Nur & Associates

Nur & Associates Nur & Associates is fast growing Bangladeshi Law Chamber wiith 3 decades of solid law practice experience.

Nur & Associates is fast growing Bangladeshi Law Chamber. With 3 decades of solid law practice experience coupled with diverse in-depth knowledge of the socio economic structure and legal system of Bangladesh, the chamber is spreading its practice area in various sectors and looking forward to establish its practice in international legal arena by connecting with international law practitioners an

d multi-national clients. Since its foundation in 1986, it continues to advise a wide range of clients including leading companies ,financial institutions and individuals. Based in Dhaka, Bangladesh, Nur & Associates is a full service law firm with dedicated & experienced professionals including Lawyers, Advocates, Solicitors, Arbitrators, Tax Consultant, Patent & Trade Mark Agents.

গতবছর আজকের দিনে হোটেল সোনারগাঁওয়ে একটা International Arbitration শেষ করে লাউঞ্জে। আমি এই আরবিট্রেশানে  একজন আরবিট্রেটর।
20/11/2020

গতবছর আজকের দিনে হোটেল সোনারগাঁওয়ে একটা International Arbitration শেষ করে লাউঞ্জে।

আমি এই আরবিট্রেশানে একজন আরবিট্রেটর।

 #ধর্ষনঃ ব্যাভিচারঃ প্রতারণাঃ মিথ্যা মামলা। #যারা আইন প্রয়োগ করেন, তারা প্রায়শঃ ভুলবশতঃ কিংবা হীন উদ্দ্যেশ্যে এই শব্দগুল...
14/11/2020

#ধর্ষনঃ ব্যাভিচারঃ প্রতারণাঃ মিথ্যা মামলা। #
যারা আইন প্রয়োগ করেন, তারা প্রায়শঃ ভুলবশতঃ কিংবা হীন উদ্দ্যেশ্যে এই শব্দগুলোকে গুলিয়ে ফেলেন।ব্যাভিচারের আসামী কিংবা প্রতারণার আসামী ধর্ষনের আসামী হয়ে যায়। আবার মিথ্যা মামলার সীমা পরিসীমা নাই। আইনের ভুল প্রয়োগ কিংবা অপপ্রয়োগ।
এর দুইটি ফল।
১) মানুষের শুধু শুধু হয়রানি। ভুক্তভোগী ছাড়া এটা কাউকেও বুঝানো যাবেনা।।
২) তাছাড়া যিনি সত্যিকারের ভিকটিম, তার মামলাকেও মানুষ মিথ্যা মামলা মনে করবে।।
যারা আইন প্রয়োগের সাথে যুক্ত তারা সতর্ক হলে এবং শান্তভাবে কাজ করলে মানুষের ভোগান্তি ও হয়রানি লাঘব হয়। আইনজীবী হিসেবে দীর্ঘ পথ পরিক্রমায় মানুষের অনেক কান্না দেখেছি। সাধ্যমতো চেষ্টা করেছি কান্না লাঘবের। কিন্তু কিছু সমস্যা নিয়ে মানুষ আসে, তখন আইনজীবী হিসেবে আমরাও আনডান হয়ে যাই। আইনের কত অপপ্রয়োগ।।
দীর্ঘ আইন পেশায় কখনো ধর্ষনের মামলা করিনি। গত এক সপ্তাহে আমার কাছে ধর্ষনের অভিযোগের ৫ টি মামলা এসেছে। ৩ টি মিথ্যা মামলা। ২ অপপ্রয়োগ। মামলা নথি পড়ে আমার কাছে মনে হয়েছে, ধর্ষনের মামলা না করে আমি মানুষের প্রতি অন্যায় করেছি। এই সকল মামলার যোগফলের কারনেই ধর্ষনের মামলার সংখ্যা গণনায় বিশাল ভ্রান্তি সৃষ্টি হয়।।
যারা সত্যিকারের ধর্ষিতা,মিথ্যা মামলা তাদের অধিকারকেই এবং তাদের প্রতি মানুষের সহানুভূতিকে সবচেয়ে বেশী ক্ষতিগ্রস্থ করে।।
একটি ন্যায়বিচার ভিত্তিক সমাজ আমাদের স্বপ্ন এবং অঙ্গীকার।।

