R & S Associates

R & S Associates We provide all types of Civil and Criminal litigation, Tax, Income Tax, VAT, Customs and others legal assistance...

কোন ব্যক্তি আয়কর প্রদানের জন্য উপযুক্ত?র্অথ আইন ২০১৭ এর আওতায় প্রত্যেক ব্যক্তি করদাতা (অনিবাসী বাংলাদেশী সহ), হিন্দু যৌথ...
18/10/2017

কোন ব্যক্তি আয়কর প্রদানের জন্য উপযুক্ত?

র্অথ আইন ২০১৭ এর আওতায় প্রত্যেক ব্যক্তি করদাতা (অনিবাসী বাংলাদেশী সহ), হিন্দু যৌথ পরিবার, অংশীদারী ফার্ম, ব্যক্তি সংঘ এবং আইনের দ্বারা সৃষ্ট কৃত্রিম ব্যক্তির আয়ের সীমা ২,৫০,০০০/= টাকার উপরে হলে আয়কর প্রদানের জন্য উপযুক্ত বলে বিবেচিত হবেন।

তবে
(১) মহিলা এবং ৬৫ বৎসর বা তদুর্ধ বয়সের ব্যক্তি করদাতা আয় ৩,০০,০০০/= টাকা এর উপরে হলে তিনি আয়কর প্রদানের উপযুক্ত হবনে।
(২) প্রতিবন্ধি করদাতা আয় ৩,৭৫,০০০/= টাকা এর উপরে হলে তিনি আয়কর প্রদানের উপযুক্ত হবেন।
(৩) গেজেট ভুক্ত যুদ্ধাহত মুক্তিযোদ্ধা করদাতার আয় সীমা ৪,২৫,০০০/= টাকা এর উপরে হলে তিনি আয়কর প্রদানের উপযুক্ত হবেন।

আয়করের জন্য আয়ের খাত কি কি?

আয়কর অধ্যাদশে ১৯৮৪ অনুযায়ী আয়ের খাত সমূহ নম্নিরূপ:

বেতনাদি
নিরাপত্তা জামানতের উপর সুদ
গৃহ সম্পত্তির আয়
কৃষি আয়
ব্যবসা বা পেশার আয়
মূলধনী মুনাফা
অন্যান্য উৎস হতে আয়। তবে রিটার্ন জমা দেয়ার সময় নিম্নলিখিত আয়ের খাতগুলি সম্পৃক্ত হবে।
ফার্মের আয়ের অংশ
স্বামী / স্ত্রী বা অপ্রাপ্ত বয়স্ক সন্তানের আয়

