12/11/2026
🇭🇷 🇧🇩 ক্রোয়েশিয়ার ওয়ার্ক পারমিট কবে খুলবে? বাংলাদেশিদের জন্য কি সুযোগ আছে? বিস্তারিত জেনে নিন!
ভাই, ক্রোয়েশিয়ার বিষয়ে অনেকেই জানতে চেয়েছেন — বাংলাদেশিদের জন্য কি ওয়ার্ক পারমিট কবে খুলবে? বা খোলার চান্স আছে কিনা?
আজকে এই বিষয়টা একদম পরিষ্কার করে বলবো। মন দিয়ে পড়ুন।
*ক্রোয়েশিয়ার ভিসা আগে কেমন ছিল?*
ক্রোয়েশিয়ার ভিসা বাংলাদেশের জন্য খুবই ভালো ছিল। অনেক ভাই ক্রোয়েশিয়া গিয়ে ভালোভাবে কাজ করতেছিলেন, ভালো টাকা ইনকাম করতেছিলেন।
কিন্তু সমস্যাটা হলো কী জানেন?
কিছু বাংলাদেশি ভাই ক্রোয়েশিয়া যাওয়ার পরে অন্য দেশে পালিয়ে গেছেন। কোম্পানিতে কাজ না করে, ইতালি, জার্মানি, ফ্রান্সে চলে গেছেন।
আর এই কারণেই ক্রোয়েশিয়ার অনেক কোম্পানি বাংলাদেশ থেকে লোক নিতে অনাগ্রহ প্রকাশ করছিল। তারা ভয় পেয়ে গেছিল, লোক নিলে যদি আবার পালিয়ে যায়?
একজনের ভুলের কারণে পুরা বাংলাদেশের বদনাম হয়ে গেছে। এটাই সবচেয়ে কষ্টের কথা।
*এখনো কি ক্রোয়েশিয়ার কোম্পানিগুলো বাংলাদেশ থেকে লোক নিচ্ছে?*
হ্যাঁ ভাই, এখনো অনেকগুলো কোম্পানি আছে, যারা বাংলাদেশ থেকে, বিভিন্ন দেশ থেকে লোক নিচ্ছে।
কিন্তু এখন শর্ত অনেক কঠিন। আগের মতো সহজ নাই।
*এখন একটা কোম্পানি লোক নিতে চাইলে কী করতে হয়?*
এইটা সবাইকে জানা দরকার। এখন একটা কোম্পানি যদি একটা লোক নিতে চায়, তাহলে কোম্পানিকে অনেক শর্ত পালন করতে হয়।
কোম্পানিকে একটা শ্রমিকের জন্য অনেকগুলো ইউরো পুলিশ স্টেশনে জমা রাখতে হয়। মানে গ্যারান্টি মানি জমা রাখতে হয়।
যদি কোনো কারণে এই শ্রমিক আসার পরে পালিয়ে যায়, তাহলে কোম্পানি যে টাকা জমা রাখছিল, সেই টাকা বাজেয়াপ্ত হয়ে যায়। কোম্পানির পুরা টাকাটাই লস।
চিন্তা করেন ভাই, কোম্পানি আপনার জন্য টাকা জমা রাখবে, আর আপনি গিয়ে পালিয়ে যাবেন — তাহলে কোম্পানি কেন আপনাকে নিবে? এই জন্যই অনেক এজেন্সি কাজ করতে গেলেও অনেক বড় সমস্যার সম্মুখীন হইতে হয়।
*বাস্তব উদাহরণটা দেখেন:*
ধরেন, ১০ জনের কোটা বের হলো। ৫ জনের ভিসা হইলো। সেই ৫ জন যাওয়ার পরে পালায় গেল।
আর বাকি ৫ জন ভিসার জন্য ওয়েটিংয়ে জমা দিলো। দেখা যাবে, এই ৫ জনেরও ভিসা হয়েছে পরে, কিন্তু কোম্পানি এই ৫ জনকেও আর নিবে না। কারণ কোম্পানির বিশ্বাস ভেঙে গেছে।
এইভাবে শুধু ৫ জন পালানোর কারণে, বাকি ৫ জন ভালো মানুষেরও ভবিষ্যৎ নষ্ট হয়ে যায়।
*তাহলে সমাধান কী? সরকারিভাবে উদ্যোগ নেওয়া জরুরি*
আশা করি, বাংলাদেশ সরকার যদি ক্রোয়েশিয়ার শ্রম মন্ত্রণালয়ের সাথে লবিং করে, সরকারিভাবে যদি উদ্যোগটা নেওয়া হয়, তাহলে আমাদের বাংলাদেশি ভাইদের জন্য অনেক কিছুই হবে।
সরকারিভাবে যদি উদ্যোগটা নেওয়া হয়, তাহলে আমাদের বাংলাদেশের ভাইদের জন্য অনেক ভালো হবে।
এই বিষয়টা নিয়ে সরকারিভাবেও আলাপ-আলোচনা চলছে। আশা করি ভালো কিছু হবে। আশা করি ক্রোয়েশিয়া খোলার চান্স আছে।
আমরা সবাই চাই, সরকারিভাবে একটা ভালো চুক্তি হোক, যাতে বৈধভাবে, নিরাপদে আমাদের ভাইয়েরা ক্রোয়েশিয়া যেতে পারে।
*সবচেয়ে বড় সুখবরটা জানেন?*
ক্রোয়েশিয়ার ভিসার জন্য বর্তমানে ভারতে যেতে হয় না!
