AR Air International

AR Air International Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from AR Air International, Passport and visa service, NayaPaltan Vip Road, Dhaka.

28/05/2025
উমরাহ ভিসা ২০২৫ আবেদন সময়সীমা->আপনার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ২০২৫ সালের উমরাহ ভিসা আবেদনের জন্য কিছু গুরুত্বপূর্ণ...
05/02/2025

উমরাহ ভিসা ২০২৫ আবেদন সময়সীমা->

আপনার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ২০২৫ সালের উমরাহ ভিসা আবেদনের জন্য কিছু গুরুত্বপূর্ণ সময়সীমা নির্ধারণ করা হয়েছে। অনুগ্রহ করে নীচে দেওয়া সময়সীমাগুলোর প্রতি লক্ষ্য রাখুন:

1) আবেদনের শেষ তারিখ: ২৯ মার্চ ২০২৫
2) সৌদি আরব প্রবেশের শেষ তারিখ: ১৩ এপ্রিল ২০২৫
3) সৌদি আরব থেকে প্রস্থানের শেষ তারিখ: ২৭ এপ্রিল ২০২৫
4) উমরাহ ভিসা পুনরায় চালু: জুন ২০২৫ এর শেষ দিকে (হজের পর)

আপনার যাত্রীদের এই সময়সীমাগুলোর বিষয়ে অবগত করার জন্য অনুরোধ করা হচ্ছে। তাদের আবেদন সময়সীমা মিস না করার জন্য আগেই প্রস্তুতি নিতে পরামর্শ দিন।

সৌদি আরবে তেল ও গ্যাসের আরও সাতটি খনি আবিষ্কারের ঘোষণা দেওয়া হয়েছে।সোমবার (১লা জুলাই) দেশটির পূর্বাঞ্চলীয় প্রদেশ ও আর...
03/07/2024

সৌদি আরবে তেল ও গ্যাসের আরও সাতটি খনি আবিষ্কারের ঘোষণা দেওয়া হয়েছে।

সোমবার (১লা জুলাই) দেশটির পূর্বাঞ্চলীয় প্রদেশ ও আর রুব আল খালি বা এম্পটি কোয়ার্টারে সাতটি তেল ও গ্যাসের মজুত আবিষ্কারের ঘোষণা দিয়েছেন দেশটির জ্বালানিমন্ত্ৰী ।
সৌদি আরবের জ্বালানিমন্ত্রী প্রিন্স আবদুল আজিজ বিন সালমান বলেছেন, রাষ্ট্রীয় তেল গ্রুপ সৌদি আরামকো দু'টি অপ্রচলিত তেলক্ষেত্র, হালকা আরবীয় তেলের একটি জলাধার, দু'টি প্রাকৃতিক গ্যাস ক্ষেত্র এবং দু'টি প্রাকৃতিক গ্যাস জলাধার আবিষ্কার
করেছে।
এর মধ্যে সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশে দু'টি অপ্রচলিত তেলক্ষেত্র এবং একটি ভান্ডার আবিষ্কৃত হয়েছে। অন্যদিকে, এম্পটি কোয়ার্টারে দু'টি প্রাকৃতিক গ্যাস ক্ষেত্র এবং দু'টি ভান্ডার পাওয়া গেছে।
সৌদি আরব বিশ্বের বৃহত্তম অপরিশোধিত তেল রপ্তানিকারক দেশ এবং পেট্রোলিয়াম রপ্তানিকারক দেশগুলির সংগঠনের (ওপেক) শীর্ষস্থানীয় সদস্য। দেশটিতে খনিজ তেলের বিপুল ভান্ডার রয়েছে। তবে এর সঙ্গে সেখানে পাওয়া যায় অন্য খনিজ পদার্থও। এমনকি স্বর্ণের খনিও সৌদিতে নতুন নয়। গত বছরের ডিসেম্বরের শেষে দিকে মক্কা অঞ্চলে বিপুল সম্ভাবনাময় স্বর্ণের খনি আবিষ্কারের ঘোষণা দিয়েছিল দেশটি।
এসব খনিকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যের এই দেশটিতে বহু শিল্প গড়ে উঠেছে। এর আগে ২০২২ সালে মদিনা শহরে স্বর্ণ এবং তামার খনি আবিষ্কৃত হয়েছিল। বিশেষজ্ঞদের আশা, একের পর এক এই আবিষ্কারের ফলে সৌদির খনি শিল্পের চেহারা বদলে যেতে পারে।

