Dhaka Immigration Lawyers Society

Dhaka Immigration Lawyers Society Visa process, Reject Visa appeal, Tours & travels etc

সবাইকে নতুন বছরের শুভেচ্ছা
01/01/2026

সবাইকে নতুন বছরের শুভেচ্ছা

 # # # ফ্লাইট মিস হলে কী করবেন? মাথা ঠান্ডা রাখুন! 🧘‍♂️✈️ফ্লাইট মিস করার অভিজ্ঞতা যেকোনো ভ্রমণকারীর জন্য খুবই হতাশাজনক। ...
08/01/2025

# # # ফ্লাইট মিস হলে কী করবেন? মাথা ঠান্ডা রাখুন! 🧘‍♂️✈️

ফ্লাইট মিস করার অভিজ্ঞতা যেকোনো ভ্রমণকারীর জন্য খুবই হতাশাজনক। তবে চিন্তা করবেন না! ঠান্ডা মাথায় পরিকল্পনা করলে আপনি সহজেই পরিস্থিতি সামাল দিতে পারবেন। এখানে কয়েকটি কার্যকর টিপস রইলো:
---
১. দ্রুত এয়ারলাইন্সের সাথে যোগাযোগ করুন
👉 যা করবেন:
ফ্লাইট মিস করার সঙ্গে সঙ্গেই এয়ারলাইন্সের কাস্টমার কেয়ার বা অ্যাজেন্টের সাথে যোগাযোগ করুন।
👉 কেন জরুরি?
- এয়ারলাইন্স অনেক সময় “No Show” ফি কেটে পরবর্তী ফ্লাইটে জায়গা দেয়।
- কিছু ক্ষেত্রে, Standby List-এ আপনাকে রাখা হতে পারে।
---
২. টিকিটের নিয়ম জানুন
👉 ফ্লেক্সিবল টিকিট কিনেছেন?
আপনার টিকিট যদি ফ্লেক্সিবল বা রিফান্ডেবল হয়, তাহলে ফ্লাইট মিসের পরও টিকিট পরিবর্তন বা রিফান্ড পাওয়ার সুযোগ থাকতে পারে।
👉 বাজেট এয়ারলাইন্সের টিকিট?
বাজেট এয়ারলাইন্সের টিকিট সাধারণত Non-Refundable। তবে তাদের সাথে কথা বলে কম খরচে বিকল্প ব্যবস্থা করা যেতে পারে।
---
৩. এয়ারপোর্টে থাকুন এবং সাহায্য চেয়ে নিন
👉 এয়ারলাইন ডেস্কে যান:
বিমানবন্দরে এয়ারলাইন কাউন্টারে গিয়ে আপনার সমস্যা জানান।
👉 কেন দরকার?
- এয়ারলাইন কখনো কখনো বিশেষ পরিস্থিতিতে ওয়েভার দেয়।
- তারা আপনাকে নিকটবর্তী ফ্লাইটের জন্য সাহায্য করতে পারে।
---
৪. নতুন ফ্লাইট বুকিং নিয়ে ভাবুন
👉 বিকল্প ফ্লাইট দেখুন:
- এয়ারলাইন্সের অ্যাপ/ওয়েবসাইটে নতুন ফ্লাইটের খোঁজ নিন।
- ট্রাভেল এজেন্টের মাধ্যমে দ্রুত ব্যবস্থা করতে পারেন।
👉 কম খরচের উপায়:
- যদি হাতে সময় থাকে, তাহলে ভিন্ন কানেক্টিং রুট বা বাজেট এয়ারলাইন্সের দিকে নজর দিন।
---
৫. ভিসা এবং হোটেল চেক করুন
👉 কী করবেন:
ফ্লাইট মিস হলে ট্রানজিট ভিসা লাগতে পারে। এছাড়াও হোটেল বুকিং এর শর্তাবলী চেক করুন।
👉 পরামর্শ:
আপনার ভিসার মেয়াদ এবং হোটেলের ক্যান্সেলেশন পলিসি জানুন।
---
৬. মাথা ঠান্ডা রাখুন এবং সঠিক সিদ্ধান্ত নিন
👉 নিজেকে দোষারোপ করবেন না।
👉 পরিকল্পিতভাবে সিদ্ধান্ত নিন।
---
# # # শেয়ার করে জানিয়ে দিন!
এই টিপসগুলো যেকোনো ভ্রমণকারীর জন্য খুবই কাজে আসতে পারে। তাই বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। 😊
আপনার অভিজ্ঞতা আমাদের জানাতে কমেন্ট করুন! 🌍

How to check work permit visa in France :To check your work permit visa status, follow these steps: the official website...
18/09/2024

How to check work permit visa in France :

To check your work permit visa status, follow these steps:

the official website of the Ministry of the Interior, where visa information is typically updated.

out the division specifically designated for visa services or immigration matters.

to the visa status inquiry page.

your unique application reference number or passport details as prompted.

the information and wait for the system to retrieve your visa status.

the displayed information carefully, ensuring it matches your expectations and any communications you’ve received.

your visa is approved, take note of the validity period and any additional conditions.

case of any discrepancies or concerns, contact the relevant visa processing authority or embassy for clarification and assistance.

your visa documents safe and accessible for future reference and compliance.

monitoring your visa status ensures timely awareness of any updates or issues that may arise during the processing period.

