Startup Entrapreanure Bangladesh

Startup Entrapreanure Bangladesh উদ্যোক্তা দের কোন শর্টকাট নাই। পরিশ্?

24/03/2020

কিভাবে নামের ছাড়পত্র পাবেন ?????
কোন প্রতিষ্ঠান নিবন্ধনের এটি হলো প্রথম ধাপ। যে প্রতিষ্ঠানের নিবন্ধন করতে হবে সেই প্রতিষ্ঠানের প্রস্তাবিত নামে পূর্বে কোন প্রতিষ্ঠান নিবন্ধিত হয়েছে কিনা তা খুজে দেখাই এর উদ্দেশ্য, যাতে কিনা একই নামে একাধিক প্রতিষ্ঠানের নিবন্ধন না হয়। নামের ছাড়পত্র হলো প্রতিষ্ঠান নিবন্ধনের একটি অপরিহার্য ডকুমেন্ট।
উদ্যোক্তাগণকে নতুন কোন প্রতিষ্ঠানের (বিদেশি কোম্পানি ব্যতীত) নিবন্ধনের পূর্বে ঐ প্রতিষ্ঠানের নামের ছাড়পত্র নিতে আরজেএসসি বরাবর আবেদন করতে হয়।
ওয়েবসাইটের মাধ্যমে(লিংক http://www.roc.gov.bd:7781) নির্ধারিত আরজেএসসি অফিসে ছাড়পত্র আবেদন পাঠাতে হয়।
আবেদনপত্রটি আরজেএসসি’র নিবন্ধক বরাবর পাঠাতে হয়।
নামের ছাড়পত্রের জন্য নির্ধারিত ফি নির্ধারিত ব্যাংক এ জমা দিতে হয়।
ছাড়পত্র আবেদন ও নির্ধারিত ফি পাওয়ার পর ইতোমধ্যে নিবন্ধিত, ছাড়পত্রপ্রাপ্ত বা আবেদনকৃত কোন নামের সাথে মিলে না যায় বা অনুরূপ না হয় এমন শর্ত বিবেচনায় আরজেএসসি প্রস্তাবিত নামসমূহের মধ্য থেকে যেকোনো একটি নামের জন্য ছাড়পত্র প্রদান করে।
নামের ছাড়পত্রটি ১৮০দিন পর্যন্ত বহাল থাকে। এর মধ্যেই নিবন্ধনের জন্য আবেদন, প্রয়োজনীয় কাগজপত্র ও ফি জমা দিতে হয়। অন্যথায় নামের ছাড়পত্রটি বাতিল হয়ে যায়।
বিদেশি কোম্পানি নিবন্ধনের জন্য নামের ছাড়পত্রের প্রয়োজন নেই।

collected rjsc fb page

08/03/2020

যখন আপনার কাছে একটি পণ্য থাকবে এবং সেবা দেওয়ার ক্ষমতা থাকবে তখনই আপনি পণ্যটি বিক্রয় করার ক্ষমতা রাখেন। আর একটি প্রতিষ্ঠানের মুনাফাই উঠে আসে তার বিক্রিত পণ্য থেকে। এখন আমরা আলোচনা করব কিভাবে বিক্রয় বৃদ্ধি করা সম্ভব।

☑ গ্রাহকের সাথে পরিচিত হনঃ
প্রথমেই আপনার গ্রাহকের সাথে পরিচিত হবেন। আপনার পণ্য সম্পর্কে তাকে আগ্রহী করে তোলার আগে আপনার গ্রাহককে বুঝতে হবে। গ্রাহক কি ধরনের পণ্য পছন্দ করতে পারে। আপনি যদি একজন গ্রাহক সম্পর্কে জানেন তাহলে আপনি অনুমান করতে পারবেন গ্রাহক কি ধরনের পণ্য চায়।

☑ গ্রাহককে সন্তুষ্ট করুনঃ
আপনার গ্রাহককে সন্তুষ্ট ও খুশি রাখার চেষ্টা করুন। একজন বিক্রেতার ব্যবহারের মাধ্যমেই গ্রাহকের মন পেতে পারেন। সবাইকে হাসি মুখে আপ্যায়ন জানাবেন। ক্রেতারা অনেক ধরনের প্রশ্ন করতে পারে। আপনাকে তার সন্তুষ্টির জন্য হাসি-মুখে সকল প্রশ্নের উত্তর দিতে হবে। গ্রাহকের সাথে বন্ধুত্বপূর্ণ আচরন করতে হবে।