সূত্র:আরব নিউজ

পবিত্র হজ পালন শেষে এখন পর্যন্ত ৪০ হাজার ১১৫ জন হাজি দেশে ফিরেছেন। সৌদি থেকে ১০২টি ফ্লাইটে এসব হাজি বাংলাদেশে এসেছেন। এর...
02/07/2024

পবিত্র হজ পালন শেষে এখন পর্যন্ত ৪০ হাজার ১১৫ জন হাজি দেশে ফিরেছেন। সৌদি থেকে ১০২টি ফ্লাইটে এসব হাজি বাংলাদেশে এসেছেন। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৩৬টি, সৌদি এয়ারলাইন্স ৪০টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ২৬টি ফ্লাইট পরিচালনা করে। এদিকে হজ করতে গিয়ে এখন পর্যন্ত ৫৭ বাংলাদেশির মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২ জুলাই) ভোর রাতে হজ পোর্টালের সবশেষ বুলেটিনে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়, চলতি বছর পবিত্র হজ পালন করতে গিয়ে এখন পর্যন্ত ৫৭ বাংলাদেশির মৃত্যু হয়েছে। এর মধ্যে পুরুষ ৪৪ এবং নারী ১৩ জন। মক্কায় ৪৬ জন, মদিনায় ৪ জন, মিনায় ৬ জন ও জেদ্দায় একজন মারা গেছেন।
হজ শেষে গত ২০ জুন থেকে দেশে ফেরার ফ্লাইট শুরু হয়। ওইদিন বাংলাদেশ বিমানের প্রথম ফিরতি ফ্লাইট ৪১৭ হাজি নিয়ে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। আগামী ২২ জুলাই পর্যন্ত হাজিদের ফিরতি ফ্লাইট অব্যাহত থাকবে।
বাংলাদেশ থেকে মোট ৮৫ হাজার ২২৫ জন (ব্যবস্থাপনা সদস্যসহ) হজযাত্রী সৌদি আরবে গেছেন। আগামী বছর (২০২৫) বাংলাদেশের জন্য এক লাখ ২৭ হাজার ১৯৮ জনের কোটা দিয়েছে সৌদি আরব।
সৌদি আরবের আইন অনুযায়ী, কোনো ব্যক্তি হজ করতে গিয়ে যদি মারা যান, তাহলে তার মরদেহ সৌদি আরবে দাফন করা হয়। নিজ দেশে আনতে দেওয়া হয় না। এমনকি পরিবার-পরিজনের কোনো আপত্তি গ্রাহ্য করা হয় না। মক্কায় হজ যাত্রী মারা গেলে মসজিদুল হারামে নামাজে জানাজা হয়।

দেশে সদ্য সমাপ্ত জুন মাসে রেকর্ড আড়াই বিলিয়ন ডলারের (২.৫৪ বিলিয়ন) রেমিট্যান্স এসেছে, যা ৩৫ মাসের মধ্যে সর্বোচ্চ।বাংলা...
02/07/2024

দেশে সদ্য সমাপ্ত জুন মাসে রেকর্ড আড়াই বিলিয়ন ডলারের (২.৫৪ বিলিয়ন) রেমিট্যান্স এসেছে, যা ৩৫ মাসের মধ্যে সর্বোচ্চ।
বাংলাদেশি মুদ্রায় (প্রতি ডলার ১১৮ টাকা ধরে) যার পরিমাণ প্রায় ২৯ হাজার ৯৯৫ কোটি টাকা।