আয়কর সম্পর্কে যে তথ্য জানতে বা সহায়তা পেতে যোগাযোগ

০১৯১৬ ৯৪৮৭১০

19/06/2017

দয়া করে কেউ না পড়ে লাইক দিবেন না ।

I need a job. I want a job. I just need a job. I want any type of job!
দেশের ৩৯টি সরকারি বিশ্ববিদ্যালয়, ৯৩টি বেসরকারি বিশ্ববিদ্যালয়, ৩টি আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় থেকে প্রতিবছর বের হচ্ছে দুই লাখের বেশি আর বিশ্বের দ্বিতীয় বৃহত্তম বিশ্ববিদ্যালয় 'জাতীয় বিশ্ববিদ্যালয়' থেকে বের হচ্ছে প্রতিবছর ৫ লাখেরও বেশি। ৭ লাখ শিক্ষিতদের একটাই কথা – I want a job!
শিক্ষাজীবন শেষে কর্মজীবন শুরু তো করতেই হবে, খুব স্বাভাবিক। কিন্তু বাংলাদেশে কিছু অস্বাভাবিক ঘটনা ঘটছে। একদিকে প্রচুর বেকার আর অন্যদিকে লক্ষ লক্ষ বিদেশি চাকুরির বাজার দখল করে নিচ্ছে। ভারত, পাকিস্তান, শ্রীলংকা, ফিলিপাইনের চোখ এখন বাংলাদেশের কর্মবাজারের দিকে।
পরিস্থিতি খুব পরিষ্কার। দেশের চাকুরি ৪%-৫% সরকারি চাকুরি বাকি ৯৪%-৯৫% চাকুরি এখন বেসরকারি খাতে। আরও পরিষ্কার যে, চাকুরির অভাব নেই।
চাকুরির অভাব নেই অথচ চাকুরি পাচ্ছে না লাখ লাখ বাংলাদেশি তরুণ-তরুণী। ওদিকে লাখ লাখ বিদেশি বছরে প্রায় ৬৫ হাজার কোটি টাকা নিয়ে যাচ্ছে যা বাংলাদেশের সব সরকারী চাকুরিজীবীদের মোট বেতনের চাইতেও অনেক বেশি।
তাহলে গ্যাপটা কোথায়? বছরে ৭ লাখ শিক্ষিত ছেলেমেয়েতো বের হচ্ছে! এরা কেন চাকুরি পাচ্ছে না, বিদেশির দখল করা লোভনীয় চাকুরিগুলো?
University Grants Commission (UGC) কতগুলো কারণ বলেছে – তারমধ্যে আমাদের বিশ্ববিদ্যালয় থেকে যারা বের হচ্ছে তাদের ১। কমিউনিকেশন স্কিলস কম, ২। ইংরেজি বলতে পারার ছেলেমেয়ে খুবই কম, ৩। যা জানে, তা উপস্থাপন করতে পারে না এবং ব্যবসায়ীক ডিলিংসের যেসব উপস্থাপনা, সেগুলোতেও ভীষণ দুর্বল।
সম্ভবত ৩টি কারণই দারুণ সত্যি। কমিউনিকেশন স্কিলসের কথা বললে – বিশ্ববিদ্যালয় পাশ করা অনেক ছেলেমেয়েই আকাশ থেকে পড়ে! এটা কী? খায় না গায়ে দেয়?
আরেকটি কারণ এর সাথে যোগ করা দরকার, প্রতিবছর যারা বের হচ্ছে, তাদের প্রায় সবাই সরকারি চাকুরির জন্য সেই মান্ধাতার আমলের ইথিওপিয়ার রাজধানী, ভারতের পররাষ্ট্রনীতি এসব মুখস্থ করা শুরু করে দেয় আর অষ্টম শ্রেণির অংক বই হলো বিশ্ববিদ্যালয়ের পাশ করা ছেলেমেয়ের সবচেয়ে জরুরি বই!! সরকারি চাকুরিগুলো তেমনই – Knowledge based, প্রথমেই এখানে স্কিলস দরকার নেই। যারা চাকুরি পাবে তাদেরকে পরে তৈরি করে নেয়া হবে। এবং প্রশিক্ষণখাতে তাদের জন্য বিপুল বাজেট থাকে।
কিন্তু বেসরকারি চাকুরি বা কর্পোরেট জব? সেখানেতো ইথিওপিয়ার রাজধানীর কোন ধার ধারছে না। সেখানে সরাসরি Skilled মানুষ চায়। সরকারের মতো তাদের বিপুল বাজেট নেই, যে নিয়োগ দেয়ার পরে প্রায় ৩০ বছর তাদের ধাপে ধাপে তৈরি করা হবে!
ক্যারিয়ারের দ্বিতীয় অসুখটা ঠিক এখানেই।
সরকারি চাকুরি প্রস্তুতি নিতে গিয়ে ৯৫% ছেলেমেয়ে হতাশ হয়ে পরে। এবং তারা যেহেতু ৬/৭ বছরও সেই মুখস্থ করেই সরাকারি চাকুরি পাওয়ার জন্য দৌড়াতে থাকে, স্কিল অর্জনের সময়ই তো নেই। এরা পরবর্তীততে ঘোর বিপদে পড়ে। প্রথম দিকে যারা কর্পোরেটে ঢুকে গেছে, তাদের ধারে কাছে তাদের আর যাওয়ার সময় বা সুযোগটাও থাকে না।
এই বিপুল সংখ্যাটা, বলতে কষ্ট হয়, জব মার্কেটের জন্য অনেকটা অচল মালে পরিণত হয়।
আর ঘটনা ঠিক সেখানেই ঘটে । আমাদের ব্যবসায়ী, কর্পোরেটরা এই অচল মাল নিতে একদমই রাজি না। তারা চায় রেডিমেড চৌকস পেশাজীবী। টাকার যেহেতু অভাব নেই, তারা বিদেশ থেকে প্রচুর চৌকস কর্মী নিয়ে আসে। কারণ অচল মাল দিয়ে তারা প্রতিযোগিতার বাজার টিকতে পারবে না। অল্প কিছু ব্যতিক্রম বাদ দিলে তাদের আসলেই হাত পা বাঁধা।
প্রথম সর্বনাশটা ঘটে যায়, সরকারি চাকুরির পেছনে দৌড়াতে গিয়ে, দ্বিতীয় সর্বনাশটা ঘটে, কোন ধরনের স্কিল অর্জনের চেষ্টা না করে, চ্যালেঞ্জ নেয়ার সাহসটা না নিয়ে নিজেকে প্রতিযোগিতার মাঠে খেলার জন্য অনুপযুক্ত প্রমাণ করে দিয়ে।
তাহলে ক্যারিয়ারের প্রথম অসুখটি কী বাংলাদেশের ছেলেমেয়েদের?
প্রথম অসুখটি হলো ক্যারিয়ার নিয়ে কোন স্বপ্ন না থাকা, সুনির্দিষ্ট ক্যারিয়ার না থাকা। যে ৫% তাদের স্বপ্ন ঠিক করে প্রস্তুতি নিয়ে এগুতে থাকে, তারা জব মার্কেট ফাটিয়ে দেয়, চাকুরি তাদের পেছনে দৌড়ায়।
আর যে ৯৫% বলে – I want a job, I want any kind of job! তাদের ভীষণ অসুখ। কী জব সেটাই জানে না, মানে জীবনে সে কী চায়, সেটাই তো জানে না। যে তার জীবনে কী চায় সেটাই জানে না, সে আসলে তার প্রতিষ্ঠান তার কাছ থেকে কী চায়, জব মার্কেট কী চায়, সেটা বুঝবে কীভাবে!!
এদেশের লক্ষ লক্ষ ছেলেমেয়ে মাস্টার্স পাশ করার পরে ভাবে, সে কী করবে! তখন সে ১০১ ধরনের চাকুরিতে আবেদন করতে থাকে। যেই সার্কুলারই পায়, আবেদন করতে থাকে।
অথচ অনার্সে থাকতে থাকতেই তার ক্যারিয়ারের ‘সুনির্দিষ্ট’ প্রস্তুতি নেয়ার কথা ছিলো। ৫% তাই করে, তারা নিজেদের লক্ষ্য ঠিক করে পড়ার সাথে সাথে ক্যারিয়ারের দৌড়টাও শুরু করে। বাকিরা? এই দৌড়ে পিছিয়ে পড়ে। আর একবার পিছিয়ে পড়লে, যারা আগে দৌড় শুরু করেছে, তাদের ধারে কাছে যায় না।
এই যে নিজের ক্যারিয়ারের কোন চয়েস নাই! একটা সময়ে গ্রামে মেয়েদের কোন চয়েস থাকতো না। বাবা মা যেখানেই বিয়ে দিতো, সেখানেই কবুল বলতো। কিন্তু চাকুরির বেলায়? কোন চয়েসই নাই, বিশাল অংশের, ওই আগেরদিনের বিয়ের মতো – একটা হইলেও হইলো। সে জানেই না, তার কী করা উচিত। সে জানেই না, নিজের সাথে যায় এমন ক্যারিয়ারের জন্য তৈরি না হয়ে অন্য ক্যারিয়ারে বেতন যাই হোক, তা নরকে পরিণত হয়।
এই অসুখের চিকিৎসা একটাই – নিজের ক্যারিয়ার চয়েস থাকতেই হবে। ১০১টা জায়গায় দৌড়াদৌড়ি করে শক্তির অপচয় না করে পুরো শক্তি নিয়ে একটা লক্ষ্যের দিকে ছুটতে হবে।
একটা পাইলাম আর ঢুকে পড়লাম – এর নাম ক্যারিয়ার নয়, এর নাম জীবন নয়। একটু আগে থেকে প্রস্তুতি আর সেই অনুযায়ী পরিশ্রম করলে ক্যারিয়ারের অসুখ ধারেকাছেও আসবে না। চাকুরির কোন অভাব নেই, যদি কমিউনিশন স্কিলস থাকে, ইংরেজিটা ভালো বলতে পারে, প্রেজেন্টেশন সেই রকম দিতে পারে, আর যে কাজ সেটাতে ভালোবাসা থাকে মানে সেই কাজটি করার সব দক্ষতা থাকে। ৫% এর আছে, বাকি ৯৫% ও এই সুযোগ নিতে পারে।
শেষে একটা দারুণ অ্যানালজি দিয়ে শেষ করতে চাই। আপনি এই বাজারে গেলে আপনার সামর্থ্যের মধ্যে সেরা জিনিসটি চান! একজন চাকুরিদাতাও কিন্তু তার সামর্থ্যানুযায়ী চাকুরী পাবে.....

