Nipun's Laws Garden

Nipun's Laws Garden Affairs Consultancy Laws Laws -NBR.

বিসিএস (শুল্ক ও আবগারি) ক্যাডারের নিম্নবর্নিত কর্মকর্তাবৃন্দকে জাতীয় বেতনস্কেল, ২০১৫ এর বেতন গ্রেড-৪ স্কেলে, যুগ্ম-কমিশন...
13/05/2026

বিসিএস (শুল্ক ও আবগারি) ক্যাডারের নিম্নবর্নিত কর্মকর্তাবৃন্দকে জাতীয় বেতনস্কেল, ২০১৫ এর বেতন গ্রেড-৪ স্কেলে, যুগ্ম-কমিশনার থেকে অতিরিক্ত কমিশনার পদে পদোন্নতি প্রদানপূর্বক অভ্যন্তরীণ সম্পদ বিভাগে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে নিয়োগ প্রদান।


১৩ মে ২০২৬ খ্রিস্টাব্দ

বাংলাদেশে স্থাবর সম্পত্তির ক্ষেত্রে অপ্রত্যাহারযোগ্য পাওয়ার অব অ্যাটর্নি (Irrevocable Power of Attorney) একটি অত্যন্ত গু...
16/04/2026

বাংলাদেশে স্থাবর সম্পত্তির ক্ষেত্রে অপ্রত্যাহারযোগ্য পাওয়ার অব অ্যাটর্নি (Irrevocable Power of Attorney) একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আইনি দলিল। 'পাওয়ার অব অ্যাটর্নি আইন, ২০১২' অনুযায়ী এটি মূলত দুই ধরনের হয়ে থাকে: পণ মূল্যের বিনিময়ে এবং পণ মূল্য ব্যতীত।

​নিচে এই দুইয়ের মূল পার্থক্য ও বৈশিষ্ট্যগুলো তুলে ধরা হলো:

​১. পণ মূল্যের বিনিময়ে অপ্রত্যাহারযোগ্য পাওয়ার অব অ্যাটর্নি

​এটি সাধারণত স্থাবর সম্পত্তি বিক্রয়, ফ্ল্যাট বিক্রয় বা ডেভেলপারকে জমি দেওয়ার ক্ষেত্রে ব্যবহৃত হয়। যখন দাতা (Principal) গ্রহীতার (Attorney) কাছ থেকে কোনো আর্থিক সুবিধা বা পণ মূল্য গ্রহণ করেন, তখন এটি কার্যকর হয়।

​পণ মূল্য (Consideration): দাতা দলিল সম্পাদনের সময় গ্রহীতার কাছ থেকে অর্থ গ্রহণ করেন। এটি দলিলে স্পষ্টভাবে উল্লেখ থাকতে হয়।

​বাতিলযোগ্যতা: এটি দাতা এককভাবে বাতিল করতে পারেন না। এটি বাতিল করতে হলে দাতা ও গ্রহীতা—উভয় পক্ষের সম্মতি প্রয়োজন।

​রেজিস্ট্রেশন: এটি অবশ্যই উপযুক্ত সাব-রেজিস্ট্রি অফিসে রেজিস্ট্রেশন করতে হয়।

​দখল হস্তান্তর: অনেক ক্ষেত্রে এই দলিলের মাধ্যমেই জমির দখল গ্রহীতাকে বুঝিয়ে দেওয়া হয়।

​মৃত্যুর প্রভাব: দাতার মৃত্যু হলেও এই পাওয়ার স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয় না; বরং দাতার বৈধ ওয়ারিশরা এই পাওয়ার মেনে চলতে বাধ্য থাকেন।

​২. পণ মূল্য ব্যতীত অপ্রত্যাহারযোগ্য পাওয়ার অব অ্যাটর্নি

​এটি সাধারণত রক্ত সম্পর্কীয় আত্মীয়দের মধ্যে (যেমন: বাবা-মা, ভাই-বোন, স্বামী-স্ত্রী) কোনো প্রতিদান বা টাকা ছাড়াই সম্পাদন করা হয়।

​উদ্দেশ্য: সম্পত্তি রক্ষণাবেক্ষণ, মামলা পরিচালনা বা নামজারি করার জন্য এটি দেওয়া হয়।