👉ফ্লাইট ছাড়ার মিনিমাম তিন ঘন্টা আগে এয়ারপোর্ট পৌঁছাবেন কেন ???👉 বাড়ি থেকে আপনার পাসপোর্ট, টিকিটসহ ভ্রমণের জন্য প্রয়োজন...
15/09/2024

👉ফ্লাইট ছাড়ার মিনিমাম তিন ঘন্টা আগে এয়ারপোর্ট পৌঁছাবেন কেন ???
👉 বাড়ি থেকে আপনার পাসপোর্ট, টিকিটসহ ভ্রমণের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস চেক করে নিন।
👉যানজটের বিষয়টি মাথায় রেখে হাতে সময় নিয়ে যাত্রা করুন।
👉 ফ্লাইটের ৩ ঘন্টার সময় হাতে নিয়ে বিমানবন্দরে উপস্থিত হোন।

✈️চেক ইন কাউন্টার খুঁজে পেতে বিমানবন্দরের ভেতরে বিভিন্ন স্থানে থাকা নির্দেশনা মনিটরে নজর রাখুন।

✈️বিমানবন্দরের ভেতরে প্রবেশ করে আপনার নির্ধারিত এয়ারলাইনে চেক ইন সম্পন্ন করুন।
✈️ ফ্লাইটের ১ ঘন্টা আগে এয়ারলাইনের বোর্ডিং কাউন্টার বন্ধ হয়ে যায়। এরপর আসলে আপনি আর চেক ইন করতে পারবেন না।
✈️ চেক ইন করার সময় যে কয়টি লাগেজ জমা দিবেন, ততটি লাগেজ ট্যাগ বুঝে নিন।
✈️ পাসপোর্ট, বোর্ডিং কার্ড, লাগেজ ট্যাগ বুঝে নিয়ে চেক ইন কাউন্টার ত্যাগ করুন।

🚫 চেকইন সম্পন্ন করার পর অযথা ঘোরাফেরা না করে ইমিগ্রেশন সম্পন্ন করুন।

🙄 ইমিগ্রেশন করা পর পুনরায় বিমানবন্দরের ভেতরে বিভিন্ন স্থানে থাকা নির্দেশনা মনিটরে নজর রাখুন। আপনার বোর্ডিং কার্ডে অথবা মনিটরে প্রদর্শিত গেট ব্যবহার করে উড়োজাহাজে উঠুন।

🚅 আপনার বোর্ডিং কার্ডে লেখা নির্ধারিত সিটে বসুন। খালি থাকলেও অন্য সিটে বসবেন না। ©

✈️🇧🇩বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে ভ্রমণ করার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ।❤️❤️

প্রবাসে যারা মৃত্যুবরণ করে তাদের লাশ ঢাকা এয়ারপোর্ট থেকে ছাড় করনের পদ্ধতি কি?  প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে  কিভাবে...
15/09/2024

প্রবাসে যারা মৃত্যুবরণ করে তাদের লাশ ঢাকা এয়ারপোর্ট থেকে ছাড় করনের পদ্ধতি কি? প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে কিভাবে মৃত ব্যক্তির টাকা পাওয়া যায়?
আমার এই পোস্টে এ বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরলাম।

👉মৃতদেহ ছাড় করণ ও দাফন খরচ প্রদানে প্রয়োজনীয় কাগজপত্র

👉মৃতের পাসপোর্টের ফটোকপি ;
👉স্থানীয় চেয়ারম্যান /কমিশনার কর্তৃক পদত্ত "ওয়ারিশ সনদ "
👉মৃতের স্ত্রী / পিতা /মাতার এনআইডি কার্ডের ফটোকপি;
👉মৃত্যুর সনদের সত্যায়িত ফটোকপি ;
👉বাংলাদেশ দূতাবাস প্রদত্ত এনওসি ;
👉এয়ারওয়েজ বিলের ফটোকপি ;
প্রয়োজনে : 01816-815436
উল্লেখ্য যে, বিদেশে বসবাসরত অনাবাসী ও অনিবন্ধিত বাংলাদেশী কর্মী বোর্ডের সদস্য পদ গ্রহণ করেছেন কেবলমাত্র তারাই আর্থিক সুবিধা প্রাপ্য হবেন।।

( মৃতদেহ ছাড় করণের জন্য কোথাও কোন টাকা লাগে না।)

🇸🇪 Sweden Tourist Visa 🇸🇪📎 Required Documents :▪ Passport with at least two blank pages, valid for at least 6 months.▪ A...
15/09/2024

🇸🇪 Sweden Tourist Visa 🇸🇪

📎 Required Documents :
▪ Passport with at least two blank pages, valid for at least 6 months.
▪ All previous passports ( photocopy of bio page and of all schengen vissas )
▪ One recent passport size colour photograph 35x45 mm full faces, light background.
▪ Completed and signed schengen visa application form
▪Cover letter from the applicant , explaining in details the purpose of the visit , addressed to the Embassy of Sweden
▪Bank statement
▪Bank solvency
▪Health and Travel Insurance for Schengen ( original & photocopy )
▪ Proof of accomodation or Hotel reservations at destinations
▪Air ticket booking copy ( round ticket )
▪Proof of/family/ties with the host/inviting person ( if visiting family & friends )
🧾 For Job Holder : Noc, Salary Statement / Pay slip, Visiting Card
🧾 For Bbusinessmen : Trade licences (notarize), Visiting card, Company Headpad
🧾 For Student : Noc, Student Id card
♥ Marriage Certificate notarize (for married person)

↖ Contact with us for
🔸 Visa processing
🔸 Air ticket
🔸 Hotel Reservation
🔸 Umrah package

🚩BongoTours & Travels
📌 22/1, Topkhana Road,Dhaka-1000.
📞 01816-815436
📞 01716-815436

পাসপোর্ট করবেন যেভাবে......বিদেশ ভ্রমণে প্রথমে যে জিনিসটা প্রয়োজন তা হল “পাসপোর্ট”। এই পাসপোর্ট করার প্রক্রিয়া অনেকের ...
06/06/2023

পাসপোর্ট করবেন যেভাবে......

