Aine Sohayata Kendro Asok Foundation

Aine Sohayata Kendro Asok Foundation Aine Sohayata Kendro Asok Foundation is a humanitarian and non-profit organization working to promote human rights, justice, and social equality.

We provide legal assistance, human rights support, and community awareness programs for underprivileged and v

ভয়াবহ ও নৃশংস শিশু রামিসা হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও দোষীদের দ্রুত মৃত্যুদণ্ড কার্যকরের দাবি!​রাজধানীর মিরপুরে দ্বিতীয় ...
21/05/2026

ভয়াবহ ও নৃশংস শিশু রামিসা হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও দোষীদের দ্রুত মৃত্যুদণ্ড কার্যকরের দাবি!

​রাজধানীর মিরপুরে দ্বিতীয় শ্রেণির এক নিষ্পাপ অবুঝ শিশু, আমাদের কলিজার টুকরো রামিসাকে ধর্ষণের পর যেভাবে নির্মমভাবে গলা কেটে ও মস্তক বিচ্ছিন্ন করে হত্যা করা হয়েছে—তাতে পুরো দেশের বিবেক আজ স্তব্ধ, ক্ষুব্ধ এবং লজ্জিত।
​একবিংশ শতাব্দীতে এসেও আমাদের দেশের শিশুদের জন্য কেন এই নরককুণ্ড তৈরি হচ্ছে? কেন একের পর এক পৈশাচিক লালসার শিকার হয়ে ঝরে যাচ্ছে নিষ্পাপ প্রাণ? এই ধরনের পৈশাচিক বর্বরতা আইয়ামে জাহেলিয়াতকেও হার মানায়।
​আমরা অত্যন্ত উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে, দেশে বিচারহীনতার সংস্কৃতি এবং প্রশাসনিক দীর্ঘসূত্রিতার কারণে এই ধরণের নরপশুরা পার পেয়ে যাওয়ার সাহস পাচ্ছে। আমরা "আইনী সহায়তা কেন্দ্র আসক ফাউন্ডেশন"-এর পক্ষ থেকে স্পষ্ট ভাষায় বলতে চাই—রামিসা হত্যাকাণ্ডের বিচার নিয়ে কোনো ধরণের কালক্ষেপণ বা ছলচাতুরি এই দেশের সাধারণ জনগণ মেনে নেবে না।
​আইনী সহায়তা কেন্দ্র আসক ফাউন্ডেশন-এর পক্ষ থেকে আমাদের সুনির্দিষ্ট দাবি:
​দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন: শিশু রামিসা হত্যাকাণ্ডের মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে এনে আগামী ৭ দিনের মধ্যে দৃশ্যমান বিচারিক প্রক্রিয়া শেষ করতে হবে।
​সর্বোচ্চ শাস্তি (মৃত্যুদণ্ড) নিশ্চিতকরণ: মূল হোতা এবং তার সহযোগীদের অপরাধের সর্বোচ্চ শাস্তি তথা ফাঁসি দ্রুত কার্যকর করে দৃষ্টান্ত স্থাপন করতে হবে, যেন ভবিষ্যতে আর কোনো অপরাধী এমন জঘন্য কাজ করার সাহস না পায়।
​আইন সংশোধন: নারীর নিরাপত্তা ও শিশুদের সুরক্ষায় ধর্ষণের সর্বনিম্ন শাস্তি "ফাঁসি" ঘোষণা করে কঠোর আইন প্রণয়ন করতে হবে।
​রামিসার শোকসন্তপ্ত পরিবারের প্রতি আমরা গভীর সমবেদনা জানাচ্ছি। আইনী সহায়তা কেন্দ্র আসক ফাউন্ডেশন এই লড়াইয়ে রামিসার পরিবারের পাশে আইনী ও নৈতিক সমর্থন নিয়ে শেষ পর্যন্ত থাকবে। আমরা দেশের সর্বস্তরের মানুষকে এই অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়ার এবং রাজপথে নেমে প্রতিবাদ জানানোর উদাত্ত আহ্বান জানাচ্ছি।
​যদি রাষ্ট্র আজ আমাদের সন্তানদের নিরাপত্তা দিতে না পারে, তবে এই উন্নয়নের কোনো মূল্য নেই। আমরা রামিসার জন্য পূর্ণাঙ্গ ও দ্রুত বিচার চাই!

​ #রামিসা_হত্যার_বিচার_চাই #ধর্ষকের_ফাঁসি_চাই

16/05/2026

আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইনী সহায়তা কেন্দ্র আসক ফাউন্ডেশন রংপুর বিভাগীয় কমিটির প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
রংপুর বিভাগের তৃণমূল পর্যায়ে মানবাধিকার, ন্যায়বিচার ও সামাজিক সচেতনতা প্রতিষ্ঠায় আপনাদের নিরলস প্রচেষ্টা সত্যিই প্রশংসনীয়। মানুষের অধিকার আদায়, নির্যাতিত ও বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো এবং মানবিক মূল্যবোধকে সমুন্নত রাখতে আপনাদের সাহসী ভূমিকা সমাজের জন্য অনুপ্রেরণার প্রতীক হয়ে উঠেছে।