 #বিচারব্যবস্থা এবং বঙ্গবন্ধু #পাকিস্তান জন্ম হয়েছে ১৯৪৭ সালে। পাকিস্তানের প্রথম সংবিধান রচিত হয় ১৯৫৬ সালে। স্বাধীনতা লা...
23/06/2020

#বিচারব্যবস্থা এবং বঙ্গবন্ধু #

পাকিস্তান জন্ম হয়েছে ১৯৪৭ সালে। পাকিস্তানের প্রথম সংবিধান রচিত হয় ১৯৫৬ সালে। স্বাধীনতা লাভের ৯ বছর পর। বাংলাদেশ জন্ম হয়েছে ১৬ ই ডিসেম্বর, ১৯৭১। বাংলাদেশের সংবিধান জাতীয় সুংসদে পাস হয় ৪ ঠা নভেম্বর, ১৯৭২। মাত্র ১১ মাসের মধ্যে। বঙ্গবন্ধু চাইলে একটা বিপ্লবী সরকার দিয়ে অনেকদিন দেশ চালাতে পারতেন। তিনি তা করেননি। আইনের সীমাবদ্ধতার মধ্যে দেশ চালানোর এক অবিচল অঙ্গীকার ছিল বঙ্গবন্ধুর। সেই সংবিধানে মানুষের মৌলিক অধিকার এবং প্রাসঙ্গিক বিষয় এই সংবিধানকে একটি সেরা সংবিধানের মর্যাদা দিয়েছে। সেই সংবিধানে বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করা হয়।।

একজনের বক্তব্য থেকে জানতে পারি বঙ্গবন্ধু সংবিধানের খসড়া প্রস্তুতকারকদের বলেছিলেন সংবিধানে এমন একটা ব্যবস্থা রাখবে যাতে যে কোন একটা পর্যায়ে যেন মোকদ্দমার চূড়ান্ত নিস্পত্তি হয়। আবার যেন নতুন করে শুরু না হয়। সে জন্যই আমাদের সংবিধানের ১০৪ অনুচ্ছেদে মহামান্য আপীল বিভাগকে সম্পূর্ণ ন্যায়বিচার( complete justice) করার ক্ষমতা দেওয়া হয়।।

সেই সময় ছিল এক কঠিন বাস্তবতার সময়। সেই জটিলতা মোকাবেলা করার জন্য বঙ্গবন্ধুকে অনেক আইন বানাতে হয়। তার নেতৃত্বে পরিচালিত সরকার তখন অনেক দূরদর্শি আইন তৈরী করেন। বিচার বিভাগে মাননীয় প্রধান বিচারপতি, অন্যান্য বিচারপতি, এটর্ণি জেনারেল, জিপি, পিপি সহ সকল নিয়োগে বঙ্গবন্ধু কেবলমাত্র মেধা এবং সততাকে মূল্য দিয়েছিলেন।।

সেই সময়ে একটি সাংবিধানিক পদে বসা একজনকে বঙ্গবন্ধু দাওয়াত দিলে তিনি মনে করেছিলেন, বঙ্গবন্ধু তার উপর রাগ করেছেন। তিনি পকেটে করে একটা পদত্যাগ পত্রও নিলেন। কথা প্রসংগে তিনি পকেটের দিকে হাত দিলে বঙ্গবন্ধু বললেন- পকেটে হাত দিতে হবেনা। আমি জানি ঐ পকেটে কি আছে।
*This was Sheikh Mujib.*

অনেক কিছু গুছিয়ে এনে বঙ্গবন্ধু বুঝলেন এই উপনিবেশিক আইন এবং ব্যবস্থা দিয়ে বিচারব্যবস্থা চলাবেনা। তখন তিনি বিচারব্যবস্থার আধুনিকায়নের জন্য উদ্যোগ গ্রহণ করেন। পঁচাত্তরে তাঁর একটি বক্তৃতার অংশবিশেষ এখানে তুলে ধরলামঃ
" আর একটি কথা বলি।" এই কথা বলে বঙ্গবন্ধু আধামিনিট থামলেন। মাথা চুলকালেন। বিচার বিভাগ নিয়ে সাবধানে কথা বলতে হবে - তাই। তারপর বললেনঃ"বিচার বিচার। বাংলাদেশের বিচার। ইংরেজ আমলের বিচার। আল্লাহর মর্জি, যদি সিভিল কোর্টে কেস পড়ে, সে মামলা শেষ হতে লাগে ২০/২৫ বছর। আমি যদি উকিল হই, আমার জামাইকে উকিল বানাইয়া কেস দিয়ে যাই। মামলা ফয়সালা হয়না। যদি ক্রিমিনাল কেস হয়,তার ফয়সালা হতে লাগে ৪/৫ বছর। এই বিচার বিভাগকে নতুন করে সাজাতে হবে"।

