Legal Solution -Law Chamber

Legal Solution -Law Chamber Civil, Criminal, Family & Income Tax Adviser.

05/02/2024
Justice Delayed is Justice Denied.
09/12/2023

Justice Delayed is Justice Denied.

02/08/2023

১টি দেওয়ানী মোকদ্দমা:
[প্রথম থেকে শেষ]
১. সেরেস্তাদারের নিকট আরজি দাখিল।
২. আরজি পরিক্ষা।
৩. প্রেশকারের কাছে প্রেরণ।
৪. পাঞ্চিং ও কোট ফিস রেজিষ্ট্রারে লিখন।
৫. ফাইল আবার সেরেস্তাদারের নিকট প্রেরণ।
৬. ফাইলিং রেজিষ্ট্রারে এন্ট্রি।
৭. স্যুট রেজিষ্টারে এন্ট্রি।
৮. সেরেস্তাদার কর্তৃক সিল করণ।
৯. নেজারত বিভাগে প্রেরণ।
১০. প্রসেস বন্টন।
১১. সমন ফেরত SR/AD।
১২. সেরেস্তাদারের নিকট আবার প্রেরণ।
১৩. পেশকারের নিকট আবার প্রেরণ।
১৪. বিবাদী হাজিরা।
১৫. লিখিত জবাব দাখিল।
১৬. বিকল্প বিরোধ নিষ্পত্তি।
১৭. প্রথম শুনানি।
১৮. বিচার্য বিষয় নির্ধারণ।
১৯. ডিসকভারি।
২০. দলিল তলব,দাখিল, আটক ফেরত।
২১. সাক্ষীর প্রতি সমন।
২২. চুড়ান্ত শুনানির তারিখ নির্ধারণ।
২৩. চুরান্ত শুনানি।
২৪. বক্রী শুনানি।
২৫. যুক্তিতর্ক।
২৬. রায় ঘোষনা।
২৭. ডিক্রি।
২৮. ডিক্রি জাারি।
২৯. আপীল/রিভিউ, রিভিশন।

টিন সার্টিফিকেট বাতিলের জন্য আবেদন পত্রের নমুনা -=====================================নতুন কর আইন ২০২৩ (খসড়া) অনুসারে টি...
09/06/2023

টিন সার্টিফিকেট বাতিলের জন্য আবেদন পত্রের নমুনা -
=====================================
নতুন কর আইন ২০২৩ (খসড়া) অনুসারে টিন সার্টিফিকেট থাকলেই আয়কর রিটার্ণ নূন্যতম ২০০০ টাকা জমা দিতে হবে। না দিলে জরিমানা ও শাস্তির আওতায় আনা হবে ।
৫টি শর্তে টিন বাতিল করতে পারবেন, যেমন -
১. করদাতা মারা গেলে
২. যদি কর যোগ্য আয় না থাকে
৩. নন রেসিডেন্ট বিদেশী নাগরিক যার বাংলাদেশে কোন স্থায়ী ভিত্তি নেই।
৪. বিশেষ কোন কারণে টিন সার্টিফিকেট গ্রহণ করে থাকলে ও বর্তমানে করযোগ্য কোন আয় না থাকলে ও বাতিল করা যাবে ।
৫. ৬৫ বছরের উর্ধ্বে মহিলা ও পুরুষগণ যদি তার করযোগ্য আয় না থাকে (পূর্বে করযোগ্য আয় ছিল বর্তমানে নেই) চাইলেই তারা টিন বাতিল করতে পারবেন ।
টিন সার্টিফিকেট বাতিলের জন্য আবেদন পত্রের নমুনা -
বরাবর.
উপ কর কমিশনার/ কমিশনার
কর অঞ্চল, --
চট্টগ্রাম।
বিষয়: টিন বাতিল করার জন্য আবেদন প্রসঙ্গে।
মহোদয়
যথাবিহীত সম্মানপূর্বক নিবেদন এই যে. আমি নিম্নস্বাক্ষরকারী জমি ক্রয়ের জন্য বছর তিনেক আগে টিন সার্টিফিকেট TIN Certificate করেছিলাম। আমি আমার একটি ডোবা জমি বিক্রি করে বসতবাড়ি করার জন্য আরেকটি জমি ক্রয় করে বাড়ি তৈরি করি। দীর্ঘদিন ধরে আমার আয় না থাকা শর্তে ও গত তিন বছর ধরে জিরো রিটার্ণ দাখিল করে আসছি (কপি সংযুক্ত)। বর্তমানে আমার করযোগ্য আয় না থাকায় আমি টিআইএন নম্বর ................ বন্ধ করতে ইচ্ছুক ।
অতএব, আমার করযোগ্য আয় না থাকায় আমার টিন সার্টিফিকেট খানি বন্ধের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে আপনার সদয় মর্জি হয় ।
সংযুক্তি : বর্ননামতে
১. ----- (৷- ) কপি
২. টিন সার্টিফিকেটের কপি,
৩. পূর্ববর্তী আয়কর রিটার্ণের রশিদ/প্রত্যয়ণপত্র.
৪. জাতীয় পরিচপত্রের ফটোকপি
বিনীত নিবেদক,
নাম : ................
ঠিকানা: .............
টিআইএন নম্বর : .........
মোবাইল নম্বর: ...........

