Tpacbangladesh

Tpacbangladesh Tax Policy Advisory Center Bangladesh is a full-fledged Business Consultancy Firm.

We do work in the filed of Corporate Taxation, VAT Mgt, Com Law, Customs and Bond Mgt, Corporate Licensing & Regulatory Reporting, FDI Advisory and Secretarial Services.

20/08/2024

আয়কর আইন ২০২৩, মুল্য সংযোজন ও সম্পুরক শুল্ক আইন ২০১২ এবং বর্তমান রাজস্ব কাঠামোতে উৎসে কর্তন একটি গুরুত্বপূর্ণ এরিয়া। উৎসে কর্তন এর বিধি বিধান সঠিক ভাবে পরিপালন ব্যাতিরেকে Tax Compliance নিশ্চিত করা অসম্ভব। তাই উৎসে কর্তন বিষয়ে ধারাবাহিকভাবে নানা আংগিকে আলোচনা করে আইনের নির্দেশনা অনুসরণ করার চেষ্টা করব আমরা।

আজ উৎসে আয়কর নিয়ে কিছু আলোচনা করে বোঝার চেষ্টা করব কর্তনকারী কে কে, কার নিকট হতে কর্তন করতে হবে, কর্তন হার কি হবে ইত্যাদি।

(উৎসে আয়কর, পর্ব:১)

আসুন শুরু করা যাক.....

✍️উৎসে আয়কর কর্তন কে করবে?

উৎসে আয়কর কর্তন করবে:

১. ব্যক্তি
২. নির্দিষ্ট ব্যক্তি
৩. দায়িত্ব প্রাপ্ত ব্যক্তি
৪. আয়ন ব্যয়ন কর্মকর্তা
৫. আর্থিক প্রতিষ্ঠান
৬. প্রধান নির্বাহী কর্মকর্তা
৭. নিয়োজিত ব্যক্তি
৮. অর্থ প্রদানকারী
৮. ক্ষমতা প্রাপ্ত ব্যক্তি
৯. আয়কর আদায়ে দায়িত্ব প্রাপ্ত ব্যক্তি
১০. কমিশনার কাস্টমস।

✍️ কার নিকট হতে কর্তন করবে?

১. আবাসিক ব্যক্তি
২. অনাবাসিক ব্যক্তি

✍️কি হারে কর্তন করবে?

উৎসে আয়কর বিধিমালা'য় উল্লেখিত হারে কর্তন করবে।

এখন আরেকটু বিশদ আলোচনা করা যাক উপরে উল্লেখিত ব্যক্তি ও তাদের আইনগত পরিচয় এবং অবস্থান গত মর্যাদা ও কর্তন হারের তারতম্য নিয়ে।

ব্যক্তি'র অবস্থান গত মর্যদা অনুসারে অনিবাসী ব্যক্তিগনের নিকট হতে কর্তনকারী শুধুমাত্র আইনের ধারা ১১৯ অনুসারে কর্তন করবে, হার হবে অনধিক ৩০% যদি না উৎসে কর্তন বিধিমালায় আলাদা কোন হার নির্দেশিত থাকে। অনিবাসী ব্যক্তি বলতে তাদেরকে বুঝায় যারা নিবাসী নয়।

নিবাসী ব্যক্তি'র উৎসে কর্তন এর হার হবে উৎসে কর্তন বিধিমালার আলোকে।

✍️তবে মুল যে বিষয় টি নিয়ে কিছু অস্পষ্টতা ও পরিস্কার ধারণা প্রয়োজন তা হলে কোন পরিস্থিতিতে কে কর্তনকারী?
এবং কোন "ব্যক্তি" কোন খাতে কখন কর্তন করবে বা করবে না?

আমরা আলোচনা'র শুরুতে মোট দশ ধরনের ব্যক্তি'র নাম পেয়েছি। এর মধ্যে সাধারণ ব্যক্তি, নির্দিষ্ট
ব্যক্তি ও দায়িত্ব প্রাপ্ত ব্যক্তি কে আমাদের চিনতে হবে বিশেষ ভাবে। বাকিদের পদ পদবি ও দায়িত্ব অনুসারে চিনে নেয়া যায় সহজে।

ইনশাআল্লাহ পরবর্তী আলোচনায় আমরা এই ''ব্যক্তি'' নিয়ে আলোচনা করব।

সকলকে ধন্যবাদ।

©রাকিবুল হাসান
আয়কর আইনজীবী ও মুসক পরামর্শক।
প্রতিষ্ঠাতা: ট্যাস্ক পলিসি এডভাইজরি সেন্টার, বাংলাদেশ ও প্রধান নির্বাহী EIBCL.