আহা বঙ্গবন্ধু! কলিজায় ধারণ করেছিলেন উপনিবেশিক আইন এবং ব্যবস্থা দিয়ে স্বাধীন দেশের বিচার চলবেনা। বঙ্গবন্ধু বিচার বিভাগকে সাজিয়ে যাওয়ার সময় পাননি। সেই সময় দেয়নি কুলাঙ্গাররা।তারপর কত শাসন। কত শাসক। কারো মনে এ বিষয় উদ্রেকই হয় নাই। কত আইনমন্ত্রী! কত আইনের নেতা নেত্রী! কত নাম!কত দাম!কত অর্থ বিত্ত! রাখাল রাজার কলিজায় যে যন্ত্রনা, সেই যন্ত্রনা আর কারো কলিজায় জাগলোনা। তার কলিজায় জাগলো। কারন সে ছিল মানুষের নেতা। মানুষ ভাল থাকলে ভাল থাকে সে।।

স্বাধীনতার পর ৪৯ বছর। কোথায় মানুষের বিচার! কোথায় গরীবের আশ্রয়। সব সরকার ব্যর্থ। ধারাবাহিক ব্যর্থতা। কে দেবে এর জবাব। কতদিন আর বিচারের বাণী নিভৃতে কাঁদবে!!!!

06/03/2019
Head of Nur & Associates, Md. Abdun Nur Dulal was awarded          " মজলুম জননেতা আবদুল হামিদ খান ভাসানি সন্মাননা...
05/09/2016

Head of Nur & Associates, Md. Abdun Nur Dulal was awarded  " মজলুম জননেতা আবদুল হামিদ খান ভাসানি সন্মাননা পদক -২০১৬ "  on August 31, 2016 in a Grand Hotel in Dhaka for successful fair practice in Law. It was handed over by Mr. Justice Shikder Moqbul Haque and Mr. Syed Margub Morshed, former Information Secretary and former Chairman,BTRC. 

Head of Nur & Associates Md. Abdun Nur Dulal attended Launching Ceremony of Legal Times in Hotel Radisson on September 2...
04/09/2016

Head of Nur & Associates Md. Abdun Nur Dulal attended Launching Ceremony of Legal Times in Hotel Radisson on September 2, 2016. Hon'ble Chief Justice of Bangladesh was the Chief Guest.

Md. Abdun Nur Dulal, Head of Nur & Associates awarded " নবাব স্যার সলিমুল্লাহ সন্মাননা পদক -২০১৬" as a successful Lawyer...
07/08/2016

Md. Abdun Nur Dulal, Head of Nur & Associates awarded " নবাব স্যার সলিমুল্লাহ সন্মাননা পদক -২০১৬" as a successful Lawyer and as former President and General Secretary of Bangladesh Ain Samity on August 4, 2016 in a Grand Hotel in Dhaka.

Head of Nur & Associates attended an Arbitration today on July 30, 2016 as an Arbitrator in which just immediately retir...
30/07/2016

Head of Nur & Associates attended an Arbitration today on July 30, 2016 as an Arbitrator in which just immediately retiring Chief Justice of Bangladesh Mr. Justice Md. Muzammel Hossain was the Chairman.

It is possible to have Common Law in some areas of the entire earth. Regarding custody of child, it is neither the right...
17/07/2016

It is possible to have Common Law in some areas of the entire earth. Regarding custody of child, it is neither the right of father, nor that of mother. Paramount consideration should always be the welfare of the child. This Law may be common for the entire earth and we can work on it.
Md. Abdun Nur Dulal, Head of Chamber, Nur & Associates.

Address

Meherba Plaza, 33 Topkhana Road, Suit # C(6th Floor)
Dhaka
1000

Opening Hours

Monday 09:00 - 21:45
Tuesday 09:00 - 21:45
Wednesday 09:00 - 21:45
Thursday 09:00 - 21:45
Saturday 09:00 - 21:45
Sunday 09:00 - 21:45

Telephone

029582073

Alerts

Be the first to know and let us send you an email when Nur & Associates posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Nur & Associates:

Share