Advocate Md. Sulaiman
Judge Court, Dhaka.
Mobile-01748-423754

07/06/2023

৫ টি শর্তে TIN বাতিল করতে পারবেন। শর্ত গুলো নিম্নরূপ:

১। কোনো করদাতা মারা গেলে।
২। যদি কোনো করযোগ্য আয় না থাকে।
৩। বিশেষ কোনো কারণে TIN গ্রহণ করে থাকলে এবং বর্তমানে করযোগ্য কোনো আয় না থাকলেও বাতিল করা যাবে।
৪। নন-রেসিডেন্ট বিদেশী নাগরিক, যার বাংলাদেশে কোন স্থায়ী ভিত্তি নেই।
৫। ৬৫ বছরের উর্ধ্বে মহিলা ও পুরুষগণ যদি তার করযোগ্য আয় না থাকে (পূর্বে করযোগ্য আয় ছিল বর্তমানে নেই) চাইলেই তারা TIN বাতিল করতে পারবেন।

TIN বাতিলের জন্য এপ্লিকেশন নমুনাঃ

বরাবর,
উপ কর কমিশনার/কমিশনার
সার্কেল-০০, কর অঞ্চল-০০
জাতীয় রাজস্ব বোর্ড, ঢাকা।

বিষয়: TIN বাতিল করার জন্য আবেদন।

মহোদয়,
যথাবিহীত সম্মানপূর্বক নিবেদন এই যে, আমি নিম্নস্বাক্ষরকারী ব্যবসায়ীক প্রয়োজনে বিগত বছর তিনেক আগে টিন সার্টিফিকেট করেছিলাম। আমি আমার একটি ইলেকট্রনিক ব্যবসা পরিচালনার জন্য টিন খুলেছিলাম। কিন্তু ব্যবসাতে আর্থিক ভাবে ক্ষতি হওয়ায় আমার ব্যবসাটি বন্ধ হয়ে যায়। দীর্ঘদিন ধরে আমার আয় না থাকা সত্ত্বেও গত তিন বছর ধরে শূন্য রিটার্ণ দাখিল করে আসছি যাহার কপি সংযুক্ত করা হলো। বর্তমানে আমার করযোগ্য আয় না থাকায় আমি আমার TIN, যাহার নাম্বার ............ বন্ধ করতে ইচ্ছুক।

অতএব, আমার করযোগ্য আয় না থাকায় আমার টিন সার্টিফিকেট বন্ধের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে আপনার সদয় মর্জি হয়।

সংযুক্তি:

১। বিগত তিন বছরের বা পূর্ববর্তী রিটার্নের কপি।
২। TIN সার্টিফিকেট এর কপি।
৩. পূর্ববর্তী আয়কর রিটার্ণের প্রাপ্তিস্বীকারপত্র বা প্রত্যয়ণপত্র।
৪। জাতীয় পরিচপত্রের ফটোকপি।

বিনীত নিবেদক,

মো:............

ঠিকানা:
TIN নম্বর:............
মোবাইল নম্বর:...........

বিঃদ্রঃ- TIN বাতিল না করে যদি রাখা যায় তবে ভালো। কারণ যেকোনো প্রয়োজনে আপনার TIN নাম্বার প্রয়োজন হতে পারে।

ভূমি আইন জানা কেন জরুরি এবার বুঝেন!
03/03/2023

ভূমি আইন জানা কেন জরুরি এবার বুঝেন!

