Baraka Aviation Ltd.

Baraka Aviation Ltd. Travel & Visa Consultant ✈️
All Airlines Ticket • Date Change • Visa Processing
Trusted Service | Fast Support | Customer First

#ঘরে বসে যে কোন দেশের যে কোন বিমানের নতুন টিকেট ক্রয় করতে এবং কম খরচে যে কোন বিমানের টিকেট এর তারিখ দ্রুত পরিবর্তন বা রি কনপার্ম করতে যোগাযোগ করুন বারাকা_এভিয়েশন_ লিমিটেড।

#সৌদি আরবের ভিজিট ও লেবার ভিসা সহ যে কোন ভিসা প্রসেসিং করার জন্য যোগাযোগ করুন বারাকা এভিয়েশন লিমিটেড ।

#দুবাই ভিজিট ভিসা সহ যে কোন ভিসা প্রসেসিং করার জন্য যোগাযোগ করুন বারাকা এভিয়েশন লিমিটেড ।
#যে কোন প্রয়োজনে আমাদের হোয়াটস এফ

নাম্বারে আপনার ডুকুমেন্টস পাঠিয়ে একটি ভয়েস ম্যাসেজ দিন, আমরা অনলাইনে চেক করে যত দ্রুত সম্ভব জানিয়ে দিব।

#বারাকা_এভিয়েশন_লিমিটেড

Aviation_Ltd

২৮/১/সি রহমানিয়া কমপ্লেক্স,
৯ তম তলা, টয়েনবি সার্কুলার রোড,
মতিঝিল, ঢাকা, (ফকিরাপুল পানির ট্যাংকির দক্ষিনে)

ফোন- 02-7192849
মোবাইল- 01810040280 (অনুসন্ধান ডেস্ক)
মোবাইল- 01810040281 (টিকেট কনসাল্টেন্ট)
মোবাইল- 01810040282 (টিকেট কনসাল্টেন্ট)
মোবাইল- 01810040283 (টিকেট কনসাল্টেন্ট)
মোবাইল- 01810040284 (ভিসা কনসাল্টেন্ট)
মোবাইল- 01810040285 (ম্যানেজিং ডিরেক্টর- আলহাজ্ব, সহিদুল ইসলাম)

www.barakaaviationlimited.com
page- Baraka Aviation Ltd

কখনো কখনো মনে হয়, ব্যবসা করছি নাকি মানুষের বিপদ নিজের কাঁধে তুলে নিচ্ছি—নিজেই বুঝি না।আজকের ঘটনাটাই বলি।আমার একজন ক্লায়ে...
12/08/2026