☑ শুনুনঃ
গ্রাহক কি চায় শুনুন এবং বোঝার চেষ্টা করুন। সব গ্রাহকরাই এক রকম না। গ্রাহক আপনার দোকানে আসলে আপনি এগিয়ে যাবেন তার কথা আকাঙ্ক্ষা গুলো মন দিয়ে শুনবেন। অন্য গ্রাহককেও আপনার পণ্যটি সম্পর্কে বলবে।

☑ পূর্ণ মনোযোগ দিনঃ
যখন একজন গ্রাহক আপনার কাছে আসবে তখন তার উপর পূর্ণ মনোযোগ দিন, আর তা যদি না বুঝেন বিরক্তি প্রকাশ না করে আবার জিজ্ঞেস করবেন।

☑ আপনার পণ্য/সেবার মান প্রদর্শনঃ
আপনি যে পণ্যটি বিক্রয় করবেন তার মানের উপর নির্ভর করবে বিক্রয়। বিক্রয় বৃদ্ধির লক্ষে অবশ্যই পন্যের মানের উপর নজর দিন। যদি পন্যের মান ভালো হয় তাহলে গ্রাহক খুশি হবে এবং সে পুনরাই পণ্যটি ক্রয় করবে। এখানেই শেষ না গ্রাহকের কাছে যদি পণ্যের মান ভালো লাগে সে তখন আরেকজনকে বলবে। এভাবেই আপনার বিক্রয় বৃদ্ধি পাবে।

☑ বাজারের অবস্থা সম্পর্কে ধারনাঃ
আপনার পণ্যটি সম্পর্কে গ্রাহকের মন্তব্য জানুন। বর্তমান বাজারে আপনার পণ্যটির অবস্থান জানার চেষ্টা করুন। এছাড়া আপনার বাজারের অবস্থা জানলে আপনি ভাবতে পারবেন কিভাবে আর কি করলে বিক্রয় বৃদ্ধি সম্ভব।

☑ গ্রাহকের সাথে নিয়মিত সম্পর্ক বজায় রাখুনঃ
একজন ক্রেতা ঘরের লক্ষী। একজন গ্রাহকের সাথে নিয়মিত যোগাযোগ রাখুন এতে আপনার বিক্রয় বৃদ্ধি সম্ভব।

☑ আকর্ষণীয় অফারঃ
অনেক কোম্পানি তাদের বিক্রয় বৃদ্ধির জন্য তাদের পন্যের সাথে আকর্ষণীয় অফার দেয়। যেমন- একটি কিনলে একটি ফ্রি, অথবা এই পণ্যটি কিনলে টিভি, ফ্রিজ দেওয়া হবে। এভাবে আরও অনেক কিচুর অফার দিয়ে ক্রেতাকে আকর্ষণ করে তাদের বিক্রয় বৃদ্ধি করে থাকে। ফলে তাদের মুনাফা বৃদ্ধিও সম্ভব।
☑ বিজ্ঞাপনঃ
বিক্রয় বৃদ্ধির জন্য বিজ্ঞাপন একটি বড় মাধ্যম। বিজ্ঞাপনের মাধ্যমে গ্রাহকরা যে কোন পণ্য সম্পর্কে সহজেই জানতে পারছে। তাইতো এখন বেশিরভাগ কোম্পানি তাদের বিক্রয় বৃদ্ধির উদ্দেশ্যে বিজ্ঞাপনের জন্য কিছু টাকা আলাদা বিনিয়োগ হিসেবে করে। বিজ্ঞাপন অনেক ভাবেই করা যায়। টিভিতে, রেডিওতে, পত্রিকায়, অনলাইনে আরও অনেক ভাবে। বর্তমানে সবচেয়ে জনপ্রিয় হচ্ছে অনলাইন মার্কেটিং। সল্পখরচে আপনি আপনার পন্যের বিজ্ঞাপন দিতে পারছেন। আর এখন অনেকেই অনলাইন থেকে মার্কেট করে থাকে। সুতরাং আপনার বিক্রয় প্রসারের জন্য বিজ্ঞাপনের গুরুত্ত অনেক।

