Lawyer's Channel

Lawyer's Channel আইনজীবীদের পছন্দের পেইজ।

30/01/2025

ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী কার্যনির্বাহী পরিষদ নির্বাচন ২০২৫||

আসছে নতুন বছর!  সকল প্রকার ব্যবসায়িক ডকুমেন্টস সেবা ও করপোরেট লিগ্যাল পরামর্শ / সেবা নিতে যোগাযোগ করুন।
31/12/2024

আসছে নতুন বছর!
সকল প্রকার ব্যবসায়িক ডকুমেন্টস সেবা ও করপোরেট লিগ্যাল পরামর্শ / সেবা নিতে যোগাযোগ করুন।

29/11/2024

ঘ‌রে ব‌সেই দালাল ছাড়া একদম কম খর‌চে নামজা‌রি কর‌বেন যেভা‌বে:

জমি নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য: নামজারি প্রক্রিয়া ও খরচ

নামজারি বা মিউটেশন হলো জমির বর্তমান খতিয়ান থেকে নতুন মালিকের নাম সংযোজন করে একটি নতুন খতিয়ান তৈরি করার প্রক্রিয়া। জমি ক্রয়-বিক্রয় বা ওয়ারিশ সূত্রে প্রাপ্ত জমি বৈধভাবে নিজের নামে রেকর্ড করতে এটি অপরিহার্য।

নামজারি করতে যা যা প্রয়োজন

নামজারি আবেদন করার জন্য নিচের ডকুমেন্টগুলো জমা দিতে হবে:

1. জমির দলিলের সার্টিফাইড কপি/মূল কপি।

2. এস এ/আর এস খতিয়ানের কপি।

3. ওয়ারিশান সনদের কপি (যদি ওয়ারিশ সূত্রে প্রাপ্ত জমি হয়)।

4. ছবি (জন্মনিবন্ধনের ভিত্তিতে আবেদন করলে)।

5. বায়া দলিলের কপি (যদি প্রয়োজন হয়)।

6. মোবাইল নম্বর।

7. জাতীয় পরিচয়পত্র (NID)।

8. কর/খাজনার রশিদ।

নামজারি প্রক্রিয়া

১ম ধাপ:
mutation.land.gov.bd ওয়েবসাইটে গিয়ে নাগরিক বা কম্পিউটার কর্ণার থেকে অনলাইনে আবেদন করুন। আবেদন করার পর একটি কেস নম্বর পাবেন, যা মোবাইলে এসএমএসের মাধ্যমে নিশ্চিত করা হবে।

২য় ধাপ:
আপনার আবেদন ইউনিয়ন ভূমি অফিসে যাবে। তদন্তের পর সব ঠিক থাকলে ইউনিয়ন ভূমি অফিস থেকে উপজেলা ভূমি অফিসে প্রস্তাব পাঠানো হবে।

৩য় ধাপ:
এসিল্যান্ড অফিস থেকে শুনানির তারিখ এসএমএসের মাধ্যমে জানানো হবে। শুনানির পর ডিসিআর ফি পরিশোধ করে অনলাইনে কিউআর কোডসহ নামজারি কপি সংগ্রহ করতে পারবেন।

সময় ও খরচ

নামজারি প্রক্রিয়া সম্পন্ন হতে সাধারণত ১৫-৩০ দিন সময় লাগে।

মোট খরচ: ১১৭০ টাকা।

তথ্য ও সহায়তা

নামজারি আবেদন বিষয়ক যেকোনো তথ্যের জন্য কল সেন্টার 16122-এ যোগাযোগ করুন। অথবা সমস্যার সমাধানে ভিজিট করুন: hotline.land.gov.bd।

আপনার জমি বৈধ করতে সময়মতো নামজারি করুন।

আয়কর আইন ২০২৩ এর ১৬৬ এবং ১৬৭ ধারা অনুযায়ী সকল সরকারি চাকুরীজীবি ব্যাংকারদের অবশ্যই রিটার্ন সাবমিট করতে হবে।যাদের করযোগ্য...
23/11/2024

আয়কর আইন ২০২৩ এর ১৬৬ এবং ১৬৭ ধারা অনুযায়ী সকল সরকারি চাকুরীজীবি ব্যাংকারদের অবশ্যই রিটার্ন সাবমিট করতে হবে।
যাদের করযোগ্য আয় ৩.৫০ লক্ষ (পুরুষ)/৪ লক্ষ (মহিলা) এর বেশি তাদের শুধু টেক্স দিতে হবে। আর যাদের আয় তার চেয়ে কম তাদের জিরো টেক্স রিটার্ন সাবমিট করতে হবে।

রিটার্ন সাবমিটের শেষ তারিখ: #৩১শে_ডিসেম্বর।

আপনি সম্পূর্ণ নির্ভুল ভাবে অভিজ্ঞ আইনজীবীর মাধ্যমে আপনার ২০২৪-২৫ কর বর্ষের আয়কর জমা দিতে পারবেন।

