T Saif & Associates

T Saif & Associates T Saif & Associates: Your trusted partner for tax, VAT, and company law services.

26/08/2025

রির্টান কারা দাখিল করবেন
কারা রির্টান দাখিল করবেন তা দুই ভাগে চিহ্ণিত করা যায়, যথা:-
ক. যাদের করযোগ্য আয় রয়েছে; এবং
খ. যাদেরকে আবশ্যিকভাবে রির্টান দাখিল করতে হবে।

করযোগ্য আয়ের ভিত্তিতে যাদেরকে রিটার্ন দাখিল করতে হবে
১. কোনো স্বাভাবিক ব্যক্তি করদাতার (individual) আয় যদি বছরে ৩,৫০,০০০ টাকার বেশি হয়;
২. মহিলা এবং ৬৫ বছর বা তদূর্ধ্ব বয়সের করদাতার আয় যদি বছরে ৪,০০,০০০ টাকার বেশি হয়;
৩. তৃতীয় লিঙ্গের করদাতা এবং প্রতিবন্ধী স্বাভাবিক ব্যক্তি করদাতার আয় যদি বছরে ৪,৭৫,০০০ টাকার বেশি হয়;
৪. গেজেটভুক্ত যুদ্ধাহত মুক্তিযোদ্ধা করদাতার আয় যদি বছরে ৫,০০,০০০ টাকার বেশি হয়।
৫. কোনো প্রতিবন্ধী ব্যক্তির পিতামাতা বা আইনানুগ অভিভাবকের প্রত্যেক সন্তান/পোষ্যের
জন্য করমুক্ত আয়ের সীমা ৫০,০০০ টাকা অধিক হইবে, তবে প্রতিবন্ধী ব্যক্তির পিতা ও
মাতা উভয়েই করদাতা হইলে যেকোনো একজন এই সুবিধা ভোগ করিবেন;
৬. বাংলাদেশে অনিবাসী (অনিবাসী বাংলাদেশী ব্যতীত) এইরূপ সকল করদাতার জন্য এই বাধ্যবাধকতা প্রযোজ্য হবে না।
যাদেরকে আবশ্যিকভাবে রিটার্ন দাখিল করতে হবে

১. করদাতার মোট আয় করমুক্ত সীমা অতিক্রম করলে;
২. সংশ্লিষ্ট আয়বর্ষের পূর্ববর্তী তিন বছরের যে কোনো বছর করদাতার কর নির্ধারণ হয়ে থাকে বা তার আয় করযোগ্য হয়ে থাকে;
৩. কোম্পানি, কোম্পানির শেয়ারহোল্ডার পরিচালক বা শেয়ারহোল্ডার কর্মচারী হলে;
৪. ফার্ম, ফার্মের অংশীদার বা কোন ব্যক্তিসংঘ হলে;
৫. কোনো ব্যবসায় নির্বাহী বা ব্যবস্থাপনা পদে বেতনভোগী কর্মী হলে;
৬ গণকর্মচারী হলে;
৭. কোন অনিবাসী যার বাংলাদেশে স্থায়ী স্থাপনা আছে:
৮. কর অব্যাহতি প্রাপ্ত বা হ্রাসকৃত হারে করযোগ্য আয় থাকলে;