, , ,

Heartiest wishes for an Accountant as NBR Chairman.
14/08/2024

Heartiest wishes for an Accountant as NBR Chairman.

১৩ বছরের মধ্যে সর্বোচ্চ গড় মূল্যস্ফীতি ২০২৪ অর্থবছরে !!
10/07/2024

১৩ বছরের মধ্যে সর্বোচ্চ গড় মূল্যস্ফীতি ২০২৪ অর্থবছরে !!

বোরবার (৭ জুলাই) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ২০২৩-২৪ অর্থবছরের জুলাই—জুন সম.....

07/06/2024

অর্থ বিল ২০২৪-২০২৫ ক্রমিক নম্বর ৩৩ (ঘ)(আ) তে উল্লেখিত ষষ্ঠ তফসিল এর অংশ ১এর দফা (৩৪) অনুযায়ী কোনো পরিসম্পদ অর্জিত হয়;";" এইরূপ একটি পরিবর্তন এসেছে কিন্তু আয়কর আইন ২০২৩ এ ষষ্ঠ তফসিল অংশ ১ এ দফা (৩৩) পর্যন্তই সমাপ্ত দফা (৩৪) এর কোনোই অস্তিত্ব নেই! এখানে নতুন দফা (৩৪) সংযোজন করতে হবে বলে মনে হচ্ছে। এবিষয়ে আয়কর কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

রেজিস্ট্রার অফ জয়েন্ট স্টক এ কর্ম সম্পাদন বিষয়ে গুরুত্বপূর্ণ নির্দেশনা।
20/05/2024

রেজিস্ট্রার অফ জয়েন্ট স্টক এ কর্ম সম্পাদন বিষয়ে গুরুত্বপূর্ণ নির্দেশনা।

ভ্যাট আদায়ে শতভাগ Transparency নিশ্চিত করার লক্ষ্যে ব্যাবসা প্রতিষ্ঠান সমুহের Real Time Transaction Data এর উপর এনবিআরের...
21/01/2024

ভ্যাট আদায়ে শতভাগ Transparency নিশ্চিত করার লক্ষ্যে ব্যাবসা প্রতিষ্ঠান সমুহের Real Time Transaction Data এর উপর এনবিআরের Access থাকা জরুরি ছিল।
পরীক্ষামুলক ভাবে যেটা শুরু হয়েছে।

21/08/2023

সহজ ভাষায় করালোচনা:

(পর্ব:০২)

🪴🪴🎋🎋🪴

বিষয়: কর রেয়াত।
(আলোচনা গুলো শুধুমাত্র সাধারণ কর দাতাদের উদ্দেশ্য করা, যথাসম্ভব রেফারেন্স সহকারে করা, মুল উদ্দেশ্য কর সচেতনতা বৃদ্ধি করা।)
কর রেয়াত বলতে বুঝায় নির্ধারিত পদ্ধতি, সীমা, শর্তাবলী মেনে আয় থেকে বিনিয়োগ করলে যে কর সুবিধা পাওয়া যায় তার সমষ্টি'কে।

রেয়াত প্রাপ্ত টাকার পরিমাণ মোট পরিশোধ্য কর হতে বাদ দেয়া হয়।
মুলত করদাতাদের বিনিয়োগ ও ভবিষ্যৎ তহবিল বৃদ্ধির প্রবনতা বৃদ্ধির উদ্দেশ্য এই সুবিধা।

রেয়াত সংক্রান্ত বিষয়ে আইনের বিধি বিধান পাওয়া যাবে আয়কর আইন ২০২৩ এর ধারা ৭৮ ও ষষ্ঠ তফসিল এর অংশ ৩ এ।

রেয়াতের হার:

🪴মোট আয়ের ৩% তবে শর্ত আছে এখানে কর অব্যাহতিপ্রাপ্ত আয়, হ্রাস কৃত হারের আয়, নুন্যতম কর প্রযোজ্য এমন আয় গুলো বাদ দিয়ে হিসাব করতে হবে।

🪴প্রকৃত বিনিয়োগের ১৫% অর্থাৎ ষষ্ঠ তফসিল ভুক্ত খাত সমুহে বিনিয়োগ।

🪴 অথবা ১০ লাখ টাকা।

👆উপরের ৩ টির মধ্যে যেটি টাকার পরিমাণে কম।
তাহলে, এখানে ২ টি বিষয় মনে প্রশ্ন থেকে যায়:

🕵️‍♀️প্রথমত, কর অব্যাহতিপ্রাপ্ত আয়, হ্রাস কৃত হারের আয়, নুন্যতম কর প্রযোজ্য এমন আয় কোনগুলো?

