শেষ পংক্তি

শেষ পংক্তি Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from শেষ পংক্তি, Dhaka.
(13)

"শেষ পংক্তি পেজে আপনাদের স্বাগতম! এখানে আমরা জীবনের শেষ মুহূর্তের বার্তা এবং সাহিত্যের অনুপ্রেরণাদায়ক কথা শেয়ার করি। প্রতিটি পোস্টে পেতে পারেন নতুন চিন্তা এবং অনুপ্রেরণা, যা আপনার মনকে ছুঁয়ে যাবে।"

দুইটা ইন্টারেস্টিং ঘটনা ঘটেছে! একটা ভিডিও ভাইরাল হয়েছে। একটা কাপল কোনো একটা পাবলিক টয়লেটে সেক্স করছিলো। মোরাল পুলিশিং কর...
02/04/2026

দুইটা ইন্টারেস্টিং ঘটনা ঘটেছে! একটা ভিডিও ভাইরাল হয়েছে। একটা কাপল কোনো একটা পাবলিক টয়লেটে সেক্স করছিলো। মোরাল পুলিশিং করতে গিয়ে স্বয়ং এক নারী তাদের ভিডিও করছে। 🙂 সেটা ফ্রাস্ট্রেটেড বাঙ্গুবট ও বিবিধের দ্বারা ইন্টারনেটে ছড়িয়ে পড়ছে। কিন্তু যেটা কেউ বলছে না, ভিডিও ধারণকারী ঐ নারী ও কনটেন্ট ছড়ানো ব্যক্তিরা স্পষ্টত দুইটা মেজর ক্রাইম করছে। 🙃

১। ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ অনুযায়ী, কারো পারমিশন ছাড়া তার ব্যক্তিগত ছবি বা ভিডিও ধারণ ও সেটা সোস্যাল মিডিয়ায় আপলোড করা ফৌজদারি অপরাধ। এটার জন্য ১০ লাখ টাকা জরিমানা ও ১০ বছরের জেল হতে পারে। 😊

এবং

২। এটা স্পষ্টত পর্ণগ্রাফিক কনটেন্ট। পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন, ২০১২ অনুযায়ী, কনটেন্টটি নির্মাণকারী নারী ও সোস্যাল মিডিয়ায় যারা ছড়িয়ে দিচ্ছেন তাদের ৫ বছরের জেল ও ২ লাখ টাকা জরিমানা হতে পারে। 😊

অথচ বাংলাদেশের আইন অনুসারে ঐ যুগলের এখানে আসলে কোনো অপরাধ নেই।

কিন্তু, ভিডিওতে সেক্সরত হিজাবি মেয়েটার রিভিল হওয়া আংশিক চেহারা ব্যবহার করে কিছু ব্যক্তি এআই দিয়ে মেয়েটার একটা লুকও দাঁড় করিয়ে ফেলেছে। এরপর চলছে বিস্তর ট্রলিং।

ট্রলিং চলছে, শিক্ষিত এবং আধুনিক কিংবা স্বাবলম্বী মেয়েদের ভার্জিনিটি নিয়ে। বাঙ্গু ৩ ইঞ্চির মুরিদরা ভয়ে আছে, তাদের ভাগ্যে পড়া বিবি এসে বলবে সাইকেল চালিয়ে, সাতার কেটে ভার্জিনিটি নষ্ট হয়ে গেছে। ভাইরে ভাই, কী হবে তখন! 😱😱 ৩ ইঞ্চি দিয়ে তখন তো আর ঐ নারীকে ধরে রাখা যাবে না। ☹️

শুধু তাই না, পলিটিক্স বুঝেন। বেগম রোকেয়াকেও টানা হচ্ছে। মাস এস্কেলে কোলাজ ছবি দিয়ে প্রচার করা হচ্ছে, "মেয়েরা স্বাধীনতা পেলে, জেগে উঠলে বেশ্যা হয়।" মানে বুঝেন, একটা ন্যারেটিভ দাঁড় করানোর চেষ্টা চলছে, মেয়েদের পড়াশোনা করাবেন না। চাকরি-বাকরি করাবেন না। আগেভাগে বিয়ে দিয়ে দেবেন। সেই জায়গায়। ২৪ সালের পর থেকে এই পলিটিক্সটা চোখে পড়ার মতো বাড়ছে। 🙄

