M. Elahi & Associates - A Law Firm

Call Directions Website Contact the practice

M. Elahi & Associates - A Law Firm M. Elahi & Associates, a top-tier law firm based in Bangladesh, operates globally.

শারদীয় দুর্গাপূজা ও শুভ বিজয়ার আন্তরিক শুভেচ্ছা।
22/10/2026

শারদীয় দুর্গাপূজা ও শুভ বিজয়ার আন্তরিক শুভেচ্ছা।

We Are Hiring – High Court Associates (Full-Time)Newly enrolled High Court Advocates are encouraged to applyM. Elahi & A...
15/10/2026

We Are Hiring – High Court Associates (Full-Time)
Newly enrolled High Court Advocates are encouraged to apply

M. Elahi & Associates invites applications for the position of Associate – High Court Division. We are looking for passionate, punctual and committed lawyers to join our High Court team.

Positions Available: 2 Full-Time Associates
Salary: Negotiable

Requirements

Membership of the Supreme Court Bar Association (SCBA)
Hardworking and eager to learn
Strong drafting skills and computer proficiency
Must attend court by 9:30 AM and the evening chamber (compulsory)

Application Deadline: 30 November 2026
(The advertisement may close earlier if a suitable candidate is found.)

How to Apply: Send your CV to [email protected] with the subject line “High Court Candidate”.

Only shortlisted candidates will be contacted.
Feel free to share or tag someone who might be interested!

🌐 www.elahilegal.com

Happy Birthday Ms Sabera!  Many Many Happy Returns of the Day!
15/10/2026

Happy Birthday Ms Sabera! Many Many Happy Returns of the Day!

Happy Birthday to our Associate, Advocate Zahirul Alam Sohag Bhai!  Many many happy returns of the day!
22/09/2026

Happy Birthday to our Associate, Advocate Zahirul Alam Sohag Bhai! Many many happy returns of the day!

তীব্র নিন্দা ও প্রতিবাদগতকাল ২৪ আগস্ট, ২০২৬ তারিখে ঢাকার সিএমএম আদালত প্রাঙ্গণে, যৌতুক মামলায় অভিযোগ গঠন শুনানি শেষে, আ...
26/08/2026

তীব্র নিন্দা ও প্রতিবাদ

গতকাল ২৪ আগস্ট, ২০২৬ তারিখে ঢাকার সিএমএম আদালত প্রাঙ্গণে, যৌতুক মামলায় অভিযোগ গঠন শুনানি শেষে, আমাদের চেম্বার M. Elahi & Associates - A Law Firm এর সিনিয়র অ্যাসোসিয়েট, অ্যাডভোকেট মোহাইমিনুল ইসলাম খান ওরফে মেহেদী হাসান -এর ওপর পূর্বপরিকল্পিতভাবে ওৎ পেতে থাকা ২০-২৫ জনের একটি ভাড়াটে বহিরাগত সন্ত্রাসী চক্র নির্মমভাবে হামলা চালায়—তার পোশাক ছিন্নভিন্ন করে। আমরা এই কাপুরুষোচিত হামলার তীব্রতম নিন্দা ও ঘৃণা জ্ঞাপন করছি।

পেশাগত দায়িত্ব পালনের কারনে একজন আইনজীবীর গায়ে হাত তোলা মানে শুধু একজন মানুষকে আঘাত করা নয়—এটি ন্যায়বিচারের প্রতিটি স্তম্ভের ওপর আঘাত।

আমরা Bangladesh Bar Council ও ঢাকা আইনজীবী সমিতি প্রতি আহ্বান জানাচ্ছি—হামলাকারীদের চিহ্নিত করে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করুন, আদালত প্রাঙ্গণে আইনজীবীদের নিরাপত্তায় জিরো-টলারেন্স নীতি গ্রহণ করুন, এবং "আইনজীবী সুরক্ষা আইন" অবিলম্বে প্রণয়নের উদ্যোগ নিন।

আমরা এম এলাহী অ্যান্ড অ্যাসোসিয়েটস পরিবার আমাদের সহকর্মী মেহেদী হাসানের পাশে অবিচল আছি এবং ন্যায়বিচার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত এই লড়াই চালিয়ে যাব।