কখনো কখনো মনে হয়, ব্যবসা করছি নাকি মানুষের বিপদ নিজের কাঁধে তুলে নিচ্ছি—নিজেই বুঝি না।
আজকের ঘটনাটাই বলি।
আমার একজন ক্লায়েন্ট ফ্লাইট মিস করে এয়ারপোর্ট থেকে ফোন দিয়ে বললেন,
“আরিফ ভাই, বিমান তো চলে গেছে, এখন কী করবো?”
আমি শুধু বললাম,
“আপনি চিন্তা করবেন না, আমি দেখছি।”
অথচ উনার ছুটির মেয়াদ শেষ ১১তারিখ। সময় খুব কম। ১১ তারিখ সৌদি এয়ারলাইন্সে পাঠানোর চেষ্টা করলাম। কিন্তু সিটের ঝুঁকি, স্টপওভারে সিট নেই, ভাড়া ৮০ হাজার টাকারও বেশি।
একজন ব্যবসায়ী হিসেবে হয়তো এখানেই থেমে যাওয়া যেত। বলতে পারতাম—
“আপনার ফ্লাইট মিস হয়েছে, এখন আপনি দেখেন।”
কিন্তু পারিনি।
কারণ ক্লায়েন্ট যখন বিশ্বাস করে আমার কাছে আসে, তখন তার বিপদের সময় তাকে একা ফেলে দিতে মন সায় দেয় না।
শেষ পর্যন্ত নিজের ব্যবসার লাভ-লোকসানের হিসাব না করে, শুধু ক্লায়েন্টের সমস্যা সমাধানের আজকে আবার বিকাল ০৫ টাই ইউএস-বাংলার সিট কেটে দিলাম।
ক্লায়েন্ট শুধু একটা কথা বললেন—
“ভাইয়া, আপনাকে আজীবন মনে রাখব।”
বিশ্বাস করুন, এই একটা কথার কাছে অনেক হিসাবই ছোট হয়ে যায়। ❤️
এই ছোট্ট ব্যবসায় এসে কত টাকা যে লস দিয়েছি, কতবার নিজের পকেট থেকে ক্লায়েন্টের সমস্যা সামলেছি, কত রাত দুশ্চিন্তায় কেটেছে—তার কোনো হিসাব নেই।
অনেক সময় মনে হয়,
এভাবে আর কতদিন? সামনে কি সত্যিই আর ব্যবসা করা সম্ভব হবে?
তবুও যখন কোনো একজন মানুষ বিপদে পড়ে ফোন করে বলে,
“ভাইয়া, আপনি একটু দেখেন…”
তখন সব অভিমান, সব ক্লান্তি, সব হিসাব যেন কোথায় হারিয়ে যায়।
হয়তো ব্যবসায় আমি অনেক টাকা হারিয়েছি,
কিন্তু মানুষের বিশ্বাস হারাতে চাইনি।
লাভের হিসাব আল্লাহর হাতে।
আমি শুধু চেষ্টা করছি—যতদিন পারি, মানুষের বিপদের সময় পাশে থাকতে।
আল্লাহ নিশ্চয়ই সব দেখছেন। 🤲
হয়তো আজকের এই ছোট ছোট ত্যাগগুলোর প্রতিদান একদিন অন্য কোনোভাবে ফিরিয়ে দেবেন।
দোয়া করবেন—যেন ব্যবসা শুধু টাকার জন্য না, মানুষের আস্থা আর ভালোবাসা নিয়েও চালিয়ে যেতে পারি। ❤️

কপি পোস্ট
আমার সাথে মিলে যায় তাই কপি পোস্ট করলাম

25/06/2026

ব্যবসায়িক জীবনে যখন প্রথম বড় ধাক্কাটা খেয়েছিলাম, চারপাশ অন্ধকার লাগছিল। ব্যাংক ব্যালেন্স কমছিল, দুশ্চিন্তায় রাতে ঘুম আসছিল না। মনে হচ্ছিল, সব শেষ!
কিন্তু আজ পেছনে ফিরে তাকালে বুঝতে পারি—ব্যবসায়ের সেই কঠিন সময়টা কোনো অভিশাপ ছিল না। ওটা ছিল আল্লাহর পক্ষ থেকে আমাকে তাঁর আরও কাছে টেনে নেওয়ার একটি বিশেষ রাজকীয় নিমন্ত্রণ!

যখন ব্যবসা খুব ভালো চলছিল, তখন মনের অজান্তেই নিজের বুদ্ধি, কৌশল আর যোগ্যতার ওপর অহংকার চলে এসেছিল। ভাবতাম, আমি করছি।কিন্তু যখন কঠিন পরিস্থিতি এলো, কোনো চাণক্য নীতি খাটল না, তখনই আসল সত্যটা বুঝতে পারলাম। বুঝতে পারলাম—ক্ষমতা বা নিয়ন্ত্রণ আমার হাতে নেই, সব নিয়ন্ত্রণ একমাত্র মহান আল্লাহর হাতে।পবিত্র কুরআনে আল্লাহ তাআলা আগেই আমাদের সতর্ক করেছেন অবশ্যই আমি তোমাদের পরীক্ষা করব কিছুটা ভয়, ক্ষুধা, মাল ও জানের ক্ষতি এবং ফল-ফসলের বিনষ্টতার মাধ্যমে (সূরা আল-বাকারাহ, আয়াত: ১৫৫)

বিজনেসে খারাপ সময় না আসলে হয়তো রাতের শেষভাগে জায়নামাজে দাঁড়িয়ে চোখের পানি ফেলার এই পরম শান্তি আমি কোনোদিন পেতাম না। ব্যবসার ক্ষতি আমাকে অহংকার ভেঙে নম্র হতে শিখিয়েছে। মন থেকে বলতে শিখিয়েছে -হাসবুনাল্লাহু ওয়া নি'মাল আকিল (আমার জন্য আল্লাহই যথেষ্ট)।