৯. ধারা ২৬১ অনুসারে করদাতা হিসেবে নিবন্ধনযোগ্য কোনো ব্যক্তি;
১০. করারোপযোগ্য আয় না থাকা সাপেক্ষে, ২০ (বিশ) লক্ষাধিক টাকার ঋণ গ্রহণে;
১১. আমদানি নিবন্ধন সনদ বা রপ্তানি নিবন্ধন সনদ প্রাপ্তিতে ও নবায়ন করতে;
১২. সিটি কর্পোরেশন বা পৌরসভা এলাকায় ট্রেড লাইসেন্স নবায়নের জন্য;
১৩. সাধারণ বিমার তালিকাভুক্ত সার্ভেয়ার লাইসেন্স নবায়ন করতে;
১৪. সিটি কর্পোরেশন, পৌরসভা ও ক্যান্টনমেন্ট বোর্ড এলাকায় জমি, বিল্ডিং বা অ্যাপার্টমেন্ট বিক্রয় বা লিজ বা হস্তান্তর বা বায়নানামা বা আমমোক্তারনামা নিবন্ধন করতে;
১৫। চিকিৎসক, দন্ত চিকিৎসক, আইনজীবী, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, কস্ট এন্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট, চার্টার্ড সেক্রেটারি, আইনজীবী ও কর আইনজীবী, একচুয়ারি, প্রকৌশলী, স্থপতি, সার্ভেয়ার হিসাবে বা সমজাতীয় পেশাজীবী হিসাবে কোনো স্বীকৃত পেশাজীবী সংস্থার সদস্যপদ নবায়ন করতে;
১৬. Muslim Marriages and Divorces (Registration) Act, 1974 (Act No. LII of 1974) এর অধীন নিকাহ্ রেজিস্ট্রার, হিন্দু বিবাহ নিবন্ধন আইন, ২০১২ (২০১২ সনের ৪০ নং আইন) এর অধীন হিন্দু বিবাহ নিবন্ধক ও Special Marriage Act, 1872 (Act No. III of 1872) এর অধীন রেজিস্ট্রার হিসাবে লাইসেন্স প্রাপ্তি বা নবায়ন করতে;
১৭. ট্রেডবডি বা কোনো বাণিজ্যিক সংগঠনের সদস্যপদ প্রাপ্তি ও বহাল রাখতে;
১৮. স্ট্যাম্প, কোর্ট ফি ও কার্টিজ পেপারের ভেন্ডর বা দলিল লেখক হিসাবে লাইসেন্স নবায়নে;
১৯. ড্রাগ লাইসেন্স, ফায়ার লাইসেন্স, পরিবেশ ছাড়পত্র, বিএসটিআই লাইসেন্স, বন্ডেড ওয়্যারহাউস লাইসেন্স, কাস্টমস এজেন্ট লাইসেন্স, ফ্রেইট ফরওয়ার্ডিং লাইসেন্স ও বায়িং হাউজ নিবন্ধন প্রাপ্তি ও নবায়নে;
২০. যেকোনো এলাকায় গ্যাসের বাণিজ্যিক ও শিল্প সংযোগ প্রাপ্তি ও বহাল রাখতে এবং সিটি কর্পোরেশন এলাকায় আবাসিক গ্যাস সংযোগ প্রাপ্তিতে;
২১. সিটি কর্পোরেশন বা ক্যান্টনমেন্ট বোর্ড এলাকায় বিদ্যুৎ সংযোগ প্রাপ্তিতে;
২২. লঞ্চ, স্টিমার, কৃষু ধরার ট্রলার, কার্গো, কোস্টার ও ডাম্ব বার্জসহ যেকোনো প্রকারের ভাড়ায় চালিত নৌযানের সার্ভে সার্টিফিকেট প্রাপ্তি ও বহাল রাখতে;
২৩. পরিবেশ অধিদপ্তর বা জেলা প্রশাসকের কার্যালয় হইতে ইট উৎপাদনের অনুমতি প্রাপ্তি ও নবায়নে;
২৪. সিটি কর্পোরেশন, জেলা সদর বা পৌরসভায় অবস্থিত ইংরেজি মাধ্যম স্কুলে শিশু বা পোষ্য ভর্তিতে;
২৫. কোম্পানির এজেন্সী বা ডিস্ট্রিবিউটরশিপ প্রাপ্তি ও বহাল রাখতে;
২৬. আগ্নেয়াস্ত্রের লাইসেন্স প্রাপ্তি ও বহাল রাখতে;
২৭. আমদানির উদ্দেশ্যে ঋণপত্র খোলায়;
২৮. ১০ (দশ) লক্ষাধিক টাকার মেয়াদী আমানত খোলায় ও বহাল রাখতে;
২৯. ১০ (দশ) লক্ষাধিক টাকার সঞ্চয়পত্র ক্রয়ে;
৩০. পৌরসভা, উপজেলা, জেলা পরিষদ, সিটি কর্পোরেশন বা জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণে;