​পণ মূল্য: এখানে কোনো লেনদেন হয় না। দলিলে উল্লেখ থাকে যে, এটি "বিনামূল্যে" বা "স্নেহ-ভালবাসার বশবর্তী হয়ে" দেওয়া হয়েছে।

​আইনি স্থায়িত্ব: যদিও এটি 'অপ্রত্যাহারযোগ্য', তবুও নির্দিষ্ট শর্ত সাপেক্ষে এটি বাতিলের সুযোগ থাকে যদি দলিলে তেমন কোনো বিধান রাখা হয়। তবে সাধারণত এটিও রেজিস্ট্রি করার পর একতরফা বাতিল করা কঠিন।

​রেজিস্ট্রেশন: স্থাবর সম্পত্তির ক্ষেত্রে এটিও বাধ্যতামূলকভাবে রেজিস্ট্রেশন করতে হয়।

বাংলাদেশ উম্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ওপেন স্কুল পরিচালিত Masters in Criminology and Criminal Justice (MCCJ) প্রোগ্রামের ৫ম ...
07/04/2026

বাংলাদেশ উম্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ওপেন স্কুল পরিচালিত Masters in Criminology and Criminal Justice (MCCJ) প্রোগ্রামের ৫ম ব্যাচে (জুলাই, ২০২৬) ভর্তি বিজ্ঞপ্তি।


পরবর্তী এনরোলমেন্ট এম.সি.কিউ. পরীক্ষার অনলাইন ফরম পূরণ সংক্রান্ত বিশেষ বিজ্ঞপ্তি।
06/04/2026

পরবর্তী এনরোলমেন্ট এম.সি.কিউ. পরীক্ষার অনলাইন ফরম পূরণ সংক্রান্ত বিশেষ বিজ্ঞপ্তি।

আয়কর আইন ২০২৩ এর ধারা ৩২৭ এবং আয়কর বিধিমালা ১৯৮৪ এর বিধি ৩৭ অনুযায়ী আইনজীবী হিসেবে তালিকাভুক্তর জন্য নিম্মবর্ণিত যোগ্যতা...
09/03/2026

আয়কর আইন ২০২৩ এর ধারা ৩২৭ এবং আয়কর বিধিমালা ১৯৮৪ এর বিধি ৩৭ অনুযায়ী আইনজীবী হিসেবে তালিকাভুক্তর জন্য নিম্মবর্ণিত যোগ্যতাসম্পন্ন আগ্রহী ব্যক্তিদের নিকট হতে নির্ধারিত ছকে অনলাইনে http://bcsta.teletalk.com.bd ওয়েবসাইটে আগামী ২১ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ তারিখের মধ্যে রেজিষ্ট্রেশন নিমিত্তে যোগ্য পার্থীদের নিকট হতে দরখাস্ত আহবান করা যাচ্ছে।



নবসৃজিত পারিবারিক আপীল আদালত, ল্যান্ড সার্ভে ট্রাইবুনাল ও শিশু ধর্ষণ অপরাধ দমন ট্রাইব্যুনাল-সমূহের কাগজাদির সহিমোহর নকল ...
24/02/2026

নবসৃজিত পারিবারিক আপীল আদালত, ল্যান্ড সার্ভে ট্রাইবুনাল ও শিশু ধর্ষণ অপরাধ দমন ট্রাইব্যুনাল-সমূহের কাগজাদির সহিমোহর নকল সরবরাহ সংক্রান্ত দিকনির্দেশনা

৬৪ টি জেলা ও দায়রা জজ আদালত ও ৮ টি মহানগর দায়রা জজ আদালতের হেল্পলাইন নাম্বার।
24/02/2026

৬৪ টি জেলা ও দায়রা জজ আদালত ও ৮ টি মহানগর দায়রা জজ আদালতের হেল্পলাইন নাম্বার।

কাস্টমস ক্লিয়ারিং এন্ড ফরোয়ার্ডিং (সি এন্ড এফ) এজেন্ট লাইসেন্স প্রদানের লক্ষ্যে আবেদন আহ্বান।
23/02/2026

কাস্টমস ক্লিয়ারিং এন্ড ফরোয়ার্ডিং (সি এন্ড এফ) এজেন্ট লাইসেন্স প্রদানের লক্ষ্যে আবেদন আহ্বান।