26/02/2023

-------------------------------------------
সরকারী আইনে ডিভোর্স হলেও
শরয়ী বিধানে ডিভোর্স সাব্যস্ত না হলে
এবং ডিভোর্সের পর ইদ্দত পালন করা ছাড়া
মহিলাদের জন্য অন্যত্র বিবাহ বন্ধনে
আবদ্ধ হওয়া নাজায়িয ও হারাম ::
তা বিবাহ বলেই গণ্য হবে না
=========================
কোন মহিলা তার স্বামীকে ডিভোর্স দিয়েছে। দেশের আইনে সেই মহিলা অন্যত্র বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবে। কিন্তু ইসলামে হুকুম হলো--সেই মহিলার ডিভোর্স সাব্যস্ত হয়নি এবং তাদের পূর্ব বিবাহ বহাল রয়েছে। সুতরাং তার জন্য অন্যত্র বিবাহ সহীহ হবে না, এমনকি বিবাহ করলেও সেটা বিবাহ বলে গণ্য হবে না। বরং পরবর্তী কথিত স্বামীর সাথে তার মেলামেশা হারাম ও যিনা-ব্যভিচার বলে গণ্য হবে।

কেননা, ইসলামের বিধান অনুযায়ী, কোন মহিলা তার স্বামীকে ডিভোর্স বা তালাক দিতে পারে না। অধিকন্তু স্বামী তাকে তাফবীজে তালাক বা তালাকের অধিকার দিলেও স্ত্রী কর্তৃক স্বামীকে ডিভোর্স দেয়া যায় না বা তা ডিভোর্স গণ্য হয় না।

কেননা, স্ত্রী কর্তৃক স্বামীকে তালাক বা ডিভোর্স দেয়ার কোন অবকাশ নেই। এমনকি স্বামী তার স্ত্রীকে তালাকের অধিকার দিলে তা দ্বারা স্ত্রী কর্তৃক স্বামীকে ডিভোর্স দেয়ার অধিকার সাব্যস্ত হয় না। বরং সেই অধিকারের দ্বারা স্ত্রী নিজের উপর নিজে তালাক গ্রহণ করতে পারে।

তাই স্বামী যদি তার স্ত্রীকে তালাকের অধিকার দেয়, তখন স্ত্রী সেই ক্ষমতা বলে নিজের নফরের উপর নিজে তালাক বা ডিভোর্স গ্রহণ করতে পারে। আর তা করলে, তখন সেটা তালাক বা ডিভোর্স বলে গণ্য হবে এবং তাদের মাঝে বিবাহ বিচ্ছেদ হবে। কিন্তু স্বামী কর্তৃক স্ত্রীকে তালাক বা ডিভোর্স গ্রহণের অধিকার দেয়ার ক্ষেত্রে স্ত্রী সেভাবে নিজের নফসের উপর নিজে তালাক গ্রহণ না করে যদি সে সরাসরি স্বামীকে ডিভোর্স বা তালাক দেয়,, তাহলে তার দ্বারা স্বামীর উপর তালাক পতিত হবে না এবং তাদের বিবাহ বিচ্ছেদ হবে না।

সুতরাং সরকারী আইন ফলো করে ডিভোর্স পেপার তৈরী করলেই তাতে সেই স্বামী-স্ত্রীর মাঝে বিবাহ বিচ্ছেদ হয়েছে--এ কথা বলা যাবে না। বরং শরীয়তের বিধান অনুযায়ী স্বামী তার স্ত্রীকে ডিভোর্স বা তালাক দিলে কিংবা তাফবীজে তালাক বা তালাক গ্রহণের অধিকার দেয়ার ক্ষেত্রে (তাতে শর্তারোপ করা হলে সেই শর্ত পাওয়া গেলে কিংবা কোনরূপ শর্ত না করা অবস্থায় যে কোন সময়) স্ত্রী তার নিজের উপর নিজে তালাক গ্রহণ করলেই কেবল তালাক কার্যকর হবে।