৩১. ব্যবস্থাপনা বা প্রশাসনিক বা উৎপাদন কার্যক্রমের তত্ত্বাবধানকারী পদমর্যাদায় কর্মরত ব্যক্তির বেতন-ভাতাদি প্রাপ্তিতে;
৩২. স্বাভাবিক ব্যক্তি ব্যতীত অন্যান্য করদাতার ক্ষেত্রে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস বা মোবাইল ব্যাংকিং বা ইলেক্ট্রনিক উপায়ে টাকা স্থানান্তরের মাধ্যমে এবং মোবাইল ফোনের হিসাব রিচার্জের মাধ্যমে কমিশন, ফি বা অন্য কোনো অর্থ প্রাপ্তির ক্ষেত্রে;
৩৩. অ্যাডভাইজরি বা কনসাল্টেন্সি সার্ভিস, ক্যাটারিং সার্ভিস, ইভেন্ট ম্যানেজমেন্ট সার্ভিস, জনবল সরবরাহ, নিরাপত্তা সেবা সরবরাহ বাবদ নিবাসী কর্তৃক কোনো কোম্পানি হইতে কোনো অর্থ প্রাপ্তিতে;
৩৪. বিমা কোম্পানির এজেন্সি সার্টিফিকেট নিবন্ধন বা নবায়নে;
৩৫. দ্বি-চক্র বা ত্রি-চক্র মোটরযান ব্যতীত অনান্য, মোটরযানের নিবন্ধন, মালিকানা পরিবর্তন বা ফিটনেস নবায়নকালে;
৩৬. এনজিও বিষয়ক ব্যুরোতে নিবন্ধিত এনজিও বা মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটি হইতে লাইসেন্সপ্রাপ্ত ক্ষুদ্র ঋণ সংস্থার অনুকূলে বিদেশি অনুদানের অর্থ ছাড় করতে;
৩৭. ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে ই-কমার্স ব্যবসার ক্ষেত্রে লাইসেন্সিং অথরিটির কাছ থেকে লাইসেন্স নবায়নে;
৩৮. কোম্পানী আইন, ১৯৯৪ (১৯৯৪ সনের ১৮ নং আইন) এবং Societies Registration Act, 1860 (Act No. XXI of 1860) এর অধীন নিবন্ধিত কোনো ক্লাবের সদস্যপদ লাভ ও নবায়ন এর ক্ষেত্রে;
৩৯. পণ্য সরবরাহ, চুক্তি সম্পাদন বা সেবা সরবরাহের উদ্দেশ্যে নিবাসী কর্তৃক টেন্ডার ডকুমেন্টস্ দাখিলকালে;
৪০. পণ্য আমদানি বা রপ্তানির উদ্দেশ্যে বিল অব এন্ট্রি দাখিলকালে;
৪১. রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক), চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ), খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ (কেডিএ), রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ (আরডিএ), গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ বা, সময় সময়, সরকার কর্তৃক গঠিত অনুরূপ কর্তৃপক্ষ অথবা সিটি কর্পোরেশন বা পৌরসভার অন্যান্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট অনুমোদনের নিমিত্ত ভবন নির্মাণের নকশা দাখিলকালে;
৪২. কোনো নির্দিষ্ট ব্যক্তি কর্তৃক সিটি কর্পোরেশন এলাকায় বাড়ি ভাড়া বা লিজ গ্রহণকালে বাড়ির মালিকের;
৪৩. কোনো নির্দিষ্ট ব্যক্তি কর্তৃক পণ্য বা সেবা সরবরাহ গ্রহণকালে সরবরাহকারীর বা সেবা প্রদানকারীর;
৪৪. হোটেল, রেস্টুরেন্ট, মোটেল, কমিউনিটি সেন্টার, কনভেনশন হল, হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টারসমূহের লাইসেন্স প্রাপ্তি ও নবায়নকালে;
৪৫. সামাজিক অনুষ্ঠান, কর্পোরেট প্রোগ্রাম, ওয়ার্কশপ, সেমিনার, সিম্পোজিয়াম, প্রশিক্ষণসহ সমজাতীয় অনুষ্ঠান আয়োজনের জন্য সিটি কর্পোরেশন এলাকায় অবস্থিত কমিউনিটি সেন্টার, কনভেনশন হল বা সমজাতীয় প্রতিষ্ঠান হতে ভাড়া বা অন্য সেবা গ্রহণকালে সেবা গ্রহনকারীর।