🇧🇩 বাংলাদেশের রাষ্ট্রীয় পদমর্যাদার ক্রম:১. রাষ্ট্রপতি২. প্রধানমন্ত্রী৩. স্পিকার, জাতীয় সংসদ৪.প্রধান বিচারপতিসাবেক রাষ্ট্...
18/02/2026

🇧🇩 বাংলাদেশের রাষ্ট্রীয় পদমর্যাদার ক্রম:
১. রাষ্ট্রপতি
২. প্রধানমন্ত্রী
৩. স্পিকার, জাতীয় সংসদ
৪.
প্রধান বিচারপতি
সাবেক রাষ্ট্রপতিগণ
৫.
ক্যাবিনেট মন্ত্রিগণ 🔥
চিফ হুইপ
ডেপুটি স্পিকার
জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা
৬. মন্ত্রীর মর্যাদাপ্রাপ্ত ব্যক্তি (কিন্তু মন্ত্রিসভার সদস্য নন)
৭. বাংলাদেশে নিয়োজিত রাষ্ট্রদূত ও হাইকমিশনারগণ
৮.
প্রধান নির্বাচন কমিশনার
পরিকল্পনা কমিশনের ডেপুটি চেয়ারম্যান
জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা
সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতিগণ
রাষ্ট্র মন্ত্রীগণ
হুইপগণ
৯.
নির্বাচন কমিশনারগণ
সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতিগণ
রাষ্ট্র মন্ত্রীর মর্যাদাপ্রাপ্ত ব্যক্তি
১০. উপমন্ত্রিগণ
১১.
বাংলাদেশে নিয়োজিত দূত ও পূর্ণক্ষমতাপ্রাপ্ত মন্ত্রী (Envoys / Ministers Plenipotentiary)
উপমন্ত্রীর মর্যাদাপ্রাপ্ত ব্যক্তি
১২.
মন্ত্রিপরিষদ সচিব
সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর প্রধানগণ
প্রধানমন্ত্রীর মুখ্য সচিব
১৩. জাতীয় সংসদের সদস্যগণ (এমপি) 🔥
১৪. বাংলাদেশে স্বীকৃত নন—এমন সফররত রাষ্ট্রদূত ও হাইকমিশনারগণ
১৫.
অ্যাটর্নি জেনারেল
মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক (C&AG)
ন্যায়পাল
বাংলাদেশ ব্যাংকের গভর্নর
পিএসসি চেয়ারম্যান
ইউজিসি চেয়ারম্যান
পুলিশ মহাপরিদর্শক
পরিকল্পনা কমিশনের সদস্যগণ
মেজর জেনারেল ও সমমর্যাদার সামরিক কর্মকর্তা
সরকারের সচিবগণ (সংসদ সচিবসহ)
১৬.
চার্জ দ্য অ্যাফেয়ার্স (বিদেশি)
এনএসআই মহাপরিচালক
ইউজিসির পূর্ণকালীন সদস্য
জাতীয় অধ্যাপকগণ
সচিব মর্যাদাপ্রাপ্ত কর্মকর্তা
বিশ্ববিদ্যালয়ের উপাচার্যগণ
১৭.
সিটি করপোরেশনের মেয়রগণ (নিজ নিজ অধিক্ষেত্রে)
১৮.
অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল
অতিরিক্ত সচিব
বিভিন্ন রাষ্ট্রীয় সংস্থার চেয়ারম্যানগণ
দুদক মহাপরিচালক
বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী ভাইস চেয়ারম্যান
রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক
নির্বাচিত গ্রেডের বিশ্ববিদ্যালয় অধ্যাপক
বাংলাদেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনারগণ (বিদেশে নিয়োজিত)

মাননীয় প্রধান নির্বাচন কমিশনার আগামীকাল নবনির্বাচিত সংসদ সদস্য এবং সংবিধান সংস্কার পরিষদের সদস্যদের শপথ বাক্য পাঠ করাবেন...
16/02/2026

মাননীয় প্রধান নির্বাচন কমিশনার আগামীকাল নবনির্বাচিত সংসদ সদস্য এবং সংবিধান সংস্কার পরিষদের সদস্যদের শপথ বাক্য পাঠ করাবেন।

Address

Akram Tower, 13th Floor, Suit-8, Kakrail
Dhaka

Telephone

+8801911951609

Website

Alerts

Be the first to know and let us send you an email when Nipun's Laws Garden posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Nipun's Laws Garden:

Share