বিদেশ ভ্রমণে প্রথমে যে জিনিসটা প্রয়োজন তা হল “পাসপোর্ট”। এই পাসপোর্ট করার প্রক্রিয়া অনেকের কাছে বেশ জটিল মনে হলেও আসলে এত জটিল কিছু নয়। দেশে ই-পাসপোর্ট চালুর কথা থাকলেও এখন পর্যন্ত চালু হয়নি। তাই প্রচলিত এমআরপি MRP (Machine Readable Passport) পাসপোর্টই সবার জন্য প্রযোজ্য। আর আজকের এই আর্টিকেল তাদের জন্য যারা প্রথম পাসপোর্ট করতে চাচ্ছেন।

পাসপোর্ট করার ধাপসমূহঃ
পাসপোর্ট করার ক্ষেত্রে কয়েকটি ধাপ আছে যা ক্রমান্বয়ে নিচে দেওয়া হল-


১) পাসপোর্ট ফি জমা দেওয়া
২) প্রয়োজনীয় ডকুমেন্ট রেডি করা
৩) পাসপোর্ট আবেদন ফর্ম পূরণ
৪) পাসপোর্ট ফর্ম ও সংশ্লিষ্ট কাগজ সত্যায়িত করা
৫) আবেদন ফর্ম পাসপোর্ট অফিসে জমা দেওয়া
৬) পাসপোর্ট টোকেন সংগ্রহ ও পাসপোর্ট স্ট্যাটাস চেক করা
৭) পুলিশ ভেরিফিকেশন
৮) পাসপোর্ট সংগ্রহ করা

১. পাসপোর্ট ফি জমা দেওয়া
পাসপোর্টের প্রথম কাজ শুরু হয় পাসপোর্টের ফি জমা দেওয়ার মাধ্যমে। পাসপোর্টের ফি দুই ভাবে জমা দেওয়া যায়। আপনি যদি পাসপোর্ট অফিসে গিয়ে আবেদন করতে চান তাহলে ফি জমা দিতে হবে ব্যাংকে। যদি আপনি সরাসরি অনলাইনে আবেদন করেন তাহলে অনলাইনে আবেদন পক্রিয়া শেষে সেখান থেকেই পাসপোর্ট ফি জমা দেওয়ার অপশন আছে। পাসপোর্ট ফি বা খরচ কত তা নির্ভর করে কতদিনের ভিতর আপনি পাসপোর্ট পেতে চান তার উপর। MRP পাসপোর্ট পাওয়ার জন্যে দুই ধরণের সুযোগ আছে। একটা হচ্ছে সাধারণ পাসপোর্ট যা পেতে আপনাকে কমপক্ষে ২১ দিন অপেক্ষা করতে হবে (সর্বমোট ৩৪৫০ টাকা ফি) এবং আরেকটি হচ্ছে জরুরী পাসপোর্ট যা আপনি ৭ দিন পর পাবেন (সর্বমোট ৬,৯০০ টাকা ফি)। আপনি কোন ধরণের পাসপোর্ট পেতে চান সেই মত আপনাকে পাসপোর্ট ফি জমা দিতে হবে।

১.১ ব্যাংকে ফি জমা দেওয়া
অফলাইনের ক্ষেত্রে পাসপোর্ট অফিসের দ্বারা নির্ধারিত ব্যাংকে গিয়ে টাকা জমা দিতে হবে। ব্যাংকে গিয়ে পাসপোর্টের টাকা জমা দিবেন এটা বললেই আপনাকে একটি নির্দিষ্ট স্লিপ দিবে। স্লিপে প্রয়োজনীয় তথ্য পূরণ করে স্লিপ সহ টাকা ব্যাংকে জমা দিতে হবে। টাকা জমা হবার পর একটি রশিদ পাবেন যার দুইটি পার্ট থাকে। এক পার্ট কাস্টমার কপি যা নিজের কাছে থাকবে আর আরেক পার্ট পাসপোর্ট অফিসের কপি যা পাসপোর্ট আবেদন ফর্মের উপর আঠা দিয়ে লাগাতে হবে। এখানে কিছু বিষয় খেয়াল রাখবেন –