মোহাম্মদ তানভীরুল হক শিহাব
কর আইনজীবি

10/07/2023

ধারা ১৬৩ ন্যূনতম কর ।নতুন আয়কর আইন ২০২৩। পূর্বের আইনের ৮২ সি ( Minimum TAX )।
ধারা ১৬৩ ন্যূনতম কর : এই আইনের অন্যান্য বিধানে যাহা কিছুই থাকুক না কেন করদাতা কর্তৃক এই ধারার বিধানাবলি সাপেক্ষে ন্যূনতম কর পরিশোধযোগ্য হবে।
ন্যূনতম করের জন্য এপ্লিকেবল ধারা সমূহ নিম্নে আলোচনা করা হলো :
১ / ধারা ৮৮ : শ্রমিক অংশগ্রহণ তহবিলে প্রদত্ত অর্থ হইতে কর কর্তন [ কর হার ১০% ]
২/ ধারা ৮৯ : ঠিকাদার, সরবরাহকারী ইত্যাদিকে হইতে কর কর্তন।
( ১/ পণ্য সরবরাহ ২/ উৎপাদন- প্রক্রিয়াকরণ বা রূপান্তর ৩/ প্যাকেজিং বা বাধাই )
[ কর হার ১০%]
৩/ ধারা ৯০ : সেবার ক্ষেত্রে পরিশোধ হইতে কর্তন। [ কর হার ২০%]
৪/ ধারা ৯১ : স্পর্শাতীত সাম্পত্তির জন্য পরিশোধিত অর্থ হইতে কর্তন [ কর হার ১০% ও ১২% ] ৫/ ধারা ৯২ : প্রচার মাধ্যমের বিজ্ঞাপন আয় হইতে কর কর্তন [ কর হার ৫%]
৬/ ধারা ৯৪: কমিশন, ডিসকাউন্ট, ফি ইত্যাদি হইতে কর্তন [ কর হার ১০% ও প্রযোজ্য ক্ষেত্রে ১.৫%]
৭/ ধারা ৯৫: ট্রাভেল এজেন্টের নিকট হইতে কর সংগ্রহ [ কর হার ০.৩%]
৮/ ধারা ১০০: বীমার কমিশন হইতে কর্তন [ কর হার ৫%]
৯/ ধারা ১০১ সাধারণ বীমা কোম্পানির জরিপকারীদের ফি হইতে কর্তন [ কর হার ১৫%]
১০/ ধারা ১০২: সঞ্চয়ী আমানত ও স্থাযী আমানত ( ব্যাংক ইন্টারেস্ট) [ কর হার কোম্পানি ২০% ও ব্যক্তি করদাতা ১০% ]
১১/ ধারা ১০৫: সঞ্চযপত্রের মুনাফা হইতে কর কর্তন [ কর হার ১০%] (তবে ৫ লক্ষ পর্যšত যাদের সঞ্চয় পত্র তাদের জন্য কোন কর কর্তন করা হবে না।)
১২/ ধারা ১০৬: সিকিউরিটি সুদ হইতে [ কর হার ৫%]
১৩/ ধারা ১০৮ আšতর্জাতিক ফোন কলের জন্য প্রাপ্ত অর্থ হইতে কর কর্তন [ কর হার ১.৫ ও ৭.৫ %]
১৪/ ধারা ১১০: কনভেনশন হল কনফারেন্স সেন্টার, ইত্যাদি হইতে সেবা প্রদানের জন্য কর কর্তন [ কর হার ৫%]
১৫/ ধারা ১১১: সম্পত্তি অধিগ্রহণের ক্ষতিপূরণ হইতে উৎসে কর কর্তন [ কর হার ৬% ও ৩% ] ১৬/ ধারা ১১২ঃ নগদ রপ্তানি ভর্তুকি বা এক্সপোর্ট ক্যাশ ক্রেডিট হইতে উৎসে কর কর্তন [ কর হার ১০%]
১৭/ ধারা ১১৩ : পরিবহন মাশুল ফরোযার্ড এজেন্সি কমিশন হইতে উৎসে কর কর্তন [ কর হার ১৫%]
