MS Rana Khan Srk Lawyer Service Of Association And Firms

MS Rana Khan Srk Lawyer Service  Of Association And Firms Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from MS Rana Khan Srk Lawyer Service Of Association And Firms, Lawyer & Law Firm, Dhaka.

পৃথিবীর সবচেয়ে বড়ো আদালত মানুষের বিবেক- Every person is responsible in his her own acts.
আইন জানুন আর আইনের সকল সহায়তার জন্য যোগাযোগ করুন 01811649875
ঢাকা জজ কোর্ট এবং হাইকোর্ট ।
আইনজীবী
মো‌‌ : সোহেল রানা খান ( রনি )- ( SRK )

যে কোন আইনি সহায়তার জন্য যোগাযোগ করতে পারেন। অসহায় মানুষের পাশে আছি ছিলাম থাকবো ইনশাআল্লাহ। সত্যর জয় হবেই হবে।
10/07/2025

যে কোন আইনি সহায়তার জন্য যোগাযোগ করতে পারেন।
অসহায় মানুষের পাশে আছি ছিলাম থাকবো ইনশাআল্লাহ।

সত্যর জয় হবেই হবে।

26/02/2025
02/06/2023

যদি কোন ব্যক্তি হুমকি প্রদান করে তাহলে আপনার করণীয়:

আমাদের সমাজে প্রতিনিয়ত কেউ না কেউ অন্যের কাছ থেকে হুমকি পাচ্ছে, এই হুমকি আঘাতের হুমকি, মেরে ফেলার হুমকি বা অন্য যে কোন ধরনের হুমকি, জোরপূর্বক কাউকে কোন কিছু করতে বাধ্য করার হুমকি বা কাউকে কোন কিছু নিষেধ করার হুমকি। এই যে কোনো ধরনের হুমকি আইনের চোখে একটি অপরাধ।

দন্ডবিধি 506 ধারা অনুসারে যদি কোন ব্যক্তি অন্য কোন ব্যক্তিকে এরকম হুমকি প্রদান করে তাহলে সেই ব্যক্তি সর্বোচ্চ দুই বছর কারাদণ্ড ভোগ করবে।

যদি কোন ব্যক্তি ওপর কোনো ব্যক্তিকে মারাত্মক আঘাত কিংবা মৃত্যুর হুমকি দেয় অথবা অগ্নি সংযোগে কোন সম্পত্তি ধ্বংস করার কিংবা মৃত্যুদণ্ডে বা যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডনীয় কোন অপরাধ অনুষ্ঠানের অথবা সাত বৎসর পর্যন্ত যেকোন মেয়াদের কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধ অনুষ্ঠানের অথবা কোন স্ত্রীলোকের সতীত্ব নষ্ট হয়েছে বলে দুর্নাম আরোপের হুমকি হয়, তবে সে ব্যক্তি সাত বৎসর পর্যন্ত দণ্ডিত হতে পারে।

তবে হুমকি প্রদান করলে প্রথমত থানায় গিয়ে একটি জিডি করতে পারেন।আপনি ইচ্ছা করলে একটি মামলাও করতে পারবেন, থানা যদি মামলা না নেয় তাহলে আপনি কোর্টে গিয়ে মামলা করতে পারবেন।

*অন্যকে হুমকি প্রদানের আগে অবশ্যই ভেবে নিন, শাস্তি কিন্তু ৭ বছর।

শেয়ার করে টাইমলাইনে রেখে দিন।

02/06/2023

আমার কাছে ক্লায়েন্ট আসলে সবার আগে জিজ্ঞাসা থাকে সমস্যা কি কমাতে চান, নাকি বাড়াতে চান?? পরামর্শ আমাদের বিজ্ঞতার উপর না আপনার চাহিদার উপর। কিন্তু সমস্যা/ মামলার সর্বশেষ পরিনতি কি হতে পারে তাও জানতে পারবেন।। এতে সুবিধা হলো কিছু মানুষ ফলাফল শূন্য জেনেও মামলা/ সমস্যা টানতে চায়, চেষ্টা করে দেখতে চায়, তাতে আইনজীবী হিসেবে দায়ভার থাকে না।

02/11/2022

আসসালামু আলাইকুম আমাদের পেজ এ ভিজিট করার জন্য ধন্যবাদ

08/09/2022

পকেটে ইয়াবা ঢুকিয়ে দেওয়া পল্লবী থানার এএসআই মাহবুবুলসহ তিনজন রিমান্ডে। দেশের বাকি মাহবুবরা সাবধান, অন্যায় ভাবে কাউকে ফাঁসাবেন না।