অন্যায়ের কাছে মাথা নত নয়—আইনের শাসনই একমাত্র পথ।
#আইনজীবী_সুরক্ষা_আইন_চাই

জাতীয় রাজস্ব বোর্ড (NBR) দেশব্যাপী উৎস কর কর্তন মনিটরিং ও যাচাইকরণ কার্যক্রম জোরদার করেছে। এই আইনের অধীনে কর কর্মকর্তাদে...
19/07/2026

জাতীয় রাজস্ব বোর্ড (NBR) দেশব্যাপী উৎস কর কর্তন মনিটরিং ও যাচাইকরণ কার্যক্রম জোরদার করেছে। এই আইনের অধীনে কর কর্মকর্তাদের কিছু বিশেষ ক্ষমতা রয়েছে:

​🔹 সরেজমিনে পরিদর্শন: যেকোনো ব্যবসায়িক প্রতিষ্ঠানে বিনা বাধায় প্রবেশ ও পরিদর্শন।
🔹 নথিপত্র ও ডিজিটাল রেকর্ড যাচাই: হিসাবের বই, ব্যাংক স্টেটমেন্টের পাশাপাশি কম্পিউটার, ক্লাউড সার্ভার ও ডিজিটাল ডিভাইসের তথ্য পরীক্ষা করার ক্ষমতা (প্রয়োজনে পাসওয়ার্ড ব্যবহারের মাধ্যমে)।
🔹 সাময়িক জব্দ: করের সত্যতা নিশ্চিত করতে প্রয়োজনীয় কাগজপত্র বা ইলেকট্রনিক ডিভাইস সাময়িকভাবে নিজ হেফাজতে নেওয়া।

​⚠️ সতর্কতা: এই কার্যক্রমে বাধা দিলে বা অসহযোগিতা করলে ১৪৭(২) ধারা অনুযায়ী জরিমানার বিধান রয়েছে।

​💡 পরামর্শ: কোনো প্রকার হয়রানি বা জটিলতার মুখোমুখি হলে সরাসরি NBR-এর কমিটির সদস্য সচিব বরাবর ইমেইল ([email protected]) করুন।

​নিজে সচেতন থাকুন, সঠিক নিয়ম মেনে ই-চালানের মাধ্যমে কর জমা দিন।

​ .Elahi

⚠️ স্ক্যাম অ্যালার্ট: একটু সাবধান ভাই ব্রাদার্স! ⚠️​​আজকে একটা ইন্টারেস্টিং লিগ্যাল স্ক্যামের মুখোমুখি হলাম। ভাবলাম শেয়া...
13/07/2026

⚠️ স্ক্যাম অ্যালার্ট: একটু সাবধান ভাই ব্রাদার্স! ⚠️

​​আজকে একটা ইন্টারেস্টিং লিগ্যাল স্ক্যামের মুখোমুখি হলাম। ভাবলাম শেয়ার করি, বিশেষ করে আমাদের আইনজীবী বন্ধুদের একটু উপকারে আসতে পারে।

​তুরস্কের এক ল ইয়ার পরিচয় দিয়ে হুট করে হোয়াটসঅ্যাপে নক। গল্পটা বেশ হাই-প্রোফাইল—উনার এক ক্লায়েন্ট নাকি বাংলাদেশে ‘অনারারি কনসাল’ হচ্ছেন। উনার অফিশিয়াল রেসিডেন্সি ট্রান্সফারের জন্য বাংলাদেশের একজন ল ইয়ার লাগবে।

​সবচেয়ে মজার পার্ট হচ্ছে তাদের তাড়া! ১-২ ঘণ্টার মধ্যে কাজ শেষ করতে হবে, আর ফি কত লাগবে জানতে চাচ্ছে। অথচ লজিক্যালি বাংলাদেশে বসে কোনো বাংলাদেশি ল ইয়ারের পক্ষে তুরস্কের সিভিল রেজিস্ট্রির কাজ করা ইম্পসিবল।

​যেই আমি আমাদের ল ফার্ম (M. Elahi & Associates) থেকে অফিশিয়াল কমপ্লায়েন্সের কথা বললাম, ক্লায়েন্টের পাসপোর্ট কপির মতো বেসিক KYC (Know Your Customer) ডকুমেন্টস চাইলাম—ব্যস, অপর পাশ থেকে আর কোনো রিপ্লাই নাই! হাওয়া!