অবশ্য সেই তালাক সাব্যস্ত হওয়ার পর তৎক্ষণাত বা ইদ্দতের মধ্যে (তিন পিরিয়ড শেষ হওয়ার পূর্বে) সেই মহিলা অন্যত্র বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবে না। বরং ইদ্দত শেষ হওয়ার পরই কেবল তা পারবে। এর পূর্বে বিবাহ করলেও তা শুদ্ধ হবে না বা বিবাহ বলে গণ্য হবে না।

অতএব, সাবধান!! সরকারী ডিভোর্স পেপার থাকলেই বা সরকারী আইনে ডিভোর্স গণ্য হলেও ইসলামের বিধান অনুযায়ী ডিভোর্স না হলে সেই মহিলার জন্য অন্যত্র বিবাহ করার কোন সুযোগ নেই। এমনকি সেই অবস্থায় কোথাও বিবাহ করলেও তা বিবাহ বলে গণ্য হবে না। বরং পূর্বের স্বামীর সাথেই বিবাহ বহাল থাকবে এবং এ অবস্থায় পরবর্তী কথিত স্বামীর সাথে তার মেলামেশা স্পষ্ট যিনা-ব্যভিচার বলে গণ্য হবে।
(দ্রষ্টব্য : আল-কুরআন, সূরাহ তালাক্ব/ সহীহ বুখারী, তালাক অধ্যায়/ জামি‘ তিরমিযী/ আল-বাহরুর রায়িক, তালাক অধ্যায়/ ফাতাওয়া শামী, কিতাবুত তালাক ইত্যাদি)
-- মুফতী আবুল হাসান শামসাবাদী

25/02/2023

আপনার ব্যবসায় আইনি ঝামেলা এড়াতে এখুনি ৩ টি সার্টিফিকেট সাথে রাখার চেষ্টা করুন ।

এক্ষেত্রে লিমিটেড কোম্পানি গঠন প্রক্রিয়ায় তিনটি সার্টিফিকেট অবশ্যই সংগ্রহ করতে হবে ।

১. আরজেএসসি থেকে "সার্টিফিকেট অফ ইন কর্পোরেশন" গ্রহন।
২. স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন/পৌরসভা/ইউনিয়ন) থেকে ট্রেড লাইসেন্স গ্রহন।
৩. এনবিআর থেকে ভ্যাট নিবন্ধনের জন্য বিন (বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার) রেজিস্ট্রেশন।

এখন অনলাইনে কোম্পানি রেজিস্ট্রেশন করা যায় মাত্র তিন ধাপে। সাথে দশ লাখ টাকা পর্যন্ত অথরাইজ ক্যাপিটাল হলে রেজিস্ট্রেশন ফি একদম ফ্রি বা শূন্য।

প্রাইভেট লিমিটেড কোম্পনী করার মাধ্যমে কোম্পনীর সদস্যদের দায় সীমিত করা,গোপনীয়তা রক্ষা, নমনীয়তা রক্ষা,নামের সুবিধা সহ নানা রকম সুবিধা ভোগের সম্ভাবনা থাকায় এখন অনেক জনপ্রিয় এই লিমিটেড কোম্পনী। লিমিটেড কোম্পনী করতে চাইলে স্ট্যাম্প ফি, ফাইলিং ফি এবং সার্টিফিকেট ফি দেখে নিতে পারেন RJSC ওয়েবসাইট থেকে।

কোম্পানী রেজিষ্ট্রেশন , ট্রেড লাইসেন্স ও বিন সম্পর্কে যাবতীয় পরামর্শের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।

ট্রেড লাইসেন্স কেন প্রয়োজন ?

সিটি কর্পোরেশন কর বিধান – ১৯৮৩ এর মাধ্যমে বাংলাদেশে ট্রেড লাইসেন্স যুগের সুচনা ঘটে । ব্যবসায়ের সর্বপ্রথম এবং আবশ্যিক একটি ডকুমেন্ট হল ট্রেড লাইসেন্স(Trade License), আমাদের দেশে এমন অনেক সফল উদ্যোক্তা/ব্যবসায়ী আছেন যারা ট্রেড লাইসেন্স ছাড়াই ব্যবসা করছেন কিন্তু এটা সম্পুর্ণ অবৈধ এবং আইন বিরোধী । Trade অর্থ হল ব্যবসা আর Licence মানে হচ্ছে অনুমতি অর্থাৎ ট্রেড লাইসেন্স মানে হচ্ছে ব্যবসার অনুমতিপত্র । তাই কোন ব্যবসা শুরু করার সময় সেই ব্যবসায়ের বৈধতা স্বরুপ আপনাকে ট্রেড লাইসেন্স করতে হবে । অন্যথায় আপনার ব্যবসা অবৈধ হিসেবে গণ্য হবে। অর্থাৎ কোন ব্যবসায়ের বৈধতার সার্টিফিকেট বা দলিলই হল ট্রেড লাইসেন্স।