☑ নেটওয়ার্ক মার্কেটিং সম্পর্কিত জ্ঞান লাভ করুনঃ
নেটওয়ার্ক মার্কেটিং পদ্ধতি বা মাল্টিলেভেল পদ্ধতির আওতা বেশ বড়। অত্যাধুনিক কমিশন প্লান ও পণ্য সামগ্রীর আবিষ্কারের ফলে নেটওয়ার্ক মার্কেটিং পদ্ধতি প্রতিনিয়ত নতুন সংস্করনরূপে আসছে সেমিনার বা দু’একটি প্রশিক্ষণ গ্রহন করে এ সম্পর্কে জ্ঞানলাভ করা সম্ভব নয়। সারা বিশ্বব্যাপী হাজারো নেওর্য়াকার, বিশেষজ্ঞ পরামর্শদাতা ও ডিস্ট্রিবিউটর এ ব্যবসা পদ্ধতি নিয়ে গবেষনা করে আসছে। স্বাভাবিকবাবেই প্রশিক্ষণ ব্যতীত নেটওয়ার্ক মার্কেটিং সম্পর্কিত জ্ঞান লাভ করা প্রায় অসম্ভব। নেটওয়ার্ক মার্কেটিং সম্পর্কিত জ্ঞান লাভ করে আপনার বিক্রয় বৃদ্ধি করতে পারেন।

☑ বিক্রয় কৌশল আয়ত্ত করাঃ
বিক্রয় বৃদ্ধির জন্য অনেক ধরনের কৌশল আছে। সেগুলো সম্পর্কে জানলে আপনার বিক্রয় বৃদ্ধি করা সম্ভব। এখন অনেক প্রশিক্ষণের জন্য প্রতিষ্ঠান চালু আছে।

☑ পণ্য সম্পর্কিত ধারণা লাভঃ
নেটওয়ার্ক মার্কেটিং পদ্ধতি অনুসরনকারী প্রতিষ্ঠানসমূহ সাধারণত নতুন ও অসামঞ্জস্যপূর্ণ পণ্য বাজারজাত করে। নতুন ও পরিবর্তিত পণ্যের জন্য প্রশিক্ষণ প্রদান যথেষ্ট গুরুত্বপূর্ণ পণ্যের গুণাগুন, পণ্যের বৈশিষ্ট্য ও বিশেষত্ব সম্পর্কে ধারনা লাভের জন্য প্রশিক্ষণ গ্রহন করা প্রয়োজন। সাধারণত সব ধরনের পণ্য সামগ্রীর ব্যাপারে ক্রেতাদের জানা থাকেনা এবং অধিকাংশ পণ্যের গুণাগুন সম্পর্কে ধারনা থাকেনা। ডিস্ট্রিবিউটর ও লিডারদের সব পণ্য সম্পর্কে ভাল ধারনা থাকার জন্য প্রশিক্ষণ গ্রহন করা উচিত।

☑ মনোবল বৃদ্ধিঃ
যে কোন কাজের সফলতা অনেকাংশে নির্ভর করে মনোবলের উপর দৃঢ় মনোবল দ্বারা অনেক জটিল কাজ সহজে সম্পাদন করা সম্ভব। প্রশিক্ষণ গ্রহনের পূর্বে নেটওয়ার্ক পদ্ধতি সম্পর্কে অনেকেরই স্বচ্ছ ধারনা থাকেনা যার দরুন এ সম্পর্কিত সব কিছুই অসম্ভব মনে হতে পারে। প্রশিক্ষণ গ্রহনের পর মনোবল বেড়ে যায় এবং কাজের প্রতি আগ্রহ সৃষ্টি হয়। সফলতা প্রাপ্তির জন্য মনোবল বৃদ্ধি আবশ্যক। আর বিক্রয় বৃদ্ধির জন্য মনোবল বৃদ্ধি আবশ্যক।

☑ পন্যের মোড়কঃ
অনেক ক্রেতা পন্যের মোড়ক কেমন আর তা কতটা আকর্ষণীয় তা দেখে পণ্য ক্রয় করে থাকে। যে সমস্ত পন্যের মোড়ক আছে চেষ্টা করবেন আকর্ষণীয় ভাবে পন্যের মোড়ক তৈরি করতে।

☑ ব্যক্তিত্বের উন্নয়নঃ
উন্নত ব্যক্তিত্বের মাধ্যমে নেতৃত্ব প্রদানে অগ্রগামী হওয়া সম্ভব। পুথিঁগত বিদ্যর্জন করে অনেকেই উন্নত ব্যক্তিত্বের অধিকারী হতে পারে না। বস্তুত উন্নত ব্যক্তিত্ব নেতৃত্ব প্রদানে ভূমিকা পালন করে না বরং সাফল্যের শীর্ষবিন্দুতে পৌছাঁতেত্ত সাহায্য

🎲 আপনাকে বিনীত ভাবে অনুরোধ করছি যদি আমাদের এই ছোট্ট উদ্যোগ আপনাদের যদি ভালো লেগে থাকে তবে সর্বদা আমাদের পাশে থেকে আমাদের সাহস বাড়াতে পোস্ট গুলোতে লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাদের কাজের স্পৃহা আরো বাড়িয়ে দিতে আপনারা বিশেষ ভূমিকা রাখবেন এবং সেই সাথে আপনার একটি শেয়ার হয়তো আপনার নিকটস্থ কারো জন্য একটি নতুন দরজা খুলে দিতে পারে ।

আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে ।



Courtesy:

19/06/2018

The tax return will begin to start from July 1, 2018 to 2018-19. That means only 23 days in hand. Those who have not yet invested or donated a fixed amount for tax rebate, invest in such amount during this period or get a full 15% tax rebate in the next year. You can make a draft of your current income tax return to know the amount of money you will need to make.
For Example:
If your taxable income =10, 00,000 (Taka Ten Lac) then tax payable amount is Taka 92,500. After making investment only Taka 250,000 (10, 00,000*.25), rebate would be Taka 37,500 (250,000*.15)
Otherwise payable TAX would be Taka 92,500.
Rebate able investment is Investment in approved debenture or Stock or Shares, Life insurance premium, Contribution to deposit pension scheme, Investment in approved savings certificate, Contribution to provident fund, Self-contribution and employer’s contribution to Recognized Provident Fund, Contribution to Superannuation Fund, Contribution to Benevolent Fund and Group Insurance Premium, Contribution to Zakat Fund.
If you invest in stock market
1) Benefits for Individuals:
(a) No Tax on Capital Gain, (b) No Tax on Cash Dividend up to Tk. 25,000/=
(c) Get up to 15% Tax rebate from Allowable Investments
2) Benefits for Companies:
(a) Tax on Capital gain at only 10%, but on the other income the company has to pay tax at the prevailing rate. (b) Tax on Cash dividend income at only 20%.
Collected

08/05/2018

Follow rule 60-30-10 for long term Success

17/03/2017

খুব আশা নিয়ে মিলিওনার বাপের অফিসে গিয়েছিলেন- একটা পার্ট টাইম চাকরির জন্য। বাপ ছেলেকে তাঁর প্রতিষ্ঠানে চাকুরি দিতে সরাসরি প্রত্যাখান করেন। আশাহত হয়ে ছেলেটি সাত মাইল দূরে এক পত্রিকা অফিসে কাজ নেয়। পিতা তাকে তাঁর গাড়িতো দেন নি বরং একটা বাইসাইকেলও কিনে দেননি। তাই সাত মাইল পথ তাকে দৌড়ে অথবা হেঁটে পত্রিকা অফিসে যেতে হতো। ছেঁড়া জুতো পরে স্কুলে যেতো বলে বন্ধু বান্ধবরা হাসা-তামাশা করতো। তাই, একদিন বাপকে না বলে বাপের জুতো পরে স্কুলে গেলে - পিতা খুব মনক্ষুণ্ন হন। বলেছিলেন-আগামী ক্রিসমাসের আগে কোনো জুতো কিনে দেয়া যাবেনা।
হাইস্কুল পাশের পর ছেলে পিতাকে অনুরোধ করলো- একটা ভালো বিশ্ববিদ্যালয়ে পড়ালেখার করার জন্য সুপারিশ করতে। একটা ভালো ডোনেশন বিশ্ববিদ্যালয়ে দিলে ভর্তি সহজ হয়। যে পিতা নিজের জুতো পরে স্কুলে যাওয়ায় বকা দেন-সেই পিতা ডোনেশান দিয়ে ছেলেকে ভালো বিশ্ববিদ্যালয়ে ভর্তি করাবেন? এখানে প্রত্যাখাত হয়ে ছেলেটি একটা লোকাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়। পাশ করে পেশাগত দিক দিয়ে ভালো সুবিধা করতে না পেরে সেনাবাহিনীর একেবারে রিজার্ভ সৈনিক হিসাবে যোগ দেন। সেখানে কাটে সাত বছর। সেনাবাহিনীতে থাকা অবস্থায় আবারো ভর্তির প্রস্তুতি নেন এবং নিজের যোগ্যতায় স্টানফোর্ড বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন।
তারপর শুরু হয় ইতিহাস। বিজন্যাস পাইওনীয়ার হিসাবে আত্মপ্রকাশ করেন । বর্তমানে পৃথিবীর ১৫ তম ধনী ব্যক্তি এবং ২৪.৪ বিলিয়ন ডলারের মালিক। যে বিশ্ববিদ্যালয় ভর্তি হতে বাপের সুপারিশ পাননি-সেই স্টানফোর্ডেই ডোনেশন করেছেন- ৭০৫ মিলিয়ন ডলার।
একদিন ছেড়াজুতো পরে স্কুলে যাওয়ায় হাসিতামাশা আর বাপের বকুনি খাওয়া সেই ছেলেটি আজকের দুনিয়ার বিখ্যাত জুতো কোম্পানি নাইকির মালিক-ফিল নাইট । ফিল নাইট বলেন-সব সাফল্যের জন্য বাপের কাছে ঋণি। সেদিন শুধু চেহারা দেখে নিজের পুত্র হিসাবে স্বজনপ্রীতি করে বাপের অফিসে চাকুরি দিলে, যোগ্যতা না থাকা সত্ত্বেও স্টানফোর্ডে ভর্তির জন্য সুপারিশ করলে-আর বিলাসী জীবনের প্রলোভনে জড়িয়ে পড়লে -এই অবস্থায় কোনোদিনও আসতে পারতাম না। বাপ শিখিয়েছিলেন-যার যতটুকু যোগ্যতা, তার ততটুকুই প্রাপ্য।
যোগ্যতার বাইরে বেশী কিছু প্রত্যাশা করা হলো আত্মপ্রবন্চনা ফিল নাইট বলেন -ছেঁড়াজুতো পায়ে সাতমাইল পথ দৌড়াতে দৌড়াতে যতবারই হোঁচট খেয়েছি ঠিক ততবারই নিজের ভিতর সাফল্যের অনুপ্রেরণা পেয়েছি। জুতো ঠিক যেভাবে ছিঁড়েছিলো সেই ছেঁড়া অংশটুকুর আদলেই নাইকির লগো বানিয়েছি যা অনেকটা দেখতে গ্রিক বিজয়ী দেবতার সিম্বল নাইকের ডানার মতো।
জীবনের কোনো অভিজ্ঞতাই ফেলনা নয়, এমনকি একটা ছেঁড়া জুতোও হতে পারে সাফল্যের এক বিশাল অনুপ্রেরণা। রাস্তা যতই সুন্দর হোক কিন্তু নিজের পায়ে জোর না থাকলে সেই রাস্তা কোনোদিন দৌড়ে শেষ করে যায়না।