সাধুগন সাবধান হোন!এলএলবি এর জাল সার্টিফিকেট দিয়ে বরগুনার আইনজীবী আব্দুল মোতালেব মহাশয় দীর্ঘদিন আইন পেশা পরিচালনা করার পর...
23/08/2022

সাধুগন সাবধান হোন!
এলএলবি এর জাল সার্টিফিকেট দিয়ে বরগুনার আইনজীবী আব্দুল মোতালেব মহাশয় দীর্ঘদিন আইন পেশা পরিচালনা করার পর অবশেষে ধরা খেয়ে সনদ বাতিল! এরকম খুঁজলে হয়তোবা আরও বহু পাওয়া যাইতে পারে! কিন্তু দুঃখজনক এগুলো কিভাবে সম্ভব হয়! প্রথম দিকে কেন এগুলো ধরা পড়েনা! এরাই জালিয়াতির আশ্রয় নিয়া কোনরকমে সনদ পাইয়া কালাকোর্ট লাগাইয়া টাউটামি বাটপারি করে আদালতের পরিবেশ নষ্ট করছে! তাই এদের বিরুদ্ধে সুদ্ধি অভিযান চালানো উচিৎ!

23/08/2022
21/08/2022

সমস্যাঃ
দলিল আছে কিন্তু রেকর্ড নেই অর্থাৎ দলিল আপনার নামে কিন্তু রেকর্ড বা খতিয়ান অন্যের নামে এক্ষেত্রে কি দলিলটি টিকবে নাকি টিকবে না?

উত্তরঃ
এই আলোচনায় যাওয়ার পূর্বে দলিল এবং রেকর্ড বা খতিয়ান কি সে সম্পর্কে আলোকপাত করা প্রয়োজন।
দলিল হলো একটি চুক্তি বা ট্রানজেকশন এর লিখিত রুপ। সম্পত্তি হস্তান্তর এর ক্ষেত্রে এই চুক্তিটি অবশ্যই লিখিত এবং রেজিস্ট্রিকৃত হতে হবে।আমাদের দেশে সম্পত্তি হস্তান্তরের ক্ষেত্রে ৯ প্রকার দলিল পরিলক্ষিত হয়।

খতিয়ান হলো জমির মালিক এর পরিচয়,জমির বিবরণ,এবং জমির পরিমাণ ও দাগ নাম্বার সম্বলিত একটি ডকুমেন্ট। যা সরকারিভাবে জরিপকার্য পরিচালনার মাধ্যমে সৃষ্টি করা হয়।
এই খতিয়ান বা রেকর্ড আমাদের দেশের প্রেক্ষাপটে চারটি রয়েছে।
যেমনঃ
১। সি.এস
২। এস.এ
৩। আর.এস
৪। বি.এস বা বি.আর.এস বা সিটি জরিপ

এখন আসা যাক মূল আলোচনায়-
যদি কোনো সম্পত্তির দলিল একজনের নামে হয় এবং খতিয়ান অন্যের নামে হয়। তখন দেখতে হবে দলিলটি কি সর্বশেষ জরিপ খতিয়ান সৃষ্টি হওয়ার পূর্বে নাকি পরে, যদি পূর্বে হয়ে থাকে এবং দলিলটি সঠিক হয় তাহলে খতিয়ান বা রেকর্ড সংশোধনের মোকদ্দমা করে পূর্বে যার নামে রেকর্ড ছিল তার নাম কর্তণ করে দলিল গ্রহীতার নাম রেকর্ড বা খতিয়ানে সংযুক্ত করতে হবে।
এবং দলিলটি যদি সর্বশেষ জরিপ খতিয়ান হওয়ার পরের হয় তখন আর রেকর্ড সংশোধন করার প্রয়োজন নেই তখন শুধু মিউটেশন বা নামজারি করার মাধ্যমে নিজের নামে একটি খতিয়ান ও হোল্ডিং খুলে হোল্ডিং এর মাধ্যমে জমির খাজনাদি পরিশোধ করতে হবে।

সর্বোপরি এ কথা বলা যায় যে সঠিক দলিল কখনো রেকর্ড না থাকার কারণে বাতিল হয়ে যাবে না বা রেকর্ড বা খতিয়ানকে কখনোই দলিল এর উপর প্রাধান্য দেয়া যাবে না। সঠিক দলিল এর উপর রেকর্ড কে প্রাধান্য দিয়ে দলিল এ বর্নিত মালিক এর মালিকানা কখনোই বিলুপ্ত বা অস্বীকার করা যায় না।

MS Rana Khan Srk lawyer service of Association And firms

Address

Dhaka

Telephone

+8801811649875

Website

Alerts

Be the first to know and let us send you an email when MS Rana Khan Srk Lawyer Service Of Association And Firms posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to MS Rana Khan Srk Lawyer Service Of Association And Firms:

Share