কুরআন হাদিসের আলো

কুরআন হাদিসের আলো ইসলাম সম্পর্কে জানুন,অন্যকে জানতে উৎ? like this page

আল্লাহ আমল করার তৌফিক দান করুন।আমিন
26/10/2022

আল্লাহ আমল করার তৌফিক দান করুন।আমিন

27/08/2022

শায়েখ আহমাদুল্লাহর পিতার নামাজ সম্পর্কে জানুন....
#আহমাদুল্লাহ
#ইসলামী_পোষ্ট

20/09/2021
02/08/2021

❤️❤️

04/06/2021

অসাধারণ একটি হামদে বারি তায়ালা

04/06/2021

অসাধারণ একটি হামদ......

দেখতে দেখতে রমজান মাসটি চলে যাচ্ছে। জানিনা আগামী রমজান আমরা কে কে পাব। রমজান এসেছিল আমাদের তাকওয়া এবং আত্মশুদ্ধির শিক্ষা...
12/05/2021

দেখতে দেখতে রমজান মাসটি চলে যাচ্ছে। জানিনা আগামী রমজান আমরা কে কে পাব। রমজান এসেছিল আমাদের তাকওয়া এবং আত্মশুদ্ধির শিক্ষা দেয়ার জন্য। এই মাস হতে কতটুকু শিক্ষা অর্জন করলাম, কতটুকু আত্মশুদ্ধি অর্জন করতে পারলাম তা ভাববার বিষয়। কতটুকু শিক্ষা অর্জন করলাম তার চেয়ে বড় বিষয় হলো আগামী দিন গুলোতে সেই শিক্ষা গুলো অনুযায়ী কতটুকু আমল করতে পারছি সেটা। কারন আমলবিহীন ইলম কিয়ামতের দিন বড় শাস্তির কারণ হবে। আমলবিহীন ব্যক্তি ফলবিহীন বৃক্ষের মতো।
আমরা দুনিয়াবি ক্ষেত্রে অনার্স মাস্টার্স শেষ করে যখন কোনো চাকরি না পাই তখন সবাই বলবে আমি আপনি বেকার জীবন কাটাচ্ছি। সমাজের নিকট তখন অনেকটা বোঝার মত হয়ে যাই। ঠিক তেমনি রমজান মাসে অর্জিত শিক্ষা গুলো যদি আমরা বাকি দিন গুলোতে কাজে লাগাতে না পারি তাহলে আমার আপনার চেয়ে হতভাগা আর কেউই হতে পারে না। ইসলামী জ্ঞানার্জন করে সেই অনুযায়ী যদি আমল করতে না পারি তাহলে আমরাও ইসলামের জন্য বোঝা হয়ে দাঁড়াতে পারি।

যে ব্যক্তি জ্ঞানার্জন থেকে মুখ ফিরিয়ে রাখল সে ফরজ লঙ্ঘন করায় গুনাহগার হবে। পক্ষান্তরে, যে ব্যক্তি জ্ঞানার্জন/ শিক্ষা অর্জন করার পরও আমল থেকে দূরে থাকল তার পরিণতি হবে আরো ভয়াবহ।
রাসূল সা: বলেন, ‘কিয়ামতের দিন বান্দার পদযুগল সরবে না, যে পর্যন্ত না তাকে পাঁচটি প্রশ্ন জিজ্ঞেস করা হবে, তন্মধ্যে একটি হলো, তার জ্ঞান অনুযায়ী কতটুকু আমল করেছে?’
(তিরমিজি)

তাই আসুন এই রমজান হতে শিক্ষা যতটুকু অর্জন করেছি তা বাকি দিন গুলোতে নিজের বাস্তব জীবনে প্রয়োগ করে রমজানের মূল উদ্দেশ্য হাসিল করি।
আল্লাহ আমাদের সবাইকে যেন দ্বীনের সঠিক বুঝ দান করেন এবং সেই বুঝ অনুযায়ী আমল করার তাওফিক দান করেন। (আমিন)

16/04/2021

১৬ ই এপ্রিল ২০২১
জুম্মার আলোচনা চলাকালীন মোল্লা নাজিমুদ্দিনের আলোচনায় বাঁধা প্রদান...

19/04/2020

রাসূল (সা.) ইরশাদ করেছেন, যে ব্যক্তি পরপর তিনটি জুমা বিনা ওজরে ও ইচ্ছা করে ছেড়ে দেবে, আল্লাহ তাআলা ঐ ব্যক্তির অন্তরে মোহর মেরে দেবেন। (তিরমিযী,আবু দাউদ, নাসাঈ, ইবনে মাজাহ)।

অপর এক হাদীসে রাসূল (সা.) বলেছেন, জুমা ত্যাগকারী লোকেরা হয় নিজেদের এই খারাপ কাজ হতে বিরত থাকুক। (অর্থাৎ জুমার নামাজ আদায় করুক), নতুবা আল্লাহ তাআলা তাদের এই গোনাহের শাস্তিতে তাদের অন্তরের ওপর মোহর করে দেবেন। পরে তারা আত্মভোলা হয়ে যাবে। অতপর সংশোধন লাভের সুযোগ থেকেও বঞ্চিত হয়ে যাবে। (মুসলিম)।

হজরত আব্দুল্লাহ ইবনে আব্বাস (রা.) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূল (সা.) ইরশাদ করেছেন, যে ব্যক্তি পর পর তিনটি জুমা পরিত্যাগ করবে, সে ইসলামকে পিছনের দিকে নিক্ষেপ করল। (মুসলিম)।

তবে আবার রাসূল (সা.) বলেছেন, চার শ্রেণির লোক ব্যতিত জুমআ’র নামাজ ত্যাগ করা কবিরা গোনাহ। চার শ্রেণির লোক হল- ক্রীতদাস, স্ত্রীলোক, অপ্রাপ্ত বয়স্ক বালক, মুসাফির ও রোগাক্রান্ত ব্যক্তি। (আবু দাউদ)

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when কুরআন হাদিসের আলো posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category