14/03/2023
বাংলাদেশ আওয়ামী লীগ মানেই উন্নয়ন, মানুষের ভাগ্য পরিবর্তন। জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশকে ইতিমধ্যে নিয়ে গেছেন উন্নয়নের মহাসড়কে। সারা বাংলাদেশের আইনজীবী সমিতি গুলো সমৃদ্ধ হচ্ছে, বার কাউন্সিল ভবন নির্মান সহ উন্নয়ন হয়েছে বিভিন্ন আইনজীবী সমিতির।
আগামী ১৫ ও ১৬ মার্চ ২০২৩ ইং অনুষ্ঠিতব্য বাংলাদেশ সুপ্রীম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন ২০২৩-২০২৪ এ বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের সাদা প্যানেলে সম্মানিত ভোটারদের মূল্যবান ভোট, দোয়া ও সমর্থন কামনা করছি।
ইতিমধ্যে সুপ্রীম কোর্ট আইনজীবী সমিতির সদস্যদের জন্য মহাসুখবর নিয়ে এসেছেন সুপ্রিম কোর্টের বর্তমান কার্যকরী কমিটি। আইনজীবীদের কিউবিকেলস সহ নানাবিধ সমস্যার সমাধান হবে অতিশীঘ্র । ইতিমধ্যে বর্তমান কমিটি ২০ তলা নতুন ভবনের প্ল্যান ও ডিজাইন অনুমোদন করতে সক্ষম হয়েছেন। সর্বশেষ ৭ মার্চ চলমান বৈশ্বিক অর্থনৈতিক মন্দা সত্বেও নতুন ভবন প্রকল্পের প্রাক্কলিত বরাদ্দের ২৫০ কোটি টাকার অনুমোদন প্রস্তাবে সরকার সম্মতি জ্ঞাপন করেছেন। অতি শীর্ঘই নতুন ভবন নির্মাণের কাজ শুরু হবে । এটা সম্পন্ন হলে বর্তমান সভাপতি সিনিয়র এডভোকেট মো. মোমতাজ উদ্দিন ফকির ও সম্পাদক সিনিয়র এডভোকেট মো. আবদুন নুর দুলালের যুগান্তরকারী সাফল্য হিসেবে সুপ্রীম কোর্টের সকল আইনজীবী আজীবন শ্রদ্ধার সাথে স্মরণ করবেন।
নতুন ভবনে বিজ্ঞ আইনজীবীদের জন্য ফিজিওথেরাপি সুবিধা সম্বলিত আধুনিক ক্লিনিক, জিমনেসিয়াম, কারপার্কিং, হলরুম, কিউবিকেলস এবং নারী আইনজীবীবৃন্দের জন্য পৃথক আধুনিক ডে- কেয়ার সেন্টার ও ব্রেস্ট ফিডিং কর্ণারেরর পর্যাপ্ত ব্যবস্থাসহ অন্যান্য সুবিধা থাকবে। আসুন সাদা প্যানেলের সাথে থাকি। আইনজীবীদের পেশাগত মান ও সুবিধার জন্য সহযোগিতা করি।
জয় বাংলা,
জয় বঙ্গবন্ধু।