17/06/2017

আমাদের সমাজের বাস্তবিক কিছু প্রসঙ্গ

দুজন ব্যাংক-ডাকাত অস্ত্র হাতে ঢুকে পড়েছে একটা ব্যাংকে।

তারা চিৎকার করে উঠল, ‘সবাই মাথা নিচু করে উপুড় হয়ে শুয়ে পড়ুন। জীবন আপনার নিজের, টাকা হলো সরকারের।’

(এটাকে বলে, মাইন্ড চেঞ্জিং কনসেপ্ট। মানসিকতা পাল্টে দেওয়া ধারণা। প্রথাগত ধারণাকে পাল্টে দেওয়া।)

একজন মহিলা ভয়ে তার হাতের চুড়ি, গলার হার খুলতে লাগলেন।

ডাকাতেরা বলল, আমরা ব্যাংক-ডাকাত। রাস্তার ছিনতাইকারী নই। গয়না নিজের কাছে রাখুন।

(এটাকে বলে, পেশাদারি। আপনি যে কাজ করার জন্য প্রশিক্ষণ ও সার্টিফিকেটপ্রাপ্ত, শুধু সেটাই করবেন। সাহিত্যিকের উচিত নয় রোগীর জন্য প্রেসক্রিপশন লেখা।)

তারা ব্যাংকের টাকা লুট করে নিয়ে চলে গেল তাদের নিরাপদ ডেরায়।

জুনিয়র ডাকাতটা ছিল এমবিএ পাস। সিনিয়র ডাকাতটা ছিল ম্যাট্রিক ফেল। জুনিয়র বলল, ‘বস, কত টাকা আনলাম, গুনে দেখি।’

সিনিয়র ডাকাত বলল, ‘এত টাকা গুনে শেষ করা যাবে নাকি। বরং টেলিভিশনের খবর দেখ। একটু পরে টেলিভিশনে লাইভ দেখাবে। তখনই জানা যাবে আমরা কত টাকা আনতে পেরেছি।

(এটাকে বলা হয় অভিজ্ঞতা। আজকাল অভিজ্ঞতার দাম নেই। সবাই শুধু এমবিএ খোঁজে)

ডাকাতেরা চলে গেছে। ম্যানেজার তাঁর অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারকে বললেন, ‘পুলিশে খবর দাও।’

অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার বললেন, ‘স্যার। ৫ কোটি টাকা আগে সরিয়ে রাখি। বলব, এই ৫ কোটি টাকাও ডাকাতে নিয়ে গেছে।’

(এটাকে বলা হয়, জোয়ারের পানিতে সাঁতার কাটা। কোনো একটা বিপদকে সম্পদে পরিণত করা)

অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার বললেন, প্রতি মাসে একবার করে ব্যাংকে ডাকাতি হলে বেশ হতো।

(এটাকে বলা হয়, মূল্যবোধের অবক্ষয়। নৈতিকতা একবার ভেঙে গেলে তা বারবার ভেঙে ফেলা সহজ হয়ে যায়।)

একটু পরে টেলিভিশনে স্ক্রল দেখানো শুরু হলো, অমুক ব্যাংকের অমুক শাখা থেকে ২০ কোটি টাকা ডাকাতি হয়ে গেছে।

ডাকাত দুজন তখন টাকা গুনতে শুরু করল। গুনে দেখল, তাদের বস্তায় আছে মাত্র ৫ কোটি টাকা।

তখন বড় ডাকাত ছোট ডাকাতকে বলল, ‘হারামজাদা ব্যাংক-ম্যানেজাররা তো আমাদের চেয়েও বড় ডাকাত। আমরা কত কষ্ট করে ডাকাতি করা শিখেছি। জীবনের ঝুঁকি নিয়ে ডাকাতি করতে হয়। কত কষ্ট করে ডাকাতি করে আমরা পেলাম ৫ কোটি। আর কিনা ওরা এক মুহূর্তে ১৫ কোটি টাকা ইনকাম করল!’

ছোটটা বলল, এত কষ্ট করে চুরি-ডাকাতি না করে আপনি ব্যাংক-ম্যানেজার হলেই পারতেন।

(এটাকে বলা হয়, পেন ইজ মাইটার দেন সোর্ড। তরবারির চেয়ে কলমের শক্তি বেশি।)

ম্যানেজার তাঁর অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারকে বললেন, ডাকাতে নিল ৫ কোটি। আমরা সরালাম ৫ কোটি। কিন্তু টেলিভিশনগুলো ২০ কোটি বলছে কেন? এই ১০ কোটি কে মারল?

(এটাকে বলা হয়, সরকারকে মাল দরিয়া মে ঢাল)

কিছুদিনের মধ্যেই তদন্ত শুরু হলো। সিসিটিভি ফুটেজ দেখে অবিলম্বে ডাকাত দুজনকে ধরে ফেলা হলো।

(অপরাধী কোনো না কোনো ক্লু রেখেই যায়।)

তাদের রিমান্ডে নেওয়া হলো। সব ধরনের কৌশল প্রয়োগ করে এই পর্যন্ত জানা গেল যে তারা ৫ কোটি টাকা নিয়েছে।

তাহলে বাকি টাকা কে নিল!

এইবার ধরা হলো ম্যানেজার আর অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারকে।

তাঁরা ৫ কোটি টাকা নেওয়ার কথা স্বীকার করলেন। কিন্তু হিসাব তো মিলছে না।

(এটাকে বলা হয়, যা তুমি হজম করতে পারবে না, তা তুমি গিলতে যেয়ো না।)

সাংবাদিকেরা ধরলেন অর্থমন্ত্রীকে।

লুট হয়েছে ২০ কোটি টাকা।

পুলিশ উদ্ধার করেছে মাত্র ১ কোটি টাকা।

বাকি ১৯ কোটি টাকা কই?

অর্থমন্ত্রী বললেন, আমরা ২০০ কোটি টাকা শুধু আতশবাজিতে খরচ করি। ১৯ কোটি টাকা কই, এটা হিসাব করার টাইম কি আমাদের আছে? আমাদের সময়ের কি কোনো দাম নেই? ২ হাজার কোটি টাকাই আমাদের জন্য কোনো টাকা না। আপনি এসেছেন ১৯ কোটি টাকার হিসাব চাইতে। রাবিশ!

ছোট ডাকাত বলল বড় ডাকাতকে, আমাদের কাছ থেকে পুলিশ উদ্ধার করল ৫ কোটি। কিন্তু খবরের কাগজে কেন লিখেছে, উদ্ধার করা হয়েছে ১ কোটি?

বাকি ৪ কোটি কে মারল?