 #ময়মনসিংহ জেলা কমিটি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা “আইনী সহায়তা কেন্দ্র আসক ফাউন্ডেশন” এর কেন্দ্রীয় কর্মসূচির অংশ হি...
15/05/2026

#ময়মনসিংহ জেলা কমিটি
আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা “আইনী সহায়তা কেন্দ্র আসক ফাউন্ডেশন” এর কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ময়মনসিংহ জেলা কমিটির উদ্যোগে ভারতের মুসলিম জনগোষ্ঠীর ওপর চলমান নির্যাতন, নিপীড়ন ও মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদে স্কয়ার মাস্টার বাড়ি, জামিরদিয়া, হবিরবাড়ি, ভালুকা, ময়মনসিংহে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
মানবতা, ন্যায়বিচার ও মৌলিক অধিকার রক্ষায় ময়মনসিংহ জেলা কমিটির এই সাহসী ও সময়োপযোগী উদ্যোগ সত্যিই প্রশংসার দাবিদার। কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই ময়মনসিংহ জেলা কমিটির সকল নেতৃবৃন্দ, সদস্যবৃন্দ ও উপস্থিত মানবাধিকারকর্মীদের।
মানবাধিকারের পক্ষে আমাদের এই সংগ্রাম অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। ✊

12/05/2026

#নীলফামারী জেলা কমিটি
কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা “আইনী সহায়তা কেন্দ্র আসক ফাউন্ডেশন” নীলফামারী জেলা কমিটির উদ্যোগে আজ অনুষ্ঠিত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আবারও প্রমাণ করে—ন্যায়, মানবাধিকার ও সত্যের পক্ষে বাংলাদেশ এখনো দৃঢ় ও সোচ্চার।
অন্যায়, নির্যাতন ও বৈষম্যের বিরুদ্ধে আমাদের এই ঐক্যবদ্ধ অবস্থান ভবিষ্যতেও অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।
মানবতার পক্ষে এবং ন্যায্য অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে আমরা সবসময়ই রাজপথে ছিলাম, আছি এবং থাকবো। ✊🇧🇩
#মানববন্ধন
#রংপুর_বিভাগ
#নীলফামারী_জেলা_কমিটি
#কেন্দ্রীয়_কর্মসূচি
#আন্তর্জাতিক_মানবাধিকার_সংস্থা_আইনী_সহায়তা_কেন্দ্র_আসক_ফাউন্ডেশন
#মানবাধিকার

ভারতে মুসলিম নি*র্যাতনের প্রতি-বাদে রংপুরে আইনী সহায়তা কেন্দ্র আসক ফাউন্ডেশনের মানববন্ধন
12/05/2026

ভারতে মুসলিম নি*র্যাতনের প্রতি-বাদে রংপুরে আইনী সহায়তা কেন্দ্র আসক ফাউন্ডেশনের মানববন্ধন

বক্তারা বলেন, ভারতে মুসলমানদের ওপর নির্যাতন ও মসজিদে হামলার ঘটনা মানবাধিকারের মারাত্মক লঙ্ঘন। এই মানবাধিকার লঙ.....

12/05/2026

#রংপুর বিভাগীয় কমিটি
কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা “আইনী সহায়তা কেন্দ্র আসক ফাউন্ডেশন” রংপুর বিভাগীয় কমিটির উদ্যোগে আজ অনুষ্ঠিত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করে—ন্যায়, মানবাধিকার ও সত্যের পক্ষে বাংলাদেশ এখনও সোচ্চার।
অন্যায়, নির্যাতন ও বৈষম্যের বিরুদ্ধে আমাদের এই ঐক্যবদ্ধ অবস্থান চলমান থাকবে ইনশাআল্লাহ।
মানবতার পক্ষে, অধিকার আদায়ের সংগ্রামে আমরা সবসময় রাজপথে ছিলাম, আছি এবং থাকবো। ✊🇧🇩
#মানববন্ধন
#রংপুর_বিভাগ
#কেন্দ্রীয়_কর্মসূচি
#আইনী_সহায়তা_কেন্দ্র_আসক_ফাউন্ডেশন
#মানবাধিকার

 #সিলেট বিভাগীয় কমিটিকেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইনী সহায়তা কেন্দ্র আসক ফাউন্ডেশন-এর...
12/05/2026

