউলোভী এক শ্রেণির দালালচক্র।

অথচ দেশটিতে উচ্চশিক্ষা থেকে শুরু করে চিকিৎসা, সেবা, প্রকৌশলসহ নানা খাতে সুদক্ষ কর্মী নিয়োগ বা ট্রেনিং বা আউসবিল্ডুং বিষয়ক নির্দেশনা দেয়া হয়েছে জার্মান সরকারের এই সংক্রান্ত ওয়েবসাইটসহ বাংলাদেশের জার্মান দূতাবাসের ওয়েবসাইটেও।

যেখানে জার্মানিতে যেতে ইচ্ছুক যেকোনো আবেদনকারী নিজেই জানতে পারবেন ভিসা পেতে কী ধরনের যোগ্যতা এবং অভিজ্ঞতার পাশাপাশি কী কী শর্ত পূরণ করতে হয়। এ অবস্থায় ভিউলোভী অসাধু চক্রের ফাঁদে পা না দিয়ে জার্মান সরকারের নীতি অনুসরণ করে সঠিক নিয়মে আবেদন পাঠানোর পরামর্শ বাংলাদেশ দূতাবাসের।

জার্মানিতে আসা কিংবা স্থায়ীভাবে বসবাস করতে চাইলে বরাবরের মতো সবার আগে জার্মান ভাষা রপ্ত করা ছাড়া আর কোনো বিকল্প পথ নেই বলে জানিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা।

জার্মানির বুন্ডেসমিনিস্টেরিয়াম ফর ভোহনেন, স্টাডএন্টভিকলুং উন্ড বাউভেজেন জানায়, ‘মেক ইট ইন জার্মানি’ ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করে বিশ্বের বিভিন্ন দেশ থেকে ইতোমধ্যেই অসংখ্য সুদক্ষ শ্রমিক জার্মানির ১৬ অঙ্গরাজ্যের বিভিন্ন প্রতিষ্ঠানে শিক্ষানবিশ হিসেবে কাজ শুরু করেছেন। সামনের দিনগুলোতে এই সংখ্যা আরও বাড়তে পারে বলে মত তাদের।

তাই জার্মানির মতো উন্নত বিশ্বের শ্রম বাজারে টিকে থাকতে হলে বাংলাদেশি তরুণদের আরও চ্যালেঞ্জ মোকাবিলা করতে নিজেদের যোগ্য করে গড়ে তোলার আহ্বান সবার।

Address

Dakshinkhan, Airports, Uttara
Dhaka
1230

Website

Alerts

Be the first to know and let us send you an email when Your Perfect Visa Processing Consultant All posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share