জুরিস্ট চেম্বার-Jurist Chamber

জুরিস্ট চেম্বার-Jurist Chamber This is a Law Chamber, The legal Solution of Bangladeshi Court systems & Immigrant's Lawyer.

31/05/2026

‘সেই ভয়াল রাতের ঘটনা’

15/05/2026
আপনি আইন জানেন না এই অযুহাত গ্রহণযোগ্য নয়।
30/04/2026

আপনি আইন জানেন না এই অযুহাত গ্রহণযোগ্য নয়।

22/04/2026

🛑 জেলা লিগ্যাল এইড অফিস কর্তৃক প্রদত্ত আইনগত সেবাসমূহঃ-
☀️ আইনি পরামর্শ
☀️ বিকল্প বিরোধ নিষ্পত্তি
☀️ সচেতনতা বৃদ্ধি
☀️ মামলা পরিচালনা ও আইনজীবী সহায়তা
☀️ মামলাসংক্রান্ত ব্যয় ও প্রক্রিয়াগত সহায়তা

🔥 বিঃদ্রঃ আইনি পরামর্শ ও আপস-মীমাংসা সেবা সবার জন্য উন্মুক্ত। এ সেবা গ্রহণের ক্ষেত্রে কোনো আর্থিক শর্ত বা সীমা নেই।
আইনি পরামর্শ এবং বিকল্প বিরোধ নিষ্পত্তি স্বচ্ছল, অস্বচ্ছল , উচ্চ বিত্ত, মধ‍্য বিত্ত এবং নিম্ন বিত্ত যে কেউ অর্থাৎ বাংলাদেশের যেকোনো নাগরিক গ্রহণ করতে পারবে । বাংলাদেশের যেকোনো নাগরিক বিরোধ মীমাংসার জন‍্য জেলা লিগ্যাল এইড অফিসে আবেদন করতে পারবেন।

🛑 কী কী বিষয়ে জেলা লিগ্যাল এইড অফিসে মীমাংসার জন‍্য আবেদন করা যাবে ??
✅উত্তরঃ যেকোনো পারিবারিক বিরোধ যেমনঃ-
☀️ দেনমোহর,
☀️ভরণপোষণ,
☀️ বিবাহ বিচ্ছেদ,
☀️ দাম্পত্য সম্পর্ক পুনরুদ্ধার,
☀️ নাবালকের শরীর ও সম্পত্তির অভিভাবকত্ব ও তত্ত্বাবধান

✅ মীমাংসাযোগ‍্য যেকোনো দেওয়ানি বিরোধ যেমনঃ-
☀️ জমিজমা বণ্টনের বিরোধ
☀️ অগ্রক্রয় ( প্রিয়েমশন)
☀️ বাড়ি ভাড়া নিয়ন্ত্রণ আইনের বিরোধ ( বাড়িওয়ালা ও ভাড়াটিয়ার মধ‍্যকার যেকোনো বিরোধ
☀️ দখলের বিরোধ
☀️ জমির সীমানা বা আইল নিয়ে বিরোধ
☀️ অর্থ আদায় মোকদ্দমা সহ আপসযোগ‍্য অন‍্যান‍্য বিরোধ

✅ মীমাংসাযোগ‍্য যেকোনো ফৌজদারি বিরোধ যেমনঃ-
☀️ যৌতুকের অভিযোগ
☀️ প্রতারণার অভিযোগ
☀️ পিতামাতার ভরণপোষণ আইন
☀️ পারিবারিক সহিংসতা জনিত বিরোধ
☀️ সাধারণ ধরণের শারীরিক নির্যাতন বা মারধরের ঘটনা সহ মীমাংসাযোগ‍্য যেকোনো ফৌজদারি বিরোধ

🛑 জেলা লিগ্যাল এইড অফিসে আবেদন করলে কত টাকা খরচ হয় এবং কোনো কোর্ট ফি প্রদান করতে হয় কিনা ?
✅ উত্তরঃ- জেলা লিগ্যাল এইড অফিসে আবেদন করতে কোনো কোর্ট ফি দিতে হয় না । বাদী এবং বিবাদীকে কোনো টাকাই খরচ করতে হয়না। লিগ্যাল এইড অফিসের সকল সেবা সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করা হয় ।