​এইসব স্ক্যামের মূল ট্রিকটা হচ্ছে:
১. আপনাকে প্রচুর তাড়া দেবে যাতে আপনি চিন্তা করার সময় না পান।
২. বড় অঙ্কের ফির লোভ দেখাবে।
৩. এরপর হয়তো একটা ফেক চেক পাঠাবে অথবা বলবে কোনো পোর্টালে রেজিস্ট্রেশন ফি দিতে।

​সো, ইন্টারন্যাশনালি কোনো নক আসলে একটু সাবধানে হ্যান্ডেল করবেন। প্রপার পেপারওয়ার্ক আর ব্যাকগ্রাউন্ড চেক ছাড়া কাউকেই পাত্তা দেবেন না।

​স্টে সেফ! 🤝

12/07/2026

২৫ বছর পূরণ হওয়ার আগে কোনো সরকারি কর্মচারী পদত্যাগ করলে পাবে না পেনশন সুবিধা

-আপিল বিভাগের রায়

🏢 ডেভেলপার নির্ধারিত সময়ে ফ্ল্যাট হস্তান্তর না করলে জেনে রাখুন ১০টি গুরুত্বপূর্ণ আইনি তথ্যঅনেকেই বছরের পর বছর কিস্তি পর...
12/07/2026

🏢 ডেভেলপার নির্ধারিত সময়ে ফ্ল্যাট হস্তান্তর না করলে জেনে রাখুন ১০টি গুরুত্বপূর্ণ আইনি তথ্য

অনেকেই বছরের পর বছর কিস্তি পরিশোধ করেও ফ্ল্যাটের দখল বা রেজিস্ট্রেশন পান না। এ ধরনের পরিস্থিতিতে কী করবেন? জেনে নিন সংক্ষেপে—

১. ডেভেলপার ফ্ল্যাট দিতে দেরি করলে কি কিস্তি দেওয়া বন্ধ করতে পারবেন?

**উত্তর:** হুট করে কিস্তি বন্ধ করা ঝুঁকিপূর্ণ। চুক্তিতে নির্দিষ্ট শর্ত থাকলে তবেই কিস্তি স্থগিত করা যেতে পারে। অন্যথায় ডেভেলপার বুকিং বাতিলের অজুহাত পেতে পারে। কিস্তি বন্ধের আগে অবশ্যই আইনজীবীর মাধ্যমে **লিগ্যাল নোটিশ** প্রদান করা উচিত।

২. চুক্তি বাতিল হলে টাকা কতদিনের মধ্যে ফেরত দিতে হবে?

**উত্তর:** রিয়েল এস্টেট উন্নয়ন ও ব্যবস্থাপনা আইন, ২০১০-এর **ধারা ১৪(৩) অনুযায়ী, চুক্তি বাতিলের পর ডেভেলপার সর্বোচ্চ ৩ মাসের মধ্যে** এবং **সর্বোচ্চ ৩টি কিস্তিতে**, প্রযোজ্য সুদসহ ক্রেতার অর্থ ফেরত দিতে বাধ্য।

৩.ডেভেলপার কোম্পানি দেউলিয়া বা পালিয়ে গেলে কী হবে?

**উত্তর:** কোম্পানি লিকুইডেশনে গেলে আদালতের মাধ্যমে লিকুইডেটর নিয়োগ করে কোম্পানির সম্পত্তি বিক্রয়ের মাধ্যমে পাওনা আদায়ের আইনগত ব্যবস্থা রয়েছে। প্রতারণার প্রমাণ থাকলে পরিচালকদের বিরুদ্ধে ফৌজদারি ব্যবস্থাও নেওয়া যেতে পারে।

৪. জমির মালিক ও ডেভেলপারের বিরোধে কাজ বন্ধ হলে ক্রেতার কী হবে?

**উত্তর:** ক্রেতা একজন **Innocent Third Party Buyer**। জমির মালিক ও ডেভেলপারের অভ্যন্তরীণ বিরোধের দায় ক্রেতার নয়। এ কারণে ক্রেতা আইনগত প্রতিকার ও ক্ষতিপূরণ দাবি করতে পারেন।

৫.চুক্তিতে ক্ষতিপূরণের কথা না থাকলেও কি ক্ষতিপূরণ পাওয়া যাবে?

