23/03/2026
বিদেশে পড়াশোনার ইন্টারভিউ: যেভাবে প্রস্তুতি নেবেন
বিদেশে পড়াশোনার জন্য ইন্টারভিউ অনেক সময় অনেক কিছুর নির্ধারণকারী হয়। ভিসা পাবেন কি পাবেন না, অনেকাংশেই নির্ভর করে আপনার ইন্টারভিউ পারফরমেন্সের উপর। তাই এই গুরুত্বপূর্ণ ধাপে সঠিক প্রস্তুতি নেওয়া অত্যন্ত জরুরি। নিচে কিছু গুরুত্বপূর্ণ দিক তুলে ধরা হলো যা আপনাকে ইন্টারভিউতে সফল হতে সাহায্য করবে:
১) ফাইন্যান্স সংক্রান্ত প্রশ্নের প্রস্তুতি:
ইন্টারভিউতে ফিনান্স সম্পর্কিত প্রশ্ন খুবই কমন। যেমন:
কে আপনাকে স্পন্সর করছেন?
স্পন্সরের সম্পর্ক কী?
যদি একাধিক উৎস থেকে টাকা আসে (যেমন: জমি বিক্রি, ব্যবসা), তাহলে তার ব্যাখ্যা তৈরি রাখুন।
আপনার ব্যাংক স্টেটমেন্টে যদি বড় কোনো লেনদেন থাকে, তাহলে তার পরিষ্কার ব্যাখ্যা দিন।
কিভাবে টাকা এসেছে, কার টাকা, কেন সেটা আপনার, এই বিষয়গুলো আপনি যেন আত্মবিশ্বাসের সঙ্গে ব্যাখ্যা করতে পারেন এটা খুব গুরুত্বপূর্ণ।
২) কোর্স এবং সিলেবাস সম্পর্কে ধারণা:
আপনার পছন্দ করা কোর্স সম্পর্কে ভালোভাবে জেনে নিন—
কোন সেমিস্টারে কোন কোন বিষয় পড়বেন?
প্রতিটি কোর্সে আপনি কী শিখবেন?
মোট কত ক্রেডিটের কোর্স?
আপনার আগের শিক্ষাজীবনের সঙ্গে এই কোর্সের সম্পর্ক কী?
এই বিষয়গুলো আপনি যদি ঠিকভাবে বলতে পারেন, ইন্টারভিউ বোর্ড আপনার আগ্রহ ও প্রস্তুতি দেখে সন্তুষ্ট হবেন।
৩) ইন্টারভিউয়ের সময়কাল:
প্রতি ক্যান্ডিডেটের জন্য সাধারণত একটা সময় বরাদ্দ থাকে। তবে অনেক সময় ছাড়িয়ে যায় বা কমসময় হয়, কারণ কর্মকর্তারা আপনার কিছু উত্তর টাইপ করে রাখেন।
একটি গুরুত্বপূর্ণ বিষয়:
আপনার উত্তর যেন গুছানো হয়। এক লাইনের উত্তর বলার পর তারা আপনাকে থামিয়ে দিতে পারে নোট করার জন্য। এরপর সেখান থেকেই আবার আপনাকে বলতে বলবে। তাই কোথায় থেমেছেন, সেটা মনে রাখবেন।
৪) কেন আপনি এইদেশ বেছে নিয়েছেন?
এই প্রশ্নের উত্তর হতে পারে:
অনেক খোঁজখুঁজির পর আমি দেখেছি যে সুইডেনের শিক্ষাব্যবস্থা অনেক উন্নত ও আধুনিক। গবেষণার সুযোগ, স্কলারশিপ সুবিধা, এবং পড়াশোনার পরিবেশ সব মিলিয়ে এটা আমার জন্য উপযুক্ত অথবা আপনার নিজস্ব ইউনিক উত্তর দিতে পারেন।
৫) পড়াশোনা শেষে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা:
এখানে উত্তর হওয়া উচিত খুব পরিষ্কার:
পড়াশোনা শেষে আমি বাংলাদেশে ফিরে আসতে চাই এবং যেসব দক্ষতা অর্জন করব, তা দেশের উন্নয়নে কাজে লাগাতে চাই। ( যদিও এটা সবার সেইম উত্তর আপনি চাইবেন ইউনিক করে বলার জন্য )
আপনার উত্তর যেন আত্মবিশ্বাসের সঙ্গে বলা হয়, যেন তারা বুঝতে পারেন আপনি সত্যিই যা বলছেন তা করবেন।
৬) ডকুমেন্টস সাবমিট করার সময় সতর্কতা:
ইমেইলে যা যা ডকুমেন্ট চেয়েছে, তার বাইরে অতিরিক্ত কিছু জমা দেবেন না।
যদি আপনি মাস্টার্সে যাচ্ছেন, তাহলে আগের ব্যাচেলর কোর্সের কিছু বিষয় মনে রাখুন—কারণ সেখান থেকে প্রশ্ন আসতে পারে।
যদি কোর্সের সাবজেক্ট ভিন্ন হয়, তাহলে তার যুক্তিসম্মত কারণ তৈরি রাখুন।
অন্তত ২টা সেমিস্টারের কোর্স মডিউল মনে রাখুন।
৭) যদি আপনি spouse সহ আবেদন করে থাকেন:
spouse-এর নামের বানান ও জন্মতারিখ ঠিকভাবে মনে রাখুন।
পাসপোর্টে যে সাইন আছে, সেটা আগেই দেখে রাখুন—ইন্টারভিউতে সই করতে হতে পারে।
৮) ইন্টারভিউ সেন্টারে যাওয়া ও অন্যান্য বিষয়:
ইন্টারভিউ সেন্টারে খুব তাড়াতাড়ি গিয়ে লাভ নেই। সাধারণত ২০ মিনিট আগেই যথেষ্ট।
উপরে কোনো ওয়াশরুমের ব্যবস্থা না-ও থাকতে পারে, তাই নিচে গিয়ে ব্যবহার করে নিন। গার্ডকে বললে দেখিয়ে দেবে।
মনে রাখবেন, সবকিছুর আগে আল্লাহর নাম নিয়ে বের হবেন, মাথা ঠান্ডা রাখবেন।
মুখস্থ করে কিছু বলার চেষ্টা করবেন না কারণ ওরা অনেক সময় থামিয়ে প্রশ্ন করে, তখন মুখস্থ উত্তর ভুলে যেতে পারেন।
ইন্টারভিউ মানেই ভয় পাওয়ার কিছু নয়। প্রস্তুতি, আত্মবিশ্বাস আর সামান্য কৌশলই আপনাকে সফল করতে পারে বাকিটা আল্লাহর ইচ্ছা। তাই গুছিয়ে উত্তর দিন, সময় নিয়ে কথা বলুন, আর নিজের প্রতি বিশ্বাস রাখুন।
সবাইকে শুভকামনা। আমার জন্যও দোয়া করবেন।