সমস্যা হলো কেউ ভিডিও ধারণকারী প্রকৃত অপরাধী নারীটিকে নিয়ে কোনো কথা বলছে না। উলটো একটা অত্যন্ত স্বাভাবিক শরীরবৃত্তীয় কাজ করার অপরাধে একটা মেয়েটার জীবন ধ্বংস করে দেওয়া হচ্ছে। এই মেয়েটা এই দেশে আর কোনোদিন স্বাভাবিক জীবনযাপন করতে পারবে না। 🙂

অন্যের সেক্স নিয়ে এতো চুলকানি কেনো ভাই? পাবলিক টয়লেটে ওরা সেক্স করায়, আপনার হাগু আটকায় রাখতে হইসে? তারায় দেন অথবা আপনার বাসার বেডরুম ছেড়ে দেন। আপনার ইচ্ছা। কিন্তু কোনোভাবেই তাদের ভিডিও ধারণ করার এখতিয়ার আপনার নাই। স্পষ্টত আপনি একজন ক্রিমিনাল। আপনি এটা বুঝেন না কেন?

এতো নাচার কি আছে? বাংলাদেশের মানুষ সেক্স করে না! এখানে সবাই সাধু সন্নাসী ওলি আউলিয়া গাউস কুতুব? বাচ্চা হয় বায়ু পরাগায়নের মাধ্যমে? 🫩🥱

শুধু গত মার্চ মাসে ৪৭ জন নারী ও কন্যাশিশুকে হত্যা করা হয়েছে এবং ধর্ষণের শিকার হয়েছেন ৫৭ জন। কারো মুখে একটা কথা নাই। ধর্ষণ স্বাভাবিক আর কনসেন্টচুয়াল সেক্স অপরাধ? 😡

২য় ঘটনা, ১৫ বছরের একটা শিশু বাল্যবিবাহ করসে। শিশুটির নাম সিমরিন লুবাবা। পুরো দেশ এই অপরাধ সেলিব্রেট করতেসে। কয়দিন আগেই এই দেশের মানুষ আমেরিকা ইগ্রায়েলের মুন্ডুপাত করসে এপিস্টিন ফাইলের জন্য। অথচ চোদনার পোলারা নিজেরা একেকজন যে কি লেভেলের এপিস্টিন সেটা ভুলে গেসে। মানে ভাই আইন কানুন বাদ দিলাম। ঘেন্নাপিত্তি বলে কি কিছু নাই? একটা বাচ্চা বিয়ে করে সেক্স করবে এটা শুনে আপনাদের বমি আসতেসে না?

যাইহোক, তো মদ্যাকথা এই দেশে কারো অনুমতি ছাড়া ভিডিও গ্রহণ কিংবা বাল্যবিবাহ কিংবা ধর্ষণ এসব অপরাধ না। আইনে যাই থাকুক। অপরাধ হচ্ছে সম্মতিতে সেক্স। দেখেন যা ভালো মনে করেন। 🙂

দৌলতদিয়া ঘাটে ফেরিতে উঠতে গিয়ে ৪০ জন যাত্রী সহ একটি বাস পদ্মা নদীতে পড়ে ডুবে গেছে। ও আল্লাহ আরো কত লাশ দেখতে হবে আমাদ...
25/03/2026

দৌলতদিয়া ঘাটে ফেরিতে উঠতে গিয়ে ৪০ জন যাত্রী সহ একটি বাস পদ্মা নদীতে পড়ে ডুবে গেছে।
ও আল্লাহ আরো কত লাশ দেখতে হবে আমাদের!
আর সহ্য করা যাচ্ছে না 😓

23/03/2026

জীবন সংক্ষিপ্ত এক ভ্রমণকাল; এখানে রাস্তা চেনা যায়, মানুষ নয়। ❤️‍🩹

"আল্লাহর অশেষ মেহেরবানি আর কুদরতি রক্ষার এক জীবন্ত সাক্ষী হলাম আজ। গভীর রাত, মাদ্রাসার মাসুম বাচ্চারা যখন গভীর ঘুমে মগ্ন...
27/02/2026

"আল্লাহর অশেষ মেহেরবানি আর কুদরতি রক্ষার এক জীবন্ত সাক্ষী হলাম আজ। গভীর রাত, মাদ্রাসার মাসুম বাচ্চারা যখন গভীর ঘুমে মগ্ন, হঠাৎ করেই সিলিং ফ্যানটি ওপর থেকে ছিঁড়ে নিচে পড়ে যায়। ফ্যানটি ঠিক বাচ্চাদের মাঝখানেই পড়েছে, অথচ আল্লাহর কী অসীম দয়া—একজন ছাত্রের গায়েও আঁচড় পর্যন্ত লাগেনি!
​নিশ্চয়ই মহান আল্লাহ তাআলা তাঁর কুদরতি ছায়া দিয়ে এই মাসুম শিশুদের হেফাজত করেছেন। শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। আলহামদুলিল্লাহ!"