১৮/ ধারা ১১৪ –বিদ্যুৎ ক্রয়ের বিপরীতে কর কর্তন { কর হার-৬%}
১৯ / ধারা ১১৫ : রিয়েল এস্টেট উন্নয়নকারী (ডেভেলপার) নিকট হইতে কর কর্তন [ কর হার ১৫%]
২০/ ধারা ১১৬ বিদেশি ক্রেতার এজেন্টকে কমিশন বা পারিশ্রমিক হইতে কর কর্তন [ কর হার ১০%]
২১/ ধারা ১১৭ লভ্যাংশ হইতে কর কর্তন [ কোম্পানি - প্রযোজ্য হারে। ব্যক্তি কর হার ১০% ও ১৫% টিন না থাকলে ]
২২/ ধারা ১১৮ : লটারি ইত্যাদি হইতে কর কর্তন [ কর হার ২০%]
২৩/ ধারা ১২০ আমদানি কারকের নিকট হইতে কার সংগ্রহ [ কর হার ২০%]
২৪/ ধারা ১২১: জনশক্তি রপ্তানি হইতে কর সংগ্রহ [ কর হার ১০%]
২৫/ ধারা ১২২ ক্লিয়ারিং ও ফরওয়ার্ডিং এজেন্ট এর নিকট হইতে কর সংগ্রহ [ কর হার ১০%]
২৬/ ধারা ১২৩: রপ্তানি আয় হইতে কর সংগ্রহ [ কর হার ১%]
২৭/ ধারা ১২৪ কোন সেবা রেভিনিউ শেয়ারিং বিদেশ হইতে প্রেরিত আয় হইতে কর কর্তন [ কর হার ১০%]
২৮/ ধারা ১২৫ সম্পত্তি হ¯তাšতর হইতে কর সংগ্রহ [ প্রযোজ্য হারে ]
২৯/ ধারা ১২৬ রিয়েল এস্টেট বা ভূমি উন্নয়নকারীর হইতে কর সংগ্রহ [ প্রযোজ্য হারে ]
৩০/ ধারা ১২৭ সরকারি স্ট্যাম্প, কোট ফি, কাটিস পেপার বাবদ পরিশোধিত কমিশন হইতে [ কর হার ১০%]
৩১/ ধারা ১২৮ সম্পত্তির ইজারা হইতে কর সংগ্রহ [ কর হার ৪%]
৩২/ ধারা ১২৯ সিগারেট উৎপাদনকারীর নিকট হইতে কর সংগ্রহ [ কর হার ১০%]
৩৩/ ধারা ১৩২ কোন নিবাসীর জাহাজ ব্যবসা হইতে কর সংগ্রহ [ কর হার ৫% / ৩% ]
৩৪/ ধারা ১৩৩ প্রকাশ্য নিলামের বিক্রি হইতে কর সংগ্রহ [ কর হার ১০% ও চা বিক্রি ১% ]
৩৪/ ধারা ১৩৪ শেয়ার হ¯তাšতর হইতে কর সংগ্রহ [অভিহিত মূল্য ও ন্যায্য মূল্যের পার্থক্যের উপর ১৫%]
৩৫/ ধারা ১৩৫ সিকিউরিটিজ হ¯তাšতর হইতে কর সংগ্রহ [ কর হার ৫%]
৩৬/ ধারা ১৩৬ স্টক এক্সচেঞ্জের শেয়ারহোল্ডারদের শেয়ার হ¯তাšতর হইতে কর সংগ্রহ [ কর হার ১৫%]
৩৭/ ধারা ১৩৭ স্টক এক্সচেঞ্জের সদস্যদের নিকট হইতে কর সংগ্রহ [ কর হার ০'০৫%]
৩৮/ ধারা ১৩৮ বাণিজ্যিকভাবে পরিচালিত মোটরযান হইতে কর সংগ্রহ [ কর -প্রযোজ্য হার ]
৩৯/ ধারা ১৩৯ নৌযান হইতে কর সংগ্রহ [ কর -প্রযোজ্য হার ]
বিশেষ করণীয় : এক্ষেত্রে ধারা ৭২ এর বিধানাবলী অনুসারে হিসাব বহি সংরক্ষণ করিতে হইবে।
সীমাবদ্ধতা: নিম্নোক্ত ক্ষেত্রে ন্যূনতম করের ধারা প্রযোজ্য হইবে -না :