➡️ ইমেইল/হোয়াটসএপ এর মাধ্যমে ডকুমেন্টস পাঠিয়ে টেক্স রিটার্ন ডকুমেন্টস পেয়ে যাবেন।

যে সকল ডকুমেন্টস লাগবে:-
১. গত বছরের রিটার্ন
২. বেতন/আয় বিবরনী
৩. সম্পদ বিবরনী (নতুন দের জন্য)
৪. টিন সার্টিফিকেট
৫. মোবাইল নম্বর
৬. GPF/DPS হিসাব বিবরণী

যে সকল ডকুমেন্টস পাবেন:-
১. আয়কর সার্টিফিকেট
২. প্রাপ্তিস্বীকার সার্টিফিকেট
৩. রিটার্ন কপি ১০ পৃষ্ঠা

প্রয়োজনে কল করুনঃ +8801517136812(WhatsApp)
+8801896221732
ফিঃ ২০০০ টাকা

১।ছাত্রলীগকে কোন আইনে নিষিদ্ধ করা হয়েছে? - সন্ত্রাস বিরোধী আইন ২০০৯ এর ধারা ১৮(১) অনুযায়ী। ২।ছাত্রলীগকে কোথায় নিষিদ্ধ সং...
23/10/2024

১।ছাত্রলীগকে কোন আইনে নিষিদ্ধ করা হয়েছে?
- সন্ত্রাস বিরোধী আইন ২০০৯ এর ধারা ১৮(১) অনুযায়ী।
২।ছাত্রলীগকে কোথায় নিষিদ্ধ সংগঠন হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে?
-সন্ত্রাস বিরোধী আইন ২০০৯ এর তফসিল-০২ এ হরকাতুল জিহাদ ও হিযবুত তাহরীরের পাশাপাশি ছাত্রলীগকে অন্তর্ভুক্ত করা হয়েছে।
৩।আশেপাশে ছাত্রলীগের পিও ভাইদের পেলে কী করবেন?
-জামাই আদর করে সোজা থানায় দিয়ে আসবেন।
আরো কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানান।
সংযুক্তি-
১।ছাত্রলীগকে নিষিদ্ধ করে প্রকাশিত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গেজেট।
২।সন্ত্রাস বিরোধী আইনের সংশ্লিষ্ট ধারা ও তফসিল।

#আইন

সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের মাধ্যমে বিচারপতিদের অপসারণ করা যাবে। সংবিধানের এ-সংক্রান্ত ৯৬ অনুচ্ছেদ পুরোটাই পুনর্বহাল কর...
23/10/2024

সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের মাধ্যমে বিচারপতিদের অপসারণ করা যাবে। সংবিধানের এ-সংক্রান্ত ৯৬ অনুচ্ছেদ পুরোটাই পুনর্বহাল করেছেন আপিল বিভাগ।

17/10/2024

#টপিকঃ সংবিধান সংস্কার- সংশোধন / পুনর্লিখনঃ তরুন প্রজন্মের ভাবনা।

দেখার আমন্ত্রণ রইলো
17/10/2024

দেখার আমন্ত্রণ রইলো

01/10/2024

আদালতকে রাজনৈতিক প্রভাব মুক্ত রাখা হোক।

আহ কলিজায় লাগে এসব।আইনজীবী হিসাবে শহিদ পরিবারের বাড়িতে গিয়ে ডকুমেন্টস(ডেথ সার্টিফিকেট, মেডিকেল রিপোর্ট,পরিবারের একজনের ব...
01/09/2024

আহ কলিজায় লাগে এসব।
আইনজীবী হিসাবে শহিদ পরিবারের বাড়িতে গিয়ে ডকুমেন্টস(ডেথ সার্টিফিকেট, মেডিকেল রিপোর্ট,পরিবারের একজনের বিবৃতি যা এফিতেভিট করা হবে) কালেক্ট করতে গিয়ে চোখের পানি ধরে রাখতে কষ্ট হয়।

ছবিতে মায়ের সাথে দশম শ্রেণির ছাত্র শহীদ সাফওয়ান। সাফওয়ানের একটা মাত্র বড়বোন, কিন্তু বাক প্রতিবন্ধী। তার মা কেঁদে কেঁদে বলছিলো, ‘আমার ছেলে ঘুরে ঘুরে এসে মিনিটে পঞ্চাশ বার আমাকে মা বলে ডাকতো, এতবার মা ডাকার কারণ জিগ্যেস করলে সে বলতো, আপু তো তোমাকে মা ডাকতে পারে না আমি আপুরটা সহ ডেকে দেই’। আপনি কি এই মায়ের মানসিক অবস্থাটা ভাবতে পারছেন? আমি পারছি না।

Courtesy : Rakib Hasan

05/08/2024

আগামীর বাংলাদেশ নিয়ে তরুনদের স্বপ্ন।



Address

Road N: 108, House N 11. Gulshan 2, Dhaka-1212
Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Lawyer's Channel posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share