🛑 জেলা লিগ্যাল এইড অফিসে কিভাবে আবেদন করতে হয়?
✅ উত্তরঃ- নতুন অভিযোগ গ্রহণের জন্য জেলা লিগ্যাল এইড অফিসে আলাদা ১জন স্টাফ থাকে। জেলা লিগ্যাল এইড অফিসে এসে তার নিকট মৌখিকভাবে অভিযোগ এর বর্ণনা দিলেই উক্ত স্টাফ অভিযোগ লিপিবদ্ধ করবে। তারপর বিধি মোতাবেক বিবাদী বরাবর নোটিশ ইস্যু করা হবে। বাইরে থেকে কোনো অভিযোগ লিখে আনতে হবে না।

🛑 লিগ্যাল এইড অফিসে আবেদন করতে বা প্রতিপক্ষ হিসেবে নোটিশ পাওয়ার পর হাজির হওয়ার জন‍্য আইনজীবী নিয়োগ করতে হয় কিনা ??

✅ উত্তরঃ কোনো আইনজীবী নিয়োগ করতে হয় না। পক্ষগণ সরাসারি লিগ‍্যাল এইড অফিসে আসতে পারবে ।

🛑 লিগ‍্যাল এইড অফিসে স্বাক্ষরিত চুক্তিপত্র কি চূড়ান্ত??
✅ উত্তরঃ হ্যাঁ চূড়ান্ত।

🛑 লিগ্যাল এইড অফিসে পক্ষগণ কর্তৃক স্বাক্ষরিত চুক্তিপত্র কি পক্ষগণ মানতে বাধ‍্য ?
✅ উত্তরঃ হ‍্যাঁ, লিগ্যাল এইড অফিসে পক্ষগণ কর্তৃক স্বাক্ষরিত চুক্তিপত্র পক্ষগণের উপর বাধ‍্যকর যা পক্ষগণ মানতে বাধ‍্য থাকে । কারণ উক্ত চুক্তিপত্র আদালতের রায় ও ডিক্রি হিসেবে গণ‍্য হয় ।

🛑 সকল জেলায় কি লিগ‍্যাল এইড অফিস রয়েছে এবং জেলা লিগ্যাল এইড অফিস কোথায় অবস্থিত?
উত্তরঃ
✅ হ‍্যাঁ, সকল জেলায় লিগ্যাল এইড অফিস রয়েছে । প্র‍ত‍্যেক জেলায় জেলা জজ আদালত ভবনে অথবা চীফ জুডিসিয়াল ম‍্যাজিস্ট্রেট কোর্ট ভবনে জেলা লিগ্যাল এইড অফিস অবস্থিত । আপনি গুগলে সার্চ করলেই জানতে পারবেন আপনার জেলায় লিগ্যাল এইড অফিস কোথায় রয়েছে ।

🛑 অভিযোগ দায়েরের পূর্বে লিগ্যাল এইড অফিসার এর সাথে পরামর্শ করার সুযোগ রয়েছে কি ?
উত্তরঃ
✅ হ‍্যাঁ, অভিযোগ দায়েরের পূর্বে আপনি লিগ্যাল এইড অফিসার এর সাথে পরামর্শ করে নিতে পারবেন ।

🛑 লিগ‍্যাল এইড অফিসে অভিযোগ দায়ের করতে কী কী কাগজ লাগবে?
✅ উত্তরঃ
☀️ জাতীয় পরিচয়পত্র বা জন্মনিবন্ধন সনদের কপি
☀️ জমিজমা সংক্রান্ত দেওয়ানি প্রকৃতির অভিযোগ হলে জমিজমা
সংক্রান্ত কাগজপত্র দলিল, খতিয়ান, নামজারি খতিয়ান, চুক্তিপত্র ইত‍্যাদি
☀️ দেনমোহর , ভরণপোষণ বা অন‍্যান‍্য পারিবারিক প্রকৃতির অভিযোগ হলে নিকাহনামার কপি
☀️ নাবালকের সম্পত্তির অভিভাবক নিযুক্ত হওয়ার জন‍্য অভিযোগ হলে নাবালকের পিতার মৃত্যু সনদ, ওয়ারিশ সার্টিফিকেট , নাবালকের জন্ম নিবন্ধন ইত‍্যাদি

🛑 যেসব মামলায় জেলা লিগ্যাল এইড অফিস কর্তৃক সরকারি খরচে আইনগত সহায়তা প্রদান করা হয়ঃ-