যে আঞ্চলিক পাসপোর্ট অফিস থেকে পাসপোর্ট করাবেন সে এলাকার ব্যাংকের শাখায় টাকা জমা দেওয়া ভালো।
স্লিপে যেভাবে নাম লিখবেন পাসপোর্টেও সেই একই নাম হবে তা না হলে পেমেন্ট ভেরিফিকেশনে ঝামেলা হবে।
টাকা জমা দেওয়ার ৬ মাসের মধ্যে অবশ্যই পাসপোর্টের জন্য আবেদন করতে হবে তা না হলে ৬ মাস পার হলে আবার নতুন করে ব্যাংকে টাকা জমা দিতে হবে।
মানি রিসিটের ট্রানজেকশন নাম্বারটি কোথাও টুকে রাখুন এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ।
রিসিটে কিছু নির্দেশনা দেওয়া থাকে যা পরবর্তীতে পাসপোর্টের ফর্মের জন্য কাজে লাগবে তাই রিসিটের নির্দেশনা গুলো ভালো ভাবে পড়বেন।
আর যে যে ব্যাংকে পাসপোর্ট করার টাকা জমা দিতে পারবেন তা হল-

সোনালি ব্যাংক
প্রিমিয়ার ব্যাংক
ব্যাংক এশিয়া
ট্রাস্ট ওয়ান ব্যাংক
ঢাকা ব্যাংক
ওয়ান এশিয়া
তবে সোনালি ব্যাংকের ক্ষেত্রে, শুধুমাত্র নির্দিষ্ট কিছু শাখাতেই পাসপোর্ট ফি জমা দিতে পারবেন। পাসপোর্ট অফিস থেকেই এই ব্যাপারে জানতে পারবেন। আর অন্যান্য ব্যাংকের যেকোনো শাখায় টাকা জমা দিতে পারবেন।

১.২ অনলাইনে আবেদন শেষে ফি জমা দেওয়া
অনলাইনে পাসপোর্টের ফি জমা দেওয়ার ক্ষেত্রে, www.passport.gov.bd এর সাইটে সঠিক তথ্য দিয়ে ফর্ম পূরণ করে শেষের দিকে বিভিন্ন ব্যাংকের গেটওয়ের মাধ্যমে (যেমন ব্যাংকের কার্ড, বিকাশ বা রকেটের মাধ্যমে) পেমেন্ট করতে পারবেন। আর খুব সামান্য কিছু চার্জ ব্যাংক তাদের ফি হিসেবে ( ৩-৫ টাকা) কেটে রাখে। এই ক্ষেত্রে টাকা পে করার পর একটি চালান ফর্ম পাবেন। এই ফর্মটি এক পেজে দুইটা প্রিন্ট করে একটা নিজের জন্য ও অন্যটা পাসপোর্ট ফর্মের জন্য ব্যবহার করবেন।

অনলাইন পাসপোর্ট পূরণ
২. প্রয়োজনীয় ডকুমেন্ট রেডি করা
পাসপোর্ট করার ক্ষেত্রে সবচেয়ে দরকারী বিষয় হল প্রয়োজনীয় কাগজ রেডি করা। অনেক সময় পাসপোর্ট ফি জমা দেওয়ার পর দেখা যায় সব ডকুমেন্ট ঠিকভাবে রেডি করা নেই সেই ক্ষেত্রে বাড়তি অনেক ঝামেলা হয় আর পাসপোর্টের জন্য আবেদন করতেও দেরি হয়ে যায়। তাই পাসপোর্টের ফি জমা দেওয়ার আগেই সব ডকুমেন্ট ঠিকমতো আছে কিনা তা চেক করে দেখা উচিত। যে সব ডকুমেন্ট লাগবে পাসপোর্ট করার জন্য-

পাসপোর্ট ফর্ম ২ কপি (তবে সরকারী চাকরিজীবী ও তাদের স্ত্রী বা স্বামী এবং ১৫ বছরের কম বয়সী সন্তানদের ক্ষেত্রে একটি ফর্ম)
সদ্য তোলা পাসপোর্ট সাইজের ২ কপি ছবি
ন্যাশনাল আইডি কার্ড (NID) বা স্মার্ট কার্ডের ফটোকপির সত্যায়িত কপি। তবে যাদের NID কার্ড নেই বা ১৮ বছরের নিচে বয়স তাদের জন্য জন্ম নিবন্ধনের ফটোকপির সত্যায়িত ফটোকপি। তবে বর্তমানে ১৮ বছর হলে অবশ্যই NID কার্ড লাগবে।
পেশাগত সার্টিফিকেটের ফটোকপির সত্যায়িত কপি।।
সরকারী চাকরিজীবী ও তাদের স্ত্রী বা স্বামী এবং সন্তানদের ক্ষেত্রে চাকরিজীবী ব্যাক্তির কর্মস্থল থেকে ইস্যু করা NOC (No Objection Certificate) বা জিও GO ( Govt. Order) জমা দিতে হবে।
৩. পাসপোর্ট আবেদন ফর্ম পূরণ
দুই ভাবে পাসপোর্টের আবেদন ফর্ম পূরণ করতে পারবেন। পাসপোর্ট ফর্ম ডাউনলোড বা সংগ্রহ করে নিজে নিজে হাতে পূরণ করে। অথবা অনলাইনে তথ্য পূরণ করে।

৩.১ অফলাইনে আবেদন ফর্ম পূরণ

এই ক্ষেত্রে পাসপোর্ট অফিসে গিয়ে পাসপোর্টের ফর্ম চাইলে অফিস থেকে তা বিনামুল্যে দিয়ে দিবে, আবার www.passport.gov.bd এই লিঙ্কের Download Form অপশনে গিয়ে DIP Form 1 ফর্ম ওপেন করে PDF ফরম্যাটে ফর্ম ডাউনলোড করে প্রিন্ট করে নিন।