🤷‍♀️ ২য়'ত ষষ্ঠ তফসিল অংশ ৩ এ কি কি খাত আছে।

প্রথম অংশ নিয়ে পরবর্তী আলোচনায় বিস্তারিত তথ্য থাকবে ইনশাআল্লাহ।

তফসিল ভুক্ত কিছু খাত নিয়ে উল্লেখ করি আজ,

* Life Insurance.
* Deffered Annuity.
* Deduction for family security fund by Govt Authority.
* Payment in Provident Fund.
* Pensioners Fund.
* Govt. Securities investment up to 5 Lacs😪.
* Unit Certificate, Mutual Fund, ETF etc up to 5 Lacs.
* DPS up to 1.20 Lacs.
* With some other non common investment. ( plz see Act).

গুরুত্বপূর্ণ বিষয় হল প্রতিটির সাথে ই কিছু শর্ত জুড়ে দেয়া আছে। আপনারা একটু দেখে নিবেন।

এখন, নিজেই হিসাব করে বের করতে পারবেন করদাতা বান্ধব ও রাজস্ব বান্ধব কর আইন বলতে কি বুঝায়!!

ধন্যবাদ।

24/05/2023

কর পদ্ধতির সংস্কার সংক্রান্ত অনেক আলোচনায় ই একটি বিষয় সব সময় বলতে চাই, আমাদের শ্রেনী বৈষম্য এখন পুরোপুরি অনিয়ন্ত্রিত, Direct Tax অর্থাৎ আয়কর এর উপর জোড় দিয়ে কিছু টা হলেও কমিয়ে আনার চেষ্টা করা যায়।

Indirect Tax অর্থাৎ VAT এ আদর্শ হার বা একটি মাএ rate এ আদায় করে ব্যাপকভাবে রেয়াত কে বাস্তবায়িত করতে হবে। ধীরে ধীরে এ পথে আগালে কর সংগ্রহ যেমন বাড়বে তেমনি করে Living Expenses বা জীবন যাপন খরচ কিছু টা কমিয়ে আনা যাবে। সেই সাথে আরো কিছু পণ্য ও সেবা কে মৌলিক তালিকায় এনে অব্যহতি দিয়ে দিতে হবে।

আবার ও আয়কর এর সংস্কার এর আলোচনায় আসি, করযোগ্য আয় না থাকলেও নুন্যতম করের বিধান আয়কর আইন বা মৌলিক আইনগত অধিকার বাধাগ্রস্ত করে কিনা ভালভাবে বোঝার চেষ্টা করতে হবে।

আয়করদাতা চিহ্নিত করন নম্বর (TIN Number) বাতিলের বা সাময়িক বন্ধ রাখার বিধান নতুন করে করা নিয়ে সবাই ইতিবাচক আলোচনা করছেন কাজেই এখানে খুব সুনির্দিষ্ট পদ্ধতি'র নির্দেশনা কাম্য।

এ ছাড়া কার্বন কর আরোপ, সারচার্জ বৃদ্ধি, সর্বোচ্চ কর হার বাড়ানো ও করমুক্ত আয়সীমা বৃদ্ধি সবগুলোই ইতিবাচক পদক্ষেপ।

আয়কর আদায় বৃদ্ধি ও নতুন নতুন করদাতা খুঁজে বের করার কাজ আমরা যতটা ভালভাবে করতে পারব ততটা কল্যানকামী সমাজের দিকে আমরা আগাতে পারব।

রাকিবুল হাসান
নিবন্ধিত আয়কর ও ভ্যাট পরামর্শক।

Address

Purana Paltan
Dhaka
1000

Telephone

8801715915771

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tpacbangladesh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Tpacbangladesh:

Share

EIBCL

Business....Legislation....Simple.