22/05/2026
পলিগ্রাফ টেস্ট (লাই ডিটেক্টর টেস্ট)
সত্য যাচাইয়ে বৈজ্ঞানিক ফরেনসিক পদ্ধতি
পলিগ্রাফ টেস্ট, যা সাধারণভাবে লাই ডিটেক্টর টেস্ট নামে পরিচিত, একটি পেশাদার ফরেনসিক মূল্যায়ন পদ্ধতি যা শারীরবৃত্তীয় (Physiological) ও মনস্তাত্ত্বিক (Psychological) বিশ্লেষণের মাধ্যমে সত্যতা যাচাই করতে ব্যবহৃত হয়। বাংলাদেশে সর্বপ্রথম পেশাদারভাবে এই সেবা চালু করে BIFPS Consultancy Ltd. (ForensicBD™)। বাংলাদেশের প্রথম বিশেষায়িত পলিগ্রাফ এক্সামিনেশন প্রতিষ্ঠান হিসেবে আমরা আন্তর্জাতিকভাবে স্বীকৃত ফরেনসিক পদ্ধতি, মনস্তাত্ত্বিক মূল্যায়ন, আচরণগত বিশ্লেষণ এবং আধুনিক কম্পিউটারাইজড পলিগ্রাফ সিস্টেম ব্যবহার করে সত্য যাচাই প্রক্রিয়ায় সহায়তা প্রদান করি।
পলিগ্রাফ টেস্ট কী?
পলিগ্রাফ টেস্ট হলো একটি বৈজ্ঞানিক মূল্যায়ন প্রক্রিয়া যেখানে নির্দিষ্ট প্রশ্নের উত্তর দেওয়ার সময় একজন ব্যক্তির অনিচ্ছাকৃত শারীরবৃত্তীয় প্রতিক্রিয়া পরিমাপ ও বিশ্লেষণ করা হয়। এই পরীক্ষা প্রশিক্ষিত ফরেনসিক পেশাজীবী এবং সার্টিফায়েড পলিগ্রাফ এক্সামিনার দ্বারা পরিচালিত হয়। পরীক্ষার মূল উদ্দেশ্য হলো এমন শারীরিক ও মানসিক প্রতিক্রিয়ার ধরন শনাক্ত করা, যা চাপ, প্রতারণা, তথ্য গোপন বা সত্য বলার ইঙ্গিত দিতে পারে।
পলিগ্রাফ টেস্ট কীভাবে কাজ করে?
পরীক্ষার সময় একটি কম্পিউটারাইজড পলিগ্রাফ যন্ত্র একসাথে একাধিক শারীরবৃত্তীয় পরিবর্তন রেকর্ড করে, যেমন:
• হৃদস্পন্দনের হার (Heart Rate)
• রক্তচাপ (Blood Pressure)
• শ্বাস-প্রশ্বাসের গতি ও ধরণ (Respiration Pattern)
• ত্বকের বৈদ্যুতিক প্রতিক্রিয়া বা ঘাম (Skin Conductance / Electrodermal Activity)
• শরীরের নড়াচড়া শনাক্তকরণ (Movement Detection)
• চোখের মণি ও আচরণগত প্রতিক্রিয়া (Pupillary & Behavioral Responses)
যখন কোনো ব্যক্তি মিথ্যা বলে বা মানসিক চাপ অনুভব করে, তখন শরীরের স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র (Autonomic Nervous System) কিছু অনিচ্ছাকৃত শারীরবৃত্তীয় প্রতিক্রিয়া তৈরি করে। এই প্রতিক্রিয়াগুলো প্রশিক্ষিত পলিগ্রাফ এক্সামিনার স্ট্যান্ডার্ড স্কোরিং পদ্ধতি, কম্পিউটারাইজড চার্ট বিশ্লেষণ এবং আচরণগত মূল্যায়নের মাধ্যমে বিশ্লেষণ করেন।
আমরা আধুনিক কম্পিউটারাইজড পলিগ্রাফ এক্সামিনেশন সিস্টেম ব্যবহার করি, যার মধ্যে রয়েছে:
• CPS Elite System with Electronic Pneumos
• CPS Plethysmograph
• CPS Elite Complete Movement Sensor Package
– Masseter Headset
– Arm Sensors
– Feet Sensors
– Seat Sensor
এই উন্নত প্রযুক্তিগত ব্যবস্থা পরীক্ষার সময় শারীরবৃত্তীয় প্রতিক্রিয়াগুলোকে অধিক নির্ভুলভাবে পর্যবেক্ষণ করতে সহায়তা করে এবং movement-based countermeasure কমাতে সাহায্য করে।
আমাদের পলিগ্রাফ পরীক্ষার ধাপসমূহঃ
১. কেস অ্যাসেসমেন্ট ও প্রি-টেস্ট ইন্টারভিউ
পরীক্ষার পূর্বে পরীক্ষার্থীকে একটি বিস্তারিত ইন্টারভিউ প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়, যেখানে কেস সম্পর্কিত তথ্য, আচরণগত সূচক এবং মনস্তাত্ত্বিক পটভূমি মূল্যায়ন করা হয়।