©️

সাংবাদিক - আপনার নামে মামলার উদ্যোগ নেওয়া হচ্ছে এটা কি ভাবে দেখেন? পাটোয়ারী - আলহামদুলিল্লাহ,  জেলে থাকলে আরো নিরাপদে থা...
24/02/2026

সাংবাদিক - আপনার নামে মামলার উদ্যোগ নেওয়া হচ্ছে এটা কি ভাবে দেখেন?

পাটোয়ারী - আলহামদুলিল্লাহ, জেলে থাকলে আরো নিরাপদে থাকব। বাহিরে এতো চাঁদাবাজ, সন্ত্রাস, দুর্নীতিবাজ এই গুলার চেহারা দেখার চেয়ে জেলে থাকা ভালো।😂

পাটোয়ারী Always পাটোয়ারী। এই লোকটা পারেও বটে😑

©️

ছবিটার দিকে যতবার তাকাই কলিজা ছিড়ে যায়। ছোট মিষ্টি এই মেয়েটি বাবা মা ও বোনের সাথে উমরায়  গিয়েছিল। আজ সে একা ফিরছে বাংলাদ...
23/02/2026

ছবিটার দিকে যতবার তাকাই কলিজা ছিড়ে যায়। ছোট মিষ্টি এই মেয়েটি বাবা মা ও বোনের সাথে উমরায় গিয়েছিল। আজ সে একা ফিরছে বাংলাদেশে।

মক্কায় এক সড়ক দুর্ঘটনায় বাবা মা ও বোন প্রাণ হারায়। শিশুটি এখনও জানে তারা বেঁচে আছে, হাসপাতালে আছে।

আহারে জীবন...
©️

📍আত্মহত্যা এবং পোস্ট মর্টেমথার্ড ইয়ার থেকে মেডিকেল স্টুডেন্টদের ফরেনসিক ক্লাস শুরু হয়। ক্লাসের একটা পার্ট হচ্ছে পোস্ট ...
23/02/2026