সোমবার (১ লা জুলাই) বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে। এছাড়া ২০২৩-২৪ অর্থবছরের পুরো সময়ে এসেছে প্রায় ২৩.৯১ বিলিয়ন ডলার। কেন্দ্রীয় ব্যাংক বলছে, নানা উদ্যোগের ফলে বৈধপথে প্রবাসী আয় বাড়ছে। আগামীতেও এ ধারা অব্যাহত থাকবে।
বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, সদ্যবিদায়ী অর্থবছরের সর্বশেষ মাস জুনে ২৫৪ কোটি ২০ হাজার ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন বিভিন্ন দেশে বসবাসরত বাংলাদেশিরা। এটি তিন বছরের (৩৫ মাস) মধ্যে সর্বোচ্চ পরিমাণ রেমিট্যান্স। এর আগে সর্বশেষ ২০২০-২১ অর্থবছরের জুলাই মাসে আড়াই বিলিয়ন ডলার অতিক্রম করেছিল। ঐ মাসে এসেছিল ২৫৯ কোটি ৮২ লাখ ডলারের রেমিট্যান্স।
সদ্যবিদায়ী অর্থবছরের মে মাসে এসেছে ২২৫ কোটি ৩৮ লাখ ডলারের রেমিট্যান্স বা প্রবাসী আয়। সে হিসাবে মে মাসের তুলনায় জুনে ২৮ কোটি ৮২ লাখ ডলার বেশি এসেছে। আর গত বছরের একই মাসের তুলনায় বেশি এসেছে ৩৪ কোটি ৩০ লাখ ডলার। গত বছরের জুন মাসে এসেছিল ২১৯ কোটি ৯০ লাখ ডলারের রেমিট্যান্স।
অন্যদিকে ২০২৩-২৪ অর্থবছরের পুরো সময়ে এসেছে ২৩ দশমিক ৯২ বিলিয়ন ডলার বা ২ হাজার ৩৯১ কোটি ৫০ লাখ ডলার। এর আগের অর্থবছরে এসেছিল ২ হাজার ১৬১ কোটি ডলার। সে হিসাবে এক বছরের ব্যবধানে রেমিট্যান্স বেড়েছে ২৩১ কোটি ডলার। অর্থবছরের হিসাবে সর্বোচ্চ ২০২০-২১ অর্থবছরে ২ হাজার ৪৭৭ কোটি ডলারের রেমিট্যান্স এসেছিল।

সম্মানিত ট্র্যাভেলারস, শিক্ষার্থীদের জন্য Vistara Airlines ইকোনমি, প্রিমিয়াম ইকোনমি এবং বিজনেস ক্লাস এয়ার টিকিটে দিচ্ছে ...
11/06/2024

সম্মানিত ট্র্যাভেলারস,

শিক্ষার্থীদের জন্য Vistara Airlines ইকোনমি, প্রিমিয়াম ইকোনমি এবং বিজনেস ক্লাস এয়ার টিকিটে দিচ্ছে বাড়তি ২০ কেজি ব্যাগেজ সুবিধা।

ব্যাংকক, ঢাকা, দুবাই, ভারত, ফ্রাঙ্কফুর্ট, কাঠমুন্ডূ , লন্ডন, মালদ্বীপ, প্যারিস এবং সিঙ্গাপুর রুটের জন্য অফারটি প্রযোজ্য।

বিস্তারিত জানতে মেইল করুন [email protected] -এ অথবা কল করুন +8801319798867 or +8801701763076 -নম্বরে (সকাল ১১টা থেকে রাত ১টা)

ধন্যবাদ,
*এ আর এয়ার ইন্টারন্যাশনাল*
আপনার বিশ্বস্ত ভ্রমণ সঙ্গী
নয়া পল্টন, ভি আই পি রোড, ঢাকা-১০০০।

Address

NayaPaltan Vip Road
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when AR Air International posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share