এই ধাপে নিম্নোক্ত বিষয়গুলো সম্পন্ন করা হয়:
• Psychological Profiling
• Behavioral Observation
• Body Language Analysis
• Question Structuring & Validation
পরীক্ষার্থীকে পরীক্ষার পদ্ধতি, সীমাবদ্ধতা এবং সম্মতিসংক্রান্ত বিষয়গুলো বিস্তারিতভাবে জানানো হয়।
২. পলিগ্রাফ এক্সামিনেশন ফেজ
কেসের প্রেক্ষাপট অনুযায়ী বৈজ্ঞানিকভাবে নির্দিষ্ট প্রশ্ন তৈরি করা হয়। প্রশ্নোত্তরের সময় কম্পিউটারাইজড পলিগ্রাফ সিস্টেম একযোগে শারীরবৃত্তীয় প্রতিক্রিয়াগুলো রেকর্ড করে।
৩. ডাটা বিশ্লেষণ ও ব্যাখ্যা
সংগৃহীত শারীরবৃত্তীয় তথ্য বিশ্লেষণ করা হয়:
• Computerized Polygraph Charts
• Behavioral Indicators
• Standardized Scoring Systems
• Comparative Physiological Analysis
এরপর পরীক্ষক পেশাদারভাবে ফলাফল বিশ্লেষণ ও ব্যাখ্যা প্রদান করেন।
৪. চূড়ান্ত পেশাদার মতামত
বিশ্লেষণ প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর পরীক্ষক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে একটি নিরপেক্ষ পেশাদার মতামত প্রদান করেন। ফলাফল নিম্নোক্তভাবে শ্রেণিবদ্ধ হতে পারে:
• Truthfulness Indicative
• Deception Indicative
• Inconclusive
• Incomplete Examination
পলিগ্রাফ পরীক্ষার ব্যবহারক্ষেত্রঃ
বিশ্বের বিভিন্ন দেশে পলিগ্রাফ পরীক্ষা বিভিন্ন তদন্ত ও সত্যতা যাচাইয়ের কাজে ব্যবহৃত হয়, যেমন:
• সন্দেহ যাচাই (Suspicion Verification)
• বৈবাহিক ও সম্পর্কগত বিরোধ
• পরকীয়া সংক্রান্ত তদন্ত
• পারিবারিক বিরোধ নিষ্পত্তি
• কর্পোরেট জালিয়াতি তদন্ত
• কর্মী যাচাই (Employee Screening)
• কর্মক্ষেত্রের অসদাচরণ তদন্ত
• অপরাধ তদন্ত
• আইনগত ও তদন্ত সহায়ক মূল্যায়ন
• অভ্যন্তরীণ প্রতারণা তদন্ত
• প্রি-এমপ্লয়মেন্ট স্ক্রিনিং
• চুরি বা বিশ্বাসঘাতকতা সংক্রান্ত তদন্ত
পলিগ্রাফ রিপোর্ট কি আদালতে গ্রহণযোগ্য?
পলিগ্রাফ বাংলাদেশে তুলনামূলকভাবে নতুন হওয়ায় বাংলাদেশের আদালতে এর ব্যবহার এখনো আনুষ্ঠানিকভাবে শুরু হয়নি। তবে পার্শ্ববর্তী দেশ ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশে এটি তদন্ত সহায়ক তথ্য, জিজ্ঞাসাবাদ সহায়তা এবং অনুসন্ধানমূলক টুল হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। যুক্তরাষ্ট্র, মেক্সিকো, রাশিয়া, ইসরায়েল, দক্ষিণ আফ্রিকা, ইউক্রেন, জাপান এবং ভারতসহ বিভিন্ন দেশে পলিগ্রাফ, Layered Voice Analysis (LVA) এবং Brain Mapping বিভিন্ন তদন্ত ও ফরেনসিক মূল্যায়নে ব্যবহৃত হয়।
ভারতের বিভিন্ন Forensic Science Department, Forensic Science Laboratory (FSL) এবং তদন্ত সংশ্লিষ্ট সংস্থাগুলো এসব প্রযুক্তি নিয়মিতভাবে ব্যবহার করে থাকে।
বাংলাদেশে ব্যক্তিগত ও কর্পোরেট ব্যবহারের সুযোগঃ