পাসপোর্ট ফর্ম
হাতে লিখে ফর্ম ফিল আপ করার সময় খুব সাবধানে করবেন তাই কয়েক কপি ফটোকপি করে রাখলে ভালো তাতে লেখার সময় কাটাকাটি হলেও সমস্যা নেই। আর সব জায়গায় নিজের সাইন একই রকম দিবেন। এরপর সবার শেষে পেমেন্ট ইনফরমেশন এর জন্যে যে ব্যাংকে টাকা জমা দেওয়া হয়েছে তার ব্রাঞ্চ (ব্রাঞ্চ না পেলে সেন্ট্রাল ব্রাঞ্চ দিতে হবে) ও জমা রিসিট নাম্বার দিতে হবে।

৩.২ অনলাইনে ফর্ম পূরণ

www.passport.gov.bd এই সাইটে গিয়ে এগ্রিমেন্ট বক্সে টিক চিহ্ন দিয়ে Continue To Online Enrollment এ ক্লিক করলে ফর্ম পূরণের পেজ চলে আসবে। এই ক্ষেত্রে সব তথ্য বারবার চেক করবেন আর নির্ভুল যেন হয় সেই ব্যাপারে খেয়াল রাখবেন। অনলাইনে পূরণের ক্ষেত্রে ফি অনলাইনেই জমা দিতে পারবেন অথবা যদি অনলাইনে ফি জমা না দিতে চান তাহলে অফলাইন অপশন সিলেক্ট করে পূরণকৃত ফর্ম ডাউনলোড করে প্রিন্ট করে নিতে পারবেন।

ইউটিউবে এই বিষয়ে অনেক ভিডিও পাবেন আর সবচেয়ে ভালো হয় অনলাইনে পাসপোর্ট করছে এমন অভিজ্ঞ কাউকে সাথে নিয়ে ফিল আপ করলে। তবে দুশ্চিন্তা করার কিছু নেই সাথে কেউ না থাকলেও নিজে নিজেও এই কাজ সহজেই করতে পারবেন তবে সাবধানে করতে হবে।

নোটঃ

সরাসরি পাসপোর্টের ফর্ম পাবেন আঞ্চলিক পাসপোর্ট অফিসে। তবে পাসপোর্ট অফিসে অনেক সময় ফর্ম শেষ হয়ে যায় সেই ক্ষেত্রে পাশের ফটোকপির দোকানেও ফর্মের ফটোকপি পাবেন যা দিয়ে ফর্ম পূরণ করতে পারবেন।
অনলাইনে ডাউনলোড করে প্রিন্ট করে নিতে পারেন DIP Form 1 এই লিংক থেকে।
যেভাবেই পাসপোর্ট পূরণ করেন অবশ্যই ভাল মত তথ্য যাচাই, বানান ঠিকমতো দেওয়া, সঠিক তথ্য দেওয়া এই ব্যাপার গুলো খেয়াল রাখবেন। কোন কিছু ভুল হলে আপনাকে এই জন্যে ঝামেলা পোহাতে হবে।
৪. পাসপোর্ট ফর্ম ও সংশ্লিষ্ট কাগজ সত্যায়িত করা
ফর্ম ফিল আপ শেষ হলে পুরো ফর্মটি দুই সেট প্রিন্ট করে নিবেন। এক কপি পাসপোর্ট অফিসের জন্য ও আরেক সেট SB OFFICE এ পাঠানো হবে।

ফর্ম প্রিন্ট হলে ফর্মের ছবির জায়গায় পাসপোর্ট সাইজের একটি সদ্য তোলা ছবি লাগাতে হবে। আর দুই কপি ফর্মের যেকোনো একটাতে ব্যাংকের রশিদের পাসপোর্ট অফিসের কপিটা কেটে ডান পাশে লাগাতে হবে।

পাসপোর্টের ফর্ম পূরণ করে, ছবি ও মানি রিসিট লাগিয়ে ফর্মের সাথে জন্ম নিবন্ধন বা ন্যাশনাল আইডি কার্ড, পেশাগত সার্টিফিকেট ও নাগরিক সনদের (এই সনদের ব্যাপারে কোথাও নির্দিষ্ট করে বলা নেই তবে অনেক সময়ই এই সনদ দেখতে চায়) ফটোকপির সত্যায়িত কপি পিন দিয়ে লাগিয়ে নিতে হবে।

৫. পাসপোর্ট অফিসে ফর্ম জমা দেওয়া
এই ক্ষেত্রে ফর্ম হাতে পূরণ করলে নিজের বর্তমান ঠিকানা সিটি কর্পোরেশনের মধ্যে হলে রিজিওনাল অফিস আর সিটি কর্পোরেশনের বাইরে হলে আঞ্ছলিক অফিসে জমা দিতে হবে। আর অনলাইনে জমা দিলে ফর্মেই লেখা থাকবে কোন অফিসে জমা দিতে হবে।