(এ বিষয়ে শেক্‌সপিয়ার বলেছেন, দেয়ার আর মোর থিংস ইন দ্য হেভেন অ্যান্ড আর্থ।)

ডাকাতেরা বলল, সংবাদপত্র মিথ্যা লেখে।

ম্যানেজার দুজন বললেন, সংবাদমাধ্যম মিথ্যা বলে।

তথ্যমন্ত্রী বললেন, সংবাদমাধ্যমকে দায়িত্ব পালন করতে হবে। স্বাধীনতা মানে দায়িত্ব। আমরা সংবাদমাধ্যমকে স্বাধীনতা দিয়েছি। স্বাধীনতা মানে স্বেচ্ছাচারিতা নয়। সংবাদমাধ্যমকে অবশ্যই দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। তারা অবশ্যই সমালোচনা করবে। কিন্তু সমালোচনা হতে হবে গঠনমূলক।

কিছুদিনের মধ্যেই গণমাধ্যম সেই ব্যাংক ডাকাতির ঘটনা ভুলে গেল।

আনিসুল হক: সাহিত্যিক ও সাংবাদিক।

14/05/2017

তালাকের পরও কি কোনো নারী ভরণপোষণ পাবেন?

একটি বেসরকারি ব্যাংকের কর্মকর্তা রহিমা সুলতানা (ছদ্মনাম)। দাম্পত্য কলহের জেরে তাঁর ব্যবসায়ী স্বামী তাঁকে তালাকের নোটিশ পাঠিয়েছেন। আকস্মিক এই নোটিশে হতভম্ব রহিমা। কী করবেন, ভেবে পাচ্ছেন না। এমতাবস্থায় তিনি একজন আইনজীবীর শরণাপন্ন হলেন। ওই আইনজীবী তাঁকে পরবর্তী সহজ কিছু করণীয় বলে দিলেন। এই বিষয়গুলো রহিমার মতো আকস্মিক সমস্যায় পড়া অনেক মুসলিম নারীর জন্য সহায়ক হতে পারে।
ওই আইনজীবী রহিমাকে জানালেন, তিনি পারিবারিক আদালতে প্রতিকার চাইতে পারেন। সে ক্ষেত্রে ১৯৮৫ সালের পারিবারিক আদালতের দ্বারস্থ হতে হবে।
পারিবারিক আদালত অধ্যাদেশ অনুযায়ী, বিচ্ছেদের পর সন্তানও আদালতের মাধ্যমে ভরণপোষণ পাওয়ার জন্য মামলা করতে পারে।
১৯৬১ সালের মুসলিম পারিবারিক আইনের ৯ নম্বর ধারা অনুযায়ী, স্ত্রী খরপোশ দাবি করে স্বামীর বিরুদ্ধে চেয়ারম্যান বা মেয়রের কাছে আবেদন করতে পারেন।
আবেদন পাওয়ার পর চেয়ারম্যান স্ত্রী ও স্বামীর পছন্দমতো একজন করে প্রতিনিধি নিয়ে সালিশ পরিষদ গঠন করবেন। সালিশ পরিষদ স্ত্রীর দাবির যৌক্তিকতা যাচাই করে ভরণপোষণের পরিমাণ নির্ধারণ করে সিদ্ধান্ত এবং সে অনুযায়ী একটি প্রত্যয়নপত্র দেবে।

বিবাহবিচ্ছেদের পরও কিছুদিন স্ত্রী ভরণপোষণ পাওয়ার অধিকারী হন। যেদিন থেকে বিচ্ছেদ কার্যকর হয়, সেদিন থেকে ৯০ দিন (এ সময়কে ইদ্দত বলা হয়) পর্যন্ত স্ত্রী ভরণপোষণ পাওয়ার অধিকারী হন।
কোনো স্ত্রী তাঁর স্বামীর কাছ থেকে মামলার আগের সময়ের জন্য অথবা বিবাহবিচ্ছেদের আগে যে সময় স্বামী ভরণপোষণ দেয়নি, সে সময়ের জন্যও ভরণপোষণ চাইতে পারেন।

14/05/2017

লিগ্যাল অ্যাডভাইজর নিয়োগ
পদের নাম: Law Advisor
প্রতিষ্ঠানের নাম: Neways International Company Limited
খালি পদের সংখ্যা: ০১
চাকরির প্রাসঙ্গিক বর্ণনা
We need a soldier who can fight for us and choose the right way to win.
চাকরির বিবরণ / দায়িত্বসমূহ
Primarily responsible for providing high quality advice to the organization on major legal issues and problems.
Anatomize the legal documents and ensure that everything is in accordance with approved and prescribed formats..
Follow up and coordinate all the required activities such as renewals, expiration notice, amendments etc. as per the terms and conditions of contracts, agreements, or any other legal instruments in an absolute timely manner.
Conduct and monitor different legal matters associated with company business when required
Execute company secretarial function.
To draw up formalities regarding the settlement of disputes and monitor the implementation of the legal clauses.
চাকরির ধরন: ফুল টাইম
শিক্ষাগত যোগ্যতা
L L.B/ LL.M from a reputed university/ Institute.
Freshers are encouraged to apply.

অন্যান্য যোগ্যতা
বয়স ২৪ থেকে ৩০ বছর
He/ She should possess excellent analytical, researching and drafting skills.
Strong interpersonal and communication skills and the ability to take good decisions based on judgment are absolutely essential.
He/she should be keep himself/herself updated with all the legal laws and should be able to apply them in the given situation.
He/she should be an excellent team player with the ability to prioritize work, especially when some deadlines need to be met.
কর্মস্হল: Dhaka Division
বেতন সীমা: আলোচনা সাপেক্ষ
আপনার জীবনবৃত্তান্ত ই-মেইল করুন [email protected] এই ঠিকানায়।