📍আত্মহত্যা এবং পোস্ট মর্টেম
থার্ড ইয়ার থেকে মেডিকেল স্টুডেন্টদের ফরেনসিক ক্লাস শুরু হয়।
ক্লাসের একটা পার্ট হচ্ছে পোস্ট মর্টেমে উপস্থিত থাকা; কীভাবে করা হয় দেখা ও শেখা ।
আমরা আজ যে কেস পেয়েছিলাম-
মহিলা ,মাঝ বয়সী।
সুইসাইডাল কেইস। যাকে বলে বিষ খেয়ে মরা।
প্রথমেই ডেড বডির শরীর থেকে কাপড় সব খুলে ফেলা
হয়। ডাক্তার , স্টুডেন্ট ,পুলিশ এবং ডোম ( যারা কমনলি লাশ কাটে,
হ্যান্ডেল করে ) সবাই উপস্থিত থাকে সেখানে। এরপর গলা
থেকে নাভির নিচ পর্যন্ত ছুরি দিয়ে চামড়া
কাটা হয়। এরপর গরুর যেভাবে চামড়া ছাড়ায় সেভাবে চামড়া ছাড়ায়।
তারপর বুকের পাঁজর যেভাবে যেভাবে কাটে সেটাকে ঠিক
কাটা বলা যায় না; ভাঙে বললেই ভালো! গরুর হাড় যেভাবে কশাইরা
কাটে অনেকটা সেরকম।
কন্ঠনালী অনেকটা টেনে হিঁচড়ে বের করে জিহ্বা সহ।
এরপর হার্ট, লিভার, পাকস্থলি কেটে প্রিজার্ভ করা হয় ।
বেশি খারাপ লাগে যখন মগজ বের করে। আমাদের দেশে
'ইলেক্ট্রিক স' নাই, মাথার খুলি কাটার জন্য। ওরা যেটা করে-
কাঠমিস্ত্রির দোকানে হাতুড়ি বাটাল হয়ত দেখে থাকবেন, ওই হাতুড়ি
বাটাল দিয়ে বাড়ি দিয়ে দিয়ে খুলি ফাটায়; খুলি ভাঙার শব্দটা খুব অদ্ভুত!
তার আগে মাথার মাথার চামড়া সহ চুল মোটামুটি বলা যায় হ্যাঁচকা টানে
খুলে ফেলা হয়। তখন মানুষটাকে আর মানুষ মনে হয় না ।
এক্সামিন শেষে ব্রেইনটাকে পেটের ভেতর পুরে দিয়ে
সেলাই করে দেয়।
সত্যি বলতে কোরবানির সময় গরু ছাগল জবাই থেকে মাংস কাটা
সবই দেখেছি, করেছি।
আমার কাছে মনে হয়েছে গরু ছাগলও অনেক যত্ন নিয়ে
কাটে মানুষ! কারণ ওটার চামড়া দামী, মাংস দামী। চামড়াটা যেন অক্ষত
থাকে, চামড়া যেন থেতলে না যায়; এমন অনেক কিছু
মেইনটেইন করা লাগে। শুধু পোস্ট মর্টেমের সময়
যেভাবে ডেড বডির সাথে বিহেভ করা হয়, সেটা দেখে প্রত্যেক ডাক্তার আর মেডিকেল স্টুডেন্ট মনে মনে এই
দোয়া করতে কখনও ভুলে না- খোদা , আমাকে এমন মৃত্যু দিও না যে আমার মৃতদেহের পোস্ট মর্টেম করার প্রয়োজন
পড়ে ।
!
এইগুলো সাধারণত পাবলিকলি না বলাই ভালো। কিন্তু এতকিছু আজকে
বললাম শুধু নিউজ ফিডে একটা সুইসাইডাল মৃত্যুর খবর বেশ ঘুরপাক
খাচ্ছে দেখে। সেই পুরাতন প্রেম, প্রেমে ব্যর্থতা, হতাশায় ডুবে যাওয়া
এরপর মেয়েটার/ছেলেটার সুইসাইড; মরার আগে ছেলেটাকে/মেয়েটাকে দায়ী করে যাওয়া।
একবার আমার ফ্রেন্ড লিস্টের একটা মেয়ে স্ট্যাটাস দিয়েছিল
'এই দেশে যতটুকু শালীনতা এখনও আছে ধর্মীয়
মূল্যবোধের কারণেই'।
মেয়েটা হিন্দু; এইরকম স্ট্যাটাস সাধারণত মুসলমানেরাও খুব একটা
ওপেনলি দেয় না।
যাই হোক, সেই সুইসাইডের দোষ কাকে দেব?
মেয়েটাকে?
ছেলেটাকে? নাকি বাবা- মাকে?
আজকাল এইসব ধর্মীয় মূল্যবোধের কথা বলাও
তো মুশকিল। আর কে কাকে শেখাবে! এই জেনারেশনের কাছে এইসব রিলেশন প্রেম-প্রীতিই মূখ্য বিষয়। ব্রেইনের
কর্টেক্স জুড়ে এছাড়া আর কিছু আছে বলেও মনে হয় না।
টাইমলাইন জুড়ে এইসবই দেখি প্রতিদিন । ফেইসবুকে এই রকম
ফ্লার্টিং এর কাহিনী সবাই পড়ে, জানে। তবুও কেন যেন 'আমার ও এইরকম না' এমন অ্যটিচ্যুড প্রত্যেকটা মেয়েই ধারণ করে।
মেয়েদের বলে রাখি- দুনিয়ার সব ছেলেকেই দেহ দান করার পর ফ্লার্ট বলার আগে শুরু থেকেই ফ্লার্ট ভাবাটা সেইফ।
আমি ছেলে হলেও এই কথাই বলব।
নিজের নিপাট ভদ্র কলেজ ফ্রেন্ডটাও যখন এক মেয়ের জীবন নষ্ট করে বলে 'এই
মুহূর্তে আমার বিয়ে করা সম্ভব না', এরপর আরেক মেয়েকে
পারিবারিক ভাবে বিয়ের প্রস্তাব পাঠায় তখন পুরুষ জাতির কাউকে
বিশ্বাস করতে বলার মুখ থাকে না ।
আর যে তোর জীবন নষ্ট করল তার জন্য নিজের জীবন
শেষ না করে দিয়ে প্রতিশোধ নেওয়ার জন্য বেঁচে থাক!
নারে , বাপ মায়ের এতদিনের জমানো ভালোবাসা এত সস্তা করে
দেওয়ার অধিকার কেউ তোকে দেয় নাই। আর একদল আছে
এদের প্রতি সিম্প্যাথি দেখিয়ে আহা-উহু করে এই ওয়েকে উৎসাহিত করে ৷
মনে রেখ, তোমার বোনটা বা ভাইটা তোমার ওই আহা উহু
দেখে মনের মধ্যেগেঁথে নেয়-
'Su***de is a noble way to get public sympathy.'
আর হ্যাঁ, যাদের মন এখনও বলে সুইসাইড জিনিসটা মন্দ না;
তাদের বলছি- এই স্ট্যাটাসের প্রথম অংশটা আবার একটু পড়ে নাও।
মনে রেখ , তুমি মরে মনে করছ হিরো হয়ে যাচ্ছ! অথচ
ডোমের ছুরি আর হাতুড়ি বাটালের নিচে তোমার মূল্য কোরবানির
গরুর সমানও থাকে না ।