১/ কোন তৈল কোম্পানি ঠিকাদার, অথবা তৈল কোম্পানির ঠিকাদারের উপ- ঠিকাদার যেভাবে নির্ধারিত হয় /
২/ তৈল বাজারজাতকারী কোম্পানি ও ইহার ডিলার তবে পেট্রোল পাম্প ইহার অন্তর্ভুক্ত হইবে না ৩/ তৈল পরিশোধনের সহিহ সম্পৃক্ত কোন কোম্পানি।
৪/ গ্যাস সঞ্চালন বা বিতরণের সহিত সম্পৃক্ত কোন কোম্পানি।
৫/ সিমেন্ট, লৌহ, লৌহ জাত পণ্য, ফেরো আ্যালয় পণ্য বা সুগন্ধি, কার্বনেট এর ব্যভারেজ এবং টয়লেট ওয়াটার উৎপাদনে নিয়োাজিত কোন শিল্প উদ্যোক্তা ব্যতীত অন্য কোন শিল্প উদ্যোক্তা কর্তৃক তাহার নিজস্ব কাচ্াঁমাল হিসেবে ব্যবহারের জন্য আমদানি কৃত পণ্য হইতে ধারা ১২০ এর অধীন সংগৃহীত কর।।
ব্যক্তি,ফার্ম বা কোম্পানির ন্যূনতম কর :
১/ ব্যক্তি করদাতার ক্ষেত্রে ৩ কোটি টাকার গ্রস প্রাপ্তি রয়েছে
২/ অনূন্য ৫০ লক্ষ টাকার গ্রস প্রাপ্তি রয়েছে এরূপ কোন ফার্ম।
৩/ কোম্পানি কর হার -
# সিগারেট, বিড়ি, তামাক জাতীয় প্রস্তুত কারক এর ক্ষেত্রে [ কর হার গ্রস প্রাপ্তি র ৩ শতাংশ ]
# সিগারেট, বিড়ি তামাক জাতীয় প্রস্তুত কারক ব্যতীত এর ক্ষেত্রে [ কর হার গ্রস প্রাপ্তি র ০.২৫ শতাংশ ]
# কার্বনেটের বেভারেজ [ কর হার গ্রস প্রাপ্তি র ৫ শতাংশ ]
# মোবাইল ফোন অপারেটর [ কর হার গ্রস প্রাপ্তি র ২ শতাংশ ]
# অন্য কোন ক্ষেত্রে [কর হার গ্রস প্রাপ্তি র ০.৬ শতাংশ]
# শিল্প প্রতিষ্ঠানের বাণিজ্যিক উৎপাদন শুরুর প্রথম ৩ বছরের জন্য [কর হার গ্রস প্রাপ্তি র ০.১ শতাংশ]
# # বিশেষ বিবেচনা ও সতর্কতা :
১/ এ ক্ষেত্রে ন্যূনতম কর ধারা অনুসারে কর্তন ও উপরে হার সমূহ এর কর্তন করে যে টি বেশি হবে তাই ন্যূনতম কর।
২/ এছাড়া ও যে ক্ষেত্রে পরি গণনাকৃত এই ধারার অধীন অপেক্ষা অধিক হয় নিয়মিত কর পরিশোধযোগ্য হইবে
৩/ কোন করবর্ষে পরি গণনাকৃত নিয়মিত কর এই ধারার অধীন ন্যূনতম কর অপেক্ষা অধিক হয় সে ক্ষেত্রে নিয়মিত কর পরিশোধযোগ্য হইবে।
যেমন-
১/ আমদানীর উপর টিডিএস কর্তন ৩,৫০,৫০০/-
২/ গ্রস রেভিনিউ যদি ৩,৭০,২৩,১৭৬/- X ০.৬০ % = ২,২২,১৩৯/-
৩/ পরি গণনাকৃত নিয়মিত কর : লাভ ( প্রফিট কর পুরবর্তী ) ১০,৭৫,০৭৯/- X ২৭.৫ % = ২,৯৫,৬৪৭/-
ন্যূনতম কর-এই ৩ টির মধ্যে যে টি বেশি ৩,৫০,৫০০/-টাকা