সরাসরি ফর্ম জমা দেওয়ার ক্ষেত্রে, ফর্ম প্রথমে জমা নিয়ে কম্পিউটার সফট ওয়্যারে ফর্মের তথ্য গুলো নিবে তারপর ফর্মে সিল মেরে আবার ফর্ম আপনাকে ফেরত দেওয়া হবে। তারপর ছবি তোলা ও বায়োমেট্রিকের জন্য আঙ্গুলের ছাপ নেওয়ার জন্য ফর্ম নিয়ে অন্য একটি রুমে যেতে হবে। এখানে বেশ কয়েকটি ধাপ আছে। সব প্রক্রিয়া শেষ হতে মোটামুটি বেশ সময় লাগে। এছাড়া জমা দেওয়ার সিরিয়াল যদি দীর্ঘ হয় তাহলে সময় আরও বেশি লাগবে। তাই জমা দিতে গেলে সকাল সকাল চলে যাওয়া ভালো।

৬. পাসপোর্ট টোকেন সংগ্রহ ও স্ট্যাটাস চেক করা
ফর্ম জমা দেওয়া শেষ হলে কম্পিউটারে প্রিন্ট করা একটি টোকেন দেওয়া হবে যেখানে আপনার তথ্য, পাসপোর্ট ডেলিভারির সময়সহ অন্যান্য কিছু তথ্য থাকবে। এই টোকেনের তথ্য গুলো খুব ভালো ভাবে চেক করবেন কারন এই তথ্য অনুসারেই পাসপোর্ট প্রিন্ট করা হবে।

কোনও ভুল ধরা পড়লে তখনই সাথে সাথে জানাবেন তাহলে সেই অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আর টোকেনটি যত্ন সহকারে রেখে দিবেন কারণ এই টোকেন দেখিয়েই পরবর্তীতে পাসপোর্ট নিতে হবে।

আর পাসপোর্ট স্ট্যাটাস চেক করার জন্য www.passport.gov.bd এই সাইটের Application Status অপশনে গিয়ে এনরোলমেন্ট আইডি ও জন্ম তারিখ দিয়ে অনলাইনে পাসপোর্টের স্ট্যাটাস চেক করতে পারবেন। পাসপোর্ট টোকেনে Enrollment ID (EID) দেওয়া থাকে।

আর মেসেজ অপশনের ক্ষেত্রে, MRP

ইমিগ্রেশন সংক্রান্ত যেকোন সেবার প্রয়োজনে _ 01816815436নানা প্রয়োজনে আমরা এখন বিভিন্ন দেশে বেড়াতে, পড়তে, ব্যবসায়িক কাজস...
10/05/2022

ইমিগ্রেশন সংক্রান্ত যেকোন সেবার প্রয়োজনে _ 01816815436

নানা প্রয়োজনে আমরা এখন বিভিন্ন দেশে বেড়াতে, পড়তে, ব্যবসায়িক কাজসহ স্থায়ীভাবে অভিবাসনের (Immigration) জন্য আগ্রহী। আমরা যারা বাইরে অভিবাসন বা ইমিগ্রেট করতে আগ্রহী, তারা অনেক সময় সঠিক পরামর্শের অভাবে যেতে পারছি না বা ভিসা রিফিউজড হচ্ছে। আমরা আপনাদের সঠিক পরামর্শ প্রদানসহ আপনাদের ভিসা প্রসেসিং করে থাকি এবং ইমিগ্রেশন সংক্রান্ত তথ্যসহ সকল সার্ভিস ইমিগ্রেশন এক্সপার্ট বা অভিজ্ঞ আইনজীবীদের মাধ্যমে সেবা প্রদান করে আসছি।

আমাদের ইমিগ্রেশন সংক্রান্ত সেবাসমূহঃ

স্টাডি ভিসা
ভিজিট ভিসা
বিজনেস ভিসা
ওয়ার্ক পারমিট ভিসা
মেডিকেল ভিসা এবং
ইমিগ্রেশন সংক্রান্ত সকল আইনী পরামর্শ।

ইমিগ্রেশন সংক্রান্ত যেসব দেশের কাজ করা হয়ঃ

ইউএসএ(যুক্তরাষ্ট্র), ইউকে(যুক্তরাজ্য), অস্ট্রেলিয়া, কানাডা সহ ইউরোপের অন্যান্য দেশ সহ সাউথ কোরিয়া,তুরস্ক, মালয়েশিয়া এবং মধ্যপ্রাচ্যে।

29/11/2021

আলহামদুলিল্লাহ, পরিশেষে রেগুলার কোর্ট হিসাবে শারিরিক উপস্থিতিতে বাংলাদেশ সুপ্রীমকোর্টের উভয় বিভাগের কার্যক্রম আগামী ০১ ডিসেম্বর '২০২১ হতে শুরু হতে যাচ্ছে। প্রায় ১ বছর ৯ মাস পর পূর্ণাঙ্গভাবে প্রাণবন্ত প্রিয় প্রাঙ্গণ প্রিয় কর্মস্থল। ন্যায়বিচার জন্য আইনী লড়াইয়ে থাকব মজলুমের পাশে। ইনশাআল্লাহ।

কানাডা প্রোগ্রামে যে কয় রকমের সেবা আমরা দিয়ে থাকি আপনাদের সুবিধার্থে।  ১। এক্সপ্রেস এন্ট্রি২। পিএনপি৩। স্টাডি পারমিট উইথ...
03/11/2021