14/05/2017

বাড়ি ভাড়া আইন ও মালিক-ভাড়াটিয়ার প্রয়োজনীয় সচেতনতা

কাদের চৌধুরী ঢাকার উত্তর কমলাপুর এলাকার একটি বাসায় ভাড়া থাকেন। বাড়িভাড়া বাবদ তার কাছ থেকে বাড়ির মালিক প্রতি মাসে ৩০ হাজার টাকা বুঝে নেন। কমলাপুরে তিন রুমের একটি বাসায় এ পরিমাণ ভাড়া অনেক বেশি। বাড়ির মালিক তাকে সর্বক্ষণ পানি-বিদ্যুৎ সরবরাহ, লিফটের সুবিধা এবং নিরাপত্তা প্রদানের প্রতিশ্রুতি দিয়েছেন বলেই জনাব কাদের চৌধুরী এত বেশি টাকায় এ বাসাটি ভাড়া নিয়েছেন। কিন্তু বাসায় ওঠার কয়েক মাসের মধ্যেই দেখা গেল, লিফট অচল; অথচ মালিক তা ঠিক করছেন না। আবার পানির ট্যাঙ্ক দীর্ঘদিন পরিষ্কার না করায় পানিতে প্রচুর পরিমাণ ময়লা আসে। ফলে খাওয়ার পানিতে প্রচন্ড দুর্গন্ধ থাকে এবং এ পানিতে গোসল করলে শরীরে খোসপাঁচড়া তৈরি হয়। সর্বক্ষণ বিদ্যুৎ সরবরাহের কথা থাকলেও দেখা যায়, প্রায়ই জেনারেটর নষ্ট থাকে এবং বিদ্যুৎ প্রদান করা হয় না। জনাব কাদের চৌধুরী এখন কী করতে পারেন? একটি বাসা পরিবর্তন করে ফেলা কম ঝক্কির নয়। আবার নতুন বাসায় গিয়ে উঠলেও যে ভালো বাড়ির মালিক পাবেন, তার নিশ্চয়তা নেই।
বাড়ি মালিক তার বাড়িটি বসবাসের উপযোগী করে রাখতে আইনত বাধ্য। বাড়ির মালিক ইচ্ছা করলেই ভাড়াটিয়াকে বসবাসের অনুপযোগী বা অযোগ্য অবস্থায় রাখতে পারেন না। স্বাস্থ্যসম্মতভাবে বসবাসের উপযোগী করে বাড়িটি প্রস্তুত রাখতে বাড়ির মালিকের উপর এই বাড়ি ভাড়া নিয়ন্ত্রণ আইনের ২১নং ধারায় বাধ্যবাধকতা আরোপ করেছে। অর্থাৎ ভাড়াটিয়াকে পানি সরবরাহ, বিদ্যুৎ সরবরাহ, পয়ঃপ্রণালী নিষ্কাশন ইত্যাদি সুবিধা প্রদান করতে হবে। এমনকি প্রয়োজনবোধে লিফটের সুবিধাও দিতে হবে। কিন্তু উক্তরূপ সুবিধা প্রদানে বাড়ি মালিক অনীহা প্রকাশ করলে কিংবা বাড়িটি মেরামতের প্রয়োজন হলেও ভাড়াটিয়া নিয়ন্ত্রকের কাছে দরখাস্ত করতে পারবেন।
বাড়ি ভাড়া নিয়ন্ত্রণ আইন ১৯৯১-এর ১০ ও ২৩ ধারা মোতাবেক বাড়ি ভাড়া নিয়ন্ত্রকের লিখিত আদেশ ছাড়া অন্য কোনোভাবেই বাড়ি মালিক তার ভাড়াটিয়ার কাছ থেকে অগ্রিম বাবদ এক মাসের বাড়ি ভাড়ার অধিক কোনো প্রকার ভাড়া, জামানত, প্রিমিয়াম বা সেলামি গ্রহণ করতে পারবেন না। তা হলে দ-বিধি ২৩ ধারা মোতাবেক তিনি দণ্ডিত হবেন।
আপনার পরিশোধকৃত বাড়ি ভাড়ার রসিদ সংশ্লিষ্ট বাড়ির মালিক বা তার প্রতিনিধি দিতে বাধ্য।
মানসম্মত ভাড়া সম্পর্কে আইনের ১৫ (১) ধারায় বলা হয়েছে, ভাড়ার বার্ষিক পরিমাণ সংশ্লিষ্ট বাড়ির বাজার মূল্যের শতকরা ১৫ ভাগের বেশি হবে না। বাড়ির বাজার মূল্য নির্ধারণ করার পদ্ধতিও বাড়ি ভাড়া নিয়ন্ত্রণ বিধিমালা, ১৯৬৪ তে স্পষ্ট করা আছে। এটাকে সর্বস্তরে গ্রহণযোগ্য করতে ঢাকা সিটি করপোরেশান ঢাকা মহানগরীকে দশটি রাজস্ব অঞ্চলে ভাগ করে ক্যাটেগরিভিত্তিক সম্ভাব্য বাড়ি ভাড়া নির্ধারণ করে দিয়েছে।
বাড়ি ভাড়া নিয়ন্ত্রণ আইনের ১৬ ধারায় স্পষ্ট করে উল্লেখ করা হয়েছে যে, মানসম্মত ভাড়া কার্যকরী হবার তারিখ হতে দুই বছর পর্যন্ত বলবৎ থাকবে। দুই বছর পর মানসম্মত ভাড়ার পরিবর্তন করা যাবে।
এই আইনের ৮ ধারা এবং ৯ ধারায় বর্ণিত রয়েছে যে, মানসম্মত ভাড়া অপেক্ষা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে অধিক বাড়ি ভাড়া আদায় করলে সে ক্ষেত্রে প্রথমবারের অপরাধের জন্য মানসম্মত ভাড়ার অতিরিক্ত যে অর্থ আদায় করা হয়েছে তার দ্বিগুণ অর্থদণ্ডে বাড়ি মালিক দণ্ডিত হবেন এবং পরবর্তী প্রত্যেক অপরাধের জন্য এক মাসের অতিরিক্ত যে ভাড়া গ্রহণ করা হয়েছে তার তিনগুণ পর্যন্ত অর্থদণ্ডে বাড়ি মালিক দণ্ডিত হবেন।
বাড়ি ভাড়া নিয়ন্ত্রণ আইনের ১৮নং ধারায় উল্লেখ রয়েছে যে, ১৮৮২ সনের সম্পত্তি হস্তান্তর আইন বা ১৮৭২ সালের চুক্তি আইনের বিধানে যাই থাকুক না কেন, ভাড়াটিয়া যদি নিয়মিতভাবে ভাড়া পরিশোধ করতে থাকেন এবং বাড়ি ভাড়ার শর্তসমূহ মেনে চলেন তাহলে যতদিন ভাড়াটিয়া এভাবে করতে থাকবেন ততদিন পর্যন্ত উক্ত ভাড়াটিয়াকে উচ্ছেদ করা যাবে না। এমনকি ১৮(২) ধারা মতে বাড়ির মালিক পরিবর্তিত হলেও ভাড়াটিয়া যদি আইনসম্মত ভাড়া প্রদানে রাজি থাকেন তবে তাকে বাড়ি থেকে উচ্ছেদ করা যাবে না।