বলতে গেলে সব ব্যবসা ও স্বাধীন পেশার জন্য ট্রেড লাইসেন্স নিতে হয়। এমনকি ফুটপাতে বসে যিনি ফল কিংবা টঙ এর দোকানে চা বিক্রি করবেন তারও লাইসেন্স দরকার। তাই যেই ব্যবসাই করুন না কেন ট্রেড লাইসেন্স অবশ্যই করা উচিত। কোন ব্যবসা প্রতিষ্ঠানের নানা কাজে লাগে এই লাইসেন্স। যেমন- ব্যাংক ঋণ নিতে, ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব খুলতে, ব্যবসা সংক্রান্ত কাজে ব্যবসায়ীর বিদেশে যেতে ইত্যাদি কাজে ট্রেড লাইসেন্স অত্যন্ত প্রয়োজনীয়। ভালো ভালো প্রতিষ্ঠানের সাথে ব্যবসা করতে হলে তারা আপনার ট্রেড লাইসেন্স আছে কিনা তা জানতে ও দেখতে চাইবে। এ ছাড়াও কোনো ব্যবসায়িক এসোসিয়েশন এর সদস্য হতে হলে আপনার ট্রেড লাইসেন্স অবশ্যই লাগবে।

অন্য দিকে, এটা সিটি কর্পোরেশনের জন্য একটা রাজস্ব খাত। সিটি কর্পোরেশন ছাড়াও পৌরসভা, উপজেলা পরিষদ, জেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদ থেকেও ট্রেড লাইসেন্স প্রদান করা হয়।

কেন বিন করতে হয়ঃ

১)ব্যবসা পরিচালনার জন্য (যে কোন ধরনের সার্ভিস প্রদান ব্যবসা),
২)টেন্ডারে অংশ গ্রহন করার জন্য,
৩)ব্যাংকিং কার্যক্রম পরিচালনার জন্য,
৪)আমদানি ও রপ্তানির সকল ক্ষেত্রে,
৫)এমন কী সরকারি কোন কাজে অংশগ্রহন করতে গেলে বিন সাটিফিকেট দিতে হয়,

উপরের যে ৩ টি সার্টিফিকেটের বিষয়ে আলোচনা করা হল এই ৩ টি সার্টিফিকেট থাকলে আপনার ব্যবসায় আইনি ঝামেলা হবে না বলেই আশা করা যায়। সময় মত সব কিছু আপডেট করে এবং মাসিক বিন যথা সময়ে দাখিল করার মাধ্যমে আপনার ব্যবসায়কে সামনের দিকে নিয়ে যেতে পারবেন।

লিমিটেড কোম্পানি, ট্রেড লাইসেন্স, চুক্তিপত্র সংকান্ত, যে কোন পরামর্শের প্রয়োজন হলে আমাদের Legal Solution এর সাথে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের পোস্ট এ কমেন্ট করে জানাতে পারেন।

𝐓𝐫𝐚𝐝𝐞 𝐋𝐢𝐜𝐞𝐧𝐬𝐞 𝐖𝐢𝐭𝐡 𝐄-𝐥𝐚𝐰𝐲𝐞𝐫𝐬বৈধভাবে যেকোনো ব্যবসা পরিচালনার জন্য ট্রেড লাইসেন্স করা বাধ্যতামূলক। সাধারণত সিটি করপোরেশন ও...
21/02/2023