এভাবেই ভাল পন্নের নামে বড় বড় কোম্পানি গুলো ধিরে ধিরে কেরে নিচ্ছে আমাদের মূল্যবান জীবন। বেবসা করে মানুস লাভের জন্য, আর সে...
22/12/2016

এভাবেই ভাল পন্নের নামে বড় বড় কোম্পানি গুলো ধিরে ধিরে কেরে নিচ্ছে আমাদের মূল্যবান জীবন। বেবসা করে মানুস লাভের জন্য, আর সেই লাভ যদি মানুষের জীবন কেরে নেই। বলার আর কোন ভাষা খুজে পাই না। এই স্বাধীন দেশের একজন মানুষ যদি আর একজন মানুষের জীবন নাশের কারন হয়। কি লাভ হল ৩০ লক্ষ জীবন দিয়ে?????

এরকম অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে কি তৈরি করা হয়ে থাকতে পারে? জানা থাকলে শেয়ার করুন কমেন্টে!
বাজারের এমন ঘানির নামে-মডার্ন মেশিনে ভাঙ্গানো, অস্বাস্থ্যকর, অপরিশোধিত কালো তেল এর মিথ্যা প্রতিশ্রুতি নয়।
অত্যাধুনিক ফ্যাক্টরিতে কয়েক দফা পরিশোধনের পর প্রস্তুত হয় রাঁধুনী খাঁটি সরিষার তেল। আর তাই সেরা সরিষার সমস্ত প্রাকৃতিক গুণাবলি থাকে অটুট।
রাঁধুনী খাঁটি সরিষার তেল - সেরা দানার সেরা তেল।

02/09/2016

আমাদের অনেকের ইচ্ছে স্বাবলম্বী হওয়ার জন্য নিজে কিছু একটা করা। কিন্তু এই কিছু একটা কি তা খুঁজে বের করতে আমরা প্রায়ই দিশেহারা হয়ে পড়ি। তার কারন কোনটি দিয়ে শুরু করব সে সম্পর্কে জ্ঞান কম থাকা। আবার ভাল…

02/09/2016

সার্টিফিকেশন মার্কস (সিএম) লাইসেন্স প্রদান, নবায়ন এবং আমাদনিকৃত পণ্যের অনুকূলে বিএসটিআই ছাড়পত্র প্রদানের ধাপসমূহ:বাধ্যতামূলক পণ্য অথবা স্বেচ্ছাপ্রণোদিত পণ্য উভয় ক্ষেত্রে একজন উৎপাদনকারী, মোড়কজাতকার…

Address

Panthopath
Dhaka
1000

Telephone

01716509790

Website

Alerts

Be the first to know and let us send you an email when Startup Entrapreanure Bangladesh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share