হ্যাঁ ভাই, ঠিকই শুনছেন। এখন বাংলাদেশে VFS Global-এ জমা দেওয়া যায়।
এটা বাংলাদেশের জন্য অনেক বড় একটা উপকার। ভারতে যেতে হয় না, ভারতের ভিসা লাগতেছে না।
আগে ক্রোয়েশিয়ার ভিসার জন্য ভারতে গিয়ে জমা দিতে হইতো, কত টাকা খরচ, কত হয়রানি। এখন সেই কষ্ট নাই। বাংলাদেশে বসেই জমা দেওয়া যাচ্ছে।
এইটা সত্যিই আমাদের জন্য অনেক বড় একটা সুবিধা।
*যারা ক্রোয়েশিয়া যেতে চান, তাদের জন্য অনুরোধ*
ভাই, একটাই অনুরোধ — ক্রোয়েশিয়া গিয়ে পালাবেন না।
যে কোম্পানিতে যাবেন, সেই কোম্পানিতে কাজ করেন। কোম্পানির বিশ্বাস রাখেন।
আপনি যদি পালান, তাহলে শুধু আপনি না, আপনার মতো আরও শত শত ভাইয়ের পথ বন্ধ হয়ে যাবে। আর আপনি যদি ভালোভাবে কাজ করেন, তাহলে কোম্পানি আরও বাংলাদেশি ভাইকে নিবে।
আপনার একটা ভালো কাজ, পুরা বাংলাদেশের জন্য সম্মান বয়ে আনবে।
*শেষ কথা*
ক্রোয়েশিয়ার আরও অনেক আপডেট আমাদের কাছে আসবে। আমাদের পেজে পোস্ট করা হবে।
আশা করি, ক্রোয়েশিয়া খোলার চান্স আছে। সরকারিভাবে আলাপ-আলোচনা চলছে। ভালো কিছু হবে ইনশাআল্লাহ।
আমরা সব সময় সত্য এবং অথেনটিক খবর বিভিন্ন সূত্র থেকে আপডেট নিয়ে প্রচার করি। আমরা সাধারণ মানুষের জন্য উপকার করি।
তাই সবার কাছে বিনীত অনুরোধ, আমাদের পেজটাকে বন্ধুবান্ধবকে ইনভাইট করবেন এবং প্রত্যেকটা পোস্ট আপনারা নিজের মনে করে শেয়ার করবেন, যেন সবাই জানতে পারে, সবাই সত্যটা জানতে পারে।
এই গুরুত্বপূর্ণ খবরটা আপনার ক্রোয়েশিয়া যেতে চাওয়া বন্ধুকে জানাতে পারেন, শেয়ার করে সবাইকে জানিয়ে দিন।
আপনি কি ক্রোয়েশিয়ার জন্য অপেক্ষায় আছেন?
এখানে আরও আপডেটগুলো পেতে আপনারা আমাদের পাশে থাকুন, পেজটি ফলো দিয়ে রাখুন।
MD Aminul Islam Himel