#সিলেট বিভাগীয় কমিটি

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইনী সহায়তা কেন্দ্র আসক ফাউন্ডেশন-এর সিলেট বিভাগীয় কমিটির উদ্যোগে হবিগঞ্জ প্রেসক্লাবের সামনে ভারতের মুসলমানদের উপর নির্যাতন ও হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
হবিগঞ্জ প্রেসক্লাবের সামনে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইনী সহায়তা কেন্দ্র আসক ফাউন্ডেশন-এর সিলেট বিভাগীয় কমিটির উদ্যোগে ভারতের মুসলমানদের উপর চলমান নির্যাতন, হামলা ও মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করে নির্যাতিত মানুষের প্রতি সংহতি প্রকাশ করেন এবং বিশ্ববাসীর কাছে শান্তি, সম্প্রীতি ও মানবাধিকারের পক্ষে জোরালো আহ্বান জানান। ব্যানারে “Stand for Humanity, Stop Violence Against Muslims in India” স্লোগানের মাধ্যমে মানবতার পক্ষে দৃঢ় অবস্থানের বার্তা তুলে ধরা হয়।
আমরা বিশ্বাস করি—ধর্ম নয়, মানবতাই হোক সবচেয়ে বড় পরিচয়। পৃথিবীর যেখানেই অন্যায়, নিপীড়ন ও সহিংসতা সংঘটিত হবে, সেখানেই মানবাধিকারের পক্ষে আমাদের প্রতিবাদ অব্যাহত থাকবে।
✊ মানবতার পক্ষে
✊ নিপীড়নের বিরুদ্ধে
আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইনী সহায়তা কেন্দ্র আসক ফাউন্ডেশন
সিলেট বিভাগীয় কমিটি।

12/05/2026

#গাজীপুর জেলা কমিটি
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইনী সহায়তা কেন্দ্র আসক ফাউন্ডেশন-এর গাজীপুর জেলা কমিটির উদ্যোগে ভারতের মুসলিমদের উপর বর্বরোচিত হামলা ও নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
ভারতের বিভিন্ন স্থানে মুসলিমদের উপর চলমান বর্বরতা, নির্যাতন ও মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ গাজীপুর জেলা কমিটি এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ আয়োজন করে।
মানবতা কোনো ধর্ম, জাতি কিংবা সীমান্তের মধ্যে সীমাবদ্ধ নয়। নিরীহ মানুষের উপর হামলা, নিপীড়ন ও অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়াই মানবাধিকারের মূল চেতনা। আজকের এই কর্মসূচির মাধ্যমে আমরা বিশ্ববাসীর কাছে শান্তি, সম্প্রীতি ও মানবাধিকারের পক্ষে দৃঢ় বার্তা পৌঁছে দিতে চাই।
✊ নিপীড়নের বিরুদ্ধে প্রতিবাদ চলবেই
✊ মানবতার পক্ষে আমরা ঐক্যবদ্ধ



#আন্তর্জাতিক_মানবাধিকার_সংস্থা
#আইনী_সহায়তা_কেন্দ্র_আসক_ফাউন্ডেশন

12/05/2026

#গাছা থানা কমিটি
'আইনী সহায়তা কেন্দ্র আসক ফাউন্ডেশন'-এর দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে গাছা থানা,গাজীপুরে বিশাল মানববন্ধন! 🇧🇩
​ভারতে মুসলিমদের ওপর নির্যাতন ও হত্যার প্রতিবাদে আইনী সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশন, গাছা থানা, গাজীপুর মহানগর কমিটির উদ্যোগে এই প্রতিবাদ কর্মসূচি পালিত হয়েছে। ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রতিটি মানুষের মানবাধিকার রক্ষা করাই আমাদের মূল লক্ষ্য।
​আসুন, মানবতার সুরক্ষা ও ন্যায়ের সপক্ষে ঐক্যবদ্ধ হই।

​ াউন্ডেশন #দেশব্যাপী_কর্মসূচি #গাছা_থানা #গাজীপুর #মানববন্ধন #মানবাধিকার #প্রতিবাদ

12/05/2026

#গাংনী উপজেলা কমিটি
দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে গাংনী উপজেলা কমিটির উদ্যোগে এক বিশাল মানববন্ধন কর্মসূচি পালিত

অন্যায়ের প্রতিবাদে এবং মানবতার সুরক্ষায় রাজপথে 'আইনী সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশন'। ✊🇧🇩

​ভারতে মুসলিমদের ওপর নির্যাতন ও হত্যার প্রতিবাদে এবং বিশ্বব্যাপী মানবাধিকার রক্ষার দাবিতে গাংনী উপজেলা কমিটির উদ্যোগে এক বিশাল মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। 📢🕊️
​আমাদের সংগঠন 'আসক ফাউন্ডেশন' বিশ্বাস করে যে, মানবাধিকার কোনো নির্দিষ্ট গোষ্ঠী বা ধর্মের জন্য নয়; এটি জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রতিটি মানুষের মৌলিক অধিকার। আর্তমানবতার সেবা এবং অসহায়ের পাশে দাঁড়ানোই আমাদের মূল লক্ষ্য। যারা মানুষের কল্যাণে কাজ করে না, তারা কখনোই প্রকৃত মানবতার প্রতিনিধি হতে পারে না।

​আসুন, সুন্দর ও বৈষম্যহীন পৃথিবী গড়তে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করি।

​ #আইনী_সহায়তা_কেন্দ্র াউন্ডেশন #গাংনী #মেহেরপুর #মানববন্ধন #মানবাধিকার #প্রতিবাদ #মানবতার_সেবায়_আসক

Address

Dhaka
1230

Telephone

+8801711924704

Website

http://www.asokfoundation.com/

Alerts

Be the first to know and let us send you an email when Aine Sohayata Kendro Asok Foundation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Aine Sohayata Kendro Asok Foundation:

Share