কানাডা প্রোগ্রামে যে কয় রকমের সেবা আমরা দিয়ে থাকি আপনাদের সুবিধার্থে।
১। এক্সপ্রেস এন্ট্রি
২। পিএনপি
৩। স্টাডি পারমিট উইথ এডমিশন
৪। স্টাডি পারমিট উইদাউট এডমিশন
৫। স্টাডি পারমিট রিফিউজাল
৬। ভিজিট ভিসা
৭। ভিজিট ভিসা রিফিউজাল
৮। ওয়ার্ক পারমিট প্রসেস (আবেদনকারী নিজে জব অফার পাবার পর)
৯। বিজনেস কিংবা ইনভেস্টমেন্ট ক্যাটাগরিতে আবেদন।

18/01/2021

আমাদের অনেকের আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব বিদেশে থাকেন। দেশ-বিদেশ যাতায়ত করার সময় আমরা বিদেশ থেকে অনেক জিনিস এনে থাকি, সেটা হয়ত প্রয়োজনে বা শখের বশে, অথবা আত্মীয়কে খুশি করতে। তো, যারা জানি না কি কি পন্য বিদেশ থেকে বিনা শুল্কে আনা যায় আর কোন কোন পন্যে শুল্ক দেয়া লাগে তাদের জন্য এই অকর্মা পোষ্ট। অনেক সময় সামান্য একটু অসর্তকতার কারনে আপনার ক্রয়কৃত পন্য এয়ারপোর্টে ফেলে আসতে হয় অথবা শুল্ক বাবদ দিতে হয় অনেকগুলি টাকা।

আগেই বলি বাণিজ্যিক ভিত্তিতে পন্য আনার ক্ষেত্রে এটি প্রযোজ্য নয়। শুধুমাত্র নিজ ব্যবহার, গৃহস্থালী ব্যবহারের জন্য প্রযোজ্য।

প্রথমেই দিচ্ছি শুল্ক কর আরোপযোগ্য পন্যের তালিকা

(ক) ব্যাক্তিগত এবং গৃহস্থালী কাজে ব্যাবহৃত হয় না এমন পন্য।

(খ) দুইটি স্যুটকেসের অতিরিক্ত স্যুটকেসে আনীত ব্যাগেজ। তবে ৩য় স্যুটকেসে আনীত বইপত্র, সাময়িকি বা শিক্ষার উপকরণ শুল্ক ও কর মুক্তভাবে খালাসযোগ্য।

(গ) বাণিজ্যিক পরিমানে যে কোন পন্য ব্যাগেজে আমদানী হলে শুল্ক ও কর আরোপযোগ্য।

(ঘ) নিম্নে বর্ণিত পণ্য ব্যাক্তিগত ও গৃহস্থালী ব্যাগেজ হিসেবে আমদানী হলেও প্রতিটির পাশে উল্লেখিত হারে কর পরিশোধ করতে হবে।

(১) টেলিভিশন (CRT) ২৫" এর উর্ধ্বে হলে ২৯" পর্যন্ত ৩০০০/- টাকা।

(২) Plasma, LCD, TFT ও অনুরুপ প্রযুক্তির টেলিভিশন:

(ক) ১৭" হতে ২১" পর্যন্ত = ১০,০০০.০০/= টাকা,

(খ) ২২" হতে ২৯" পর্যন্ত = ১৫,০০০.০০/= টাকা,

(গ) ৩০" হতে ৪২" পর্যন্ত = ২০,০০০.০০/= টাকা,

(ঘ) ৪৩" হতে ৫২" পর্যন্ত = ৫০,০০০.০০/= টাকা,

(ঙ) ৫৩" হতে তদুর্ধ সাইজ = ৭৫,০০০.০০/= টাকা।

(৩) (ক) ৪টি স্পিকারসহ কম্পোনেন্ট (মিউজিক সেন্টার) সিডি/ডিভিডি/ভিসিডি/এমডি/ এএলডি/ ব্লু-রে-ডিস্ক সেট = ৪,০০০.০০/= টাকা।

(খ) ৪ এর অধিক তবে সবোর্চ্চ ৮টি স্পিকারসহ (মিউজিক সেন্টার) হোম থিয়েটার/সিডি/ডিভিডি/ভিসিডি/এমডি/ এএলডি/ ব্লু-রে-ডিস্ক সেট = ৮,০০০.০০/=

(৪) রেফ্রিজারেটর/ ডিপ ফ্রিজার = ৫,০০০.০০/=

(৫) ডিশ ওয়াশার/ ওয়াশিং মেশিন/ ক্লথ ডায়ার = ৩,০০০.০০/=

(৬) এয়ারকুলার/ এয়াকন্ডিশনার

(ক) উইন্ডো টাইপ = ৭,০০০.০০/= টাকা

(খ) স্প্লিট টাইপ = ১৫,০০০.০০/= টাকা

(৭) ওভেন বার্নারসহ = ৩,০০০.০০/=

(৮) ডিস এন্টেনা = ৭,০০০.০০/=

(৯) স্বর্ণবার বা স্বর্ণপিন্ড (সবোর্চ্চ ২৩৪ গ্রাম বা ২০ তোলা) প্রতি ১১.৬৬৪ গ্রাম বা ভরি= ২০০০.০০/=

(১০) রৌপ্যবার বা রৌপ্য পিন্ড (সর্বোচ্চ ২০০ গ্রাম) প্রতি ১১.৬৬৪ গ্রাম = ৬.০০/=

(১১) HD Cam, DV Cam, BETA Cam & Professional used Camera = 15,000.00 Taka.