আল্লাহ ব্যবসাকে বৈধ ও সম্মানিত করেছেন আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন এবং সুদকে হারাম করেছেন।(সূরা আল-বাকারাহ, আয়াত: ২৭৫)তাই একজন উদ্যোক্তা হিসেবে আমার বিশ্বাস এই খারাপ সময় চিরকাল থাকে না।আল্লাহ আপনার সততা, ধৈর্য এবং আপনার চোখের পানির উসিলায় আপনার ব্যবসায় এমন বরকত দেবেন, যা আপনি আগে কখনো কল্পনাও করেন নাই ।
কারণ, মানুষের চেষ্টা যেখানে শেষ হয়, আল্লাহর কুদরত সেখান থেকেই শুরু হয়।দিনশেষে ব্যবসার লাভ-ক্ষতির চেয়েও বড় লাভ হলো, আমি আমার রবকে নতুন করে চিনেছি। আলহামদুলিল্লাহ!

আপনার ব্যবসার পরিস্থিতি আজ যেমনই হোক না কেন, হাল ছাড়বেন না। সততার সাথে লড়ে যান এবং বাকিটা আল্লাহর ওপর ছেড়ে দিন। আল্লাহ আমাদের সবার হালাল উপার্জনকে বরকতময় করুন।

31/03/2026

ধনী হওয়ার আসল গোপন সত্য
যা কেউ আপনাকে শেখায় না!
শুনে অবাক হবেন—
এই পৃথিবীতে শুধু আয় করে কেউ ধনী হয়নি… আর কখনো হবেও না।
হ্যাঁ, এটাই কঠিন সত্য।
আপনার আশেপাশে তাকান—
দেখবেন, অনেক মানুষ কোটি কোটি টাকা আয় করেছে…
কিন্তু আজ তারা ঋণের বোঝা টানছে।
আবার
এমন মানুষও আছে, যারা খুব বেশি আয় করেনি…
তবুও আজ তারা শান্তিতে, স্বাবলম্বী জীবন যাপন করছে।

কেন এই পার্থক্য?
কারণটা খুব পরিষ্কার—
আয় নয়…
খরচ করার অভ্যাসই নির্ধারণ করে আপনি ধনী না গরীব।

বাস্তব সত্যটা শুনুন—
আপনি না শিখলেও, জীবন আপনাকে আয় করা শিখিয়ে দিবে।
কিন্তু—
খরচ নিয়ন্ত্রণ করা
টাকাকে কাজে লাগানো
টাকাকে “কর্মী” বানানো
এগুলো না শিখলে

আপনি সারাজীবন শুধু টাকা কামানোর মেশিন হয়েই থাকবেন।
একটা প্রশ্ন—নিজেকে করুন
আজ পর্যন্ত আপনি যত টাকা আয় করেছেন—
সব যদি একসাথে সামনে আসতো…
আপনি নিজেই ভয় পেয়ে যেতেন!
“এত টাকা আমি আয় করেছি?”
কিন্তু
সেই টাকা আজ কোথায়?
অপ্রয়োজনীয় খরচে
লোক দেখানো স্টাইলে
সাময়িক আনন্দে

সব শেষ।
মনে রাখবেন
গরীব মানুষ টাকা খরচ করে “দেখানোর” জন্য
ধনী মানুষ টাকা খরচ করে “বাড়ানোর” জন্য
ধনী হওয়ার আসল খেলা কোথায়?
পরিশ্রমে না
চিন্তাধারায়।
ধনী সে
যে জানে কিভাবে টাকা দিয়ে টাকা ইনকাম করাতে হয়।
তার টাকা তার জন্য কাজ করে
সে টাকার জন্য কাজ করে না
টাকার একটা ধর্ম আছে—
হয় আপনি টাকাকে নিয়ন্ত্রণ করবেন
নয়তো টাকা আপনাকে নিয়ন্ত্রণ করবে
মাঝামাঝি কিছু নেই।

কঠিন বাস্তবতা
যদি আজ আপনি টাকাকে নিয়ন্ত্রণ করতে না পারেন—
তাহলে আপনি সারাজীবন টাকার পেছনে দৌড়াবেন
আর আপনার সন্তানও একই দৌড় শুরু করবে
এভাবেই তৈরি হয় “দারিদ্র্যের চক্র”

