23/10/2023
আপনি তালাক দিয়েছেন, ১৯৬১ সালের মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশের ৭(১) ধারা মোতাবেক তালাক গ্রহীতাকে তালাকের নোটিশ পাঠিয়েছেন কিন্তু তিনি নোটিশ গ্রহন করেননি। দুশ্চিন্তার কারণ নেই। আপনার দেয়া তালাক কার্যকর হবে। আপনার দায়িত্ব নিয়ম মেনে সঠিক ঠিকানায় তালাকের নোটিশ পাঠানো। বাঁকী কাজ আইন অনুযায়ী আপনা আপনিই কার্যকর হয়ে যাবে।
আপনি দুটি উপায়ে স্ব-স্ব ব্যক্তির কাছে তালাকের নোটিশ পাঠাতে পারেন। ১। সরাসরি তালাকের নোটিশ সংশ্লিষ্ট চেয়ারম্যান/মেয়র এবং তালাক গ্রহীতার নিকট পৌঁছে দিয়ে আরেকটি রিসিভ কপিতে স্বাক্ষর করিয়ে নিতে পারেন, ২। সরকারী ডাক যোগে অর্থাৎ পোষ্ট অফিসের মাধ্যমে প্রাপ্তিস্বীকার সহ (এডি) সহযোগে রেজিস্ট্রি করে চিঠি সংশ্লিষ্ট ঠিকানায় পাঠাতে পারেন। এতে সুবিধা বেশী এবং আইনী জটিলতা কম। কারণ সংশ্লিষ্ট ঠিকানায় চেয়ারম্যান বা মেয়র চিঠি গ্রহণের পর প্রাপ্তি স্বীকার (এডি) ডকুমেন্টস আপনার ঠিকানায় আপনার নিকট ফিরে আসে। মনে রাখবেন চেয়ারম্যান বা মেয়র মহোদয় সব ধরণের চিঠি গ্রহন করে থাকে। আপনি পোষ্ট অফিসের মাধ্যমে নিয়ম মেনে তালাকের নোটিশ পাঠালে তালাক গ্রহীতা নোটিশ গ্রহণ না করলে তাহলে কেন গ্রহণ করেননি তা পোষ্ট অফিসের মন্তব্য সম্বলিত নোটিশটি আপনার নিকট ফেরত আসবে। যেমন চিঠির খামের উপর লেখা থাকে ‘প্রাপক চিঠি গ্রহণ না করায় ফেরত’ অথবা ‘গ্রহণে অস্বীকৃতি’ অথবা ‘খুঁজে পাওয়া গেল না’ কিংবা ‘এ ঠিকানায় পাওয়া গেল না’-কৌশলে এমন মন্তব্য কথাগুলো লেখা থাকে। যেদিন চিঠিখানা আপনার নিকট ফিরে আসবে, সেদিন থেকে ৯০ দিন পার হলে তালাক আপনা আপনিই কার্যকর হয়ে যাবে। অনেকে নোটিশ গ্রহণ না করে চিঠি সম্পর্কে অবগত হয়েও মিথ্যা বলে থাকে যে তালাকের নোটিশ পায়নি কিংবা নোটিশ স্বাক্ষর করিনি। তারা নিছক বোকার মতো কাজ করে থাকে।
Ref
General Clauses Act 1897 এ Legal Benefit of Registered Post সম্পর্কে ২৭ ধারায় বলা হয়েছে যে, if any person under any act serve any document by registered post where the proper procedure and processes is maintained, the post shall deemed to be served on due time. যার বাংলা অর্থ আপনি সঠিক ঠিকানায় রেজিষ্ট্রি ডাক যোগে সঠিক নিয়ম মেনে চিঠি পাঠালেই প্রাপকের উপর উক্ত চিঠি যথাসময় জারি হয়েছে বলে গণ্য হবে।