আইনের ১২ নং ধারায় বলা হয়েছে, কোনো বাড়ি ভাড়ার জন্য বা তার নবায়ন বা মেয়াদ বৃদ্ধির জন্য কোনো ব্যক্তি তার আসবাবপত্র ক্রয়ের কোনো শর্ত আরোপ করতে পারবেন না। অর্থাৎ কোনো বাড়ির মালিক তার বাড়ি ভাড়া বাবদ ভাড়াটিয়ার আসবাবপত্র ক্রয় করতে পারবেন না। তদুপরি ভাড়া নবায়ন কিংবা মেয়াদ বৃদ্ধির শর্ত যদি বাড়ি ভাড়া চুক্তিতে থেকেও থাকে তা সত্ত্বেও ভাড়াটিয়া বাড়ি ভাড়া নবায়ন না করে, তাহলেও বাড়িওয়ালা ভাড়াটিয়ার আসবাবপত্র আটক বা ক্রয় করতে পারবেন না।
অনেক বাড়িওয়ালা আছেন, চুক্তিপত্রের মাধ্যমে কোনো কিছু সম্পন্ন করার প্রক্রিয়াকে অহেতুক ঝামেলাপূর্ণ মনে করেন। ফলে তাঁরা এই বিষয়টিকে এড়িয়ে চলেন। ভাড়াটিয়াও একটি সুন্দর বাড়িতে মাথা গোঁজার ঠাঁই পাওয়ার লোভে চুক্তিপত্র সম্পন্ন হওয়ার বিষয়ে উৎসাহী হন না। এর ফলে কোনো ঝুটঝামেলা দেখা দিলে তা নিয়ে অহেতুক হয়রানির শিকার হন। অনেক সময় বাড়িওয়ালাও না জেনে শুনেই ভাড়াটিয়াকে বাড়ি ভাড়া দিয়ে ফেঁসে যান, যখন তিনি দেখতে পান ওই ভাড়াটিয়া তাঁর বাড়িতে অবৈধ কিংবা বেআইনি কোন কাজ চালিয়ে যাচ্ছেন। এসব সমস্যা সমাধানের জন্য যে কেউ বাড়িভাড়া নিয়ন্ত্রণ আইন, ১৯৯১-এর আওতায় রেন্ট কোর্টের আশ্রয় নিতে পারেন।
এ আইনের ৭ ধারা মতে, কোনো বাড়ি ভাড়া মানসন্মত ভাড়ার অধিক বৃদ্ধি করা হলে ওই অধিক ভাড়া কোনোভাবেই আদায়যোগ্য হবে না। এ ক্ষেত্রে মানসম্মত ভাড়া বলতে উপযুক্ত ভাড়াকেই বোঝানো হয়েছে। এ ভাড়া বাড়ির মালিক ও ভাড়টিয়ার মধ্যে আপসে নির্ধারিত হতে পারে। আবার ঘর ভাড়া নিয়ন্ত্রকও এ ভাড়া নির্ধারণ করতে পারেন। ভাড়াটিয়া কর্তৃক ভাড়া পরিশোধ করা হলে বাড়ীর মালিক তৎক্ষণাৎ ভাড়া প্রাপ্তির একটি রশিদ বিধি দ্বারা নির্ধারিত ফরমে স্বাক্ষর করিয়ে ভাড়াটিয়াকে প্রদান করবেন। বাড়ী মালিক ভাড়ার রশিদের একটি চেক মুড়ি সংরক্ষণ করবেন। বিনা রশিদে কোন ভাড়া প্রদান করে থাকলে ভাড়াটিয়া কোন মজুরা পাবে না। অগ্রীম ভাড়া হিসাবে এক মাসের ভাড়ার অতিরিক্ত টাকা দাবী বা গ্রহণ করতে পারবেন না। মান সম্মত ভাড়া অপেক্ষা অধিক হারে বাড়ী ভাড়া বৃদ্ধি করা হয়ে থাকলে এবং এই মর্মে কোন চুক্তি থাকলেও তা কার্যকর হবে না। অর্থাৎ মান সম্মত ভাড়া অপেক্ষা অধিক হারে ভাড়া কোন অবস্থাতেই আদায় করা যাবে না। তবে ভাড়া দেওয়ার পর বাড়ী মালিক নিজ খরচে বাড়ীটির কিছু উন্নয়ন সাধন করলে কিংবা আসবাবপত্র সরবরাহ করলে যা বাড়ী উন্নয়ন বলা যাবে-সে ক্ষেত্রে বাড়ী মালিক ও ভাড়াটিয়া এক মত হয়ে অতিরিক্ত ভাড়া ধার্য্য করতে পারবেন। বাড়ী মালিক যদি কোন কারণে কিংবা ভাড়াটিয়ার সাথে সম্পর্কের অবনতির কারণে ভাড়া টাকা নিতে অপারগতা প্রকাশ করলে ভাড়াটিয়া ডাকযোগে মানি অর্ডার করে ভাড়ার টাকা পাঠানোর পর বাড়ী মালিক যদি তা গ্রহণ করতে অস্বীকার করেন তখন ডাক কর্তৃপক্ষের মাধ্যমে ফেরত পাওয়ার এক পক্ষকাল (১৫দিন) এর মধ্যে ভাড়াটিয়া উক্ত টাকা ভাড়া নিয়ন্ত্রক (আদালত) এর নিকট জমা দিতে পারবে। এই শর্ত পূরণ হলে ভাড়াটিয়াকে উচ্ছেদ করা যাবে না। শর্ত পূরণ না হলে ভাড়াটিয়া খেলাপকারী বলে গণ্য হবে এবং উচ্ছেদ হতে রক্ষা পাবে না। ভাড়াটিয়াকে বাড়ী মালিক ইচ্ছানুযায়ী যে কোন অনুপযোগী বা বসবাসের অযোগ্য অবস্থায় রাখতে পারবে না। আশংকামুক্ত অবস্থায় স্বাস্থ্য সম্মতভাবে বসবাসের জন্য বাড়িটি যে অবস্থায় প্রস্তুত রাখা উচিৎ তাই বাড়ী মালিক করতে বাধ্য। নতুবা ভাড়াটিয়া বাড়ী ভাড়া নিয়ন্ত্রকের নিকট আবেদন করতে পারেন। শুনানীক্রমে বাড়ী বাড়া নিয়ন্ত্রক বাড়ী মালিককে নির্দেশ দিবেন। বাড়ি মালিক মেরামত ও রক্ষণাবেক্ষণের কাজ করতে ব্যর্থ হলে ভাড়াটিয়া নিয়ন্ত্রককে জ্ঞাত করিয়ে তিনি নিজে মেরামত করে নিতে পারবেন। তবে খরচ এক বৎসরের মোট ভাড়ার ছয় ভাগের এক ভাগ এর বেশী হবে না। ভাড়ার মেয়াদ বৃদ্ধি করার কারণে কোনো ব্যক্তি ভাড়ার অতিরিক্তি প্রিমিয়াম, সালামি, জামানত বা অনুরুপ কোনো অর্থ দাবি বা গ্রহণ করার লক্ষ্যে ভাড়াটিয়াকে প্রদানের জন্য বলতে পারবেন না (ধারা ১০)। ১২ ধারানুযায়ী, কোনো ব্যক্তি কোন বাড়ির আসবাব-পত্র ক্রয়ের জন্য শর্ত রাখতে পারবেন না। ১৩ ধারায় বলা হয়েছে, কোনো বাড়ির মালিক ভাড়াটিয়াকে ভাড়া গ্রহণের লিখিত রসিদ প্রদানে বাধ্য