Collected

নতুন আয়কর আইন-২০২৩ অনুযায়ী রিটার্ন দাখিলের প্রমান দাখিলের বাধ্যবাধকতা-
23/06/2023

নতুন আয়কর আইন-২০২৩ অনুযায়ী রিটার্ন দাখিলের প্রমান দাখিলের বাধ্যবাধকতা-

09/06/2023

৫ টি শর্তে TIN বাতিল করতে পারবেন। শর্ত গুলো নিম্নরূপ:

১। কোনো করদাতা মারা গেলে।

২। যদি কোনো করযোগ্য আয় না থাকে।

৩। বিশেষ কোনো কারণে TIN গ্রহণ করে থাকলে এবং বর্তমানে করযোগ্য কোনো আয় না থাকলেও বাতিল করা যাবে।

৪। নন-রেসিডেন্ট বিদেশী নাগরিক, যার বাংলাদেশে কোন স্থায়ী ভিত্তি নেই।

৫। ৬৫ বছরের উর্ধ্বে মহিলা ও পুরুষগণ যদি তার করযোগ্য আয় না থাকে (পূর্বে করযোগ্য আয় ছিল বর্তমানে নেই) চাইলেই তারা TIN বাতিল করতে পারবেন।

TIN বাতিলের জন্য এপ্লিকেশন নমুনাঃ

বরাবর,
উপ কর কমিশনার/কমিশনার
সার্কেল-......, কর অঞ্চল-.........
জাতীয় রাজস্ব বোর্ড, ঢাকা।

বিষয়: TIN বাতিল করার জন্য আবেদন।

মহোদয়,
যথাবিহীত সম্মানপূর্বক নিবেদন এই যে, আমি নিম্নস্বাক্ষরকারী ব্যবসায়ীক প্রয়োজনে বিগত বছর তিনেক আগে টিন সার্টিফিকেট করেছিলাম। আমি আমার একটি ইলেকট্রনিক ব্যবসা পরিচালনার জন্য টিন খুলেছিলাম। কিন্তু ব্যবসাতে আর্থিক ভাবে ক্ষতি হওয়ায় আমার ব্যবসাটি বন্ধ হয়ে যায়। দীর্ঘদিন ধরে আমার আয় না থাকা সত্ত্বেও গত তিন বছর ধরে শূন্য রিটার্ণ দাখিল করে আসছি যাহার কপি সংযুক্ত করা হলো। বর্তমানে আমার করযোগ্য আয় না থাকায় আমি আমার TIN, যাহার নাম্বার ............ বন্ধ করতে ইচ্ছুক।

অতএব, আমার করযোগ্য আয় না থাকায় আমার টিন সার্টিফিকেট বন্ধের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে আপনার সদয় মর্জি হয়।

সংযুক্তি:
১। বিগত তিন বছরের বা পূর্ববর্তী রিটার্নের কপি।

২। TIN সার্টিফিকেট এর কপি।

৩. পূর্ববর্তী আয়কর রিটার্ণের প্রাপ্তিস্বীকারপত্র বা প্রত্যয়ণপত্র।

৪। জাতীয় পরিচপত্রের ফটোকপি।

বিনীত নিবেদক,
মো:............
ঠিকানা:..........
TIN নম্বর:.............
মোবাইল নম্বর:...........

বিঃদ্রঃ- TIN বাতিল না করে যদি রাখা যায় তবে ভালো। কারণ যেকোনো প্রয়োজনে আপনার TIN নাম্বার প্রয়োজন হতে পারে।

Collected

২০২৩-২০২৪ অর্থবছরের বাজেট ঘোষণার পূর্বে ও পরে পালনীয় নির্দেশনা - মূসক নীতি অনুবিভাগ।
29/05/2023

২০২৩-২০২৪ অর্থবছরের বাজেট ঘোষণার পূর্বে ও পরে পালনীয় নির্দেশনা - মূসক নীতি অনুবিভাগ।

29/05/2023
ভূমির দলিলের ক্ষেত্রে উৎস কর বিষয়ে স্পষ্টীকরণ
10/05/2023

ভূমির দলিলের ক্ষেত্রে উৎস কর বিষয়ে স্পষ্টীকরণ

Address

Suite # 03/04, Eastern Mansion (4th Floor), 67/9, Pioneer Road, Kakrail
Dhaka

Opening Hours

Monday 10:00 - 18:00
Tuesday 10:00 - 18:00
Wednesday 10:00 - 18:00
Thursday 10:00 - 18:00
Saturday 10:00 - 18:00
Sunday 10:00 - 18:00

Telephone

+8801842296837

Website

Alerts

Be the first to know and let us send you an email when T Saif & Associates posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category