𝐓𝐫𝐚𝐝𝐞 𝐋𝐢𝐜𝐞𝐧𝐬𝐞 𝐖𝐢𝐭𝐡 𝐄-𝐥𝐚𝐰𝐲𝐞𝐫𝐬
বৈধভাবে যেকোনো ব্যবসা পরিচালনার জন্য ট্রেড লাইসেন্স করা বাধ্যতামূলক। সাধারণত সিটি করপোরেশন ও মেট্রো পলিটন এলাকার বাইরে ইউনিয়ন পরিষদ, পৌরসভা, উপজেলা বা জেলা পরিষদ এই লাইসেন্স প্রদান করে থাকে।সিটি কর্পোরেশন কর বিধান– ১৯৮৩(City Corporation Taxation Rules- 1983) এর মাধ্যমে বাংলাদেশে ট্রেড লাইসেন্সের সুচনা ঘটে। ব্যবসা ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে এটি ব্যবহারযোগ্য নয়। ট্রেড লাইসেন্স করার নিয়মাবলী না জানার কারণে প্রায়শঃ সকলকে অনেক ভোগান্তির শিকার হতে হয়। তাই আজকের এই লেখাতে দেখাবো ট্রেড লাইসেন্স কি এবং কিভাবে এটি করতে হয়?
**প্রয়োজনীয় কাগজপত্র** "𝐓𝐡𝐞 𝐫𝐞𝐪𝐮𝐢𝐫𝐞𝐝 𝐝𝐨𝐜𝐮𝐦𝐞𝐧𝐭𝐬"
ট্রেড লাইসেন্স করতে কী কী কাগজপত্র জমা দিতে হয় তার একটি তালিকা নিম্নে তুলে ধরা হলো-
ক) সাধারণ ব্যবসার ট্রেড লাইসেন্স এর ক্ষেত্রে (𝐈𝐧 𝐜𝐚𝐬𝐞 𝐨𝐟 𝐠𝐞𝐧𝐞𝐫𝐚𝐥 𝐛𝐮𝐬𝐢𝐧𝐞𝐬𝐬 𝐭𝐫𝐚𝐝𝐞 𝐥𝐢𝐜𝐞𝐧𝐬𝐞)
১. নির্দিষ্ট আবেদন ফরম পূরণ করতে হবে।
২. ব্যবসা প্রতিষ্ঠান এর স্থান ব্যক্তিগত হলে সিটি কর্পোরেশনের হালনাগাদ হোল্ডিং ট্যাক্সের রশিদ, নিজের দোকান হলে ইউটিলিটি বিল এবং ব্যবসা প্রতিষ্ঠান ভাড়ায় হলে ৩০০ টাকার স্ট্যাম্পে ভাড়ার চুক্তিপত্রে সত্যায়িত ফটোকপি।
৩. আবেদনকারীর ৩ কপি পাসপোর্ট সাইজের ছবি।
৪. ব্যবসা যদি যৌথভাবে পরিচালিত হয় তাহলে ৩০০ টাকার নন-জুডিশিয়াল ষ্ট্যাম্পে পার্টনার শিপের অঙ্গীকারনামা/শর্তাবলী জমা দিতে হবে।
খ) ফ্যাক্টরির ট্রেড লাইসেন্স এর ক্ষেত্রে (𝐈𝐧 𝐜𝐚𝐬𝐞 𝐨𝐟 𝐅𝐚𝐜𝐭𝐨𝐫𝐲 𝐓𝐫𝐚𝐝𝐞 𝐋𝐢𝐜𝐞𝐧𝐬𝐞)
১) পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্রের কপি।
২) প্রস্তাবিত ফ্যাক্টরি/কারখানার পার্শ্ববর্তী অবস্থান/স্থাপনার বিবরণসহ নকশা/লোকেশন ম্যাপ।
৩) প্রস্তাবিত ফ্যাক্টরি/কারখানার পাশ্ববর্তী অবস্থান/স্থাপনার মালিকের অনাপত্তিনামা।
৪) ফায়ার সার্ভিস এর ছাড়পত্র।
গ) সিএনজি ষ্টেশন/দাহ্য পদার্থ ব্যবসার ক্ষেত্রে বিস্ফোরক অধিদপ্তর/ফায়ার সার্ভিস ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র/অনুমতিপত্র
ঘ) ক্লিনিক/প্রাইভেট হাসপাতালের ক্ষেত্রে ডিরেক্টর জেনারেল– স্বাস্থ্য, কর্তৃক অনুমতিপত্র
ঙ) লিমিটেড কোম্পানির ক্ষেত্রে কোম্পানির মেমোরেন্ডাম অব আর্টিকেল অথবা সার্টিফিকেট অব ইনকর্পোরেশন
চ) প্রিন্টিং প্রেস এবং আবাসিক হোটেল এর ক্ষেত্রে ডেপুটি কমিশনার, কর্তৃক অনুমতিপত্র
ছ) রিক্রুটিং এজেন্সির ক্ষেত্রে মানব সম্পদ রপ্তানী ব্যুরো কর্তৃক প্রদত্ত লাইসেন্স
জ) অস্ত্র ও গোলা-বারুদ এর ক্ষেত্রে অস্ত্রের লাইসেন্স
ঝ) ঔষধ ও মাদকদ্রব্যের ক্ষেত্রে ড্রাগ লাইসেন্স এর কপি
ট) ট্রাভেলিং এজেন্সির ক্ষেত্রে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের অনুমতি।
**ঢাকায় কিভাবে আবেদন করবেন**
ঢাকা সিটি কর্পোরেশন দুটি ভাগে বিভক্ত। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ও ঢাকা দক্ষিন সিটি কর্পোরেশন। প্রতিটি সিটি কর্পোরেশন আবার ৫টি করে আঞ্চলিক অফিসের মাধ্যমে তাদের কার্যক্রম পরিচালনা করে থাকে। আপনার ব্যবসা প্রতিষ্ঠানটি যে অঞ্চলে পড়েছে, আপনাকে ওই অঞ্চলের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তার অফিস থেকে ট্রেড-লাইসেন্সটি (Trade License) সংগ্রহ করতে হবে।