থাকবেন। এ রসিদ বিধি দ্বারা নির্বাচিত ফরমে স্বাক্ষর করে ভাড়াটিয়াকে প্রদান করতে হবে। বাড়ির মালিক ভাড়ার রসিদের একটি চেকমুড়ি সংরক্ষণ করবেন। এ রসিদ সম্পন্ন করার দায়-দায়িত্ব বাড়িওয়ালার। রশিদ প্রদানে ব্যর্থ হলে ২৭ ধারানুযায়ী ভাড়াটিয়ার অভিযোগের ভিত্তিতে আদায়কৃত টাকার দ্বিগুণ অর্থদন্ড হবেন। এ আইনে বাড়ি ভাড়া নিয়ন্ত্রণ এবং সমস্যা সমাধানের জন্য সরকার নির্দিষ্ট এলাকার জন্য কোনো ব্যক্তিকে নিয়ন্ত্রক হিসেবে নিয়োগ দিতে পারে। এ নিয়ন্ত্রক কোনো অভিযোগের ভিত্তিতে দরখাস্তের শুনানি করতে পারবেন। প্রয়োজনে বাড়ির মালিক ও ভাড়াটিয়ার প্রতি নোটিশ জারি করতে পারবেন। প্রয়োজন হলে কোনো বাড়িতে প্রবেশ ও পরিদর্শণের ক্ষমতা থাকবে নিয়ন্ত্রকের। ১৫ ধারামতে, নিয়ন্ত্রক বাড়ির মালিক বা ভাড়াটিয়ার আবেদনের ভিত্তিতে বাড়ি ভাড়া এমনভাবে নিয়ন্ত্রণ করবেন, যেন এর বার্ষিক পরিমাণ বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে স্থিরকৃত ওই বাড়ির বাজার মূল্যের ১৫ শতাংশের সমান হয়। বাড়ির মালিক বা ভাড়াটিয়ার দরখাস্তের ভিত্তিতে দুই বছর পর পর নিয়ন্ত্রক মানসম্মত ভাড়া পুনর্নিধারণ করতে পারবেন। চুক্তি অনুযায়ী ভাড়া পরিশোধ করে থাকলে ভাড়াটিয়াকে হঠাৎ করেই কিংবা ইচ্ছা করেই উচ্ছেদ করা যায় না। চুক্তি পত্রের অবর্তমানে যদি কোনো ভাড়াটিয়া প্রতি মাসের ভাড়া পরবর্তী মাসের ১৫ তারিখের মধ্যে পরিশোধ করেন, অথবা ঘরভাড়া নিয়ন্ত্রকের কাছে জমা করতে থাকেন, তাহলে ভাড়াটিয়াকে উচ্ছেদ করা যাবে না। ভাড়াটিয়া ভাড়া পরিাশোধে ব্যর্থ হলে আদালত তাঁর বিরুদ্ধে উচ্ছেদের আদেশ দিতে পারেন। সাধারণত বাড়িভাড়া আইনের আওতায় যেসব কারণে ভাড়াটিয়াকে উচ্ছেদ করা যায়, তা হলো :
১. ভাড়াটিয়া সম্পত্তি হস্তান্তর আইনের আওতায় ১০৮ ধারা পরিপন্থী কাজ করলে। এ ধারাতে উল্লেখ আছে, ভাড়াটিয়া সম্পত্তির দখল নেয়ার সময় যে অবস্থায় ছিল, সেরূপ ভালো অবস্থায় রাখবে এবং মেয়াদ শেষে পূর্বাবস্থায় ফেরত দিবে। এ ধারামতে আরও উল্লেখ অছে, ভাড়াটিয়া কর্র্তৃক ভাড়া ঘরের কোনো ক্ষতি হলে বাড়িওয়ালা তাকে সে সম্পর্কে নোটিশ দেবেন। ভাড়াটিয়া নিয়মিত ভাড়া প্রদান করলে যতদিন মেয়াদ আছে ততদিন পর্যন্ত নির্বিঘ্নে দখল করতে পারবে। ভিন্নরূপ কোনো চুক্তির অবর্তমানে ভাড়াটিয়া বাড়িওয়ালার লিখিত সম্মতি ছাড়া বাড়ির কোনও অংশ উপ-ভাড়া দিলে কিংবা ভাড়াটিয়া যদি এমন আচরণ করে যার দরুণ পার্শ্ববর্তী বাড়ির দখলকারীদের কাছে উৎপাত বা বিব্রতকর মনে হয় এবং ভাড়াটিয়া চুক্তিপত্রে উল্লেখ না থাকা সত্বেও বাড়ির কোনও অংশ অর্থনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করেন বা করতে অনুমতি দেন তাহলে ভাড়াটিয়াকে উচ্ছেদ করা যাবে। বাসাবাড়ি, দোকানঘর, অফিস, গুদাম প্রভৃতি যদি মাসিক ভাড়ায় ব্যবহার করা হয়, সে ক্ষেত্রে ১৫ দিনের নোটিশে ভাড়াটিয়াকে উচ্ছেদ করা যায়।
চুক্তি যদি বার্ষিক ইজারা হয় বা শিল্পকারখানা হয়, তবে ছয় মাসের নোটিশে উচ্ছেদ করা যায়। চুক্তিপত্রের মেয়াদ শেষ হলেও বাড়িওয়ালা যদি ভাড়া দিয়ে থাকেন, তাহলে ধরে নেয়া হবে যে, বাড়িওয়ালা চুক্তিপত্রটি নবায়ন করেছেন। ভাড়াটিয়া নিয়মিত বাড়ী ভাড়া পরিশোধ করা অবস্থায় যদি বাড়িওয়ালা তাঁকে উচ্ছেদ করার চেষ্টা করেন, তাহলে আইনের আশ্রয় নেয়ার অধিকার ভাড়াটিয়ার রয়েছে। সাধারণত বাড়িওয়ালা ভাড়াটিয়ার বিরুদ্ধে উচ্ছেদ ও ক্ষতিপূরণের মামলা করে থাকেন। অপরদিকে ভাড়াটিয়া বাড়িওয়ালার বিরুদ্ধে ঘরভাড়া ফেরত, নিষেধাজ্ঞা, অগ্রিম টাকা ফেরত পাওয়া, নিষেধাজ্ঞাসহ ভাড়া ধার্যের মোকদ্দমা করে থাকেন।
বাড়িভাড়া নিয়ন্ত্রণের আইনটি কার্যকর না থাকার ফলে সমস্যা দিন দিন বাড়ছে। বাড়িওয়ালা-ভাড়াটিয়া কেউই মানছেন না এ আইন। শুধু বসতবাড়ি নয়, অফিস, দোকানসহ নানা ক্ষেত্রেই এ আইনটি প্রযোজ্য। তাই বাড়িভাড়া নিয়ে বিরোধ নিরসনের ক্ষেত্রে আইন মেনে চলাটাই উচিত। না হলে এ সমস্যা আরও প্রকট হবে। আদালতের মাধ্যমে প্রতিকার না চাইলে চুক্তি কার্যকরসহ বিভিন্ন বিষয়ে সালিস মীমাংসা কিংবা আপসের মাধ্যমেও এ ধরণের বিরোধ নিষ্পত্তির দিকে সচেষ্ট থাকতে হবে। যদি কেউ বিরোধ নিষ্পত্তি করতে চান, তবে মামলা চলা অবস্থাতেও এ ধরনের বিরোধ প্রত্যাহার করা সম্ভব।