সমাধান একটাই
আজ থেকেই শুরু করুন
Smart Money Management
আয় করুন
খরচ হিসাব করুন
অপ্রয়োজনীয় ব্যয় বন্ধ করুন
সঞ্চয় করুন
বিনিয়োগ শিখুন
টাকা জমিয়ে রাখবেন না—
টাকাকে কাজ করান।
লক্ষ্য একটাই
একদিন যেন বলতে পারেন—
“আমি ধনী
কারণ আমার টাকা আমার কর্মী,
আমি ঘুমালেও আমার আয় বন্ধ হয় না।”
আজ সিদ্ধান্ত নিন
আপনি কি টাকার গোলাম হবেন?
নাকি টাকাকে আপনার গোলাম বানাবেন?
baraka aviation ltd

13/02/2026

প্রধানমন্ত্রী তারেক জিয়া সহ সরকার দলীয় সকল সম্মানিত সংসদ সদস্যদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

একই সঙ্গে বিরোধী দলীয় নেতা ও বিরোধী দলের সকল সম্মানিত সংসদ সদস্যদের প্রতিও রইল আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

দীর্ঘ ১৮ বছর পর দেশ স্বৈরশাসন থেকে মুক্তি লাভ করেছে। অতীতের তুলনায় একটি গ্রহণযোগ্য ও উন্নতমানের নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় ড. ইউনুস স্যার ও সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে আন্তরিক মোবারকবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।

নির্বাচনের ফলাফল মেনে নিয়ে জামায়াতে ইসলামীর কোনো আন্দোলনে না যাওয়াই সমীচীন। যেসব ৫৩টি আসনের ফলাফল ঘোষণায় বিলম্ব হয়েছে এবং যেখানে ৭০ থেকে ৭,০০০ ভোটের ব্যবধান রয়েছে, সে সকল বিষয়ে আইনগত পদ্ধতিতে পদক্ষেপ গ্রহণ করাই হবে যথাযথ ও গণতান্ত্রিক পথ।

✈️ এয়ারপোর্টে অফলোড কেন হয়?(কারণ, ভুল ও করণীয়)বিদেশ ভ্রমণের সময় সবচেয়ে ভয়ংকর ও হতাশাজনক অভিজ্ঞতার একটি হলো এয়ারপোর্টে অফ...
23/12/2025