বিশ্বের বিভিন্ন দেশে কর্পোরেট তদন্ত, অভ্যন্তরীণ প্রতারণা তদন্ত, প্রি-এমপ্লয়মেন্ট স্ক্রিনিং, বৈবাহিক বিরোধ এবং বিভিন্ন আচরণগত তদন্তে পলিগ্রাফ ব্যবহার করা হয়। বাংলাদেশেও প্রশিক্ষিত ও সম্মতিপূর্ণ পদ্ধতিতে এ ধরনের পরীক্ষা পরিচালনায় কোনো আইনগত নিষেধাজ্ঞা নেই।
আমরা বাংলাদেশে ক্রিমিনাল ইনভেস্টিগেশন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যক্রমে Layered Voice Analysis, Polygraph Examination, Brain Mappingসহ বিভিন্ন বৈজ্ঞানিক ফরেনসিক মূল্যায়ন পদ্ধতির ব্যবহার চালুর লক্ষ্যে দীর্ঘদিন ধরে কাজ করে আসছি।
এ উদ্দেশ্যে আমরা আর্মি, পুলিশ, ইন্টেলিজেন্স সংস্থা এবং সংশ্লিষ্ট বিভিন্ন কর্তৃপক্ষের সাথে নিয়মিত যোগাযোগ করে তাদেরকে এসব প্রযুক্তির ব্যবহারিক প্রয়োগ, তদন্তে কার্যকারিতা এবং পেশাগত মানদণ্ড সম্পর্কে অবহিত ও সচেতন করার চেষ্টা করে আসছি।
একইসাথে, বাংলাদেশে প্রাইভেট সেক্টরেও এসব ফরেনসিক ও ক্রেডিবিলিটি অ্যাসেসমেন্ট সার্ভিসের ব্যবহার বৃদ্ধি করার জন্য আমরা কাজ করছি। এরই অংশ হিসেবে আমরা প্রাথমিকভাবে পলিগ্রাফ সার্ভিস চালুর মাধ্যমে এই ধরনের বৈজ্ঞানিক ইনভেস্টিগেটিভ টুলস সম্পর্কে সচেতনতা, গ্রহণযোগ্যতা এবং দায়িত্বশীল ব্যবহার বৃদ্ধি করার উদ্যোগ নিয়েছি।
সারাবিশ্বে শুধু সিআইডি বা ডিবি নয়, বিশ্বের বিভিন্ন বেসরকারি তদন্ত সংস্থা, কর্পোরেট সিকিউরিটি ইউনিট এবং ফরেনসিক কনসালটেন্সি প্রতিষ্ঠানও পলিগ্রাফ ব্যবহার করে থাকে।
যেকোনো পলিগ্রাফ পরীক্ষায় অংশগ্রহণ সম্পূর্ণ স্বেচ্ছাসেবী হতে হবে। কোনো ধরনের জোরপূর্বক, চাপ প্রয়োগ বা অবৈধ উপায়ে পরীক্ষা গ্রহণ করা হয় না। পরীক্ষার পূর্বে পরীক্ষার্থী/ক্লায়েন্টের কাছ থেকে নিম্নোক্ত বিষয়ে অবহিত সম্মতি (Informed Consent) গ্রহণ করা হয়:
• Interview Procedures
• Psychological Profiling
• Polygraph Examination
• Recording & Documentation
এ বিষয়ক স্বচ্ছতার জন্য পলিগ্রাফ টেস্টে অংশগ্রহণকারীদের নিকট হতে কনসেন্ট ফরমে উল্লেখপূর্বক আমরা ৩০০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে স্বাক্ষর গ্রহণ করে থাকি।
গোপনীয়তাঃ
সমস্ত পরীক্ষার রেকর্ড, রিপোর্ট, ইন্টারভিউ উপকরণ এবং বিশ্লেষণাত্মক তথ্য পেশাদার ফরেনসিক ও নৈতিক মানদণ্ড অনুসারে গোপনীয়ভাবে সংরক্ষণ করা হয়। প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ পদ্ধতি, স্কোরিং সিস্টেম এবং ফরেনসিক ফ্রেমওয়ার্ক প্রতিষ্ঠানটির নিজস্ব বুদ্ধিবৃত্তিক সম্পদ (Intellectual Property) ।
রেকর্ডিং ও ডকুমেন্টেশন নীতিঃ
পেশাগত, নিরাপত্তা ও ডকুমেন্টেশন উদ্দেশ্যে পরীক্ষার সময় ভিডিও, অডিও, আচরণগত এবং বিশ্লেষণাত্মক রেকর্ডিং করা হতে পারে। এসব উপকরণ প্রতিষ্ঠানের সম্পত্তি হিসেবে সংরক্ষিত থাকবে এবং পেশাগত ও আইনি ডকুমেন্টেশনের প্রয়োজনে নিরাপদভাবে সংরক্ষণ করা হতে পারে।
স্বাস্থ্য ও শারীরিক সক্ষমতা সংক্রান্ত শর্তঃ
পরীক্ষার্থীকে অবশ্যই নিম্নোক্ত গুরুত্বপূর্ণ বিষয়সমূহ জানাতে হবে:
• স্নায়ুবিক সমস্যা
• মানসিক স্বাস্থ্য সমস্যা
• হৃদরোগ বা শারীরিক জটিলতা
• ওষুধ সেবন
• মাদক বা অ্যালকোহল গ্রহণ
এ ধরনের তথ্য গোপন করা হলে পরীক্ষার নির্ভুলতা প্রভাবিত হতে পারে।