✅ ফৌজদারি মামলা
☀️ স্ত্রীর বিনা অনুমতিতে স্বামীর পুনর্বিবাহ
☀️ আঘাত বা গুরুতর আঘাত
☀️ যৌতুক দাবি বা যৌতুকের জন্য নির্যাতন
☀️ এসিড নিক্ষেপ
☀️ মানব পাচার
☀️ অপহরণ
☀️ প্রতারণা
☀️ ধর্ষণসহ অন্যান্য ফৌজদারি মামলাসমূহ

✅ দেওয়ানি মোকদ্দমা
☀️ সম্পত্তি বণ্টন বা বাটোয়ারা
☀️ চিরস্থায়ী নিষেধাজ্ঞা
☀️ ঘোষণামূলক মোকদ্দমা
☀️ চুক্তি সংক্রান্ত মামলা
☀️ সুনির্দিষ্ট প্রতিকার আইনের মামলাসহ অন্যান্য মামলাসমূহ

✅ পারিবারিক মামলা/ মোকদ্দমা
☀️ শিশু-সন্তানদের অভিভাবকত্ব ও তত্ত্বাবধান
☀️ ভরণপোষণ
☀️ দেনমোহর
☀️ বিবাহ-বিচ্ছেদ
☀️ দাম্পত্য সম্পর্ক পুনরুদ্ধার বা এসব হতে উদ্ভূত অন্যান্য মামলা/মোকদ্দমা

🛑 যে সকল ব্যক্তি সরকারি খরচে আইনগত সহায়তা পাবে-
✅উত্তরঃ-
☀️ বার্ষিক আয় আয়কর সীমার নিচে এমন ব্যক্তি
☀️ নিম্ন আয়ের শ্রমিক
☀️ বয়স্ক ভাতা প্রাপ্ত ব্যক্তি
☀️ ভিজিডি কার্ডধারী দুস্থ মাতা
☀️ আদর্শ গ্রামে গৃহ বা ভূমি বরাদ্দপ্রাপ্ত ব্যক্তি
☀️ অসচ্ছল বিধবা, স্বামী পরিত্যক্তা ও দুস্থ মহিলা
☀️ বীর মুক্তিযোদ্ধা / গেজেটভুক্ত বীর মুক্তিযোদ্ধা

☀️ আর্থিক অসচ্ছলতার কারণে আদালতে অধিকার প্রতিষ্ঠা বা আত্মপক্ষ সমর্থনে অসমর্থ ব্যক্তি
☀️ আদালত কর্তৃক আর্থিকভাবে অসহায় বলে বিবেচিত ব্যক্তি
☀️ জেল কর্তৃপক্ষ কর্তৃক আর্থিকভাবে অসহায় বলে বিবেচিত ব্যক্তি

☀️যেকোনো শিশু
☀️ ক্ষুদ্র জাতিসত্তা, নৃ-গোষ্ঠী ও সম্প্রদায়ের সদস্য
☀️ প্রতিবন্ধী ব্যক্তি
☀️ নিরাশ্রয় বা ভাসমান ব্যক্তি

☀️ মানব পাচারের শিকার ব্যক্তি
☀️ শারীরিক, মানসিক ও যৌন নির্যাতনের শিকার নারী ও শিশু
☀️ পারিবারিক সহিংসতার শিকার বা ঝুঁকিতে থাকা ব্যক্তি
☀️ এসিডদগ্ধ নারী বা শিশু

☀️ কর্মে অক্ষম, আংশিক কর্মক্ষম বা কর্মহীন ব্যক্তি
☀️ বিনা বিচারে আটক এবং আর্থ সামাজিক বা প্রাকৃতিক দুর্যোগের কারণে ক্ষতিগ্রস্ত যিনি
☀️ আর্থিকভাবে আত্মপক্ষ সমর্থনে অসমর্থ্য

সরকারি খরচে বিরোধ শেষ-
সবার আগে বাংলাদেশ
♻️♻️ প্রচারেঃ ময়মনসিংহ জেলা লিগ্যাল এইড অফিস

Address

583, Anamika Concord Tower (shamim Sharoni)Shewrapara, Mirpur
Dhaka
1216

Alerts

Be the first to know and let us send you an email when জুরিস্ট চেম্বার-Jurist Chamber posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to জুরিস্ট চেম্বার-Jurist Chamber:

Share