17/02/2023

আইন সম্পর্কীয় শব্দাবলি

Witness = ( উইটনেস ) সাক্ষী
Case = ( কেস ) মামলা
Evidence = ( এভিডেন্স ) প্রমান
Oath = ( ওথ ) শপথ
Plaint = ( প্লেইন্ট ) আরজি
Hearing = ( হেয়ারিং ) শুনানি
Deposition = ( ডিপোজিশন ) জবানবন্দি
Document = ( ডকুমেন্ট ) দলিল
Bail = ( বেইল ) জামিন
Accused = ( একিউজড ) আসামি
Offence = ( অফেন্স ) অপরাধ

Murder = ( মার্ডার ) খুন
Appeal = ( আপিল ) আপিল
Law = ( ল ) আইন
Plaintif = ( প্লেনটিফ ) বাদী
Defendant = (ডিফেনডেন্ট ) বিবাদী

Assault =(এসাল্ট) আক্রমণ
Bribe =(ব্রাইব) ঘুষ খাওয়া
Thift = (থিফট) চুরি
R**e = (রেপ) ধর্ষণ
Hanging = ( হ্যাংগিং) ফাঁসি
Robber = ( রোবার) ডাকাত
Imprisonment = (ইমপ্রিজনমেন্ট) কারাদণ্ড
Acquittal = ( একুইটাল) খালাস
Dock = (ডক) কাঠগড়া
Judgement = (জাজমেন্ট) রায়

Punishment = ( পানিশমেন্ট) শাস্তি
Contract = ( কন্ট্রাক্ট) চুক্তি
Lockup = (লক আপে) হাজত
Court =(কোর্ট) আদালত
High court = (হাইকোর্ট) হাইকোর্ট
Advocate = (এ্যাডভোকেট) উকিল
Client = (ক্লাইয়েন্ট) মক্কেল
Justice = (জাস্টিস) বিচার পতি
Homicide = (হোমিসাইড) নরহত্যা
Su***de = (সুইসাইড) আত্মহত্যা
Claim = ( ক্লেইম) দাবি

Warrant = (ওয়ারেন্ট) গ্ৰেফতারী
Civil court = (সিভিল কোর্ট) দেওয়ানী আদালত
Chief justice = (চীফ জাস্টিস) প্রধান বিচারপতি
Release = ( রিলীজ) মুক্তি
Handcuff = ( হ্যাণ্ড কাফ) হাতকড়া
Fine = (ফাইন) জরিমানা
Inquiry = (ইনকুয়ারি) ইনকুয়ারি

Address

Dhaka

Telephone

+8801748423754

Website

Alerts

Be the first to know and let us send you an email when Legal Solution -Law Chamber posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category