উল্লেখ্য যে, শারীরবৃত্তীয় প্রতিক্রিয়া নিয়ন্ত্রণের চেষ্টা, তথ্য গোপন বা পরীক্ষায় বাধা সৃষ্টি করলে:
• পরীক্ষা বাতিল করা হতে পারে
• ফলাফল Incomplete হিসেবে বিবেচিত হতে পারে
• পুনরায় পরীক্ষা গ্রহণ নাও করা হতে পারে।
পলিগ্রাফ পরীক্ষার ফিঃ ৫০,০০০ টাকা মাত্র।
এই ফি-এর অন্তর্ভুক্ত-
• Psychological Profiling
• Body Language Analysis
• Pre-Test Interview
• Polygraph Examination
• Data Analysis
• Final Professional Opinion Report
পেমেন্ট নীতিঃ
• পরীক্ষার পূর্বেই সম্পূর্ণ ফি পরিশোধ করতে হবে
• ফি সম্পূর্ণরূপে অ-ফেরতযোগ্য (Non-Refundable)
কারা পলিগ্রাফ পরীক্ষা পরিচালনা করেন?
পলিগ্রাফ পরীক্ষা প্রশিক্ষিত ও সার্টিফায়েড পেশাজীবীদের মাধ্যমে পরিচালিত হয়, যাদের দক্ষতার ক্ষেত্র:
• ফরেনসিক সাইকোলজি
• মানব আচরণ বিশ্লেষণ
• ইনভেস্টিগেটিভ ইন্টারভিউয়িং
• বৈজ্ঞানিক লাই ডিটেকশন
• মনস্তাত্ত্বিক মূল্যায়ন
সঠিক ফলাফল ও পেশাদার মান বজায় রাখতে আন্তর্জাতিকভাবে প্রশিক্ষিত ও অভিজ্ঞ Polygraph Examiner দ্বারা পরীক্ষা পরিচালনা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ; যা বাংলাদেশে Bangladesh Institute of Forensic Psychology & Sciences (ForensicBD) প্রদান করে থাকে।
আমাদের এখানে পলিগ্রাফ টেস্ট পরিচালনা করেন:
Md Meraz Hossain
PhD Scholar in Forensic Psychology at National Forensic Sciences University, India
MSc in Clinical & Counselling Psychology, JnU, Dhaka
BSc in Psychology at Jagannath University
PGT in Psychotherapy at BSMMU, BD
Addiction Professional (DNC), Dhaka
Certified NLP Trainer & Life Coach, CBT Trainer, Corporate Trainer
Graphologist (Handwriting Analysis Expert)
Forensic Document Examiner, Body Language Analyst
Lie Detection (Polygraph) Examiner, Private Investigator
Sexual Exploitation, Abuse, and Harassment (SEAH) Investigator
Former Guest Lecturer: Govt Titumir College, Dhaka
Trainer: Military, Police & Intelligence Agencies, Bangladesh
Managing Director: Bangladesh Institute of Forensic Psychology & Sciences; BIFPS Consultancy Ltd.
নৈতিকতা ও পেশাগত অঙ্গীকার:
সমস্ত পরীক্ষা পেশাদার ফরেনসিক নীতিমালা, প্রাতিষ্ঠানিক প্রটোকল এবং প্রযোজ্য আইন অনুসরণ করে পরিচালিত হয়। BIFPS Consultancy Ltd. (ForensicBD) যেকোনো পরিস্থিতিতে যেকোনো পরীক্ষা প্রত্যাখ্যান বা বাতিল করার অধিকার সংরক্ষণ করে।
আমরা বিশ্বাস করি, যথাযথ প্রশিক্ষণ, নৈতিকতা, পরীক্ষার্থীর সম্মতি এবং পেশাদার মানদণ্ড অনুসরণ করে Polygraph, Layered Voice Analysis (LVA) এবং Brain Mapping-এর মতো আধুনিক ফরেনসিক প্রযুক্তির ব্যবহার বাংলাদেশেও তদন্ত, আচরণগত মূল্যায়ন এবং সত্য উদঘাটনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
যোগাযোগঃ
Call/ Whatsapp: 01988-896656
Email: [email protected]