©️©️

আলহামদুলিল্লাহ  হাসানাত আব্দুল্লাহ ভাইয়ার ছেলে হাম্মাদ আব্দুলাহ ।দোয়া করি বড় হয়ে বাবার মত সাহসী এবং বীর পুরুষ হও ।🤲❤️©️
22/02/2026

আলহামদুলিল্লাহ হাসানাত আব্দুল্লাহ ভাইয়ার ছেলে হাম্মাদ আব্দুলাহ ।দোয়া করি বড় হয়ে বাবার মত সাহসী এবং বীর পুরুষ হও ।🤲❤️
©️

আর মেয়েগুলাও কোনো দিন ঠিক হবে না🤧যেই কম বয়সী ভাইয়া উপরে উঠছে,তার উপরেই ক্রাস খায়।🤧
21/02/2026

আর মেয়েগুলাও কোনো দিন ঠিক হবে না🤧
যেই কম বয়সী ভাইয়া উপরে উঠছে,তার উপরেই ক্রাস খায়।🤧

পক্ষে 😶
21/02/2026

পক্ষে 😶

সংযুক্ত আরব আমিরাতের শারজাহতে ঘটে যাওয়া এক মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে মাত্র ২২ মাস বয়সী শিশু অ্যালান রুমি। তবে ...
19/02/2026

সংযুক্ত আরব আমিরাতের শারজাহতে ঘটে যাওয়া এক মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে মাত্র ২২ মাস বয়সী শিশু অ্যালান রুমি। তবে এই গভীর শোকের মাঝেও মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন শিশুটির বাবা-মা। তারা জানিয়েছেন, দুর্ঘটনায় জড়িত গাড়িচালকের বিরুদ্ধে কোনো অভিযোগ করবেন না তারা এবং চালককে সম্পূর্ণভাবে ক্ষমা করে দিয়েছেন ওই দম্পতি।

গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়, দক্ষিণ ভারতের কেরালা রাজ্যের বাসিন্দা অ্যালান রুমি তার মায়ের সঙ্গে সংযুক্ত আরব আমিরাতে বাবার কাছে বেড়াতে এসেছিল। কিন্তু বুধবার সন্ধ্যা সাতটার পর শারজাহতে ঘটে যাওয়া এক আকস্মিক দুর্ঘটনায় তার মৃত্যু হয়।

কেরালায় নিজ বাড়ি থেকে গালফ নিউজকে দেয়া সাক্ষাৎকারে শোকাহত বাবা-মা জানান, ২০১৮ সালে বিয়ের ছয় বছর পর জন্ম নেয়া তাদের একমাত্র সন্তানের মৃত্যুর ঘটনায় তারা গাড়িচালকের বিরুদ্ধে কোনো অভিযোগ রাখতে চান না।
Source: Channel 24

19/02/2026

Ramadan Mubarak 🌙✨

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when শেষ পংক্তি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share