চৈত্রের রাত্রি শেষে, সূর্য আসে নতুন বেসে, সেই সূর্যের রঙ্গিন আলো, মুছে দিক জীবনের সকল কালো…!  #শুভ_____নববর্ষ_১৪২৪R & S ...
13/04/2017

চৈত্রের রাত্রি শেষে, সূর্য আসে নতুন বেসে, সেই সূর্যের রঙ্গিন আলো, মুছে দিক জীবনের সকল কালো…! #শুভ_____নববর্ষ_১৪২৪
R & S Associates এর পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা.....

R & S Associates​ এর পক্ষ থেকে সবাইকে বসন্তের শুভেচ্ছা......আপনার বসন্তকে উপভোগ্য করতে যে কোন আইনগত সমস্যায় R & S Associ...
13/02/2017

R & S Associates​ এর পক্ষ থেকে সবাইকে বসন্তের শুভেচ্ছা......আপনার বসন্তকে উপভোগ্য করতে যে কোন আইনগত সমস্যায় R & S Associates থাকবে আপনার পাশে......

কোম্পানী গঠন ও পরিচালনার জন্য আইনগত বিষয় নিয়ে ভাবছেন !!!আর কোন চিন্তা নই......কোম্পানী গঠন, পরিচালনা, আরজেএসসির সকল বিষয়...
05/02/2017

কোম্পানী গঠন ও পরিচালনার জন্য আইনগত বিষয় নিয়ে ভাবছেন !!!
আর কোন চিন্তা নই......
কোম্পানী গঠন, পরিচালনা, আরজেএসসির সকল বিষয়, ই-আরসি, আইআরসি, ইপিবি, টিন সার্টিফিকেট, ভ্যাট রেজিষ্ট্রেশন, ইনকাম ট্যাক্সসহ কোম্পানীর সকল প্রকার আইনগত সহায়তা ও পরামর্শের জন্য যোগাযোগ করুন আমাদের সাথে....

যে কোন প্রয়োজনে
ফোন: ০১৯১৬-৯৪৮৭১০, ০১৭২৮-০২৫৩৬২
Email: [email protected]
স্যূট নং: ১৩বি, কনফিডেন্স সেন্টার-২, শাহজাদপুর, গুলশান, ঢাকা-১২১২

আপনার ব্যক্তিগত কিংবা কোম্পানীর যে কোন আইনগত সমস্যায় পরামর্শ ও সহায়তা দিতে  R & S Associates এর  আইজীবী প্যানেল অপেক্ষার...
01/02/2017

আপনার ব্যক্তিগত কিংবা কোম্পানীর যে কোন আইনগত সমস্যায় পরামর্শ ও সহায়তা দিতে R & S Associates এর আইজীবী প্যানেল অপেক্ষারত.....

নতুন দিনের নতুন গানআয়কর হবে দেশের প্রাণআয়কর মেলার শেষ দিনে উৎসবমুখর পরিবেশে আয়কর রিটার্ণ দাখিল করছেন সম্মানিত করদাতাবৃন্...
07/11/2016

নতুন দিনের নতুন গান
আয়কর হবে দেশের প্রাণ
আয়কর মেলার শেষ দিনে উৎসবমুখর পরিবেশে আয়কর রিটার্ণ দাখিল করছেন সম্মানিত করদাতাবৃন্দ। যারা এখনো রিটার্ণ দাখিল করেননি, তাদেরকে অবশ্যই ৩০ নভেম্বরের মধ্যে আয়কর রিটার্ণ দাখিল করতে হবে। অন্যথায় জরিমানা বা দণ্ডের সম্মুখীন হতে হবে আপনাকে।
আয়কর সম্পর্কিত যে কোন তথ্য বা সহায়তার জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন।
মোবাইল: ০১৯১৬-৯৪৮৭১০

27/10/2016

আগামী ১ নভেম্বর থেকে ৭ নভেম্বর পর্যন্ত জাতীয় আয়কর মেলা শুরু হচ্ছে। যারা আয়কর রিটার্ণ জমা দিতে চান, কিংবা যাদের জমা দেওয়া প্রয়োজন, তারা আগারগাও জাতীয় রাজস্ব বোর্ডের নির্মানাধীন কার্যালয়ে এসে জমা দিতে পারবেন।
মনে রাখবেন, প্রত্যেক ব্যবসায়ী, যারা ট্রেড লাইসেন্স নিয়ে বা লিমিটেড কোম্পানীরুপে ব্যবসা পরিচালনা করছেন, তাদেরকে অবশ্যই আয়কর রিটার্ণ দাখিল করতে হবে।
আপনার কোম্পানী বা ব্যবসা প্রতিষ্ঠানের আয়কর রিটার্ণ তৈরি এবং দাখিল করতে যে কোন পরামর্শ ও সহায়তার জন্য যোগাযোগ করতে পারেন।
...দেশের উন্নতির জন্য ট্যাক্স দিবো...

Address

13/B, Confidence Center, Shahjadpur, Gulshan
Dhaka
1212

Telephone

01916948710

Website

Alerts

Be the first to know and let us send you an email when R & S Associates posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to R & S Associates:

Share