(১২) এয়ারগান/ এয়ার রাইফেল = ২,০০০.০০ টাকা (বাণিজ্য মন্ত্রণালয়ের অনুমুতি সাপেক্ষে আমদানিযোগ্য, আমদানি নীতি-আদেশ ২০০৩-২০০৬ দ্রষ্টব্য )

(১৩) ঝাড়বাতি = ৩০০.০০ টাকা প্রতি পয়েন্ট।

(১৪) কার্পেট ১৫বর্গ মিটার পর্যন্ত = ৫০০.০০ টাকা প্রতি বর্গমিটার।

এবার দেখুন কি কি পন্য বিনা শুল্কে আমদানীযোগ্য (প্রত্যেকটি ১টি করে)।

১. ক্যাসেট প্লেয়ার/ টু ইন ওয়ান,

২. ডিস্কম্যান / ওয়্যাকম্যান অডিও,

৩. বহনযোগ্য অডিও সিডি প্লেয়ার,

৪. ডেস্কটপ, ল্যাপটপ, প্রিন্টার, ইউপিএস, স্ক্যানার, ফ্যাক্স মেশিন।

৫. ভিডিও ক্যাম: এইচ ডি ক্যাম, ডিভি ক্যাম, বেটা ক্যাম এবং প্রফেশনাল কাজে ব্যবহৃত হয় না এমন ক্যামেরা ব্যাতিত সব।

৬. ডিজিটাল ক্যামেরা,

৭. সাধারণ/পুশবাটন/কর্ডলেস টেলিফোন সেট

৮. সাধারণ ইলেকট্রিক ওভেন/ মাইক্রোওয়েভ ওভেন,

৯. রাইস কুকার/ প্রেসার কুকার,

১০. টোস্টার/ স্যান্ডউইচ মেকার/ ব্লেনডার/ ফুড প্রসেসর/ জুসার/ কফি মেকার।

১১. সাধারণ ও বৈদ্যুতিক টাইপ রাইটার,

১২. গৃহস্থালী সেলাই মেশিন (মেনুয়াল/বৈদ্যুতিক)

১৩. টেবিল / প্যাডেস্টাইল ফ্যান,

১৪. স্পোর্টস সরন্জাম (ব্যাক্তিগত ব্যবহারের জন্য)

১৫. ২০০ গ্রাম ওজনের স্বর্ণ/র্যোপ্য অলংকার (এক প্রকারের অলংকার ১২টির অধিক হবে না)।

১৬. এক কার্টুন সিগারেট (২০০ শলাকা),

১৭. ২৪" পর্যন্ত রঙ্গিন টিভি (সিআরটি)/সাদাকালো টিভি,

১৮. ভিসিআর/ভিসিপি,

১৯. সাধারণ সিডি ও দুই স্পিকার সহ কম্পোনেন্ট (মিউজিক সেন্টার/ সিডি/ ভিসিডি/ ডিভিডি/এলডি/ এমডি সেট)

২০. ভিসিডি/ডিভিডি/এলডি/এমডি ব্লুরেডিস্ক প্লেয়ার,

২১. এলসিডি মনিটর ১৭" পর্যন্ত (টিভি সুবিধা থাকুক বা নাই থাকুক),

২২. একটি মোবাইল সেট।

আফারা যারা এই পোস্ট পড়বেন, তাদের স্বামী যদি প্রবাসে থাকেন, দেশে আসার সময় কম অলংকার আনলে রাগ কইরেন না, কারন তার ইনকাম রেন্জটা দেখবেন, একটু কম অলংকার আনলেই সে কিন্তু আপনাকে কম ভালোবাসে না।

আর একটা কথা, যারা টাইগার এয়ার ওয়েজে ভ্রমন করবেন, তারা কোন স্পোর্টিং রিলেটেড জিনিস-পত্র আনতে হলে ২০ সিং ডলার বা সমপরিমান অর্থ দিতে হবে। এরা এক কিলো পন্য ও বেশী আনতে দেয় না। এক কিলো বেশী পন্যের জন্য প্রায় ১৩২০ টাকা ট্যাক্স দিতে হয় টাইগার কে। অন্যদিকে বিমান বাংলাদেশ এয়ার লাইন্স এ ক্যারি ১৫ কেজি পর্যন্ত আনা যায় আর ৪৪.৪০ কিলো পর্যন্ত বুকিং দেয়া যায়।

যারা বিদেশ থেকে কম্বল আনেন, তারা ২টি কম্বল এক সাথে বাধবেন না। এয়ার পোর্ট এভাবে এখন আর এলাউ করে না। ২টির বেশী কম্বল আনতে দেয় না। কারণ আপনার জন্য যে আয়তনের জায়গা বরাদ্দ আছে তা ২ কম্বল ও একটি লাগেজেই ভরে যায়। কম্বল ৩টি হলে অন্যর কম্পার্টমেন্ট শেয়ার করতে হয়। তাই ডিজএলাউড।

কোন কিছু বাদ পড়লে আমাকে জানান। আপডেট করে দেব। আর ভালো বা কাজে লাগলে মন্তব্য করুন। ধন্যবাদ সবাইকে কষ্ট করে পড়ার জন্য।

Address

22/1, Topkhana Road, Dhaka-1000
Dhaka

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Telephone

01716815436

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dhaka Immigration Lawyers Society posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dhaka Immigration Lawyers Society:

Share