✈️ এয়ারপোর্টে অফলোড কেন হয়?
(কারণ, ভুল ও করণীয়)
বিদেশ ভ্রমণের সময় সবচেয়ে ভয়ংকর ও হতাশাজনক অভিজ্ঞতার একটি হলো এয়ারপোর্টে অফলোড হওয়া।
সব কাগজপত্র থাকার পরও অনেক যাত্রী ইমিগ্রেশনে আটকে যান বা ফ্লাইটে উঠতে না পেরে ফেরত পাঠানো হয়।
কেন এমন হয়? চলুন বিস্তারিত জেনে নিই 👇
🚫 অফলোড বলতে কী বোঝায়?
যখন একজন যাত্রী বৈধ টিকিট ও পাসপোর্ট থাকা সত্ত্বেও ইমিগ্রেশন বা এয়ারলাইন কর্তৃপক্ষের সিদ্ধান্তে ফ্লাইটে উঠতে না পারে, তখন তাকে অফলোড বলা হয়।
❗ এয়ারপোর্টে অফলোড হওয়ার প্রধান কারণসমূহ
1️⃣ ভিসা সংক্রান্ত সমস্যা
☑️ ভিসা এক্সপায়ার বা ভুল টাইপ (Tourist vs Work)
☑️ Single Entry ভিসায় পুনরায় প্রবেশের চেষ্টা
☑️ ভিসা কন্ডিশন স্পষ্ট না থাকা
☑️ ফেক বা সন্দেহজনক ভিসা
📌 ভিসার উদ্দেশ্য ও ভ্রমণের উদ্দেশ্য না মিললে অফলোডের সম্ভাবনা বেশি।
2️⃣ ভ্রমণের উদ্দেশ্য স্পষ্টভাবে বলতে না পারা
ইমিগ্রেশন অফিসার সাধারণত জিজ্ঞেস করেন:
☑️ কেন যাচ্ছেন?
☑️ কতদিন থাকবেন?
☑️ কোথায় থাকবেন?
❌ উত্তর অস্পষ্ট বা পরস্পরবিরোধী হলে
❌ পর্যাপ্ত কাগজ দেখাতে না পারলে
➡️ অফলোড হতে পারেন
3️⃣ হোটেল বুকিং বা ঠিকানা না থাকা
☑️ কনফার্মড হোটেল বুকিং না থাকা
☑️ Host/Invitation Letter সন্দেহজনক
☑️ হোটেলের ঠিকানা জানা না থাকা
🏨 “Where will you stay?” — এই প্রশ্নের সঠিক উত্তর না থাকলে সমস্যা হয়।
4️⃣ রিটার্ন টিকিট বা পরবর্তী ট্রাভেল প্ল্যান না থাকা
☑️ One-way টিকিট
☑️ Return date না থাকা
☑️ Onward ticket দেখাতে না পারা
✈️ Tourist ভিসায় গেলে রিটার্ন টিকিট অত্যন্ত গুরুত্বপূর্ণ।
5️⃣ পর্যাপ্ত অর্থ দেখাতে না পারা
☑️ Bank statement বা ক্যাশ না থাকা
☑️ Travel fund খুব কম
☑️ Credit card থাকলেও ব্যবহারযোগ্য না
💳 অনেক দেশ নির্দিষ্ট পরিমাণ অর্থ দেখাতে বলে।
6️⃣ পূর্বের ট্রাভেল হিস্ট্রি বা ইমিগ্রেশন রেকর্ড সমস্যা
☑️ আগের ভিসা ওভারস্টে
☑️ Deport বা Blacklist
☑️ সন্দেহজনক ট্রাভেল হিস্ট্রি
📂 ইমিগ্রেশন সিস্টেমে সব তথ্য থাকে।
7️⃣ সন্দেহজনক আচরণ বা নার্ভাসনেস
☑️ প্রশ্নে প্রশ্নে ঘাবড়ে যাওয়া
☑️ বারবার উত্তর পরিবর্তন
☑️ অপ্রয়োজনীয় কথা বলা
🧠 ইমিগ্রেশন অফিসার যাত্রীর body language লক্ষ্য করেন।
8️⃣ ট্রাভেল ডকুমেন্ট অসম্পূর্ণ
☑️ Travel insurance না থাকা
☑️ Tour itinerary না থাকা
☑️ COVID বা Health requirement না মানা (যদি প্রযোজ্য হয়)
📄 কাগজ যত গোছানো, ঝুঁকি তত কম।
🛡️ অফলোড এড়াতে করণীয়
✅ ভিসা ও ভ্রমণের উদ্দেশ্য পরিষ্কার রাখুন
✅ হোটেল, রিটার্ন টিকিট, ইটিনারারি প্রিন্ট কপি রাখুন
✅ প্রশ্নের উত্তর দিন সংক্ষিপ্ত ও আত্মবিশ্বাসের সাথে
✅ পর্যাপ্ত ফান্ড দেখাতে প্রস্তুত থাকুন
✅ ফেক বা ডামি ডকুমেন্ট ব্যবহার করবেন না
✅ ট্রাভেল এজেন্ট/কনসালটেন্টের কাছ থেকে ব্রিফিং নিন
📌 গুরুত্বপূর্ণ মনে রাখবেন
🔹 অফলোড মানেই আপনি অপরাধী নন
🔹 এটি ইমিগ্রেশন অফিসারের সিদ্ধান্ত
🔹 আগাম প্রস্তুতিই একমাত্র সমাধান
বিদেশ ভ্রমণে ডকুমেন্ট যত শক্ত, আত্মবিশ্বাস তত বেশি। সঠিক প্রস্তুতি থাকলে অফলোড হওয়ার ঝুঁকি অনেকটাই কমে যায়। সচেতন থাকুন, স্মার্ট ট্রাভেলার হোন ✈️

Address

Toyenbee Circular Road, Motijheel
Dhaka
1222

Alerts

Be the first to know and let us send you an email when Baraka Aviation Ltd. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Baraka Aviation Ltd.:

Shortcuts

Share