**উত্তর:** হ্যাঁ। **ধারা ১৫** অনুযায়ী, চুক্তিতে উল্লেখ না থাকলেও বিলম্বের কারণে ওই এলাকার সমমানের ফ্ল্যাটের প্রচলিত মাসিক ভাড়ার ভিত্তিতে ক্ষতিপূরণ দাবি করা যেতে পারে।

৬. এই আইন কি রেডি ফ্ল্যাটের ক্ষেত্রেও প্রযোজ্য?

**উত্তর:** অবশ্যই। নির্মাণাধীন ও প্রস্তুত (Ready) ফ্ল্যাট, প্লট এবং বাণিজ্যিক স্পেস—সব ক্ষেত্রেই আইনটি প্রযোজ্য, যদি প্রকল্পটি প্রযোজ্য আইনের আওতাভুক্ত হয়।

৭. মামলা করার সময়সীমা কত?

**উত্তর:** চুক্তিভঙ্গের কারণে দেওয়ানি মামলা সাধারণত চুক্তিভঙ্গের তারিখ বা হস্তান্তরের নির্ধারিত শেষ তারিখ থেকে **৩ বছরের মধ্যে** দায়ের করতে হয়। ফৌজদারি বিষয়ে যত দ্রুত সম্ভব আইনগত পদক্ষেপ নেওয়া উচিত।

৮. রাজউকের অনুমোদন ছাড়া ভবনে ফ্ল্যাট কিনলে কি আইনি সুরক্ষা পাবেন?

**উত্তর:** অনুমোদনহীন ভবনে ফ্ল্যাট কেনা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। তবে ডেভেলপারের অবৈধ কার্যকলাপের কারণে প্রতারণার শিকার হলে আইনগত প্রতিকার চাওয়া সম্ভব, যদিও ভবনের বৈধতা নিয়ে আলাদা জটিলতা থাকতে পারে।

৯.ক্ষতিপূরণের চেক বাউন্স হলে কী করবেন?

**উত্তর:** ডেভেলপারের দেওয়া চেক ডিজঅনার হলে দেওয়ানি মামলার পাশাপাশি **Negotiable Instruments Act, 1881-এর ধারা ১৩৮** অনুযায়ী চেক ডিজঅনারের মামলাও করা যেতে পারে।

১০. মামলা চলাকালীন ডেভেলপার কি আপনার ফ্ল্যাট অন্যের কাছে বিক্রি করতে পারবে?

**উত্তর:** আদালতের নিকট **অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা (Status Quo/Injunction)** প্রার্থনা করা হলে আদালত উপযুক্ত ক্ষেত্রে ফ্ল্যাট বিক্রি বা হস্তান্তরের ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে পারেন। ফলে মামলা নিষ্পত্তির আগে ডেভেলপার সাধারণত ওই ফ্ল্যাট অন্য কারও কাছে হস্তান্তর করতে পারেন না।

⚖️ **প্রতিটি মামলার বাস্তবতা ও চুক্তির শর্ত ভিন্ন হতে পারে। তাই কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে অভিজ্ঞ আইনজীবীর পরামর্শ গ্রহণ করুন।**

রিয়েল এস্টেট ডেভেলপার কোম্পানি চুক্তি অনুযায়ী নির্দিষ্ট সময়ে ফ্ল্যাট বা প্লট হস্তান্তর না করলে ক্রেতার আইনি অ.....

নতুন আয়কর আইন অনুযায়ী হেবা, দানপত্র ও দানের ঘোষণা দলিলে উৎসে করের কোন প্রয়োজন নাই।
07/07/2026

নতুন আয়কর আইন অনুযায়ী হেবা, দানপত্র ও দানের ঘোষণা দলিলে উৎসে করের কোন প্রয়োজন নাই।

Address

Eastern Arzoo (11th Floor), Suit No. 11-1
Dhaka
1000

Opening Hours

Monday 09:00 - 22:00
Tuesday 09:00 - 22:00
Wednesday 09:00 - 22:00
Thursday 09:00 - 22:00
Saturday 09:00 - 22:00
Sunday 09:00 - 22:00

Telephone

+8801717554759

Alerts

Be the first to know and let us send you an email when M. Elahi & Associates - A Law Firm posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to M. Elahi & Associates - A Law Firm:

Shortcuts

Share